Purabari High School

Purabari High School পোড়াবাড়ী উচ্চ বিদ্যালয়
রাণীগঞ্জ,ত্রিশাল,ময়মনসিংহ।

৬.৭৪ একর জমির উপর প্রতিষ্ঠিত বিদ্যালয়টিতে ০২টি পাকা একাডেমিক ভবন (৭০৭২ ও ২৭০০ বর্গফুট), একটি পাকা প্রশাসনিক ভবন (১২৪৮ বর্গফুট), একটি আধা পাকা মসজিদ (৩৭৮ বর্গফুট) এবং ১.৯৪ একর জমির একটি বিশাল খেলার মাঠ আছে । বিদ্যালয়টিতে ০৯টি শ্রেণী কক্ষ, ০২টি অফিস কক্ষ, ০১টি শিক্ষক মিলনায়তন, ০১টি বিজ্ঞানাগার, আলাদা লাইব্রেরী যার বইয়ের সংখ্যা ১৫৪৬টি, ছাত্র, ছাত্রী এবং শিক্ষক/শিক্ষিকাদের জন্য পৃথক ০৩টি শৌচাগার আ

ছে । এ ছাড়া ৬ষ্ঠ হইতে ৮ম শ্রেণী পর্যন্ত ১টি করিয়া অনুমোদিত অতিরিক্ত শ্রেণী শাখা এবং কম্পিউটার ও কৃষি বিষয়সহ ৯ম-১০ম শ্রেণীতে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখা চালু আছে।

বিদ্যালয়টি ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলাধীন ১০নং মঠবাড়ী ইউনিয়নের পোড়াবাড়ী গ্রামে ১৯৫২ সনের ৬ জানুয়ারী উচ্চ বিদ্যালয় হিসাবে প্রতিষ্ঠিত হয়। মহান ভাষা আন্দোলনে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে স্থানীয় গন্যমান্য ও শিক্ষানুরাগী ব্যক্তি মরহুম হাতেম আলী, মরহুম মৌলভী শাহ সুলতান আহমেদ, স্বর্গীয় লক্ষ্মী নারায়ণ সাহা, মরহুম মিজানুর রহমান সরকার, মরহুম এডভোকেট সুলতান আহমেদ, মরহুম আজিম উদ্দিন সরকার, মরহুম ময়েজ উদ্দিন সরকার, স্বর্গীয় অমিয়ভূষণ সাহা, মরহুম জাফর আলী সরকার সহ এলাকার সর্বস্তরের জনসাধারণের অক্লান্ত পরিশ্রম, মেধা, জমিদান ও আর্থিক সহায়তায় তৎকালীন সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের মাস্টার্স পরীক্ষা শেষ করা তরুণ ছাত্র মোঃ আইয়ুব আলীকে প্রধান শিক্ষক করে এই অজ-পাড়া গাঁয়ে গড়ে তুলেন এ শিক্ষা প্রতিষ্ঠান। এ বিদ্যালয়টি প্রতিষ্ঠার ক্ষেত্রে যারা শ্রম, মেধা, অর্থ ও জমি দিয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন আমরা তাঁদের শ্রদ্ধাবনত চিত্তে স্মরণ করি এবং তাঁদের বিদেহী আত্মার শান্তি কামনা করি।
সংগৃহীত......

14/11/2024

একটি শোক সংবাদঃ

মরহুম হাতেম আলী মাস্টার , প্রাক্তন প্রধান শিক্ষক, মঠবাড়ি ইউনিয়ন উচ্চ বালিকা বিদ্যালয়, আজ দুপুর ১.০০ ঘটিকায় ময়মনসিংহের স্বদেশ হাসপাতালে ইন্তেকাল ফরমাইয়াছেন। ইন্নানিল্লাহে ওয়াইন্না ইলাইহে রাজিউন।
তিনি বার্ধক্যজনিত নানান শারীরিক জটিলতায় ভূগছিলেন।

মরহুমের জানাজার নামাজ নিন্ম সময়সূচি অনুসারে অনুষ্ঠিত হবে।

১ম জানাজা: আজ ১৪ নভেম্বর বাদ এশা (রাত ৮.০০টায়), জামিয়া ইসলামিয়া, চরপাড়া, ময়মনসিংহ।

২য় জানাজা: আগামীকাল ১৫ নভেম্বর সকাল ১০.০০টায়, পোড়াবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠ।

৩য় জানাজা ও দাফন: আগামীকাল ১৫ নভেম্বর বাদ জুমা, নিজ বাড়ি, কান্দানিয়া (উল্লারচালা)

নামাজে জানাজায় অংশগ্রহণ করে মরহুমের রুহের মাগফেরাত কামনা করার জন্য বিনীত অনুরোধ জানাই।

29/10/2024

আমার কৃষিসংস্কার ভাবনা, কমেন্টে....

