পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়, ময়মনসিংহ

  • Home
  • Bangladesh
  • Mymensingh
  • পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়, ময়মনসিংহ

পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়, ময়মনসিংহ পিটিআই, ময়মনসিংহ কর্তৃপক্ষ পরিচালিত জেলার একমাত্র শীর্ষ ও স্বনামধন্য সরকারি প্রাথমিক বিদ্যালয়।

17/08/2026

We are singing together ❣️
Class:One

***২য় প্রান্তিক মূল্যায়ন - ২০২৬ এর সময়সূচী***পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়, ময়মনসিংহ
16/08/2026

***২য় প্রান্তিক মূল্যায়ন - ২০২৬ এর সময়সূচী***
পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়, ময়মনসিংহ

শিশুর সব দুষ্টুমি নিষ্ঠুরতা নয়। শিশুরা কখনো কৌতূহল বা না বোঝার কারণে প্রাণীকে জোরে টিপে ধরে, পোকা মারে বা বন্ধুকে ধাক্কা...
28/07/2026

শিশুর সব দুষ্টুমি নিষ্ঠুরতা নয়। শিশুরা কখনো কৌতূহল বা না বোঝার কারণে প্রাণীকে জোরে টিপে ধরে, পোকা মারে বা বন্ধুকে ধাক্কা দেয়।

কিন্তু যদি কোনো শিশু বারবার ইচ্ছাকৃতভাবে—
📝প্রাণী বা মানুষকে কষ্ট দেয়
📝অন্যের ভয় বা কান্না দেখে আনন্দ পায়
📝অনুশোচনা না দেখায়
📝দুর্বল কাউকে টার্গেট করে

তাহলে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা দরকার।

গবেষণা ও ক্লিনিক্যাল অভিজ্ঞতায় দেখা যায়, প্রাণী বা মানুষের প্রতি পুনরাবৃত্ত নিষ্ঠুরতা কনডাক্ট প্রবলেম বা কনডাক্ট ডিজঅর্ডার নামের আচরণগত সমস্যার একটি গুরুত্বপূর্ণ লক্ষণ হতে পারে।

সম্ভাব্য কয়েকটি কারণ
ঘরে বা আশপাশে সহিংসতা দেখা এবং সেখান থেকে শেখা যে ক্ষমতা মানে দুর্বলকে আঘাত করা।

নিজে অবহেলা, অপমান, শারীরিক শাস্তি বা বুলিংয়ের বা খোঁটার শিকার হওয়া।

আবেগ নিয়ন্ত্রণে দুর্বলতা, অতিরিক্ত চঞ্চলতা, এডিএইচডি, শেখার সমস্যা, ট্রমা, ডিপ্রেশন।

সহানুভূতি শেখার সুযোগ না পাওয়া।

অতিরিক্ত মারামারির কনটেন্ট দেখা।

ঘরে বিশৃঙ্খল, অতিরিক্ত ছাড় বা অতিরিক্ত কঠোর শাস্তির প্রবণতা।

#কী_করবেন
অভিভাবকের প্রথম কাজ হলো আচরণটি অস্বীকার না করা, আবার শিশুকে ‘দানব’ বা ‘জন্মগতভাবে খারাপ’ বলেও চিহ্নিত না করা।

শান্ত কিন্তু দৃঢ়ভাবে বলতে হবে, ‘রাগ হতে পারে, কিন্তু কাউকে আঘাত করা যাবে না।’

প্রাণী বা ছোট শিশুর সঙ্গে তার আচরণ কিছুদিন নজরদারিতে রাখতে হবে।

শাস্তির বদলে লজিক্যাল কনসিকুয়েন্স দরকার। যেমন প্রাণীকে কষ্ট দিলে একা প্রাণীর কাছে যেতে না দেওয়া, বড়দের সঙ্গে থেকে প্রাণীর যত্ন শেখানো, ক্ষতি হলে তা ঠিক করার দায়িত্ব দেওয়া।

একই সঙ্গে শিশুর ভালো আচরণ ধরতে হবে—‘আজ তুমি রাগ হলেও মারোনি, এটা ভালো সিদ্ধান্ত।’

শিশুকে শান্তভাবে শেখাতে হবে, সিনারিও তৈরি করতে হবে—

‘ওর শরীর কাঁপছে, সে ভয় পেয়েছে’

‘তোমার বন্ধুটি চুপ হয়ে গেছে, কারণ সে কষ্ট পেয়েছে’

