Mymensingh Students

Mymensingh Students Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Mymensingh Students, Mymensingh.

22/10/2023
22/03/2018



চটপটির একটি মজার রেসিপিঃ===============================উপকরণঃ ডাবলি মটর-৫০০ গ্রাম, খাওয়ার সোডা-১ চা চামচ, বড় আলু-২টি, ড...
22/06/2017

চটপটির একটি মজার রেসিপিঃ
===============================
উপকরণঃ ডাবলি মটর-৫০০ গ্রাম, খাওয়ার সোডা-১ চা চামচ, বড় আলু-২টি, ডিম-২টি, চটপটি মসলা-পরিমাণমতো, মরিচ টালা গুঁড়া-পরিমাণমতো, ভাজা জিরা গুঁড়া-১ টে· চামচ, লবণ-পরিমাণমতো, শসা-২টি, টমেটো-২টি, চিনি-১ টে· চামচ, বিঁচি ছাড়া তেঁতুল-২০০ গ্রাম, বিট লবণ-১ চা চামচ, পেঁয়াজ কুচি-আধা কাপ, কাঁচামরিচ কুচি-২ টে· চামচ, ধনেপাতা-১ আঁটি, ফুচকা-১৫ থেকে ২০টি।
প্রণালীঃ ১· ডাবলি মটর খাওয়ার সোডা দিয়ে ডুবোপানিতে সাত-আট ঘণ্টা ভিজিয়ে রাখতে হবে। এরপর লবণ, হলুদ দিয়ে ডুবোপানিতে সেদ্ধ করতে হবে। ২· আলু সেদ্ধ করে গ্রেট করে নিতে হবে। ৩· ডিম সেদ্ধ করে পাতলা ্লাইস করতে হবে। ৪· টমেটো, শসা ও ধনেপাতা কুচি করে কেটে নিতে হবে। ৫· তেঁতুল তিন কাপ পানিতে ভিজিয়ে রেখে মাড় বের করে লবণ, চিনি, সামান্য জিরা গুঁড়া ও মরিচ গুঁড়া মিশিয়ে রাখতে হবে। ৬· বড় বাটিতে চটপটি ঢেলে সব উপকরণ দিয়ে মাখিয়ে সাজিয়ে পরিবেশন করতে হবে।

আটা ১১/২ কাপ লবণ ১/২ চা চাতালমাখা ১/২ চা চা তেল ভাজার জন্য১। আটায় তালমাখানা ও লবণ মিশিয়ে আধা কাপ পানি দিয়ে মথে শক্ত খামি...
18/05/2017

আটা ১১/২ কাপ লবণ ১/২ চা চা
তালমাখা ১/২ চা চা তেল ভাজার জন্য

১। আটায় তালমাখানা ও লবণ মিশিয়ে আধা কাপ পানি দিয়ে মথে শক্ত খামির কর। ছয় ভাগ কর। দুটা সমান সমান রুটি বেল। একটা রুটির উপর আরেকটা বসিয়ে বেলে বড় করে ছেঅট টিনের ঢাকনি দিয়ে গোল গোল করে কাট। ডুবো তেলে ভালভাবে ভাজ। কম ভাজা হলে নেতিয়ে যাবে। ফুচকা ঠান্ডা হলে মুখবন্ধ টিনের পাত্রে রাখ।
২। নীচে দেয়া জিরাপানি বা ছোলার চাট তৈরি কর। ফুচকা ছিদ্র করে চাট বা জিরার পানি দিয়ে সাথে সাথে খেতে হবে।
জিরার পানিঃ দুই টে. চামচ তেতুঁলের মাড়ের সঙ্গে ১টে.চামচ ভাজা জিরার গুঁড়া, ২টে. চামচ চিনি, কিছু মরিচের গুঁড়া, লবণ ও ২কাপ পানি মিশাও। সামান্য বীট লবণ পুদিনাপাতা বাটাও মিশাতে পার। ফুচকা ছিদ্র করে জিরার পানি দিয়ে পরিবেশন কর।


সবজি তাজা রাখবেন যেভাবেঃ-=======================আমরা প্রায়ই সারা সপ্তাহের বাজার একসাথে করে রাখি। সেক্ষেত্রে দেখা যায় সপ্...
11/05/2017

সবজি তাজা রাখবেন যেভাবেঃ-
=======================
আমরা প্রায়ই সারা সপ্তাহের বাজার একসাথে করে রাখি। সেক্ষেত্রে দেখা যায় সপ্তাহের শেষ দিনগুলোতে সবজি আর তাজা থাকছে না। সবজি তাজা রাখতে জেনে নিন বিশেষ কিছু টিপস।

