31/12/2021
একবার ভাবুন তো,
একটা ফানুসের দাম ১৫০ টাকা।
ফুটপাতের একটা সোয়েটারের দামও ১৫০ টাকা।
ফানুস একবারেই উড়ে যাবে,
সোয়েটারটা পড়া যাবে কয়েক বছর।২ টা ফানুশসের দামে মোটামুটি মানের একটা কম্বল হবে,ব্যবহার করা যাবে ৪-৫ বছর।
এইরে থার্টি ফার্স্ট নাইটে হাজার হাজার ফানুস উড়বে,তাতে অন্ধকার রাতটা কিছু সময় আলো ঝলমলে হবে, কিন্তু আপনি কি সেই অন্ধকার দেখেছেন?যা চোখের মধ্যে থাকে। আপনি অন্ধকার রাতটা আলো ঝলমলে করার চেষ্টা করছেন একদিন, অথচ আপনার আশেপাশের কিছু মানুষের চোখে সারাজীবন অন্ধকার।
এই শীতের রাতে রাস্তায় খোলা আকাশের নিচে জমে যাচ্ছে ঠান্ডায়,কাতর হচ্ছে ক্ষুধায়।
ফানুসটা উড়ে যাবে, কতদূর উড়বে, কতক্ষণ থাকবে,কোথায় যাবে আপনি জানেন না। কিন্তু ফানুসের টাকায় অথবা থার্টি ফার্স্ট নাইটে অপচয় করার জন্য যে টাকা রেখেছেন,সে টাকায় কম্বল, সোয়েটার অথবা কিছু খাবার কিনে দান করলেন অসহায় মানুষদের।
আপনার কাজটা পৌঁছে যাবে আসমান পার করে,টিকে থাকবে কেয়ামত পর্যন্ত,ইহকালে পাবেন অন্তরের প্রশান্তি,পরকালে আল্লাহ তায়ালা দিবেন পুরষ্কার।
হয়তো আপনার কিছু পাপ মুছে যেতে পারে,অথবা আপনার দিকে তেড়ে আসা কোন বিপদ থেমে যেতেও পারে।
অন্ধকার রাতে ল্যাম্পপোষ্ট গুলো ঠিকই জ্বলে, আলোকিত করে রাতকে। ফানুস উড়লে আকাশটা আলোকিত হতো,চলুন না,এবার আলোকিত করি মাটিটাকে।কারো জীবনের ঘোর অন্ধকারে একবার না হয় ল্যাম্পপোষ্ট হই।