Motiur Rahman Khan Pathan

Motiur Rahman Khan Pathan Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Motiur Rahman Khan Pathan, Tutor/Teacher, Assistant Professor in Philosophy at Ananada Mohan Govt. College, Mymensingh.

জীবন কিছু মুহূর্তের সমষ্টি ছাড়া আর কিছুই নয় । জীবনের অর্জন বলতেও  যৎসামান্যই; জন্ম, মৃত্যু, পুনরুত্থান অথবা পুনর্জন্ম । ...
24/11/2024

জীবন কিছু মুহূর্তের সমষ্টি ছাড়া আর কিছুই নয় । জীবনের অর্জন বলতেও যৎসামান্যই; জন্ম, মৃত্যু, পুনরুত্থান অথবা পুনর্জন্ম ।

আমরা জন্মাই, বেড়ে উঠি, তারপর মরে যাই ; এটিই নিয়তি ।

নার্ভাস ফোরটি নাইন!

01/12/2023

তুমুল বৃষ্টিতে নিভে যে আগুন; তাকে বসন্ত দিও না, প্রভু ।

30/11/2023

১.
সেদিন রাতে দু'টো বাচ্চাকেই ডাকলাম । ওরা এসে পাশে বসলো । তাদের একজনকে ঘরের আলো নিভিয়ে দিতে অনুরোধ করলাম । আলো নেভাতেই ঘর জুড়ে ঘুটঘুটে অন্ধকার নেমে এসেছে । ওদের দু'জনের হাতে দু'টো মোমবাতি, দু'টো দিয়াশলাই ও কিছু অপ্রয়োজনীয় কাগজ ধরিয়ে দিলাম । বললাম, যেকোন একটিতে দিয়াশলাইয়ের জলন্ত কাঠি ছুঁয়ে দাও । তাদের একজন মোমবাতি জ্বালালো, অন্যজন কাগজে আগুন ধরিয়ে দিলো।

২.
একদিকে নিরাপদ প্রদীপের আলো, অন্যদিকে জ্বলন্ত কাগজে অনিরাপদ অগ্নিকুন্ডলী । কাগজ পুড়ে পুড়ে যখন ছাই, প্রদীপ তখনও আলো ছড়াচ্ছে । তার আলোয় পুরো গৃহ উজ্জ্বল ।

৩.
তাদের বললাম, 'আলো' চারপাশ আলোকিত করে, 'আগুন' আশেপাশে যা আছে তার সব পুড়িয়ে ছাই করে ! আমরা কোনটি জ্বালাবো, সে জানে 'সময়'। সময় মানে আমার 'চয়েজ' -যেখানে আছে একাধিক বিকল্প !

আগুন নয়, আমরা যেন আলো জ্বালাই ।

29/11/2023

যে জীবন আমার; সেই আমারে দাও, প্রভু ।

28/11/2023

১.
যে কোনদিন প্রেমে পড়েনি, তার কাছে কখনও প্রেমের গল্প শুনতে যেয়ো না।

২.
যার কোন বর্ণাঢ্য শৈশব নেই, তারুণ্যের উত্তালরূপ তাকে কখনই স্পর্শ করে না।

৩.
মানসিকভাবে জরা-জীর্ণ কোন বৃদ্ধ যদি বয়সে তরুণও হয়, তবুও তার কানে ভালোবাসার ফিসফিস শব্দ পৌঁছাতে নেই ।

মতিউর রহমান খান পাঠান
ময়মনসিংহ।
২৮ নভেম্বর, ২০২৩

25/11/2023

১.
আমি যখন বুঝতে শিখেছি তখন থেকেই তাকে চিনি। বলতে গেলে আমার কাছে সে এক রহস্যময় চরিত্র। দীর্ঘসময় ধরে তার সাথে উঠা-বসা, অথচ তার নাম জানা হয়নি । সে যে আমাকে তার নাম বলেনি তা নয়, আমি নিজেই কখনও তা জানতে চাইনি । কেন চাইনি, তার কোন উত্তর আমার কাছে নেই ।

