Bangladesh Agricultural University Admission Aid

Bangladesh Agricultural University  Admission Aid A help-desk for BAU Admission seekers conducted by a group of BAU Students

28/11/2021

আমাদের Bangladesh Agricultural University  Admission Aid পেজে মডারেটর নিয়োগ করা হবে। কেউ আগ্রহী থাকলে পেজে/ অ্যাডমিনদের ...
23/07/2021

আমাদের Bangladesh Agricultural University Admission Aid পেজে মডারেটর নিয়োগ করা হবে। কেউ আগ্রহী থাকলে পেজে/ অ্যাডমিনদের নক দিতে পারেন।

-অ্যাডমিন প্যানেল

অবসরের সময় এসে গেছে।অবসর নাহি নিতে চাই,তাও অবসর নিতে হয়।।আমাদের পেইজের এডমিন/মডারেটর সবাই অবসর নিতে যাচ্ছি আমরা।২০১৪ এর ...
18/07/2021

অবসরের সময় এসে গেছে।অবসর নাহি নিতে চাই,তাও অবসর নিতে হয়।।

আমাদের পেইজের এডমিন/মডারেটর সবাই অবসর নিতে যাচ্ছি আমরা।২০১৪ এর শেষ থেকে ছিলাম এই পেইজ নিয়ে।২০২১ এ এসে থামতে হলো।মেসেজে গিয়ে দেখলাম অনেকেই এখন বাকৃবিতে পড়ছেন।ভালো লাগা কাজ করে এই নিয়ে যে অনেকের উপকারে এসেছি।তবে বাস্তব জীবনে অনেকের সাথে পরিচয় হওয়া হয়নি হয়তো সময় স্বল্পতায়য়।

তবে সাহায্য থেমে থাকবে না।আপনাদের যেকোন সাহায্যে আছে বাকৃবির অনেক মেধাবী ছাত্র/ছাত্রী।আমি আপনাদের একটি গ্রুপের লিংক শেয়ার করছি।আপনারা সবাই সেই পেইজ বা গ্রুপে জয়েন করবেন এবং উনারা আপনাকে সর্বোচ্চ সাহায্য করবে বলে আমার বিশ্বাস।

পেইজ লিংক: BAU Admission Test Helpline
গ্রুপ লিংক: https://www.facebook.com/groups/bauath/?ref=share

আর হ্যা পারসোনালি কেউ কিছু জানতে চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার ফেসবুক আইডিতে।
https://www.facebook.com/shishir.dipto.3

ধন্যবাদ যারা এতদিন সাথে ছিলেন।ভালবাসা সবাইকে।সবাই ভাল থাকবেন,সাবধানে থাকবেন এই করোনা পরিস্থিতিতেতে

notice
19/06/2021

notice

কৃষি বিশ্ববিদ্যালয় এবং কৃষিশিক্ষা প্রাধান্য বিশ্ববিদ্যালয়সমূহে ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণির গুচ্ছ/সমন্বিত ভর্তি পর...
16/06/2021

কৃষি বিশ্ববিদ্যালয় এবং কৃষিশিক্ষা প্রাধান্য বিশ্ববিদ্যালয়সমূহে ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণির গুচ্ছ/সমন্বিত ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন সংক্রান্ত জরুরী বিজ্ঞপ্তি

বিস্তারিত এই লিংকে: https://www.admission-agri.org/

█▒▒▒ সমন্বিত কৃষি সার্কুলার আপডেট  ▒▒▒█ দ্বিতীয় বারের মতো কৃষি বিজ্ঞান বিষয়ে ডিগ্রি প্রদানকারী ৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়স...
24/04/2021

█▒▒▒ সমন্বিত কৃষি সার্কুলার আপডেট ▒▒▒█

দ্বিতীয় বারের মতো কৃষি বিজ্ঞান বিষয়ে ডিগ্রি প্রদানকারী ৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবার। ১ম বর্ষ স্নাতক শ্রেণিতে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা গ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে আয়োজক কমিটি।

