Baruamari High School

Baruamari High School ℹ️ Welcome to the unofficial page for Baruamari High School, where ex-students gather to reminisce! Connect with old friends and share your stories here! 🎓

Baruamari High School is a name of an educational institution which institution does not need any introduction. It was 1967 when it was established. Most probably from that day a new horizon of education has been opened for Bangladesh. The objective of this institution is not only to make a student a good citizen & patriot but also make him a good religious person so that a student can realize his duty and responsibilities in this world. From establishing date this institution gets much more popularity because of its excellent result on the public examinations & other outdoor activities.

23/02/2026

বারুয়ামারী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে আন্তঃব্যাচ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ আয়োজনের উদ্দেশ্যে আজ বিকালে বেশ কয়েকটি ব্যাচের প্রতিনিধি নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

সকলের সম্মতিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে।

* রেজিষ্ট্রেশন ফি ২০০০ টাকা।

* প্রতি খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ এবং প্লেয়ার অফ দ্যা ম্যাচ পুরষ্কার দেওয়া হবে।

* ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন এবং রানারআপ দলের জন্য ট্রফি দেওয়া হবে যা খেলা শেষ হওয়ার পর বিদ্যালয়ে রেখে দেওয়া হবে।

* খেলার সকল খরচ বাদ দিয়ে যে টাকা অবশিষ্ট থাকবে তা চ্যাম্পিয়ন এবং রানারআপ দলের মধ্যে প্রাইজমানি প্রধান করা হবে।

বি.দ্র. যদি কোন স্পন্সর পাওয়া যায় তাহলে প্রাইজমানির পরিমাণ বেড়ে যাবে।

* ২৮ ফেব্রুয়ারির মধ্যে রেজিষ্ট্রেশন সম্পন্ন করতে হবে।এর মধ্যে যারা রেজিষ্ট্রেশন করবে শুধুমাত্র তাদের নিয়েই টুর্নামেন্ট আয়োজন করা হবে।

* প্রত্যেক দলকে নিজস্ব ডিজাইন করা জার্সি পরিধান করে খেলায় অংশগ্রহণ করতে হবে।

* ২০১০ - ২০১৭ এবং ২০১৮-২০২৬ ব্যাচ নিয়ে দুটি গ্রুপে খেলা অনুষ্ঠিত হবে। দুই গ্রুপ থেকে দুটি দল ফাইনাল খেলবে।

* প্রতিটি খেলায় নকআউট পদ্ধতিতে অনুষ্ঠিত হবে।

* প্রতিটি খেলা ২০ +২০ মোট ৪০ মিনিট করে অনুষ্ঠিত হবে।

* খেলায় যদি ফলাফল না আসে তাহলে সরাসরি ট্রাইবেকারে খেলা নিষ্পত্তি করা হবে।

প্রয়োজনে : পেজে ইনবক্স

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা ২০২৬ এর সময়সূচি প্রকাশিত ।
16/01/2026

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা ২০২৬ এর সময়সূচি প্রকাশিত ।

⚠️🚨
02/11/2025

⚠️🚨

বারুয়ামারী উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তির মাধ্যমে NTRCA কর্তৃক দুইজন নতুন শিক্ষক সুপারিশ প্রাপ্ত হয়েছেন।শিক্ষক মহোদয় গ...
02/09/2025

বারুয়ামারী উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তির মাধ্যমে NTRCA কর্তৃক দুইজন নতুন শিক্ষক সুপারিশ প্রাপ্ত হয়েছেন।শিক্ষক মহোদয় গণ ০১/০৯/২০২৫ইং তারিখে যোগদান করেন।

মোঃ আব্দুল হক, সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা),
মোঃ মামুন মিয়া, সহকারী শিক্ষক (ভৌত বিজ্ঞান)।

10/07/2025

BARUAMARI HIGH SCHOOL

BUSINESS STUDIES: PASSED=2; NOT PASSED=1;

HUMANITIES: PASSED=69; NOT PASSED=89;

SCIENCE: PASSED=34; NOT PASSED=4; GPA5=6;

মোট পরীক্ষার্থী ১৯৯ জন, পাশ করেছে ১০৫জন , ফেল করেছে ৭৪ জন। জিপিএ ফাইভ পেয়েছে মাত্র ৬জন।

এই রেজাল্ট খারাপ হওয়ার কারন কি..??শিক্ষকদের ফেসবুক কন্টেট ক্রিয়েটর হয়ে যাওয়া.?? না অন্য কিছু.??