11/06/2024
“রাজার লগে হাজা, কোদাল দিয়ে শাক লাড়া”😁 সেই বাল্যকাল থেকে শোনে আসা এই প্রবাদটা আজ এই বাজেট ইনফোগ্রাফ দেখে হঠাৎ মনে গেলো। ...
06/06/2024

“রাজার লগে হাজা, কোদাল দিয়ে শাক লাড়া”😁

সেই বাল্যকাল থেকে শোনে আসা এই প্রবাদটা আজ এই বাজেট ইনফোগ্রাফ দেখে হঠাৎ মনে গেলো।

প্রজাতন্ত্রের একজন অর্ধসচেতন প্রজা হিসেবে বাজেট নিয়ে বরাবর সেই প্রবাদটার মত কোদাল দিয়ে শাক লাড়ার চেষ্টা করতাম, নানান বিষয়ে অযথাই মাথা ঘামাতাম। আজ মনে হচ্ছে এসব নিতান্ত হাস্যকর।

৭৯৭০ বিলিয়ন মানে কয় শ’ টাকা কে জানে! মাসে ৭৯৭০০ টাকা হলেই এই অধমের সংসারটা কোনরকমে চলে যায় আর তাতেই নির্ভার নিশ্চিন্তে ঘুমটা আসে। রাজাদের কাজ-কারবার দেখে প্রজাকূলের কী লাভ🤔

কিন্তু না ভাবলেও যে চলেনা রে মনু। এখান থেকে রাজ ভান্ডারে কত দিতে হবে সেই ভাবনা তো আছেই। শুনলাম আমার মত আমজনতা গাধার মত খেটে যারা সাদা টাকা আয় করি তা থেকে ৩০% দিতে হবে রাজভান্ডারে। অথচ যারা অন্ধকার পথে বিপুল এবং অগণ্য কালো টাকা জমাচ্ছে তাদেরকে দিতে হবে ১৫%। সে যাই হোক, রাজাজ্ঞা অবশ্য মান্য। তবুও তো ৭০% থাকছে। না থাকলে কী-বা করার ছিল।

তার চেয়েও বেশি ভাবনা নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতে গিয়ে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে রাজভান্ডারে আরও কত কি দিতে হবে সেটা নিয়ে। তদুপরি আছে হরেকরকম বাজিকর, মুনাফাখোর, মজুদদারদের করালগ্রাস। এত কিছুর মাঝে নিজের পকেট সুরক্ষিত রাখার উপায় কী🤔

যাহোক, হিসাবটা সামনে যখন এসেই গেছে খাসিলতের দোষে একটু কথা বলতেই হয়।

সুখের ব্যাপার হচ্ছে, জনপ্রশাসনে বরাদ্দ স্বাভাবিকভাবেই সর্বোচ্চ - রাজকর্মচারী বলে কথা।

তারপরেই আছে ঋণের সুদ - সমস্যা নাই - উন্নয়নের জন্য ঋণের বিকল্প নাই। স্বাস্থ্য ও কৃষি আগের মতই আছে দেখছি।

কিন্তু শিক্ষা ও প্রযুক্তি খাতের হিসাবটা কেমন যেন খটকা লাগছে। পরিবহণ-যোগাযোগ খাতের চেয়েও বেশি🤔 এই খাতে শিক্ষা ছাড়া আর কি কি আছে🤔

দেশের মেরুদণ্ড সোজা ও শক্তিশালী করার জন্য শক্তিশালী একটা শিক্ষা ব্যবস্থা আজও আমরা গড়ে তুলতে পারলামনা। বৃটিশদের প্রবর্তিত...
17/05/2024