‘তুমি রাগ করেছ, কিন্তু আঘাত না করে কথা বললে সমস্যার সমাধান হবে’

গল্প, বই, পোষা প্রাণীর যত্ন, ছোটদের সাহায্য করা—এসব সহানুভূতি গড়তে সাহায্য করে।

শিক্ষকদের ভূমিকাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্কুলে বুলিং বা নিষ্ঠুর আচরণকে ‘বাচ্চাদের ব্যাপার’ বলে এড়িয়ে গেলে চলবে না।

ভুক্তভোগী শিশুর নিরাপত্তা নিশ্চিত করা, ঘটনার নথি রাখা, অভিভাবকের সঙ্গে যোগাযোগ করা, স্পষ্ট এন্টি বুলিং রুল তৈরি করা এবং যে শিশু এমন আচরণ করছে, তার জন্য আচরণ পরিকল্পনা করা জরুরি।

~ ডা. টুম্পা ইন্দ্রানী ঘোষ, শিশু-কিশোর মনোরোগ বিশেষজ্ঞ

পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়, ময়মনসিংহ এ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিতঅত্যন্ত আনন্দঘন প...
23/07/2026

পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়, ময়মনসিংহ এ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

অত্যন্ত আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে ময়মনসিংহ পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা এবং অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৩ জুলাই, ২০২৬ খ্রি.) পিটিআই, ময়মনসিংহের হল রুমে এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ এর বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের ফুল ও সম্মাননা স্মারক (ক্রেস্ট) প্রদান করে বিশেষ সংবর্ধনা জানানো হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিটিআই ময়মনসিংহের মান্যবর সুপারিনটেনডেন্ট জনাব মোহাম্মদ শাহজাহান কবীর। তিনি তাঁর দিকনির্দেশনামূলক বক্তব্যে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন জানান এবং তাদের ভবিষ্যৎ সফলতার জন্য শুভকামনা প্রকাশ করেন। একই সাথে শিক্ষার্থীদের সুশিক্ষা প্রদান, চরিত্র গঠন ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের যৌথ দায়িত্বশীলতার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন:
#জনাব মোঃ সাইফুল ইসলাম, বিশেষজ্ঞ, জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ);
#জনাব সেলিম আহমেদ, সহকারী সুপারিনটেনডেন্ট, পিটিআই ময়মনসিংহ;
#পরীক্ষণ বিদ্যালয়ের সম্মানিত শিক্ষকবৃন্দ;
#বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীরা ও তাদের অভিভাবকগণ;
#‌পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা (শিক্ষাবর্ষ ২০২৬) এবং
#অন্যান্য সকল শ্রেণির অভিভাবকবৃন্দ।

অনুষ্ঠানে সহকারী সুপারিনটেনডেন্ট জনাব সেলিম আহমেদ তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের মেধা ও একাগ্রতার প্রশংসা করে ভবিষ্যতে আরও ভালো ফল করার প্রেরণা দেন ও বিদ্যালয়ের সার্বিক শিক্ষাকার্যক্রমের অগ্রগতি তুলে ধরেন।

অভিভাবক সমাবেশে বক্তারা কোমলমতি শিক্ষার্থীদের নিয়মিত পঠন-পাঠন তদারকি এবং নৈতিক শিক্ষায় উৎসাহিত করার আহ্বান জানান। অভিভাবকগণ বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা ও শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ফুলের তোড়া ও সম্মাননা ক্রেস্ট প্রদানের পর সভাপতি জনাব মোহাম্মদ শাহজাহান কবীর উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সংবর্ধনা ও অভিভাবক সমাবেশের সফল সমাপ্তি ঘোষণা করেন।

#পরীক্ষণ_বিদ্যালয় #পিটিআই_ময়মনসিংহ

ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগের প্রকোপ রোধ এবং শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়, ময়মনসিং...
16/07/2026

ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগের প্রকোপ রোধ এবং শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়, ময়মনসিংহ এ মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

আজ (বৃহস্পতিবার) ময়মনসিংহ সিটি কর্পোরেশন থেকে মশক নিধন অভিযান চালানো হয়। সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা আধুনিক ফগিং মেশিনের সাহায্যে বিদ্যালয়ের চারপাশ, ঝোপঝাড়, ড্রেন এবং মশার সম্ভাব্য প্রজননস্থলগুলোতে মশক নিধক ধোঁয়া স্প্রে করেন।

