Dinu's Voice

Dinu's Voice

Share

We will tell you about the trending MOVIES and Underratted foods from BANGLADESH.

WANDERCRAVE
Its a platform where we will talk about Heritages of Bangladesh and the whole world .We will also talk about hidden places and histories around the world .

Photos from Dinu's Voice's post 27/04/2026

হজের মূল কার্যক্রম ৮ থেকে ১২ জিলহজ পর্যন্ত ৫ দিন ধরে চলে যা মিনা,আরাফাত ও মুযদালিফায় সম্পন্ন হয়।

হজের ধারাবাহিক আনুষ্ঠানিকতা :
৮ই জিলহজ্ব (মিনায় অবস্থান): মক্কায় অবস্থানকারী হাজীগণ ইহরাম বেঁধে যোহরের সালাতের পূর্বেই মিনার উদ্দেশে রওয়ানা হবেন। ইহরাম বাঁধা ফরজ। মিনায় যোহর, আসর, মাগরিব, এশা এবং ৯ জিলহজ ফজরসহ মোট ৫ ওয়াক্ত সালাত আদায় করা সুন্নাত।

৯ জিলহজ্ব (আরাফাতের ময়দান) :
সকালে মিনা থেকে আরাফাতের ময়দানের উদ্দেশে রওয়ানা হবেন। এখানে যোহর ও আসর সালাত একসাথে আদায় করে সূর্যাস্ত পর্যন্ত অবস্থান করবেন এবং আল্লাহর কাছে দুআ করবেন। এটি হজের অন্যতম প্রধান ফরজ। আরাফাতে অবস্থান করাই হজ।

৯ জিলহজ্ব দিবাগত রাত মুযদালিফায় অবস্থান :
সূর্যাস্তের পর মাগরিব না পড়ে মুযদালিফার উদ্দেশে রওনা করবেন। সেখানে গিয়ে মাগরিব ও এশা একসাথে আদায় করবেন। এখানে রাত্রিযাপন করা এবং ১০ তারিখ সকালে ফজরের পর সূর্যোদয়ের আগে পর্যন্ত অবস্থান করা সুন্নাত।

১০ জিলহজ্ব:
কঙ্কর নিক্ষেপ: মুযদালিফা থেকে ফিরে মিনায় শুধু বড় জামারায় (জমারাতুল আকাবা) ৭টি কঙ্কর নিক্ষেপ করবেন ।

দমে শোকর বা কোরবানি : কঙ্কর নিক্ষেপের পর হজে তামাত্তু ও কিরান পালনকারীরা কোরবানি করবেন।

মাথা মুণ্ডন বা চুল ছাঁটা : কোরবানি শেষে মাথা মুণ্ডন বা চুল ছোট করে ইহরাম ভঙ্গ করবেন ।

তাওয়াফে জিয়ারাহ/ইফাদা ও সায়ী : মক্কায় গিয়ে কাবা শরীফ তাওয়াফ জিয়ারাহ (তাওয়াফে ইফাদা) করবেন। এটা ফরয। এরপর সাফা-মারওয়ায় সায়ী করবেন। ১০ জিলহজ্ব ফজর থেকে ১২ জিলহজ্ব সূর্যাস্তের পূর্ব পর্যন্ত সময়ের মধ্যে তাওয়াফে জিয়ারাহ করতে হবে।

১১-১২ জিলহজ্ব (মিনায় রাত্রি যাপন ও কঙ্কর নিক্ষেপ): মিনায় অবস্থান করে প্রতিদিন দুপুরের পর তিনটি জামারায় (ছোট, মধ্যম ও বড়) ৭টি করে কঙ্কর নিক্ষেপ করবেন।

১২ জিলহজ্ব(মক্কা প্রত্যাবর্তন) : ১২ জিলহজ কঙ্কর নিক্ষেপ শেষে সূর্যাস্তের আগে মিনা ত্যাগ করবেন। যদি ১২ জিলহজ মিনা ত্যাগ না করেন, তবে ১৩ জিলহজ্বও পাথর নিক্ষেপ করতে হবে।

বিদায়ী তাওয়াফ : বাংলাদেশসহ বাইরের দেশের হাজীদের মক্কা ত্যাগের আগে সর্বশেষ কাজ হলো বিদায়ী তাওয়াফ করা।

মহান আল্লাহ সকলের হজকে সহজ করে দিন এবং হজে মাবরুর হিসেবে কবুল করুন। আমিন।

Photos from Dinu's Voice's post 26/04/2026

পবিত্র মক্কা নগরীতে দেখা মিললো গাড়ির পেছনে লেখা 'বাংলাদেশ'! ভালো লাগলো। আলহামদুলিল্লাহ।।

Photos from Dinu's Voice's post 24/04/2026

তাশাহহুদ (আত্তাহিয়্যাতু)

নামাজের দ্বিতীয় বা শেষ বৈঠকে পাঠ করা একটি অপরিহার্য দোয়া ও ওয়াজিব বিষয়। এটি আল্লাহর প্রশংসা, রাসুলুল্লাহ (সা.)-এর প্রতি সালাম এবং একত্ববাদের সাক্ষ্য সম্বলিত দোয়া।
আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) থেকে বর্ণিত হাদীস অনুসারে এটি নামাজের অবিচ্ছেদ্য অংশ [৩, ৮]।

তাশাহহুদ (আত্তাহিয়্যাতু) আরবি উচ্চারণ:
আত্তাহিয়্যাতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত্ব ত্বাইয়্যিবাতু, আসসালামু আলাইকা আইয়্যুহান্নাবিইয়্যু ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া 'আলা ইবাদিল্লাহিস্ সালিহীন। আশহাদু আল্-লা-ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। [১, ৪]

বাংলা অর্থ:
“সকল সম্মান-সম্ভাষণ, সকল সালাত ও সকল পবিত্রতা একমাত্র আল্লাহ তা'আলার জন্য। হে নবী! আপনার প্রতি শান্তি, আল্লাহর রহমত ও বরকত নাজিল হোক। শান্তি আমাদের ওপর এবং আল্লাহর নেক বান্দাদের ওপর বর্ষিত হোক। আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে,
মুহাম্মদ (সা.) তাঁর বান্দা ও রাসূল।” [১, ৮]

ফটো রয়েল ক্লক টাওয়ার (ব্যাক সাইড)
২৪ এপ্রিল ২০২৬
শুক্রবার
জুম্মা মোবারক

Photos from Dinu's Voice's post 22/04/2026

আলহামদুলিল্লাহ
কবুতর চত্ত্বর , মক্কা , সৌদি আরব।

19/04/2026

রোড জেদ্দা টু মক্কা!

18/04/2026

এই পৃথিবীতে সবাই একা, দিন শেষে কেউ থাকে না সাথে ☺

Want your school to be the top-listed School/college in Mymensingh?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


Mymensingh
2202