Preach The Quran-PTQ

Preach The Quran-PTQ

Share

আমাদের লক্ষ্য-
১. শিশু মানসে কুরআন সুন?

02/11/2025

𝓐𝓵 𝓠𝓾𝓻𝓪𝓷, 𝓢𝓾𝓻𝓪𝓱 01 𝓐𝓵 𝓕𝓪𝓽𝓲𝓱𝓪: 𝓐𝔂𝓪𝓪𝓽 01-07

📖 সূরা ফাতিহা পাঠকালে আল্লাহ তায়ালা বান্দার পাঠের উপর মন্তব্য করেন 📖


সহীহ সূত্রে বর্ণিত হয়েছে, রসূলুল্লাহ সা. বলেন, আল্লাহ বলেছেন: আমি সালাতকে আমার ও বান্দার মধ্যে দুই ভাগে ভাগ করেছি। (অর্থাৎ সূরা ফাতিহাকে দুই ভাগে ভাগ করেছি।) এক ভাগ আমার, অপর ভাগ বান্দার। বান্দা যা চাইবে তাই পাবে। রসূলুল্লাহ সা. বলেন, তোমরা (ফাতিহা) পড়ো।
কারণ যখন বান্দা বলে: اَلْحَمْدُ لِلّٰهِ رَبِّ الْعَالَمِيْنَ
এর জওয়াবে আল্লাহ বলেন: حَمِدَنِيْ عَبْدِيْ ‘আমার বান্দা আমার প্রশংসা করেছে।’
তারপর বান্দা যখন বলে: اَلرَّحْمٰنِ الرَّحِيْمِ
আল্লাহ তখন বলেন: أَثْنٰى عَلَيَّ عَبْدِي ‘আমার বান্দা আমার গুণ প্রকাশ করেছে।’
বান্দা যখন বলে: مَالِكِ يَوْمِ الدِّيْنِ
আল্লাহ তখন বলেন: مَجَّدَنِيْ عَبْدِي ‘আমার বান্দা আমাকে সম্মান ও মর্যাদা দান করেছে।’
বান্দা যখন বলে: إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِيْنُ
আল্লাহ বলেন: هٰذَا بَيْنِيْ وَبَيْنَ عَبْدِيْ، وَلِعَبْدِيْ مَا سَأَلَ ‘এটাই আমার ও আমার বান্দার মাঝের সম্পর্ক, আমার বান্দা যা চাইবে, তাই পাবে।’
বান্দা যখন বলে:
اِهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيْمَ صِرَاطَ الَّذِيْنَ أَنْعَمْتَ عَلَيْهِمْ، غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَاالضَّالِّينَ ক্স
তখন আল্লাহ বলেন: هٰذَا لِعَبْدِيْ وَلِعَبْدِيْ مَا سَأَلَ ‘এগুলো সবই আমার বান্দার জন্য (মনযুর করা হলো) আমার বান্দা যা চাইবে তাই পাবে।’

(সূত্র: মুসলিম, মালিক, আবু আওয়ানা। আস্ সাহমির ‘তারিখে জুরজানে’ জাবির রা. থেকে অনুরূপ একটি হাদিস বর্ণিত আছে)

📿 🤲🏻

17/04/2024

🔸 আত্মশুদ্ধি

“এমন একদিন ছিলো যখন আমি খালার বকরি চরাতাম এবং তার পরিবর্তে তিনি আমাকে মুষ্টিতে করে খেজুর দিতেন আর আজ আমার অবস্থা এরূপ।”
- একদিন মিম্বরে উঠে উমর রা. শুধু এ কথা কয়টি বলেই নেমে পড়লেন।

খলিফার বক্তব্য শুনে সকলেই বিস্মিত হলেন। আব্দুর রহমান ইবনে আউফ রা. তো জিজ্ঞাসাই করে বসলেন: “আমিরুল মুমিনিন! এভাবে তো আপনি নিজের লোকদের সামনে নিজেকে হেয় করলেন।”

“না, তা ঠিক নয়। বরং ঘটনা হলো একাকীত্বে আমার মেনে একথা উদয় হয়েছিল: “তুমি আমিরুল মুমিনিন, তোমার চেয়ে উত্তম কে হতে পারে। তাই আমি প্রকৃত ব্যাপার প্রকাশ করে দিলাম, যেন ভবিষ্যতে এরূপ কথা আমার মনে আর উদয় না হয়।” আমিরুল মুমিনিন বললেন!

05/03/2024

🔸 আল্লাহ তায়ালার উপর ভরসা! 🔹

রাজা বাদশারা নিজেদের হেফাজতের জন্যে শতসহস্র সিপাহি মোতায়েন রাখতো। বনি উমাইয়ার খলিফাদেরও এটাই ছিলো রীতি। কিন্তু হযরত উমর ইবনে আবদুল আযিয খেলাফত লাভের পর অন্যান্য অপচয়ের নির্মূল করার সঙ্গে সঙ্গে এ অপচয় রীতিকেও খতম করে দিলেন।

তিনি ঘোষণা করে দিলেন: “আল্লাহই আমার রক্ষক।”

একবার কোনো এক শুভাকাঙ্খী ব্যক্তি আরজ করলো:
অতীত খলিফাদের ন্যায় আপনিও বেছেগুছে খাওয়া দাওয়া করুন এবং নামাজের সময় হামলা থেকে রক্ষার জন্যে কিছু ব্যবস্থা করুন।”
“যে সব খলিফাদের কথা তুমি বলছো তারা এখন কোথায়?” খলিফা জিজ্ঞেস করলেন।
“ তারা মৃত্যু বরণ করেছেন।” লোকটা জবাব দিলো।
“হেফাজতের সমস্ত সরঞ্জামের আয়োজন সত্ত্বেও যদি তারা মরণের হাত থেকে রক্ষা না পেয়ে থাকে, তবে লাভটা কি করলো?” হযরত উমর ইবনে আবদুল আযীয জিজ্ঞেস করলেন।

অতপর আল্লাহ তায়ালাকে সম্বোধন করে বললেন:
“হে আল্লাহ! তুমি তো সবই জানো। আমি যদি কিয়ামতের দিন ব্যতীত অন্য কোনো দিনকে ভয় করে থাকি, তবে তুমি আমার ভীতিকে নিশ্চিন্তা ও প্রশান্তিতে পরিণত করো না!

20/01/2024

তাঁদের জীবনের মূল লক্ষ্য উদ্দেশ্য ছিলো দাওয়াহর কাজ!
আমাদের জীবনের একমাত্র লক্ষ্য উদ্দেশ্য খাওয়ার কাজ

31/12/2023

যেভাবে দীন ইসলাম পালনে ব্যক্তিগতস্বার্থ ঠিক থাকে, সেভাবেই দীন পালন করছি আমরা! অন্যের স্বার্থ ক্ষুণ হলেও! আল্লাহর পছন্দ না হলেও!

25/06/2022
18/01/2022

ুরআনের বিভিন্ন নাম:
১. আল হুদা
২. আয যিকর
৩. আল কিতাব

08/05/2021

ঈদগাহে যাবার পূর্বেই সাদাকাতুল ফিতর আদায় করুন

11/04/2021

" রমাদান মাস, এ মাসেই অবতীর্ণ হয়েছে আল কুরআন "

09/02/2021

আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ।
প্রিয় ভাই-বোন!
দৈনন্দিন সাদাকার মাঝে আসুন আমরা মাদরাসায় কিছু কিছু সাদাকা করি! আল্লাহ কবুল করুন!

Want your school to be the top-listed School/college in Mymensingh?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address


Balian
Mymensingh
2216