Uchakhila Higher Secondary School & College - Ishwarganj , Mymensingh

Uchakhila Higher Secondary School & College - Ishwarganj , Mymensingh

Share

UHSSC is a renowned institution in Mymensingh under Ishwarganj upazilla.This page is officially managed by the authority.

দেশ ও জাতির চাহিদার আলোকে আধুনিক জ্ঞান - বিজ্ঞান ও প্রযুক্তি ভিত্তিক সু শৃঙ্খল শিক্ষা বিস্তারের লক্ষ্যে ময়মনসিংহ জেলাস্থ পশ্চিম ঈশ্বরগঞ্জ এর চরাঞ্চল অধ্যুষিত সুবিধা বঞ্চিত এলাকায় শিক্ষা বিস্তারের লক্ষ্যে স্কুল , কলেজ , ভোকেশনাল শাখার সমন্বয়ে প্রতিষ্ঠিত হয়ে অত্র এলাকায় সেই সুদূর ১৯৩২ সন থেকে শিক্ষার আলো বিকিরণ করে আসছে এই সুনাম ধন্য ঐতিহ্যবাহী উচাখিলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। প্রতিষ্ঠালগ্ন থেকে অদ্য

01/07/2020

ভারতীয় ধনকুবের রতন টাটাকে জার্মানির এক রেস্তোরাঁয় খাবার নষ্টের অপরাধে ৫০ ইউরো জরিমানা করা হয়।
এই সামান্য অর্থ তাঁর জন্য বড় কোনো বিষয় ছিল না, তবে সেদিন রেস্তোরাঁয় গিয়ে তিনি যা শিখেছেন, তিনি তা সত্যিই অনেক গুরুত্বপূর্ণ বলে মনে করেন।
তিনি লেখেন— “বিশ্বের অন্যতম শিল্পোন্নত দেশ জার্মানি। একবার সহকর্মীকে নিয়ে হামবুর্গে একটি রেস্তোরাঁয় গিয়েছিলাম আমি। যেহেতু আমরা খুব ক্ষুধার্ত ছিলাম, সেজন্য বেশ অনেকটা খাবার অর্ডার করেছিলেন আমার সহকর্মী। কিন্তু শেষ পর্যন্ত প্রায় এক-তৃতীয়াংশ খাবারই ছুঁয়ে দেখা হলো না আমাদের।"
এরপর আমি ও আমার সহকর্মী যখন রেস্তোরাঁ থেকে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম, ওই সময় এক বয়স্ক মহিলা বিরক্ত হয়ে বললেন, “তোমাদের খাবার নষ্ট করা উচিত হয়নি।”
সহকর্মী ওই মহিলাকে উত্তর দিল, “আমরা টাকা দিয়ে খাবার কিনেছি। খাবার খাব না ফেলে দেব —এটাতে তোমার মাথা ঘামানোর কী আছে?”
এই উত্তরে বেশ ক্ষেপে গেলেন ওই মহিলা। সঙ্গে থাকা আরেকজন তৎক্ষণাৎ ফোন বের করে কাকে যেন ফোন করলেন। সঙ্গে সঙ্গে সামাজিক নিরাপত্তা সংস্থার পোশাক পরা এক ব্যক্তি এসে হাজির হলেন।
ওই ব্যক্তি সবকিছু শুনে আমাকে এবং সহকর্মীকে ৫০ ইউরো জরিমানা করে বসলেন। ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে যাই আমি।
তারপর সেই কর্মকর্তা রাগান্বিত সুরে বললেন: "তুমি যা খেতে পারবে, শুধুমাত্র তা-ই অর্ডার কর। টাকা তোমার ঠিকই, কিন্তু সম্পদ সমাজের।
এই পৃথিবীতে এমন অনেকেই আছে যারা খাবারের অভাবে ভুগছে। সম্পদ নষ্ট করার কোনো অধিকার তোমার নেই।"
টাকা তোমার ঠিকই, কিন্তু সম্পদ সমজের।

29/06/2020

মজার গণিত;
১^২=১
১১^২=১২১
১১১^২=১২৩২১
১১১১^২=১২৩৪৩২১
১১১১১^২=১২৩৪৫৪৩২১
১১১১১১^২=১২৩৪৫৬৫৪৩২১
১১১১১১১^২=১২৩৪৫৬৭৬৫৪৩২১
১১১১১১১১^২=১২৩৪৫৬৭৮৭৬৫৪৩২১
১১১১১১১১১°২=১২৩৪৫৬৭৮৯৮৭৬৫৪৩২১
.........................................................
ঠিক সিড়ি ভেঙ্গে উপরে ওঠা-নামা করার মতো।
ক্যালকুলেটর দিয়ে টেস্ট করে দেখতে পারেন।