দেশের মেরুদণ্ড সোজা ও শক্তিশালী করার জন্য শক্তিশালী একটা শিক্ষা ব্যবস্থা আজও আমরা গড়ে তুলতে পারলামনা। বৃটিশদের প্রবর্তিত কেরানি তৈরির শিক্ষা ব্যবস্থা এবং সেকালের সেই ঔপনিবেশিক মানসিকতা অদ্যাবধি প্রবলভাবেই বিরাজমান। আদতে আমাদের শিক্ষার উদ্দেশ্যের মধ্যেই গলধ রয়ে গেছে। শিক্ষার প্রকৃত উদ্দেশ্যের কথা বাদই দিলাম আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থার যে উদ্দেশ্য ঠিক করা হয়েছে সেটা হচ্ছে শিক্ষার্থীদেরকে যোগ্যতা অর্জনে সয়ায়তা করা। আর এই যোগ্যতা হচ্ছে জ্ঞান, দক্ষতা, দৃষ্টিভঙ্গী এবং মূল্যবোধের সমন্বয়ে অর্জিত সক্ষমতা।
কিন্তু বাস্তবে কি হচ্ছে?
জ্ঞান বলতে এখানে মুখস্ত করার ক্ষমতাকে বুঝায়। এদেশে সে তত বেশি জ্ঞানী (ভাল রেজাল্ট অর্থে) যে যত বেশি নোট-গাইড মুখস্ত করে দাড়ি-কমাসমেত পরীক্ষার খাতায় উগলে দিতে পারে। আর আমাদের মান্যবর শিক্ষকগণ তাতেই ঢেলে নাম্বার দিয়ে এই নকলবাজিকে উৎসাহিত করেন। আর এই নোট-গাইড মুখস্ত করার অসুস্থ প্রতিযোগিতায় পড়ে শিক্ষার্থীরা যোগ্যতার অন্যান্য যে মাপকাঠিগুলো রয়েছে তার ধারেকাছেও যায়না। আর এর পিছনে শিক্ষকদের পাশাপাশি অবিভাবকদের দায়ও নিতান্ত কম নয়। সবচেয়ে দুঃখজনক ও দুর্ভাগ্যজনক ব্যাপার হচ্ছে এভাবে এদেশে ক্লীবমস্তিষ্কের, চিন্তাশীলতাবিহীন, অসৃজনশীল এবং কেবলই ধান্দাবাজ একটি জাতি তৈরি হচ্ছে সর্বসাধারণের জন্য যার পরিণতি ভয়াবহ।😥

কোটি কোটি চালাক-চতুর মানুষের ভীরেএমন বোকা মানুষ টিকে ছিলেন কী করে!🤔
27/04/2024

কোটি কোটি চালাক-চতুর মানুষের ভীরে
এমন বোকা মানুষ টিকে ছিলেন কী করে!🤔

ভারতের ফারাক্কা, টিপাইমুখ, আন্ত-নদী সংযোগ প্রকল্প আর জলবায়ু পরিবর্তনের প্রভাবে এভাবেই একদিন হারিয়ে যাবে নদীমাতৃক বাংলাদে...
19/04/2024

ভারতের ফারাক্কা, টিপাইমুখ, আন্ত-নদী সংযোগ প্রকল্প আর জলবায়ু পরিবর্তনের প্রভাবে এভাবেই একদিন হারিয়ে যাবে নদীমাতৃক বাংলাদেশের নদীগুলো। তখন এদেশে বন্যা ও খরা দুটোই তীব্রতর হবে। আর তাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে দেশের কৃষি ও খাদ্য উৎপাদন।😭😭😭

ভারতের সাথে বাংলাদেশের তুলনামানিনা মানবোনা✊✊✊ভারতের তুলনায় আমাদের মাথাপিছু আয় বেশিভারতের তুলনায় আমাদের জিনিসপত্রের দাম ব...
17/03/2024

ভারতের সাথে বাংলাদেশের তুলনা
মানিনা মানবোনা✊✊✊

ভারতের তুলনায় আমাদের মাথাপিছু আয় বেশি
ভারতের তুলনায় আমাদের জিনিসপত্রের দাম বেশি
ভারতের তুলনায় আমাদের ব্রীজ-রাস্তার নির্মাণ ব্যয় বেশি
ভারতের তুলনায় আমাদের আরও কতকিছুই তো বেশি

সুতরাং ভারতের চেয়ে সূর্যের আলোর দাম বেশি হবে
সেটাই কি স্বাভাবিক নয়?

সাবধান বণিকবার্তা !
আমজনতারে বোকা বানানো অতো সহজ নয়😂😁

দেশে সরিষা চাষ বেড়ে দ্বিগুণ হয়েছে - দেশের কৃষি এবং মানুষের স্বাস্থ্যের জন্য এটি একটি সুসংবাদ! যদিও এতে সরিষার দাম এবছর এ...
26/02/2024

দেশে সরিষা চাষ বেড়ে দ্বিগুণ হয়েছে - দেশের কৃষি এবং মানুষের স্বাস্থ্যের জন্য এটি একটি সুসংবাদ! যদিও এতে সরিষার দাম এবছর একটু কমেছে। তবে সরিষার দাম দুই থেকে আড়াই হাজার টাকার মধ্যে থাকলেই আমার মতে ঠিক আছে। তাতে কৃষকেরও লস হবেনা। আবার তেলের দামও ভোক্তার নাগালের মধ্যে থাকবে।