কৃষি গুচ্ছের অধীনে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যাল, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগামী ৩১ জুলাই অনুষ্ঠিত হবে। আবেদন শুরু হবে আগামী ২ মে থেকে এবং শেষ হবে ১০ জুন।

এদিকে, আজ শনিবার (২৪ এপ্রিল) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি ও কেন্দ্রীয় ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. গিয়াসউদ্দীন মিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

🔷 আবেদনের যোগ্যতা
২০১৭/২০১৮ সালে এসএসসি/সমমান এবং ২০১৯/২০২০ সালে এইচএসসি/সমমানের পরীক্ষায় যারা বিজ্ঞান বিভাগ হতে জীববিজ্ঞান, রসায়ন, পদার্থবিজ্ঞান ও গণিত বিষয়সহ উত্তীর্ণ হয়েছে, কেবলমাত্র তারাই আবেদন করতে পারবে।

আবেদনকারীর এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমানের পরীক্ষায় উভয় ক্ষেত্রে প্রতিটিতে চতুর্থ বিষয় ব্যতীত ন্যূনতম জিপিএ ৩.৫০ এবং সর্বমোট ন্যূনতম জিপিএ ৮.০০ থাকতে হবে। জিসিই O এবং A লেভেল পাসকৃত প্রার্থীর ক্ষেত্রে লেভেল পরীক্ষায় অন্তত ৫টি বিষয়ে এবং A লেভেল পরীক্ষায় বিজ্ঞানের অন্তত ২টি বিষয়ে উত্তীর্ণ হতে হবে। উভয় পরীক্ষার প্রতিটিতে ন্যূনতম জিপিএ ৩.৫০ এবং সর্বমোট জিপিএ ৮.০০ থাকতে হবে।

🔷 মোট আসন সংখ্যার ১০ গুণ প্রার্থীকে এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষার জীববিজ্ঞান, রসায়ন, পদার্থবিজ্ঞান ও গণিত বিষয়সমূহে প্রাপ্ত মোট নম্বরের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী ভর্তি পরীক্ষায় অংগ্রহণের সুযোগ প্রদান করা হবে।

🔷 আবেদন ফি
এক হাজার টাকা দিয়ে নগদ, বিকাশ বা রকেটের মাধ্যমে জমা দিতে হবে। যে সকল প্রার্থী ভর্তি পরীক্ষায় অংগ্রহণের সুযোগ পাবে না তাদের আবেদন সংক্রান্ত প্রসেসিং ফি বাবদ ৩০০ টাকা কেটে রেখে অবশিষ্ট ৭০০ টাকা তাদের প্রদত্ত হিসাব নম্বরে ফেরত দেওয়া হবে ।

🔷 লিখিত নির্বাচনী পরীক্ষা
MCQ পদ্ধতিতে ১০০ নম্বরের ভর্তি পরীক্ষা আগামী ৩১ জুলাই বেলা সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত ৭টি বিশ্ববিদ্যালয়ে একযোগে অনুষ্ঠিত হবে । এইচএসসি/সমমান পর্যায়ের ইংরেজিতে ১০, প্রাণিবিজ্ঞানে ১৫, উদ্ভিদবিজ্ঞানে ১৫, পদার্থবিজ্ঞানে ২০. রসায়নে ২০ এবং গণিতে ২০ নম্বরের প্রশ্ন থাকবে। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে।

🔷 মেধা স্কোর
মোট ১০০ নম্বরের ভিত্তিতে ফলাফল প্রস্তুত করা হবে। ভর্তি পরীক্ষার ১০০ নম্বরের সাথে এসএসসি/সমমানের জন্য ২৫ এবং এইচএসসি/সমমানের জন্য ২৫ নম্বর যোগ করে ফলাফল প্রস্তুত করতঃ মেধা ও অপেক্ষমান তালিকা তৈরি করা হবে।