নতুন দিন, নতুন আলো, জীবন হোক রঙিন ভালোবাসায় ভরা — শুভ নববর্ষ ১৪৩২।
14/04/2025

নতুন দিন, নতুন আলো, জীবন হোক রঙিন ভালোবাসায় ভরা — শুভ নববর্ষ ১৪৩২।

May Allah’s divine blessings bring you peace, happiness, and success.Eid Mubarak to all 🌙
30/03/2025

May Allah’s divine blessings bring you peace, happiness, and success.
Eid Mubarak to all 🌙

বারুয়ামারি উচ্চ বিদ্যালয়ের সকল প্রাক্তন শিক্ষার্থীদের জানানো যাচ্ছে যে ঈদ পুনর্মিলনী,আন্তঃব্যাচ ফুটবল টুর্নামেন্ট ও মরণো...
29/03/2025

বারুয়ামারি উচ্চ বিদ্যালয়ের সকল প্রাক্তন শিক্ষার্থীদের জানানো যাচ্ছে যে ঈদ পুনর্মিলনী,আন্তঃব্যাচ ফুটবল টুর্নামেন্ট ও মরণোত্তর এবং আজীবন শিক্ষক সম্মাননা প্রদান -২০২৫ (সিজন-১) পবিত্র ঈদুল ফিতরের দ্বিতীয় ও তৃতীয় দিন( যদি ঈদ ৩১ তারিখ হয় তাহলে ১ ও ২ ই এপ্রিল। আর যদি ঈদ ১লা এপ্রিল হয় তাহলে ২ ও ৩ ই এপ্রিল) অনুষ্ঠিত হবে।

আর একটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের গৌরীপুর উপজেলার সম্মানিত উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সাজ্জাদুল হাসান স্যার প্রধান অতিথি হিসেবে আমাদের উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকার সম্মতি দিয়েছেন।
ওনার সম্মতিক্রমে আমাদের ফাইনাল ম্যাচ ও মরণোত্তর এবং আজীবন শিক্ষক সম্মাননা প্রদান অনুষ্ঠানে আগামী ৪ এপ্রিল রোজ শুক্রবার বিকাল ৩ টায় অনুষ্ঠিত হবে।

যে সকল ব্যাচ আন্তঃব্যাচ ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করেছেন সকল ব্যাচকে অবশ্যই ঈদের দ্বিতীয় দিন সকাল ৮.৩০ এর মধ্যে বারুয়ামারি উচ্চ মাঠে উপস্থিত থাকার জন্য বলা হল।

ধন্যবাদান্তে
আয়োজন কমিটির পক্ষ থেকে
উমর সানি
এসএসসি ব্যাচ -২০১৪
বারুয়ামারি উচ্চ বিদ্যালয়

আসসালামু আলাইকুম বারুয়ামারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের অংশগ্রহণে ঈদ পুনর্মিলনী, আন্তঃব্যাচ ফুটবল টুর্নামেন্ট ও সং...
11/03/2025

আসসালামু আলাইকুম
বারুয়ামারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের অংশগ্রহণে ঈদ পুনর্মিলনী, আন্তঃব্যাচ ফুটবল টুর্নামেন্ট ও সংবর্ধনা -২০২৫ এ (ঈদের ২য় ও ৩য় দিন) যারা অংশগ্রহণ করতে চান (১৯৯০-২০২৫) তাদের সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে রেজিষ্ট্রেশন এর সময় ১৬ই মার্চ।
১৬ই মার্চ এর পর কোন ব্যাচকে রেজিষ্ট্রেশন করার সুযোগ দেওয়া হবে না।
যারা এখনো রেজিষ্ট্রেশন করেননি তারা অবশ্যই ১৬ই মার্চের মধ্যে উমরসানি ( এসএসসি -২০১৪) এর সাথে যোগাযোগ করবেন।
জরুরি প্রয়োজনে -০১৯৯৬৮২৭৫৮৫ Md Umor