২.
যখন আমার খুব একলা লাগে, নির্জন কোথাও গিয়ে বসি । চোখ বন্ধ করে কল্পনা করতে গিয়ে প্রায়ই একটা গভীর বনের ভিতর দিয়ে সরু একটা পথ ধরে হেঁটে যেতে যেতে খুব ক্লান্ত হয়ে একটা প্রাচীন বৃক্ষের নিচে বসি । ঠিক তখনই আসে সেই নাম না জানা চেনা লোকটি । দেখতে অনেকটাই আমার মতো, যে কেউ আমাদের দু'জনকে টুইন ভেবে ভুল করতে পারেন । আমরা দু'জনে মিলে ছোট ছোট কথা বলি । প্রতিদিনই নতুন কিছু স্বপ্ন নির্মাণ করি, যার বেশিরভাগই পূরণ হবার নয় । আমি বিশ্বাস করি, যতদিন স্বপ্ন দেখতে পারবো ততদিনই জীবন । স্বপ্ন দেখা থেমে গেলে আমি গতিহীন, অসাড়, মৃতপ্রায় এক মানুষে পরিণত হবো । আমি তার সাথে একনাগাড়ে আমার স্বপ্নের কথা বলে যাই । মনোযোগী শ্রোতার মতো সে আমার কথা শুনে । বোধ হয় সেকারণেই তাকে আমার খুব ভালোলাগে ।

৩.
আজ আবার নিজেকে একলা লাগছে খুব। আমি চোখ বন্ধ করে কল্পনায় সেই বনের পথ ধরেই হাঁটছি । মনে মনে সেই চেনা মানুষটিকে খোঁজ করছি । হঠাৎ দেখি, সে আমার পাশেই হাঁটছে । আমি অনর্গল কথা বলছি, সে শুনছে । হাঁটতে হাঁটতে পথের পাশেই একটা ক্যাফে দেখতে পাই । এর আগে এখানে কোন ক্যাফে দেখিনি । কাছে পৌঁছেই দেখি এটি একটা ডেথ ক্যাফে । আমরা দু'জনেই প্রবেশ করলাম । কেউ একজন কফি হাতে আমাকে অভ্যর্থনা জানালো। এখানে মৃতপ্রায় ব্যক্তিদের বসবাস। তাদের প্রত্যেকের জীবনেই আছে বিশাল বিশাল সব অভিজ্ঞতার গল্প। আমি কফি খেতে খেতে তাদের জীবনের গল্প শুনছি । এখানে তারা মৃত্যুর জন্য অপেক্ষা করছেন । তাদের কাছে মৃত্যুর বাইরে আর কোন ভাবনা নেই । এখানে কোন স্বপ্ন নেই, চাওয়া-পাওয়া নেই, আনন্দ নেই, বেদনা নেই; আছে কেবল মৃত্যুদূতের অপেক্ষা ।

৪.
স্বপ্নবাজ মানুষেরা সুখ খোঁজে । সুখ ভবিষ্যতের সঞ্চয় । মানুষের ভবিষ্যত হলো তার মৃত্যু । সে অনিবার্যভাবেই আসে ।

যা অনিবার্য তা নির্মাণের কিছু নেই, বর্তমানই কেবল নির্মাণের, উপভোগের ।

মতিউর রহমান খান পাঠান
সহযোগী অধ্যাপক
আনন্দ মোহন সরকারি কলেজ
ময়মনসিংহ।
২৫ নভেম্বর, ২০২৩