29/06/2020

চল মানসিক দক্ষতা বাড়াই;
০×৯+১=১
১×৯+২=১১
১২×৯+৩=১১১
১২৩×৯+৪=১১১১
১২৩৪×৯+৫=১১১১১
১২৩৪৫×৯+৬=১১১১১১
১২৩৪৫৬×৯+৭=১১১১১১১
১২৩৪৫৬৭×৯+৮=১১১১১১১১
১২৩৪৫৬৭৮×৯+৯=১১১১১১১১১
১২৩৪৫৬৭৮৯×৯+১০=১১১১১১১১১১
.................................................

এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ৩১ মে | শিক্ষাঙ্গন 21/05/2020

https://www.ittefaq.com.bd/education/153180/%E0%A6%8F%E0%A6%B8%E0%A6%8F%E0%A6%B8%E0%A6%B8%E0%A6%BF-%E0%A6%AA%E0%A6%B0%E0%A7%80%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%AB%E0%A6%B2-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B6-%E0%A7%A9%E0%A7%A7-%E0%A6%AE%E0%A7%87

এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ৩১ মে | শিক্ষাঙ্গন আগামী ৩১ মে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে .....

26/12/2019

প্রতিটি সফল মানুষের জীবনেই লুকিয়ে থাকে কোনো না কোনো ট্র্যাজেডি!

16/11/2019
14/10/2019

সন্তানের শিক্ষায় ব্যয় করা হলো শ্রেষ্ঠ বিনিয়োগ।

10/09/2019

শিক্ষার্থীরা শিক্ষকের প্রধান শক্তি, অভিভাবকদের অলংকার, দেশের মূল্যবান রত্ন ও প্রাণ। প্রত্যেক শিক্ষার্থীর মাঝেই অবলোকন করি অমিত সম্ভাবনা। তাদের প্রত্যেকের মুখে গুণগতমান সম্পন্ন প্রকৌশলী, চিকিৎসক, বিচারক, আইনজীবী, অর্থনীতিবিদ, রাজনীতিবিদ, প্রশাসক, চিন্তাবিদ, গবেষক, ব্যবসায়ী, শিল্পপতি, উদ্যোক্তা, কৃষক, শ্রমিক, শিক্ষক, কবি, সাহিত্যিক, সাংবাদিক সহ সকল পেশার মানুষের অবয়ব প্রত্যক্ষ করি। শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক,সমাজ ও সরকার তথা রাষ্ট্রের সম্মিলিত প্রচেষ্টায় প্রতিটি শিক্ষার্থী গড়বে তাদের উজ্জ্বল ভবিষ্যত ও গড়ে তুলবে আমাদের আকাঙ্ক্ষিত সোনার বাংলাদেশ।

05/09/2019

জ্ঞান আমাদের ভূষণ। প্রজ্ঞা ব্যক্তির পরিচায়ক। দক্ষতা ব্যক্তির অহংকার। জ্ঞান,প্রজ্ঞা ও দক্ষতার উৎস হলো পুস্তক। পুস্তক জ্ঞানের ভান্ডার। অজ্ঞতা বিধাতার অভিশাপ। অধ্যয়ন অজ্ঞতা প্রতিরোধক।

21/07/2019

গণপিটুনি :কাউকে কোনোপ্রকার সন্দেহ হলে সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দিন।দয়া করে তার উপর নির্যাতন করবেন না। আইন কখনো নিজের হাতে তুলে নিবেন না।

