Bangladesh Agricultural University

Bangladesh Agricultural University Bangladesh Agricultural University (Bengali: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়) is a public university. It's an offcial page of Faculties: 6, No.

* Established: 18 August 1961
* Site & Location: The University campus is situated on the western side of the old Brahmaputra river covering an area of 1200 acres, 3 kilometers away south of Mymensingh town.
* No. of Departments: 44
* Faculty of Veterinary Science: Departments - 8
* Faculty of Agriculture: Departments - 16
* Faculty of Animal Husbandry: Departments - 5
* Faculty of Agricultural Economics & Rural Sociology: Departments - 5
* Faculty of Agricultural Engineering & Technology: Departments -5
* Faculty of Fisheries: Departments –5
* Institutes: Graduate Training Institute (GTI), Institute of Agribusiness and Developmental Studies (IADS); Interdisciplinary Institute for Food Security (IIFS); Char and Haor Development institute
* No. of Teachers: 567 ( 363 with PhDs and 34 on leave for postdoc or visiting professors/researchers in foreign universities)
* No. of Officers: 380
* No. of Halls Residence: 12 (Male-9, Female-3)
* Major Farms: 10
* Central Library- No. of total collections: Books- 1,92,978 volume,(38,633 volume with banded publications), Total Titles 2,123, Current Journals -116, Online Journal: INASP-PERG, AGORA, HINARI OARE, including all journal of BANGLAJOL
* No of Passed-out Graduates : 42,137, Bachelor's Degree-25,523, M.S.-16,078, Ph.D.- 537
* Current student's enrolment: 8088 (Male 4491 and Female 3597)
* Undergraduate students 5147 (with 56 international students)
* Undergraduate students in the first year: 1200
* Undergraduate inbound exchange students: 60
* Undergraduate outbound exchange students: 27
* Postgraduate students 2941 (with 5 international students)
* Postgraduate inbound exchange students: 26
* Postgraduate outbound exchange students: 21
* Research: 262 on-going Research Projects under Bangladesh Agricultural University Research System (BAURES).
* Extension: There are 40 Associations of Mymensinghsadar with 3 Associations of Trishal and Gouripurupazila where agricultural extension and village development activities are being carried out by the (BAUEC) Besides, Vegetables Cultivation Schemes are going on 10 Primary schools, High schools, Madrashas& Orphanages under Mymensinghsadar, Trishal, Gouripur, and PhulpurThanas. 48 ideal houses have been selected to introduce Farm Management in Agricultural Development. As many as 10,185 farmers have so far attended 36 training programs arranged by BAUEC.
* Training: Graduate Training Institute (GTI) offered pre-service and in-service training courses including international training programs & workshops. A total of 23,855 people were trained including foundation training of University Teachers & Officer.
* Extra-Curricular Activities: Co-Curricular and socio-cultural programs are being conducted at Teacher-Student Centre &ShilpacharyaZainul Abedin Auditorium under the guidance of the Students Affairs Division. Different games and sports are being conducted by the Department of Physical Education.
* Activities of Central Students' Union (BAUCSU) are taken care of by this division and This division also supervises various co-curricular & extra-curricular activities of different Hall Students' Unions, Rover Scouts, and BNCC.

16/09/2026
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়প্রেস বিজ্ঞপ্তি:বাকৃবির ৩৩৩তম সিন্ডিকেট অধিবেশনে সর্বসম্মতিক্রমে শোক প্রস্তাব গৃহীত।বাকৃবি, ১...
16/09/2026

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়
প্রেস বিজ্ঞপ্তি:
বাকৃবির ৩৩৩তম সিন্ডিকেট অধিবেশনে সর্বসম্মতিক্রমে শোক প্রস্তাব গৃহীত।

বাকৃবি, ১৬ সেপ্টেম্বর ২০২৬।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ৩৩৩তম সিন্ডিকেট অধিবেশনে সদ্য প্রয়াত দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী স্মরণে শোক প্রস্তাব গৃহীত হয়েছে ।
শোক প্রস্তাবের তালিকায় থাকা ব্যক্তিদের মধ্যে রয়েছেন- জনাব তোফায়েল আহমেদ, সাবেক সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, প্রবীণ রাজনীতিবিদ, সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি, বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক স্পিকার ও বিএনপি-র স্থায়ী কমিটির সদস্য, জনাব নূর মোহম্মদ, ডেপুটি রেজিস্ট্রার, হিসাব শাখা, বাকৃবি, জনাব মোঃ রেজাউর রহমান, সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা, হিসাব শাখা, বাকৃবি এবং জনাব মোঃ মোস্তফা, অফিস এটেনডেন্ট, সংস্থাপন শাখা (পেনশন ও কল্যাণ)।
সিন্ডিকেট সভায় শোক প্রস্তাব উত্থাপনের পর প্রয়াতদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয় এবং তাদের শোকসন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপনসহ এই বিয়োগ ব্যথা সহ্য করার মত শক্তি প্রদানের জন্য মহান আল্লাহ তা’আলার নিকট দোয়া করা হয়। সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী শোক প্রস্তাবের অনুলিপি সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিবারের কাছে পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