21/04/2021

🌴🎓♦কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তির ব্রেকিং নিউজ♦🎓🌴
♦♦সমন্বিত কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের(লেভেল-১,সেমিষ্টার-১) ভর্তি পরীক্ষার পূর্নাঙ্গ সার্কুলার আগামী বৃহস্পতিবার এর মাঝে পত্রিকায় চলে আসবে। কিছু আনঅফিসিয়াল আপডেট তোমাদের জ্ঞাতার্থে তুলে ধরছি। অফিশিয়াল সার্কুলার হলে সবাই ক্লিয়ার হতে পারবে।

♦ভর্তি পরীক্ষাঃ ৩১ জুলাই, ২০২১
♦ সময়ঃ সকাল ১১.৩০ টা থেকে দুপুর ১২.৩০ পর্যন্ত

♦আবেদন শুরুঃ ০২ মে, ২০২১
♦আবেদন শেষঃ ১০ জুন, ২০২১

♦আবেদনের যোগ্যতাঃ
আবেদনকারীদের মধ্যে যারা ২০১৭/২০১৮ সালে এসএসসি সমমান এবং ২০১৯/২০২০ সালে এইচএসসি/সমমানের পরীক্ষায় বিজ্ঞান বিভাগ হতে পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান ও গণিত বিষয়সমূহে উত্তীর্ণ হয়েছে এবং উভয় ক্ষেত্রে প্রতিটিতে যাদের চতুর্থ বিষয় ব্যতীত ন্যুনতম জিপিএ ৩.৫০ এবং সর্বমোট ন্যুনতম জিপিএ ৮.০০ আছে, কেবল মাত্র তারাই আবেদন করতে পারবে।

♦সেকেন্ড টাইমঃ হ্যা এ্যাপ্লাই করতে পারবে৷

♦প্রাথমিক সিলেকশনঃ মোট আসন সংখ্যার ১০ গুণ পরীক্ষার্থীকে ভর্তি পরীক্ষার সুযোগ দেয়া হবে। ধারণা করা হচ্ছে মোট আসন ৩৪১৯ তাহলে মোট ৩৪১৯০ জন পরীক্ষার্থী এক্সাম দিতে পারবে।
© BAU Admission Test Helpline

♦আবেদন ফিঃ ১০০০ টাকা। সিলেকশন না হলে ৭০০ টাকা ব্যাক দেয়া হবে। এপ্ল্যাই এর সময়েই টাকা ব্যাক দেয়ার তথ্য নেয়া হবে।

♦সিলেকশন প্রসেসঃ এসএসসি ও এইচএসসি এর টোটাল মার্কস(পদার্থ, রসায়ন, গণিত, জীববিজ্ঞান) এর উপরে সিলেকশন রেজাল্ট দেয়া হবে৷ সর্বোচ্চ রেজাল্ট থেকে মোট আসনের ১০ গুণ পরীক্ষার্থী এক্সাম দিতে পারবে।

♦ভর্তি পরীক্ষার নাম্বারঃ ১০০ নাম্বার
© BAU Admission Test Helpline
♦মেরিট লিস্টঃ টোটাল এমসিকিউ থেকে ১০০ এবং এসএসসি ও এইচএসসি এর মার্কস( সিলেকটেড সাবজেক্ট-পদার্থ, রসায়ন, গণিত, জীববিজ্ঞান) থেকে ৫০(২৫+২৫) নিয়ে মোট ১৫০ দিয়ে মেরিট লিস্ট প্রকাশ করা হবে৷ এতে একই মার্কস একাধিক থাকলে সেখানে প্রথমে এমসিকিউ মার্কস, এর পর সাবজেক্টিভ মার্কস, তাও সেইম থাকলে সেখানে শেষে এপ্ল্যাই এর টাইম অনুযায়ী মেধাক্রম শর্ট করা হবে৷