05/05/2019

√কিছু উদ্ভিদ ও প্রাণীর বৈজ্ঞানিক নাম

০১। মানুষ — Homo sapiens
০২। গরু — Boss indica
০৩। ছাগল — Capra hircus
০৪। ইঁদুর — Bandicota benglalensis
০৫। বিড়াল — Felis catus
০৬। খরগোশ — Oryctolagus cuniculus
০৭। সিংহ — Panthera leo
০৮। রয়েল বেঙ্গল টাইগার — Panthera tigris
০৯। মশা — Culex pipiens
১০। মাছি — Musca domestica
১১। আরশোলা — Periplaneta americana
১২। টিকটিকি — Hemidactylus brookii
১৩। মৌমাছি — Apis indica
১৪। প্রজাপতি — Pieris brassicae
১৫। কুনোব্যাঙ — Bufo/Duttaphrynus melanostictus
১৬। গোখরা সাপ — Naja naja
১৭। কচ্ছপ — Lessemys punctata
১৮। কুমির — Crocodylus niloticus
১৯। কলেরা জীবাণু — Vibrio cholera
২০। ম্যালেরিয়া জীবাণু—Plasomod ium vivax
২১। ইলিশ — Tenualosa illisha
২২। রুই — Labeo rohita
২৩। কাতলা — Catla catla
২৪। কই — Anabas testudineus
২৫। টাকি — Channa punctatus
২৬। মহাশোল — Tor tor
২৭। বোয়াল — Wallago attu
২৮। বাগদা চিংড়ি — penaeus monodon
২৯। গলদা চিংড়ি — Macrobrachium rosenbergii
৩০। চিংড়ি — Macrobrachium malcolmsonii
৩১। দোয়েল — Copsychus saularis
৩২। কবুতর — Columba livia
৩৩। চড়ুই — Passer dometicus
৩৪। ময়ূর — Pavo cristatus
৩৫। শামুক — Pila globosa
৩৬। কেঁচো — Metaphira posthuma
৩৭। ঝিনুক — Lamellidens marginalis
৩৮। ফিতাকৃমি — Taenia solium
৩৯। গোলকৃমি — Ascaris lumbricoides
৪০। চোখ কৃমি — Loa loa
৪১। কাঁকড়া — Carcinus manius
৪২। ধান — Oryza sativa
৪৩। গম — Triticum aestivum
৪৪। ভুট্টা — Zea mays
৪৫। গোল আলু — Solanum tuberosum
৪৬। পিঁয়াজ — Allium cepa
৪৭। আদা — Zingiber officinale
৪৮। রসুন — Allium sativum
৪৯। হলুদ — Curcuma domestica
৫০। মসুর — Lens culinaris
৫১। সরিষা — Brassica napus
৫২। ছোলা — Cicer arietinum
৫৩। মোটর — Pisum sativum
৫৪। শীম — Lablab purpurius
৫৫। খেসারী — Lathyrus sativus
৫৬। সয়াবিন — Glycine max
৫৭। তিল — Sesamum indicum
৫৮। মুলা — Raphanus sativus
৫৯। পুঁইশাক — Basella alba
৬০। শসা — Cucumis sativus
৬১। লাউ — Lagenaria vulgaris
৬২। বেগুন — Solanum melongena
৬৩। বাঁধাকপি — Brassica oleracea
৬৪। টমেটো — Lycopersicon esculentum
৬৫। তেজপাতা — Cinnamomum tamala
৬৬। আম — Mangifera indica
৬৭। জাম — Syzygium cumini
৬৮। কাঁঠাল — Artocarpus heterophyllus
৬৯। কলা — Musa sapientum
৭০। লিচু — Litchi chinensis
৭১। নারকেল — Cocos nucifera
৭২। আনারস — Ananas comosus
৭৩। পেয়ারা — Psidium guajava
৭৪। বেল — Aegle marmelos
৭৫। কুল/বরই — Zizyphus mauritiana
৭৬। পেঁপে — Carica papaya
৭৭। কফি — Coffea arabica
৭৮। চা — Camellia sinensis
৭৯। তামাক — Nicotiana tabacum
৮০। পাট — Corchorus capsularis
৮১। সেগুন — Tectona grandis
৮২। শাল/গজারি — Shorea robusta
৮৩। সুন্দরী — Heritiera fomes
৮৪। মেহগনি — Swietenia mahagoni
৮৫। শিশু — Dulbergia sissoo
৮৬। বাসক — Adhatoda vasica
৮৭। থানকুনি — Centella asiatica
৮৮। তুলসী — Ocimum sanctum
৮৯। চাপালিশ — Artocarpus chaplasha
৯০। কালমেঘ — Andrographis paniculata
৯১। নিম — Melia azadirachta
৯২। গাঁদা — Tagetes erecta
৯৩। জবা — Hibiscus rosa-sinensis
৯৪। পদ্মফুল — Nelumbo nucifera
৯৫। শাপলা — Nymphaea nouchali
৯৬। রঙ্গন — Ixora coccinea
৯৭। রজনীগন্ধা — Polianthes tuberosa
৯৮। গন্ধরাজ — Gardenia jasminodes
৯৯। সূর্যমুখী — Helianthus annuus
১০০। কৃষ্ণচূড়া — Delonix regia

Want your school to be the top-listed School/college in Mymensingh?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Address


Ishwarganj Road
Mymensingh
2280