#লেটুস, পালং শাক, সেলেরির মতো সবুজ সবজি পরিষ্কার করে ধুয়ে পোর্সেলিনের কন্টেনারে ভরে ফ্রিজে স্টোর করুন। একসপ্তাহের মতো ফ্রেশ থাকবে।

#লেটুস পাতার তাজা ভাব বজায় রাখার জন্য ধোয়ার সময় পানির মধ্যে অল্প লেবুর রস মিশিয়ে নিন।

#লেবু বেশিদিন তাজা রাখতে চাইলে লবণের কৌটার মধ্যে রাখুন।

#বাঁধাকপি, মটরশুঁটি, পালংশাকের মতো সবুজ সবজির ফ্লেভার বজায় রাখার জন্য রান্নার সময় আধা চামচ চিনি মেশান। রান্নার শেষের দিকে লবণ মিশিয়ে নিন।

#গোটা ফুলকপি রান্না করার সময় অর্ধেক লেবু ফুলকপির উপরের অংশে ঘষে নিন, কপির মাঝখানে ছুরি দিয়ে কোণাকুণি কেটে দিন, সহজে সিদ্ধ হবে।

#শশা কাটার একঘণ্টা আগে লবণ-পানিতে ভিজিয়ে রাখুন। সালাদ ড্রেসিং সহজে শশার মধ্যে অ্যাবজর্ব করবে।

#বাঁধাকপি ও ফুলকপির সতেজ ভাব বজায় রাখার জন্য রান্নার সময় এক চা-চামচ লেবুর রস মেশান। সবজির সুন্দর সাদা রং অক্ষুণ্ন থাকবে।

#যে দিন রান্নায় রসুন ব্যবহার করবেন তার একদিন আগে রসুনের কোয়া আলাদা করে নিয়ে বোতলে ভরে ফ্রিজে রাখুন, পরের দিন সহজে রসুন ছাড়িয়ে নিতে পারবেন। একসঙ্গে অনেক রসুন পেস্ট করতে চাইলে আগের দিন রাতে রসুনের কোয়াগুলো পানিতে ভিজিয়ে রাখুন। পরের দিন আলাদা করে রসুনের খোসা ছাড়িয়ে নিতে হবে না।

#রসুনের কোয়ার উপর সামান্য তেল ঘষে রোদে শুকনো করে নিন। সহজে রসুনের খোসা ছাড়িয়ে নিতে পারবেন।

#কাঁচামরিচের বোঁটা ছাড়িয়ে নিতে মাঝখানে সামান্য চিরে রাখুন, তারপর এতে লবণ-হলুদ মেখে রোদে শুকিয়ে নিয়ে স্টোর করুন। বেশিদিন তাজা থাকবে।

#মুলা রান্না করার আগে পাতলা করে মুলার খোসা ছাড়িয়ে নিন। মুলার গন্ধ কমে যাবে।

#ব্রাউন পেপার ব্যাগে টমেটো স্টোর করুন, ভালো থাকবে। একইভাবে মাশরুম স্টোর করতে পারেন।

#লেটুসের মতো সবুজ শাক-সবজি পাতাসহ প্লাস্টিকের ব্যাগে স্টোর করুন। সঙ্গে ভিজা পেপার টাওয়েল রাখুন। সবজির অতিরিক্ত ময়েশ্চার অ্যাবজর্ব করে সবজি তাজা রাখতে সাহায্য করবে। জিপ লক ব্যাগেও সবজি স্টোর করতে পারেন, এতে তাজা থাকবে।

#আলু বেশি দিন ভালো রাখার জন্য আলুর সঙ্গে ব্যাগে ভরে একটা আপেল রাখুন। আলু সহজে পচে যাবে না।

#পেয়াজ, বেগুন, স্কোয়াশের মতো সবজি ফ্রিজের বাইরে রাখুন। ভালো থাকবে, ফ্রিজের বাইরে পরিষ্কারে কন্টেনারে স্টোর করুন।

#টমেটো ফ্রিজে পলিথিন প্যাকে স্টোর করবেন না। বাইরে স্টোর করতে পারেন। ভালো থাকবে।

#কাঁচামরিচের বোঁটা ছাড়িয়ে রাখুন। আদা ফ্রিজে রাখতে পারেন। বেশিদিন তাজা থাকবে।

#ফুলকপি ছোট ছোট করে কেটে এয়ারটাইট প্যাকে ভরে ফ্রিজে রাখতে পারেন।

#ক্যাপসিকাম অর্ধেক কেটে ফেলে না রাখতে পারলেই ভালো। তাড়াতাড়ি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।