জনসংযোগ ও প্রকাশনা দফতর
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়
ময়মনসিংহ।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়প্রেস বিজ্ঞপ্তিঃময়মনসিংহ, ১৫ সেপ্টেম্বর ২০২৬।বাকৃবিতে ইন্টার্নশিপ সমাপনী ও ডিনস মেরিট অ্যাওয়...
15/09/2026

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়
প্রেস বিজ্ঞপ্তিঃ
ময়মনসিংহ, ১৫ সেপ্টেম্বর ২০২৬।

বাকৃবিতে ইন্টার্নশিপ সমাপনী ও ডিনস মেরিট অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠিত।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) মাৎস্যবিজ্ঞান অনুষদের আয়োজনে বি.এসসি. ইন ফিশারিজ (অনার্স) ২০২০-২১ সেশনের দ্বিতীয় ইন্টার্নশিপ ব্যাচের 'ইন্টার্নশিপ সমাপনী অনুষ্ঠান ও সনদপত্র বিতরণ' এবং 'ডিনস মেরিট অ্যাওয়ার্ড ২০২৬' অনুষ্ঠিত হয়েছে।
আজ​ মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০০ টায় বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম কনফারেন্স হলে শিক্ষার্থীদের অর্জিত সাফল্য ও মেধা উদযাপনের লক্ষ্যে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো: রফিকুল ইসলাম সরদার।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি ডিন কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ড. মো. বাহানুর রহমান, মৎস্য অধিদপ্তরের ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের পরিচালক নৃপেন্দ্র নাথ বিশ্বাস, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের পরিচালক(গবেষণা ও পরিকল্পনা) ড. মো. আমিরুল ইসলাম এবং ওয়ার্ল্ডফিশ বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ড. ফারুক-উল- ইসলাম।

মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আলী রেজা ফারুক-এর সভাপতিত্বে এবং নাফিস তাসনিম বিনতি ও সালমান শাহরিয়ার অর্ণব এর যৌথ সঞ্চালনায় ​ইন্টার্নশিপ ম্যানেজমেন্ট সেলের (আইএমসি) সমন্বয়ক অধ্যাপক ড. জোয়ার্দার ফারুক আহমেদের স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। ফিশারিজ ম্যানেজমেন্ট বিভাগের এসোসিয়েট প্রফেসর ড. মো: আল ইমরান সম্পন্নকৃত ইন্টার্নশীপের উপর সংক্ষিপ্ত উপস্থাপনা প্রদান করেন। এছাড়াও শিক্ষানবিশ শিক্ষার্থীদের মধ্য থেকে দুইজন ছাত্র-ছাত্রী তাদের অনুভূতি ও অভিজ্ঞতা বর্ণনা করেন। পরবর্তীতে শিক্ষার্থীদের মাঝে ইন্টার্নশিপের সনদপত্র এবং মেধাবী শিক্ষার্থীদের মাঝে ডিনস মেরিট অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এছাড়াও কমিটির পক্ষ থেকে সন্মানিত ভাইস-চ্যান্সেলর এবং বিশেষ অতিথিবৃন্দদেরকে ফুলেল শুভেচছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
​​বক্তারা শিক্ষার্থীদের শুভকামনা জানান এবং তাদের পেশাগত জীবনে অর্জিত জ্ঞান ও দক্ষতার যথাযথ প্রয়োগ ঘটিয়ে দেশের মৎস্য খাতের উন্নয়নে অবদান রাখার আহ্বান জানান।

প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো: রফিকুল ইসলাম সরদার ইন্টার্শীপ সমাপ্তকারী সকল ছাত্র-ছাত্রীদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে তাদের সফলতা ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। তিনি
উল্লেখ করেন যে দুই বছর পূর্বে ডিনের দায়িত্ব পালনকালীন সময়ে তার হাত ধরেই এই অনুষদে ইন্টার্নশীপ প্রোগ্রাম চালু হয়। আগামী দিনে মানুষের পুস্টির চাহিদা পূরণে মৎস্যখাতেরই অগ্রনী ভূমিকা থাকবে বলে তিনি উল্লেখ করেন। তিনি বাকৃবি ফিসারিজ ফ্যাকাল্টির কারিকুলাম আরও আধুনিক করার আশ্বাসবপ্রদান করেন এবং অত্র বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদের ছাত্র-ছাত্রীবৃন্দ তাদের মেধা, দক্ষতা, সততা ও পরিশ্রমের মাধ্যমে দেশ-বিদেশের বিভিন্ন স্থানে সুনামের সঙ্গে কাজ করে বাকৃবির ভাবমূর্তি আরও উজ্জ্বল করবে এমন প্রত্যাশা ব্যক্ত করেন।

পরিশেষে সভাপতি প্রফেসর ড. আলী রেজা ফারুক সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। উল্লেখ্য, উক্ত ইন্টার্নশীপ সমাপনীতে মোট ১০৮ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেন।এছাড়াও বাকৃবির মাