MCQ BD

MCQ BD Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from MCQ BD, Mymensing.

খয়রত হাওর, করিমগঞ্জ, কিশোরগঞ্জ  #হাওর  #কিশোরগঞ্জ  #ছবি
21/07/2026

খয়রত হাওর, করিমগঞ্জ, কিশোরগঞ্জ
#হাওর #কিশোরগঞ্জ #ছবি

বিশ্বকাপ ট্রফি ২০২৬
20/07/2026

বিশ্বকাপ ট্রফি ২০২৬

সেরা গোলদাতা - ফিফা বিশ্বকাপ ২০২৬
19/07/2026

সেরা গোলদাতা - ফিফা বিশ্বকাপ ২০২৬

প্রশ্ন : কে হবে আজকের খেলায় চ্যাম্পিয়ন? প্রশ্ন : চ্যাম্পিয়ন দল কয়টি গোল দিবে? আর্জেন্টিনা  বনাম  স্পেন
19/07/2026

প্রশ্ন : কে হবে আজকের খেলায় চ্যাম্পিয়ন?
প্রশ্ন : চ্যাম্পিয়ন দল কয়টি গোল দিবে?
আর্জেন্টিনা বনাম স্পেন

ইংল্যান্ড–আর্জেন্টিনা: ফুটবলের সীমানা ছাড়িয়ে ইতিহাসের এক অনন্ত প্রতিদ্বন্দ্বিতা   ⚽⚽মেসির পায়ে বল গড়ালেই পৃথিবীর কোট...
16/07/2026

ইংল্যান্ড–আর্জেন্টিনা: ফুটবলের সীমানা ছাড়িয়ে ইতিহাসের এক অনন্ত প্রতিদ্বন্দ্বিতা
⚽⚽

মেসির পায়ে বল গড়ালেই পৃথিবীর কোটি কোটি চোখ একসঙ্গে থমকে যায়। কিন্তু আজকের গল্প শুধু মেসির নয়, তাঁকে ঘিরেও। কারণ দুই দশকেরও বেশি সময় ধরে ফুটবল বিশ্ব অপেক্ষা করেছে এই মুহূর্তের জন্য। লিওনেল মেসি প্রায় সব বড় প্রতিপক্ষের বিপক্ষেই খেলেছেন, জিতেছেন, অসংখ্য স্মরণীয় মুহূর্ত উপহার দিয়েছেন
অথচ আর্জেন্টিনার জার্সিতে ইংল্যান্ডের বিপক্ষে কখনোই মাঠে নামা হয়নি তাঁর। সেই অপূর্ণতাই এবার পূরণ হয়েছে। বিশ্বকাপের সেমিফাইনালের মতো মহামঞ্চে। আর প্রতিপক্ষ যদি হয় ইংল্যান্ড, তবে সেটি আর শুধু ফুটবল থাকে না; হয়ে ওঠে ইতিহাস, রাজনীতি, আবেগ আর উত্তরাধিকারের এক বিরল দ্বৈরথ।
১৯৬৬ সালে ওয়েম্বলিতে নিজেদের একমাত্র বিশ্বকাপ জিতেছিল ইংল্যান্ড। এরপর কেটে গেছে কয়েক প্রজন্ম। অসংখ্য প্রতিভাবান ফুটবলার এসেছেন, স্বপ্ন দেখিয়েছেন, কিন্তু বিশ্বকাপের শিরোপা আর ধরা দেয়নি।
এবার সেই দীর্ঘ অপেক্ষা শেষ করার সুযোগ তাদের সামনে। কোচ টমাস টুখেলের দল যদি আর্জেন্টিনাকে হারাতে পারে, তাহলে শুধু ফাইনালেই উঠবে না; ছয় দশকের স্বপ্নও আবার হাতের নাগালে চলে আসবে।
গত এক দশকে ইংল্যান্ডের গল্পটা যেন একই রকম।

২০১৮ বিশ্বকাপে সেমিফাইনাল, ইউরোর দুটি ফাইনাল—প্রতিবারই শেষ মুহূর্তে এসে থেমে যাওয়া। ক্রোয়েশিয়ার কাছে সেমিফাইনাল হার, ইতালির কাছে টাইব্রেকারে ইউরো ফাইনাল, এরপর স্পেনের কাছে আরেকটি ফাইনালের পরাজয়—সব মিলিয়ে ইংল্যান্ড যেন হয়ে উঠেছে ''প্রায় সফল'' একটি দল।
কিন্তু ফুটবলে ''প্রায়'' বলে কিছু নেই। টুখেলের ইংল্যান্ড এবার সেই পরিচয় বদলাতে চায়।ফলো করুন
মেসির পায়ে বল গড়ালেই পৃথিবীর কোটি কোটি চোখ একসঙ্গে থমকে যায়। কিন্তু আজকের গল্প শুধু মেসির নয়, তাঁকে ঘিরেও। কারণ দুই দশকেরও বেশি সময় ধরে ফুটবল বিশ্ব অপেক্ষা করেছে এই মুহূর্তের জন্য। লিওনেল মেসি প্রায় সব বড় প্রতিপক্ষের বিপক্ষেই খেলেছেন, জিতেছেন, অসংখ্য স্মরণীয় মুহূর্ত উপহার দিয়েছেন।