#গাজর ফ্রিজের বাইরে বেশিদিন ফেলে রাখবেন না।

#ফ্রিজে ভেজিটেবল স্টোর করার গাইডলাইন ভালো করে জেনে নিন। যেমন লেটুস, পেয়াজ, পালংশাক লো-হিউমিডিটি রয়েছে এমন ড্রয়ারে রাখতে হবে। আবার ফুলকপি, সেলেরি ত্রিস্তার ড্রয়ারে রাখতে পারেন।

 #বাইরে_ঝুম_বৃষ্টি_ঘরে_চাই_খিচুড়ি। দেখে নিন সিতারা ফিরদৌসের দেওয়া কয়েক রকম খিচুড়ি তৈরির প্রণালিমাংস খিচুড়িউপকরণ: গরুর মা...
05/05/2017

#বাইরে_ঝুম_বৃষ্টি_ঘরে_চাই_খিচুড়ি। দেখে নিন সিতারা ফিরদৌসের দেওয়া কয়েক রকম খিচুড়ি তৈরির প্রণালি
মাংস খিচুড়ি
উপকরণ: গরুর মাংস ১ কেজি, ভাজা মুগডাল ২০০ গ্রাম, পোলাওয়ের চাল আধা কেজি, মসুর ডাল ২০০ গ্রাম, তেল ১ কাপ, মরিচ গুঁড়া ১ টেবিল চামচ, আদা বাটা ২ টেবিল চামচ, এলাচ ৮টি, জিরাবাটা ১ চা চামচ, কাঁচা মরিচ ১০-১২টি, পেঁয়াজ কুচি এক কাপের চার ভাগের তিন ভাগ, হলুদ গুঁড়া ১ টেবিল চামচ, রসুন বাটা ১ চা চামচ, দারচিনি ৮ টুকরা, গরম মশলার গুঁড়া ১ চা চামচ, ঘি ৪ টেবিল চামচ, আদা কুচি ১ টেবিল চামচ, তেজপাতা ৪টি, বেরেস্তা আধা কাপ, লবঙ্গ ৮টি, টকদই আধা কাপ।
প্রণালি: মাংস সিকি কাপ পেঁয়াজ কুচি, আধা কাপ তেল, মরিচ গুঁড়া ১ চা চামচ, হলুদ গুঁড়া, লবণ, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা ও টক দই দিয়ে মাখিয়ে ১ ঘণ্টা রাখতে হবে। এবার মাংস অর্ধেক গরম মশলা ও তেজপাতা দিয়ে চুলায় কষাতে হবে। ৩-৪ বার কষিয়ে গরম পানি দিয়ে সেদ্ধ করতে হবে। ঝোল কমে এলে গরম মসলা র্গুঁড়া দিয়ে মাংস ভুনা ভুনা করে নামাতে হবে। বাকি তেল গরম করে আদা কুচি ও পেঁয়াজ কুচি ভেজে তেজপাতা, বাকি গরম মশলা দিয়ে চাল-ডাল ভেজে এর মধ্যে পানি দিয়ে ঢেকে দিতে হবে। ফুটে উঠলে মাঝারি আঁচে রান্না করতে হবে। ডালসেদ্ধ হয়ে পানি কমে গেলে মাংস ঢেলে দিতে হবে। কাঁচা মরিচ দিয়ে খিচুড়ির ওপরে ঘি ও বেরেস্তা দিয়ে দমে দিতে হবে।
ইলিশ খিচুড়ি
উপকরণ: ইলিশ মাছের মাঝারি টুকরা ১০টি। পোস্ত বাটা ১ টেবিল চামচ, সরিষা বাটা ১ টেবিল চামচ, মরিচ গুঁড়া আধা চা চামচ, জিরা বাটা আধা চা চামচ, হলুদ গুঁড়া ১ চা চামচ, মরিচ গুঁড়া আধা চা চামচ, কাঁচা মরিচ ফালি ৫-৬টি, লবণ পরিমাণমতো, তেল আধা কাপ, তেজপাতা ২টি, দারচিনি ২ টুকরা, গরম পানি ৪ কাপ, লেবুর রস ১ টেবিল চামচ।
প্রণালি: চাল, ডাল ধুয়ে পানি ঝরাতে হবে। হাঁড়িতে তেল গরম করে পেঁয়াজ ঘিয়া রং করে ভেজে আদা বাটা, জিরা বাটা, তেজপাতা, দারচিনি, রসুন কোয়া, চাল, ডাল দিয়ে ৫-৬ মিনিট ভেজে নিন। এবার হলুদ-মরিচ গুঁড়া ও লবণ দিয়ে পানি দিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে মাঝারি জ্বালে রান্না করতে হবে। মাঝে মাঝে নেড়ে দিতে হবে।