বর্ষা মৌসুমে এডিস মশার বিস্তার রোধ এবং কোমলমতি শিক্ষার্থীদের ডেঙ্গু ও ম্যালেরিয়ার মতো মারাত্মক রোগ থেকে রক্ষা করা এ কার্যক্রমের উদ্দেশ্য। ধন্যবাদ ময়মনসিংহ সিটি কর্পোরেশন এবং আমাদের মান্যবর সুপারিনটেনডেন্ট জনাব মোহাম্মদ শাহজাহান কবীর কে এ কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়ন করার জন্য।

আমরা আশা প্রকাশ করি যে, নিয়মিত এই ধরনের কার্যক্রম পরিচালনার মাধ্যমে শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ ও স্বাস্থ্যসম্মত শিক্ষার্থীবান্ধব পরিবেশ বজায় রাখা সম্ভব হবে।

১৬ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ
~ Experimental School, PTI Mymensingh

 #সৃজনশীলতার_রঙে_রঙিন_ক্লাসরুম: ময়মনসিংহের পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়ে শিক্ষার্থীদের চারুকারুর আনন্দ**শ্রেণিকক্ষের ক...
15/07/2026

#সৃজনশীলতার_রঙে_রঙিন_ক্লাসরুম: ময়মনসিংহের পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়ে শিক্ষার্থীদের চারুকারুর আনন্দ**

শ্রেণিকক্ষের কাঠের বেঞ্চ জুড়ে ছড়িয়ে আছে লাল, নীল, সবুজ আর হলুদ রঙের কাগজ। কেউ কাঁচি দিয়ে নিখুঁতভাবে কেটে নিচ্ছে পাপড়ির অবয়ব, কেউ আঠা দিয়ে যত্নসহকারে জুড়ে দিচ্ছে কাগজের টিউলিপের ডাঁটা। স্কেল আর পেন্সিল হাতে পরিমাপের হিসাব মেলাতেও ব্যস্ত কেউ কেউ। কোনো শুষ্ক মুখস্থ বিদ্যা নয়, বরং নিজেদের হাতের স্পর্শে নতুন কিছু সৃষ্টির এক পরম আনন্দে মেতে উঠেছে একদল খুদে শিক্ষার্থী।
এটি ময়মনসিংহের পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়ের একটি বাস্তব চিত্র। সম্প্রতি আমাদের বিদ্যালয়ের শ্রেণিকক্ষের ছবি এটি যেখানে অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীরা চারু ও কারুকলা (চারুকারু) কার্যক্রমে অংশ নিচ্ছে।

# #হাতে-কলমে শিক্ষার বাস্তব রূপায়ন
শ্রেণিকক্ষে শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ না থেকে বাস্তবধর্মী ও নান্দনিক কাজের মাধ্যমে শিক্ষার্থীদের মেধা বিকাশের এই উদ্যোগ নিয়েছিলাম আমরা। ছবিগুলোতে দেখা যাচ্ছে যে, শিক্ষার্থীরা দলগত ও ব্যক্তিগতভাবে অত্যন্ত মনোযোগের সাথে রঙিন কাগজ, কাঁচি, স্কেল এবং আঠা ব্যবহার করে নান্দনিক কাগজের ফুল ও বিভিন্ন আলপনা তৈরি করছে। শিক্ষার্থীদের চোখে-মুখে নতুন কিছু তৈরি করার আনন্দ ও আত্মতৃপ্তি স্পষ্ট।

শ্রেণিকক্ষের পেছনের দেয়ালে শোভা পাচ্ছে 'জীবনের জন্য পানি' কিংবা বিভিন্ন জ্যামিতিক পরিমাপের রঙিন শিক্ষণীয় চার্ট, যা পুরো শ্রেণিকক্ষ জুড়ে একটি চমৎকার শিখনবান্ধব পরিবেশ তৈরি করেছে।

# # #মেধা ও মনন বিকাশে চারুকারুর ভূমিকা
শিক্ষা গবেষকদের মতে, শৈশবে এ ধরনের সৃজনশীল এবং নান্দনিক কাজ শিশুদের ‘ফাইন মোটর স্কিল’ (হাত ও আঙুলের পেশির নিখুঁত ব্যবহারের দক্ষতা), স্থানিক বা জ্যামিতিক ধারণা এবং ধৈর্য শক্তি বৃদ্ধি করতে অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে। মুখস্থনির্ভর শিক্ষার বাইরে এসে শিশুদের নিজস্ব চিন্তা ও কল্পনাশক্তি প্রকাশের সুযোগ দেওয়া বর্তমান যুগের আধুনিক ও যোগ্যতাভিত্তিক শিক্ষাক্রমের অন্যতম প্রধান লক্ষ্য।