দীর্ঘ ক্যারিয়ারে এই প্রথম মেসি প্র্রতিপক্ষ হবেন ইংল্যান্ডের
দীর্ঘ ক্যারিয়ারে এই প্রথম মেসি প্র্রতিপক্ষ হবেন ইংল্যান্ডের
অথচ আর্জেন্টিনার জার্সিতে ইংল্যান্ডের বিপক্ষে কখনোই মাঠে নামা হয়নি তাঁর। সেই অপূর্ণতাই এবার পূরণ হতে যাচ্ছে বিশ্বকাপের সেমিফাইনালের মতো মহামঞ্চে। আর প্রতিপক্ষ যদি হয় ইংল্যান্ড, তবে সেটি আর শুধু ফুটবল থাকে না; হয়ে ওঠে ইতিহাস, রাজনীতি, আবেগ আর উত্তরাধিকারের এক বিরল দ্বৈরথ।

ইতিহাসের অপেক্ষায় ইংল্যান্ড:
ইংল্যান্ডের জয় সেই একবারই ১৯৬৬ সালে
ইংল্যান্ডের জয় সেই একবারই ১৯৬৬ সালে
১৯৬৬ সালে ওয়েম্বলিতে নিজেদের একমাত্র বিশ্বকাপ জিতেছিল ইংল্যান্ড। এরপর কেটে গেছে কয়েক প্রজন্ম। অসংখ্য প্রতিভাবান ফুটবলার এসেছেন, স্বপ্ন দেখিয়েছেন, কিন্তু বিশ্বকাপের শিরোপা আর ধরা দেয়নি।
এবার সেই দীর্ঘ অপেক্ষা শেষ করার সুযোগ তাদের সামনে। কোচ টমাস টুখেলের দল যদি আর্জেন্টিনাকে হারাতে পারে, তাহলে শুধু ফাইনালেই উঠবে না; ছয় দশকের স্বপ্নও আবার হাতের নাগালে চলে আসবে।
গত এক দশকে ইংল্যান্ডের গল্পটা যেন একই রকম। ২০১৮ বিশ্বকাপে সেমিফাইনাল, ইউরোর দুটি ফাইনাল—প্রতিবারই শেষ মুহূর্তে এসে থেমে যাওয়া। ক্রোয়েশিয়ার কাছে সেমিফাইনাল হার, ইতালির কাছে টাইব্রেকারে ইউরো ফাইনাল, এরপর স্পেনের কাছে আরেকটি ফাইনালের পরাজয়—সব মিলিয়ে ইংল্যান্ড যেন হয়ে উঠেছে ''প্রায় সফল'' একটি দল।
কিন্তু ফুটবলে ''প্রায়'' বলে কিছু নেই। টুখেলের ইংল্যান্ড এবার সেই পরিচয় বদলাতে চায়।

