29/09/2025
আমি যেখানে দাঁড়িয়ে আছি, এটা শুধু ফরিদপুর বা বাংলাদেশের একটা সাধারণ জায়গা নয়, এটা পৃথিবীর বিরলতম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ভৌগোলিক স্থানগুলোর একটা!
কেন বিরল?
এই স্থানটা কর্কট ক্রান্তি রেখা (Tropic of Cancer, ২৩.৫° উত্তর অক্ষাংশ) এবং ৯০ ডিগ্রি পূর্ব দ্রাঘিমারেখার (90° East Meridian) একেবারে সঠিক ছেদবিন্দু (Intersection Point)। পৃথিবীর মানচিত্রের এই দুটো গুরুত্বপূর্ণ কাল্পনিক রেখা ঠিক এই বিন্দুতেই একে অপরকে অতিক্রম করেছে, যা ফরিদপুরে; গ্রাম ভাংগারদিয়া, ইউনিয়ন নুরল্ল্যাগঞ্জ, থানা: ভাংগা।
পৃথিবীতে এমন ছেদবিন্দু আর কয়টা আছে?
পৃথিবীতে কর্কট ক্রান্তি এবং মকর ক্রান্তি রেখা মূল চারটা দ্রাঘিমারেখাকে (০°, ৯০° পূর্ব, ৯০° পশ্চিম এবং ১৮০°) ছেদ করে। কিন্তু সেই বিন্দুগুলোর প্রায় সবগুলোই পড়েছে মহাসাগর বা দুর্গম মরুভূমির (যেমন: সাহারা মরুভূমি) বুকে, যেখানে সাধারণ মানুষের পক্ষে পৌঁছানো প্রায় অসম্ভব।
ফরিদপুরের ভাঙা উপজেলার এই স্থান সম্ভবত বিশ্বের একমাত্র ছেদবিন্দু, যা স্থলভাগে, সবুজ শ্যামল পরিবেশে এবং এত সহজগম্য একটা জায়গায় অবস্থিত। এইদিক থেকে এটা এক কথায় অনন্য!
ছায়াহীন দিবস (Zero Shadow Day)-এর রহস্য:
এই স্থানটার আরও একটা অবিশ্বাস্য দিক হলো, বছরের একটা বিশেষ দিনে এখানে কোনো ছায়া পড়ে না! প্রতি বছর ২১ জুন (Summer Solstice বা কর্কট সংক্রান্তি), ঠিক দুপুরবেলা সূর্য যখন একদম মাথার ওপর আসে, তখন এই বিন্দুতে দাঁড়ানো কোনো মানুষ বা বস্তুর কোনো ছায়া মাটিতে পড়ে না। এই ঘটনাকে "Zero Shadow Day" বা ছায়াহীন দিবস বলা হয়।
ভাবতেই অবাক লাগে, বিশ্বের মানচিত্রের এমন এক গুরুত্বপূর্ণ, বিরল এবং মহাজাগতিক তাৎপর্যপূর্ণ স্থান আমাদের এই বাংলারই এক শান্ত গ্রামে লুকিয়ে আছে।
'গ্রাম দেখি'র যাত্রায় এমন একটা স্থানে দাঁড়ানোর ব্যাপারটা ছিল এক অনণ্য সাধারণ অভিজ্ঞতা।🌕