♦ভর্তি পরীক্ষার রেজাল্টঃ ৫ আগষ্ট, ২০২১

©©© Mehedi Hasan Mehedi
#মেহেদী_ভেটেরিনারি_অনুষদ_বাকৃবি

19/04/2021

█▒▒▒ সমন্বিত কৃষি আপডেট ▒▒▒█

🔷 ২ মে থেকে অনলাইনে আবেদন শুরু হবে।
🔷 সার্কুলার ২-৩ দিনের মধ্যে পত্রিকায় প্রকাশ করবে।
🔷 মোট আসনের ১০ গুন মানে ৩৫০০০ হাজার এক্সাম দিবে।
🔷 সিলেকশন করবে ইন্টারমিডিয়েট এর সাইন্সের চারটা সাবজেক্ট এর নাম্বারের উপর।
🔷 অপশনাল ব্যাতিত দুইটা মিলে ৮ থাকতে হবে, তাহলে এপ্লাই করতে হবে।
🔷 ভর্তি পরীক্ষা ৩১ জুলাই।
🔷ইন্টারের সাইন্সের সাবজেক্ট গুলোয় যাদের ৬০০+ আছে তারা প্রিপারেশন চালিয়ে যাও। ৬৪০+ অলওয়েজ সেফ জোন।
🔷 এক্সাম -১০০,জিপিএ মার্কস-৫০।
🔷 হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় সমন্বিত কৃষির সাথে এড হবেনা। তারা ভর্তি নিবে কিনা পরে জানানো হবে

02/03/2021

গুচ্ছভুক্ত সাতটি কৃষি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগামী ৩১ জুলাই অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (২ মার্চ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরকৃবি) সিন্ডিকেট সভা মিলনায়তনে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা কমিটির দ্বিতীয় সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

16/02/2021

♦কৃষি বিশ্ববিদ্যালয় গুলোর ভর্তি আপডেট♦

২০২০-২০২১ শিক্ষাবর্ষে কৃষি বিষয়ে ডিগ্রি প্রদানকারী সাতটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা আগামী ২৯-০৫-২০২১ তারিখে অনুষ্ঠিত হবে। আবেদনকারীদের মধ্যে যারা ২০১৭/২০১৮ সালে এসএসসি/সমমান এবং ২০১৯/২০২০ সালে এইচএসসি/সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগ হতে পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান ও গণিত বিষয়সমূহে উত্তীর্ণ হয়েছে এবং উভয় ক্ষেত্রে প্রতিটিতে যাদের চতুর্থ বিষয় ব্যতীত নূন্যতম জিপিএ ৩.৫০ এবং সর্বমোট নূন্যতম জিপিএ ৮.০০ আছে, কেবল মাত্র তারাই আবেদন করতে পারবে।
জানা যাচ্ছে এবারে এসএসসি ও এইচএসসি মিলে মোট ২৫+২৫ করে ৫০ মার্কস ও MCQ থেকে ১০০ নিয়ে মোট ১৫০ এর উপর মেরিট লিস্ট প্রকাশ করা হবে৷ এবারো সিলেকশন থাকবে আর সিলেকশনে যারা বাদ পড়বেন তাদের টাকার বাকি অংশ ফেরত দেয়া হবে। বিস্তারিত বিজ্ঞপ্তি মার্চ মাসে প্রকাশিত হবে।

From
© BAU Admission Test Helpline

সমন্বিত কৃষি বিশ্ববিদ্যালগুলোর ভর্তি পরীক্ষা ২৯ মে ২০২১।
15/02/2021

সমন্বিত কৃষি বিশ্ববিদ্যালগুলোর ভর্তি পরীক্ষা ২৯ মে ২০২১।

একাউন্ট না করলে টাকা পাবেন না।একাউন্ট করার জন্যে আগেই নোটিশ দেওয়া হয়েছিল।এরপরও যারা করেননি তারা হেল্পলাইনে ইমেইল করুন।এর...
23/06/2020

একাউন্ট না করলে টাকা পাবেন না।একাউন্ট করার জন্যে আগেই নোটিশ দেওয়া হয়েছিল।এরপরও যারা করেননি তারা হেল্পলাইনে ইমেইল করুন।এর বেশী সাহায্য করা সম্ভব হচ্ছে না এই করোনাকালে :)

Address

Mymensingh
2202

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Agricultural University Admission Aid posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Bangladesh Agricultural University Admission Aid:

Shortcuts

Share