ইতিহাসের শিকড়:
মাঠ থেকে বের করে দেওয়া হচ্ছে আন্তোনিও রাতিনকে
মাঠ থেকে বের করে দেওয়া হচ্ছে আন্তোনিও রাতিনকে
বিশ্ব ফুটবলে কিছু ম্যাচ আছে, যেগুলো কেবল নব্বই মিনিটের নয়। ইংল্যান্ড ও আর্জেন্টিনার দ্বৈরথ ঠিক তেমনই। এখানে স্কোরলাইনের চেয়ে বেশি আলোচিত হয় ইতিহাস, রাজনীতি, জাতীয় আবেগ আর অসমাপ্ত হিসাবের গল্প।
এই প্রতিদ্বন্দ্বিতার সূচনা ১৯৬৬ সালের বিশ্বকাপে। ওয়েম্বলির কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার অধিনায়ক আন্তোনিও রাতিনকে ফাউলের দায়ে মাঠছাড়া করা হয়। মাঠ ছাড়তে অস্বীকৃতি, দুই দলের উত্তেজনা এবং ম্যাচ-পরবর্তী ঘটনাগুলো সেই ম্যাচকে ইতিহাসের অংশ করে তোলে। সেই বিতর্কের জেরে ফুটবলে আসে লাল ও হলুদ কার্ড– ট্র্যাফিক লাইটের ধারণা থেকে। এই রাতিনই আর্জেনিন্টার এবারের কোয়ার্টার ফাইনাল ম্যাচের দিন মারা যান; এজন্য গোটা দল কালো ব্যান্ড পরে খেলেন।
ইংল্যান্ডের কোচ স্যার আলফ র‍্যামজি নিজের খেলোয়াড়দের আর্জেন্টিনার ফুটবলারদের সঙ্গে জার্সি বদল করতে দেননি। পরে আর্জেন্টিনার খেলোয়াড়দের "অ্যানিম্যালস" বলেও মন্তব্য করেন। সেখান থেকেই জন্ম নেয় ফুটবলের অন্যতম তীব্র প্রতিদ্বন্দ্বিতা।১৯৮৬ সালের মেক্সিকো বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে আবার মুখোমুখি হয় দুই দল। চার বছর আগে ফকল্যান্ড যুদ্ধের স্মৃতি তখনও তাজা। ফলে ম্যাচটি ছিল শুধু ফুটবল নয়, দুই দেশের জাতীয় আবেগেরও প্রতীক।
সেদিন দিয়েগো ম্যারাডোনা ফুটবল ইতিহাসের সবচেয়ে আলোচিত দুটি গোল করেন। প্রথমটি ''হ্যান্ড অব গড'', যা আজও বিতর্কের প্রতীক। আর কয়েক মিনিট পর মাঝমাঠ থেকে একক নৈপুণ্যে করা তাঁর দ্বিতীয় গোলটি বিশ্বকাপ ইতিহাসের অন্যতম সেরা গোল হিসেবে স্বীকৃত। আর্জেন্টিনা জেতে ২–১ ব্যবধানে এবং পরে বিশ্বকাপও নিজেদের করে নেয়।১৯৯৮ সালে ফ্রান্স বিশ্বকাপে আবারও দেখা হয় দুই দলের। মাত্র ১৮ বছর বয়সী মাইকেল ওয়েনের দুর্দান্ত একক গোল নতুন এক তারকার জন্ম ঘোষণা করে। কিন্তু ম্যাচের মোড় ঘুরে যায় ডেভিড বেকহ্যামের লাল কার্ডে। দশজনের ইংল্যান্ড শেষ পর্যন্ত টাইব্রেকারে হেরে বিদায় নেয়। চার বছর পর, ২০০২ বিশ্বকাপে, বেকহ্যাম যেন নিজের অতীতের জবাব দেন। তাঁর পেনাল্টির একমাত্র গোলে জয় পায় ইংল্যান্ড। যদিও সেই পেনাল্টি নিয়েও বিতর্ক ছিল; আর্জেন্টিনার দাবি, মাইকেল ওয়েনকে অবৈধভাবে ফাউল করা হয়নি।
এভাবেই ছয় দশকের বেশি সময় ধরে দুই দলের প্রতিটি বিশ্বকাপ লড়াই নতুন গল্প লিখেছে—কখনো বিতর্ক, কখনো প্রতিশোধ, কখনো কিংবদন্তির জন্ম।বর্তমান ইংল্যান্ড কোচ টমাস টুখেলও স্বীকার করেছেন, এত ইতিহাস বহন করা একটি ম্যাচকে "আর দশটি ম্যাচের মতো" ভাবা যায় না। অন্যদিকে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনির মতে, দুই দেশের মানুষই এই স্মৃতিগুলো প্রজন্ম থেকে প্রজন্মে বহন করে। তাই ইংল্যান্ড–আর্জেন্টিনা কখনোই শুধু একটি ফুটবল ম্যাচ নয়।এই ম্যাচের আবেগের কেন্দ্রে রয়েছে দুই প্রজন্মের দুই প্রতীক। একদিকে লিওনেল মেসি—যিনি নিজের অসাধারণ ক্যারিয়ারে আরেকটি বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছেন। অন্যদিকে জুড বেলিংহ্যাম—নতুন প্রজন্মের মুখ, যিনি নিজের উত্তরাধিকার লেখা শুরু করতে চান।
একজন নিজের কিংবদন্তিকে আরও উজ্জ্বল করতে চান, অন্যজন নিজের কিংবদন্তির প্রথম অধ্যায় লিখতে চান। ফুটবলের সৌন্দর্য হয়তো এখানেই। এ কারণেই একে বলা হয় দ্য বিউটিফুল গেম।

ফিফা বিশ্বকাপ ২০২৬ এর  সেরা গোল দাতা....
16/07/2026

ফিফা বিশ্বকাপ ২০২৬ এর সেরা গোল দাতা....

* ফিফা বিশ্বকাপ ২০২৬ সেরা গোল দাতা।।।
12/07/2026

* ফিফা বিশ্বকাপ ২০২৬ সেরা গোল দাতা।।।

সেমিফাইনালে আর্জেন্টিনা ⚽⚽⚽ #ফিফা
12/07/2026

সেমিফাইনালে আর্জেন্টিনা ⚽⚽⚽
#ফিফা

ফিফা বিশ্বকাপ ২০২৬ কোয়ার্টার ফাইনাল:কোন ২  দল  সেমিফাইনালে খেলবে????? ⚽⚽
08/07/2026

ফিফা বিশ্বকাপ ২০২৬ কোয়ার্টার ফাইনাল:
কোন ২ দল সেমিফাইনালে খেলবে????? ⚽⚽

Address

Mymensing
2230

Website

Alerts

Be the first to know and let us send you an email when MCQ BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to MCQ BD:

Shortcuts

Share