23/11/2023

Repost

দক্ষিণ পূর্বাঞ্চলের দ্বীপ সেন্টমার্টিন । চারপাশে বালুকাময় বিশাল বীচ । বীচের পাশে খুপরি দোকানের মওসুমি দোকানী ইয়ার হোসেন । বয়সে টিন এজ পেরোনো তরুণ । ক'মাস আগেই বিয়ে করেছেন দ্বীপেরই বাসিন্দা চতুর্দশী রমিছাকে । পর্যটনের সময়টুকুতে বাড়ির পাশেই অস্থায়ী দোকান চালান তিনি । দোকানের উঁচু মাচায় বিছানো চাটাই এ একা একা বসে থাকেন । দু'একজন ক্লান্ত পর্যটক হাঁপাতে হাঁপাতে বসেন দোকানের বেঞ্চিতে । একটা ডাব দু'কোপে কেটে পাইপ দিয়ে তুলে দেন ক্লান্ত ক্রেতার হাতে। ক্রেতা শূন্য সময়ে স্ত্রী রমিছা আঁচলে মুখ ঢেকে আলতো পায়ে উঁকি দেয় দোকানে । ইয়ার হোসেন আড়চোখে তাকায় ! রমিছার মুখ লজ্জায় রাঙা হয় । ইয়ার হোসেন উচ্ছ্বল হাসি হাসে । বিড় বিড় করে দু'একটা কথা হয় দু'জনের মাঝে । কান ও চোখ একসাথে ধরে না রাখলে যেন কাক-পক্ষীও শুনতে পারবে না কিছু । ক্রেতা এলে দ্রুতই সরে পড়েন রমিছা । ইয়ার হোসেনও স্বাভাবিক । যেন কেউ ছিলো না তার সামনে । আর বর্ষার সময়টাতে দ্বীপ একেবারেই পর্যটক শূন্য । তখন ইয়ার হোসেন ফিরে যান পৈত্রিক পেশায় । জাল হাতে সন্ধ্যায় চলে যান গভীর সমুদ্রে । রাত গভীর হয় । রমিছা অপেক্ষার প্রহর গুণে । কেয়া বনের আড়ালে দাঁড়িয়ে অনেক দূরের আলোয় ইয়ার হোসেনের মুখ ভেসে উঠে কিশোরী বঁধু'র চোখে । সমুদ্রের বিশাল ঢেউয়ের আয়নায় জাল হাতে ইয়ার হোসেনের চোখেও রমিছা'র আঁচল ঢাকা লজ্জায় রাঙা লাল মুখ ভেসে উঠে ।

উত্তরের বাতাসে কেয়া বনের পাতায় পাতায় আর সমুদ্রের ঢেউয়ে ঢেউয়ে যে প্রেম জাগে সেখানে ভালোবাসা বাঁচে অনন্তকাল !

22/11/2023

১.
তুমি অন্ধকারে নিমজ্জিত হলে অনিবার্যভাবেই তোমার ছায়া নিরুদ্দেশ হয়ে যাবে, কেউ না চাইলেও ।

২.
ছায়া নিরুদ্দেশ হলে আলোর অপেক্ষা করো ।

৩.
বেশি তীক্ষ্ণ আলোয় প্রকৃত ছায়া দৃশ্যমান হয় না।

আলো ও ছায়ার খেলা আমাদের অনিবার্য নিয়তি।

18/11/2023

ভ্রমণ ও বই পড়ে আপনি যৎসামান্যই লাভবান হবেন। যতক্ষণ না নিজেকে নিজের কাছে প্রশ্নবিদ্ধ করবেন, ততক্ষণ পর্যন্ত আপনি আত্মজ্ঞান অর্জনে সমর্থ নন।

পৃথিবীব্যাপী শিক্ষার অন্যতম প্রধান লক্ষ্য হচ্ছে নিজেকে জানা ।

17/11/2023

তোমার চোখের কোণে জমে থাকা মদিরা ফোটা ফোটা করে আমার হৃদয়ে ঝরে পড়ে । আমি নেশায় বুঁদ হয়ে অগোছালো পড়ে থাকি আমার ঘরে; সেখানে তুমি ছাড়া আর কারো প্রবেশাধিকার নেই ।

মাতাল না হয়ে কেই বা প্রেমিক হয়েছে কবে, বলো !

16/11/2023

আমাদের হৃদয় এক সংকীর্ণ ও নির্জন কারাগার । সেখানে আমরা অকারণেই আমাদের স্বপ্ন, প্রেম, সাফল্যকে বন্দি করে রাখি । চারপাশে অসংখ্য মানুষের পদচারণা, হৈ-হুল্লোড় আছে বটে; সে অনেকটাই দেয়ালের বাইরে পায়চারি করা কারারক্ষীর বুটের আওয়াজের মতো ।

যা কিছু আমার, তার সবই হৃদয়ে বন্দি করে একলা হয়ে যাই । এ কেমন জীবন মানুষের !

