Pacific Ideal High School

Pacific Ideal High School

Share

Pacific Ideal High School is one of the famous institutes in Bangladesh. It is a center of quality education.

The school is affiliated with the Directorate of Secondary and Higher Secondary Education Board, Mymensingh.

14/05/2026

২০২৭ সালের এসএসসি পরীক্ষার সময়সূচি (প্রস্তাবিত)

Photos from Pacific Ideal High School's post 20/04/2026
18/04/2026

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা পরীক্ষায় নীরব বহিষ্কার বাতিল সংক্রান্ত বিজ্ঞপ্তি।

26/03/2026

২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। যাদের মহান আত্নত্যাগে আমাদের এই স্বাধীনতা তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা।

22/03/2026
20/03/2026

ঈদুল ফিতরের এই দিনে প্রার্থনা করি, আল্লাহ আপনার মনের সব নেক আশা পূরণ করুন এবং জীবনকে শান্তিতে ভরে দিন। ঈদ মোবারক! 🤲💖

11/03/2026

ঈদের ছুটিতে ২০২৬ সনের এসএসসি পরীক্ষার প্রস্তুতি:-

আর কিছুদিন পরই পবিত্র ঈদুল ফিতর। আর ছুটির পরই ২১ এপ্রিল তোমাদের এসএসসি পরীক্ষা শুরু হবে। বাংলা প্রথম পত্র পরীক্ষার মধ্য দিয়ে শুরু হবে এই পরীক্ষা। তোমাদের জীবনের প্রথম পরীক্ষা। তোমাদের পড়াশোনার প্রস্তুতি কিন্তু এরই মধ্যে শেষ হয়েছে। এখন শুধু রিভিশন দেওয়ার পালা, ঝালাই করে ভুলগুলো শুধরে নেওয়ার পালা। ঈদের ছুটিতে অনেকেই বাড়ি যাবে। পরীক্ষার প্রস্তুতির জন্য তোমরা অনেকেই মনের আনন্দ মিশিয়ে ঈদ করতে পারবে না। ঈদে কী করবে, কী করবে না, তা জেনে নাও।

হাতের কাছে রাখবে
পরীক্ষার রুটিন বা সময়সূচি আর ২০২৬ সালের এসএসসির সিলেবাস অবশ্যই পড়ার টেবিলে হাতের কাছে রাখবে। যখন–তখন এ দুটি দরকার পড়তে পারে। কাছে না থাকলে যখন দরকার পড়বে, তখন তুমি টেনশনে পড়ে যাবে। তাই পরীক্ষার সময়সূচি ও এসএসসি পরীক্ষার সিলেবাসটি সংগ্রহ করে নিজের কাছে রাখো।

দরকারি জিনিস গুছিয়ে রাখো
ঈদের আগেই এসএসসি পরীক্ষার যেসব দরকারি জিনিসপত্র তোমার লাগবে, তা অবশ্যই গুছিয়ে হাতের কাছে রাখবে। যেমন এসএসসি পরীক্ষার প্রবেশপত্র (হাতে আসা সাপেক্ষে), কয়েকটা কালো কলম, পেনসিল, রাবার, পেনসিল কাটার, স্কেল ইত্যাদি। হাতের কাছে রাখলে পরীক্ষার আগে কোনো রকম হুড়োহুড়ি করে কিনতে হবে না। এতে তোমার মন টেনশন ফ্রি থাকবে।

নোট করে রাখো
ঈদের ছুটিতে নিজের বাসায় বা দাদা–নানার বাড়িতে রিভিশন দেওয়ার সময় বইয়ের অনেক দরকারি তথ্য মনে আসতে পারে বা পরে দরকার লাগতে পারে। তাই একটা নোটখাতা তৈরি করে নেবে। যার মধ্যে তথ্য পরে দেখতে পারো বা প্রয়োজনীয় সমাধান করে নিতে পারো। এর ফলে তোমার পরীক্ষার প্রস্তুতি আরও ভালো হবে।

ছুটিতে রিভিশন দেবে যে বিষয়
ঈদের ছুটির পরপর কিন্তু তোমার বাংলা প্রথম পত্র, ইংরেজি প্রথম ও ইংরেজি দ্বিতীয় পত্র, গণিত পরীক্ষা হবে। তাই এ কয়েকটা বিষয় ভালোভাবে রিভিশন দেওয়ার জন্য অবশ্যই বইগুলো হাতের কাছে রাখবে, যাতে একটু সুযোগ পেলে রিভিশন দিতে সহজ হয়। গণিত বিষয়টি সবার জন্য গুরুত্বপূর্ণ। তাই প্রতিদিন কয়েকটি হলেও গাণিতিক সমস্যা অনুশীলন করা প্রয়োজন। মনে রেখো, অনুশীলনই ভালো ফলের মূল। তুমি যদি ভালো পরীক্ষা দাও, মানে তোমার পরীক্ষা ভালো হলে মনে আত্মবিশ্বাস অনেকগুণে বেড়ে যাবে। এতে তোমার পরের বিষয়ের পরীক্ষার প্রস্তুতির মাত্রা আরও বেড়ে যাবে।

