25/06/2026
এইচ,এস,সি-২০২৬ এর পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল।
এবং মডেল টেস্ট পরীক্ষায় ১ম, ২য়,৩য় স্থান অর্জনকারীদের মধ্যে পুরস্কার বিতরন।
আজকের এই বিদায় ক্ষণটি শুধু বিদায় নয়, বরং নতুন এক যাত্রার সূচনা।
তোমাদের হাসি, আনন্দ, দুষ্টুমি আর একসাথে কাটানো প্রতিটি মুহূর্ত আমাদের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবে।
প্রিয় শিক্ষার্থীরা,
তোমরা শুধু আমাদের ছাত্র-ছাত্রী নও, তোমরা আমাদের পরিবারেরই অংশ। আজ তোমাদের বিদায় দিতে গিয়ে মনে হচ্ছে—নিজের আপনজনকেই বিদায় জানাচ্ছি।
এই শিক্ষা জীবনের প্রতিটি শিক্ষা, প্রতিটি অভিজ্ঞতা যেন তোমাদের ভবিষ্যতের পথকে আলোকিত করে।
তোমাদের স্বপ্ন হোক আকাশ ছোঁয়ার, আর সেই স্বপ্ন পূরণের সাহস থাকুক হৃদয়ে।
আমরা বিশ্বাস করি—
তোমরাই একদিন সমাজ, দেশ ও উম্মাহর গর্ব হয়ে উঠবে ইনশাআল্লাহ।
আল্লাহ তোমাদের সকলকে নেক হায়াত, ইলমে নাফে’ এবং দুনিয়া ও আখিরাতে সফলতা দান করুন।
ভালোবাসা ও দোয়া রইলো সবসময়।