নান্দনিক ও শিক্ষণীয় এই মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করে তা ডিজিটাল মাধ্যমেও চমৎকারভাবে ফুটিয়ে তোলা হয়েছে, যা দেশের অন্যান্য প্রাথমিক বিদ্যালয়গুলোর জন্যও একটি চমৎকার শিক্ষণীয় মডেল হতে পারে।

শ্রেণিকক্ষকে এভাবে আকর্ষণীয় ও আনন্দময় করে তোলার এই ধারাবাহিক প্রচেষ্টা প্রতিটি বিদ্যালয়ে ছড়িয়ে পড়লে শিশুরা বিদ্যালয়মুখী হবে এবং পড়াশোনাকে বোঝা না ভেবে আনন্দের সাথে গ্রহণ করবে—এমনটাই প্রত্যাশা আমাদের 🌺

🗓️ ১৩ জুন, ২০২৬ খ্রি.
~ পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়, ময়মনসিংহ

অদ্য ১৫/৭/২০২৬ তারিখ বিটিপিটি প্রশীক্ষণার্থীদের দ্বারা পরিচালিত ২য় শ্রেণির শ্রেণি কার্যক্রম পর্যবেক্ষণ করেন ময়মনসিংহ পিট...
15/07/2026

অদ্য ১৫/৭/২০২৬ তারিখ বিটিপিটি প্রশীক্ষণার্থীদের দ্বারা পরিচালিত ২য় শ্রেণির শ্রেণি কার্যক্রম পর্যবেক্ষণ করেন ময়মনসিংহ পিটিআই এর সুযোগ্য ও সম্মানিত সুপারিনটেনডেন্ট জনাব মোহাম্মদ শাহাজাহান কবীর মহোদয় ❤️

উক্ত পর্যবেক্ষণে আরো উপস্থিত ছিলেন অত্র পিটিআই এর সম্মানিত সহ সুপারিনটেনডেন্ট মহোদয়গন ও ইনসট্রাক্টর ম্যাম❤️

 #অভিনন্দন_ও_শুভেচ্ছা 🎊🎉💝প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ এ ট্যালেন্টপুল ও সাধারণ বৃত্তি অর্জনকারী আমাদের সকল প্রিয় শিক্ষার...
12/07/2026

#অভিনন্দন_ও_শুভেচ্ছা 🎊🎉💝

প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ এ ট্যালেন্টপুল ও সাধারণ বৃত্তি অর্জনকারী আমাদের সকল প্রিয় শিক্ষার্থীকে পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়, ময়মনসিংহ এর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।

তোমাদের এই অসাধারণ সাফল্য তোমাদের মেধা, অধ্যবসায়, নিয়মিত পরিশ্রম এবং অভিভাবক ও শিক্ষকদের আন্তরিক সহযোগিতার উজ্জ্বল প্রতিফলন। তোমাদের অর্জনে আমরা অত্যন্ত গর্বিত। এই সাফল্য ভবিষ্যতে আরও বড় স্বপ্ন দেখার এবং তা বাস্তবায়নের প্রেরণা হয়ে থাকুক।

আমরা বিশ্বাস করি, তোমরা জ্ঞান, সততা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হয়ে দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ, সুস্বাস্থ্য ও অব্যাহত সাফল্য কামনা করছি।

— পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়, ময়মনসিংহ

প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৬ এর প্রশ্নপত্র কাঠামো  #প্রাথমিক_বৃত্তি_পরীক্ষা_২০২৬  #নেপ
08/07/2026

প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৬ এর প্রশ্নপত্র কাঠামো

#প্রাথমিক_বৃত্তি_পরীক্ষা_২০২৬ #নেপ

10/06/2026

সংগীত ক্লাসে বন্ধুদের গান গেয়ে শুনাচ্ছে ছোট্ট সোনামনি "আয়ান" ❣️
শ্রেণি:১ম

Address

Near Old Fulbaria Shankipara Rail Gate Zame Moszid, Gulki Bari Road
Mymensingh
2200

Opening Hours

Monday 09:00 - 16:15
Tuesday 09:00 - 16:15
Wednesday 09:00 - 16:15
Thursday 09:00 - 16:15
Sunday 09:00 - 16:15

Alerts

Be the first to know and let us send you an email when পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়, ময়মনসিংহ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category