আমাদের ঈদ আয়োজন আরোও ব্যাপকভাবে প্রচার করতে হবে যেন আমাদের সিনিয়র যারা আছে সকলেই জানতে পারে বিশেষ করে ১৯৯০ থেকে ২০০৯। ২...
03/03/2025

আমাদের ঈদ আয়োজন আরোও ব্যাপকভাবে প্রচার করতে হবে যেন আমাদের সিনিয়র যারা আছে সকলেই জানতে পারে বিশেষ করে ১৯৯০ থেকে ২০০৯।
২০১০ থেকে ২০২৫ পর্যন্ত সকল ব্যাচের সাথে কথা হয়েছে ইনশাআল্লাহ এখানে সকল ব্যাচ থাকবে।
১৯৯০-২০০৯ এর মধ্যে ৪,৫ টা ব্যাচের বড় ভাইদের সাথে কথা হয়ছে বাকি ভাইদের সাথে যোগাযোগ করতে পারি নাই।
সবার ব্যাপক প্রচারের মাধ্যমে আমাদের সিনিয়র বড় ভাইদের জানানো হবে। অনেককেই আমরা চিনি না।

আশা করি আমাদের এই উদ্যোগে সিনিয়র বড় ভাই যারা আছেন সবাই সহযোগিতা করবেন। আমরা আপনাদের সাথে যোগাযোগ করতে পারি নাই।
ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাদের আয়োজন সফল করার জন্য পাশে থাকবেন।

আর একটি বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আমাদের ঈদ আয়োজন টুকু শুধুই বারুয়ামারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে আনন্দ উৎসব।
উক্ত আয়োজনে কেউ রাজনৈতিক কোন বিষয় আনবেন না অনুরোধ রইলো ছোট বড় সবার প্রতি।
এটা শুধুই আমাদের স্কুল ভিত্তিক একটি অনুষ্ঠান।
এই অনুষ্ঠানে শুধু আমরা সকল প্রাক্তন শিক্ষার্থীরা আনন্দ করব।

সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আগামী ১৬ই মার্চ এর মধ্যে যেসকল ব্যাচ রেজিষ্ট্রেশন করবে শুধুমাত্র তারাই উক্ত টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারবে। রেজিষ্ট্রেশন ফি হিসেবে ১৫০০ টাকা ধার্য করা হয়েছে।
১৬ তারিখের পর কোন দল / ব্যাচ গ্রহন করা হবে না।

প্রত্যেক ব্যাচের জার্সি থাকতে হবে এবং অবশ্যই শর্ট প্যান্ট পড়ে খেলায় অংশগ্রহণ করতে হবে।

জার্সির ক্ষেত্রে কিছু বাধ্যবাধকতা রয়েছে -
১: অবশ্যই বারুয়ামারি উচ্চ বিদ্যালয়ের অফিসিয়াল লগো রাখতে হবে।
২:প্রতি ব্যাচের সাল এবং বারুয়ামারি উচ্চ বিদ্যালয় লিখতে হবে।
৩: বাংলাদেশ এবং ফিলিস্তিনের পতাকা রাখতে হবে।
৪:জার্সি নাম্বারে নিজেদের ব্যাচের শেষ দুটি সংখ্যা ব্যবহার করতে হবে।

যোগাযোগ: Md Umor , Mustafizur Rahman Shuvo

বারুয়ামারি উচ্চ বিদ্যালয়ের সকল সিনিয়র ও জুনিয়র ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি।প্রথমবারের মত আমাদের স্কুলে ঈদ পুনর্মিলনী ও আন্...
03/03/2025

বারুয়ামারি উচ্চ বিদ্যালয়ের সকল সিনিয়র ও জুনিয়র ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি।
প্রথমবারের মত আমাদের স্কুলে ঈদ পুনর্মিলনী ও আন্তঃব্যাচ ফুটবল টুর্নামেন্ট এর আয়োজন করা হচ্ছে।
সকল ব্যাচ কে অংশগ্রহণ ও সহযোগিতা করার জন্য অনুরোধ করা হল।

Address

Gouripur
Mymensingh
2202

Website

Alerts

Be the first to know and let us send you an email when Baruamari High School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category