খিচুড়ির পানি কমে এলে কাঁচা মরিচ, লেবুর রস দিয়ে ভালো করে নেড়ে কিছুটা খিচুড়ি উঠিয়ে রেখে খিচুড়ির ওপরে সব মসলা দিয়ে মাখানো মাছ বিছিয়ে মাছের ওপরে খিচুড়ি দিয়ে ঢেকে দিয়ে ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে চুলার জ্বাল কমিয়ে ২০-২৩ মিনিট দমে রাখতে হবে।
পাঁচ মিশালি ডালের খিচুড়ি
উপকরণ: চাল দেড় কাপ, মসুর ডাল সিকি কাপ, ভাজা মুগ ডাল সিকি কাপ, ভাজা মাষকলাই ডাল সিকি কাপ, কাঁচা মরিচ ফালি ৫-৬টি বা পরিমাণমতো, গোটা কাঁচা মরিচ ৭/৮টি, আস্ত রসুনের কোয়া ৮-১০টি, আদাবাটা ২ চা চামচ, হলুদ গুঁড়া ১ চা চামচ, শুকনা মরিচ গুঁড়া আধ চা চামচ, তেজপাতা ৪টি, দারচিনি ৪ টুকরা, লবণ পরিমাণমতো, তেল ৪ টেবিল চামচ, ঘি ২ টেবিল চামচ, গরম পানি ১২ কাপ, বেরেস্তা ৩ টেবিল চামচ।
প্রণালী: চাল-ডাল ধুয়ে পানি ঝরাতে হবে। ঘি, বেরেস্তা, আস্ত কাঁচা মরিচ বাদে বড় হাঁড়িতে বাকি সব উপকরণ একসঙ্গে মাখিয়ে গরম পানি দিয়ে রান্না করতে হবে। মাঝে মাঝে নেড়ে দিতে হবে, যাতে হাঁড়ির তলায় না লাগে।
খিচুড়ির পানি কমে এলে ঘি, কাঁচা মরিচ, বেরেস্তা দিয়ে ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে চুলা বন্ধ করে দিতে হবে। পাঁচ মিশালি ডালের গলা খিচুড়ি ঝোল মাংস, পুদিনা মাংস, আচার মাংস, আচার বেগুন দিয়ে পরিবেশন করা যায়।
ভুনা খিচুড়ি
উপকরণ: পোলাও চাল ৪ কাপ, ভাজা মুগ ডাল ২ কাপ, আদা মিহি কুচি ১ টেবিল চামচ, পেঁয়াজ কুচি ৪ টেবিল চামচ, পেঁয়াজ বেরেস্তা ৪ টেবিল চামচ, কাঁচা মরিচ ৮-১০টি, তেজপাতা ২টি, দারচিনি ৪ টুকরা, ছোট এলাচ ৪টি, লবঙ্গ ৪টি, লবণ পরিমাণমতো, চিনি আধা চা চামচ, হলুদ আধা চা চামচ, তেল আধা কাপ, ঘি সিকি কাপ, গরম পানি ৪ কাপ।
প্রণালি: চাল, ডাল ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে পানি ঝরাতে হবে। তেল, ঘি, একসঙ্গে গরম করে আদা ও পেঁয়াজ কুচি দিয়ে ঘিয়া রং করে ভেজে গরম মশলা, তেজপাতা, চাল-ডাল দিয়ে ৭-৮ মিনিট ভেজে লবণ, হলুদ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে গরম পানি দিয়ে ঢেকে দিতে হবে। ফুটে উঠলে মাঝারি জ্বালে রান্না করতে হবে।
খিচুড়ির পানি কমে গেলে চিনি, কাঁচা মরিচ, কিছু বেরেস্তা দিয়ে ২০-২৫ মিনিট দমে রেখে নামাতে হবে।
ভুনা খিচুড়ি ভুনা মাংস, কাবাব, পটল-বেগুন ভাজি দিয়ে পরিবেশন করা যায়।


Address

Mymensingh

Alerts

Be the first to know and let us send you an email when Mymensingh Students posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share