নিজের শরীরের প্রতি যত্ন
ঈদে অনেকেই দাদা–নানার বাড়ি যাবে, আনন্দ করবে বন্ধুবান্ধব বা আত্মীয়দের সঙ্গে। নিজের শরীরের প্রতি অবশ্যই যত্ন নিতে হবে। এখন দিনে গরম পড়ছে আর রাতে ঠান্ডা–কুয়াশা পড়ে। এতে অনেকেরই গলাব্যথা হচ্ছে। তাই তুমি সাবধান থাকবে, পরীক্ষার আগে যেন ঠান্ডাজনিত সমস্যায় না পড়ো। মনে রেখো, গরমের কারণে তোমার শরীরে প্রতিক্রিয়া হতে পারে। তাই রোদে যাবে না। শরীর অসুস্থ হওয়া থেকে যথাসম্ভব সাবধান থাকবে। বেশি ঠান্ডা বা বেশি গরম–জাতীয় কিছু খাবে না।

মনে আত্মবিশ্বাস রাখবে
‘তোমার পরীক্ষা অবশ্যই ভালো হবে’—মনে অবশ্যই এই বিশ্বাস রাখবে। কারণ, তুমি সারা বছর ভালো করে পড়েছ, সঠিকভাবে প্রস্তুতি নিয়েছ। আর ঠিক এ কারণেই তোমার পরীক্ষা ভালো হবে আশা করি। পরীক্ষার কোনো বিষয় নিয়ে অযথা দুশ্চিন্তা বা টেনশন করবে না। অযথা দুশ্চিন্তা করলে তোমার পরীক্ষায় প্রভাব পড়তে পারে।

বিষয়ভিত্তিক প্রস্তুতি
এসএসসি পরীক্ষায় বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা—এ তিনটি বিভাগের কোনো না কোনো বিষয়ে তোমার ঘাটতি থাকতে পারে। ভালো ফলের জন্য সেই ঘাটতিকে তোমার দূর করতে হবে। এ জন্য বিষয়ভিত্তিকে বিশেষ নজর দিতে হবে। এসব বিষয় ভালোভাবে আয়ত্ত করলে একাদশ শ্রেণিতেও কাজে লাগবে। আর উচ্চশিক্ষা, যেমন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায়ও তুমি এগিয়ে থাকবে। সে জন্য তোমাকে বিষয়ভিত্তিক বিষয়ে মনোযোগী হতে হবে।

অভিভাবকদের প্রতি
সম্মানিত অভিভাবক, পরীক্ষার আগের কয়েকটা দিন, বিশেষ করে ঈদের সময় আপনার সন্তানের প্রতি খেয়াল রাখবেন। যেমন সময়মতো পড়তে বসছে কি না, কতটা সময় মুঠোফোন দেখছে, পরিমিত ঘুম হচ্ছে কি না ও সময়মতো খাবার খাচ্ছে কি না ইত্যাদি। ঈদের সময় বেশি ঠান্ডাজাতীয় খাবার সন্তানকে খেতে দেবেন না। গরম–ঠান্ডার কারণে খাওয়ার অনিয়ম হলে অসুস্থ হয়ে যেতে পারে। তাই আগে থেকেই একটু সাবধান থাকতে হবে।

03/03/2026

২০২৬ সালের SSC পরীক্ষার্থীরা এখনও সময় আছে পড়তে বসো। এমন ঈদ বেঁচে থাকলে জীবনে অনেক আসবে ইনশাআল্লাহ কিন্তু পরীক্ষা বার বার আসবে না।

26/02/2026

অত্র বিদ্যালয়ের শিক্ষার্থী আদিবা আয়মান ২০২৫ সালের ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষায় অংশগ্রহন করে সাধারণ গ্রেডে বৃত্তি পাওয়ায় অভিনন্দন।

20/02/2026

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সকল শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা।

Want your school to be the top-listed School/college in Mymensingh?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Address


Pacific Ideal School. Kazir Shimla, Trishal
Mymensingh

Opening Hours

Monday 08:00 - 16:00
Tuesday 08:00 - 16:00
Wednesday 08:00 - 16:00
Thursday 08:00 - 16:00
Saturday 08:00 - 16:00
Sunday 08:00 - 16:00