সোয়াবিনের মিথ্যে প্রচরণায় বিভ্রান্ত হয়ে এবং সরিষার তেল হঠিয়ে সোয়াবিন তেলের বাজার সৃষ্টির কর্পোরেট প্রোপাগাণ্ডা আর অপকৌশলের খপ্পরে পড়ে একদা আমরা সরিষার তেল ছেড়ে সোয়াবিন তেল ধরেছিলাম। এখন জরুরী কাজ হচ্ছে সকলকে সরিষার তেল দিয়ে রান্নার সেই পুরনো ঐতিহ্য ফিরিয়ে আনা।

কিন্তু মুশকিল হচ্ছে, মানুষ সরিষার তেলের দিকে ঝুকছে বিধায় কোম্পানিরা এখন সোয়াবিনের দাম কমাতে বাধ্য হচ্ছে। অন্যথায়, সরিষার এই উত্থান না হলে এই দাম কোথায় গিয়ে পৌছাতো তা সহজেই অনুমেয়। এখন কমদামে পেয়ে আমরা যদি আবারও সোয়াবিনের দিকে ঝুকে পড়ি তবে তা হবে পূণর্বার আত্মহত্যার শামিল হবে। লস দিয়ে হলেও বিদেশি রপ্তানিকারকেরা এখন সোয়াবিন তেল বিক্রি করতে চাইবে যা কোম্পানির বাজার দখলের "ডাম্পিং" নামক অপকৌশল। এই অপকৌশল প্রয়োগ করেই তারা দেশে দেশে বাজার দখল করে থাকে। উপনিবেশ ব্যবস্থা উঠিয়ে দিতে বাধ্য হওয়ার পর "দেশ দখল নয়, বাজার দখল" - এটাই হচ্ছে বেনিয়াদের নয়া নীতিকৌশল। এই অপকৌশল রুখে দিতে এখন আমাদের কর্তব্য হবে সরিষার তেলে রান্নায় অভ্যস্থ হওয়া।

স্বাস্থ্যগতভাবে সরিষার তেল সোয়াবিনের চেয়ে শতগুণ শ্রেয়। রান্নায় সরিষার তেল সোয়াবিন তেলের অর্ধেক পরিমাণ হলেই চলে। কম তেলে রান্না যেমন স্বাস্থ্যের জন্য উপকারী তেমনি আর্থিকভাবে সাশ্রয়ীও বটে। এখন ১ লিটার সোয়াবিন তেলের দাম নির্ধারণ করা হয়েছে ১৬৩ টাকা (বাস্তবে যদিও বেশি)। তাহলে দুই লিটারের দাম হচ্ছে ৩২৬ টাকা। দুই লিটার সোয়াবিন তেল = ১ লিটার সরিষার তেল ধরলে বর্তমান বাজারদর অনুসারে সরিষার তেল বরং সাশ্রয়ী হবে।

কাজেই আমাদের এই ইতিবাচক অগ্রগতিটুকু ধরে রাখতে এবং আরও এগিয়ে নিতে এখনি সোয়াবিন ছেড়ে সরিষার তেল ধরুন। আমি ধরেছি একযুগ আগে। আপনি না হয় আজকেই শুরু করুন।

পোড়াবাড়ি উচ্চ বিদ্যালয়এস.এস.সি - ২০২৩ইংমোট পরীক্ষার্থী ১৮০জনঅংশ গ্রহণ        ১৭৯জনউত্তীর্ণ                ১৭৩জনA+       ...
28/07/2023

পোড়াবাড়ি উচ্চ বিদ্যালয়
এস.এস.সি - ২০২৩ইং
মোট পরীক্ষার্থী ১৮০জন
অংশ গ্রহণ ১৭৯জন
উত্তীর্ণ ১৭৩জন
A+ ৩০জন
পাশের হার ৯৬.৬৫%

14/07/2023

Address

পোড়াবাড়ী উচ্চ বিদ্যালয়, গ্রাম/পোড়াবাড়ী, ডাকঘর/রাণীগঞ্জ, উপজেলা/ত্রিশাল, জেলা/ময়মনসিংহ।
Mymensingh
2200

Telephone

+8801712210592

Website

Alerts

Be the first to know and let us send you an email when Purabari High School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Purabari High School:

Shortcuts

Share

Category