10/08/2026
সুপ্রিয় শিক্ষার্থীরা,
আজকের ফলাফলে যারা কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করেছো, তোমাদের সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন। তোমাদের পরিশ্রম ও প্রচেষ্টা সার্থক হোক—এটাই কামনা করি।
আর যারা অল্পের জন্য A+ পাওনি, কিংবা কোনো কারণে ফলাফল তোমাদের প্রত্যাশামতো হয়নি— তারা মনে রেখো, একটি ফলাফল কখনোই তোমার পুরো জীবনকে সংজ্ঞায়িত করে না।
আজ যারা GPA-5 পেয়েছো, তাদের অনেকেই হয়তো HSC-তে GPA-5 নাও পেতে পারো। আবার আজ যারা প্রত্যাশিত ফল পাওনি, তাদের অনেকেই ভবিষ্যতে দারুণ সাফল্য অর্জন করবে। কারণ জীবনে কোনো অর্জনই শুধু একটি পরীক্ষার ফলাফলের ওপর নির্ভর করে না। প্রতিনিয়ত Effort না দিলে কোনো অর্জনই দীর্ঘস্থায়ী হয় না।
একই সঙ্গে এটাও সত্য—জীবনের একটি সার্টিফিকেট কখনোই তোমার ভাগ্য নির্ধারণ করে দিতে পারে না। তোমার মেধা, পরিশ্রম, সততা, অধ্যবসায় ও সঠিক সিদ্ধান্তই শেষ পর্যন্ত তোমার ভবিষ্যৎ নির্মাণ করবে।
বিশেষ করে যারা SSC-তে Science বিভাগ থেকে GPA-4.80-এর কম পেয়েছো, তাদের প্রতি আমার ব্যক্তিগত অনুরোধ—তোমরা HSC-তে Humanities বিভাগে পড়াশোনার বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করো। নিজের সক্ষমতা, আগ্রহ ও ভবিষ্যৎ পরিকল্পনা অনুযায়ী সিদ্ধান্ত নেবে।
আর ফলাফল কিংবা বিভাগ পরিবর্তন নিয়ে মন খারাপ করে যদি কখনো কোনো উল্টাপাল্টা সিদ্ধান্ত নেওয়ার কথা মনে হয়, অথবা নিজের কষ্টের কথা কাউকে বলতে না পারো, তাহলে নিঃসংকোচে আমার সঙ্গে শেয়ার করতে পারো। মনে রেখো, তোমার কথা শোনার মতো একজন মানুষ সবসময় প্রয়োজন।
কারণ আমিও তোমাদের অনেকের মতোই SSC-তে GPA-5 পাইনি। তাই বলে আমার জীবন ব্যর্থ হয়ে গেছে—এমনটা আমি কখনো মনে করি না। আবার আমাদের সময়ে যারা GPA-5 পেয়েছিল, তারাও সবাই যে জীবনে আহামরি সফল হয়েছে—বিষয়টি এমনও নয়।
তাই আজকের ফলাফলকে জীবনের শেষ অধ্যায় নয়, বরং নতুন একটি অধ্যায়ের শুরু হিসেবে দেখো।
তোমাদের প্রত্যেকের ভবিষ্যৎ হোক সুন্দর, সফল ও কুসুমাস্তীর্ণ—এটাই আমার প্রাণের দাবি। তোমাদের সবার জন্য দোয়া ও আন্তরিক ভালোবাসা ❤️।
ইতি,
সাকিব স্যার 😊।