15/11/2023

১.
একা বসেছিলাম পার্কের বেঞ্চিতে । অদ্ভূত পোষাকে কেউ একজন আমার পাশে বসলো । খুব চেনা, কিন্তু এই মুহূর্তে চিনতে পারছি না । এলোমেলো চুল, মুখে খোঁচা খোঁচা দাঁড়ি আর গোঁফে আছে এক রহস্যময়তা। বিশ্বস্ত সঙ্গীর মতো তিনি আমাকে প্রাণ খুলে কিছু একটা বলতে চাইলেন । আমার সায় নেই জেনেও তিনি অনর্গল বলে যাচ্ছেন । আমি নিশ্চুপ ছিলাম কারণ এটি আমার প্রভূর গুণ ।

২.
গল্পের শুরুটা এমন যে, তিনি ছিলেন এক গোত্র প্রধান । গোত্রের সবাই তাকে ভালোবাসতেন খুব, তিনিও তার সাধ্যমত নিজ গোত্রের জন্য সব করতেন । একদিন হলো বিপত্তি । তার প্রিয় সহচরদের একজন গোত্র প্রধানের ক্ষমতাকে চ্যালেঞ্জ করে বসলেন । তিনি তখন ক্ষেপে গিয়ে তার প্রতিদ্বন্দ্বী সহচরকে হত্যা করলেন । হত্যার সাথে সাথেই মৃত ব্যক্তির দেহের গড়িয়ে পড়া রক্ত থেকে দু'টি কালো কুকুর জন্ম নিলো। হন্তারক গোত্র প্রধান ভয় পেয়ে গেলেন । তিনি তার ক্ষমতা ও জীবন নিয়ে আশংকায় পড়লেন । এরপর থেকে তিনি তার গোত্র অঞ্চলে যত কালো কুকুর ছিলো তার সবক"টাকে হত্যার নির্দেশ দিলেন ।

৩.
গোত্র প্রধানের নির্দেশ পেয়ে পাইক-পেয়াদারা পুরো গোত্র জুড়ে যত কুকুর ছিলো সবগুলোকে হত্যা করলেন । সেকথা গোত্র প্রধানকে বীরদর্পে জানানোও হলো । তিনি তা শুনলেন, কিন্তু আস্বস্ত হতে পারেননি। নতুন করে শুরু হলো অস্বস্তি । হন্তারক গোত্র প্রধান যেখানেই যাচ্ছেন, সেখানেই তার ছায়া ভেসে উঠছে । তিনি দিব্যি দেখতে পাচ্ছেন, ছায়াটি দেখতে সেই শত্রুর রক্ত থেকে জন্ম নেয়া কালো দু'টি কুকুরের মতোন।

৪.
তিনি তার ছায়াকে তার জীবন থেকে কোনভাবেই সরাতে পারছেন না । নিজের ছায়া, সেও শেষে ! কী এক ভয় তাকে আঁকড়ে ধরেছে দানবের মতো । যেখানে তাকাচ্ছেন, সেখানেই যেন কুকুরের প্রতিচ্ছবি দেখছেন । দুঃসহ আর বিভৎস কাটে তার দিন-রাত !

৫.
এখন তিনি তার গোত্র, পরিবার পরিজন সব ছেড়েছেন । বদ্ধ উন্মাদের মতোন পথে পথে ঘুরে ঘুরে নিজের জীবনের ঘটে যাওয়া ভুলের গল্প বলছেন । সে গল্প কেউ শুনছে, কেউ শুনছে না । হঠাৎ দেখি তিনি নিরুদ্দেশ । ঘরে ফিরবো বলে আড়মোড়া ভেঙ্গে দাঁড়ালাম । দেখলাম, পুরো শহরে নিরবতা নেমেছে ।

কখনও কখনও পাপ ছায়ার মতোন আমাদের অনুসরণ করে, আমরা চাইলেও তাকে এড়াতে পারি না । কেবল প্রায়শ্চিত্ত দিয়ে কি হৃদয়ে স্বস্তি ফেরে !

Address

Assistant Professor In Philosophy At Ananada Mohan Govt. College
Mymensingh

Website

Alerts

Be the first to know and let us send you an email when Motiur Rahman Khan Pathan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category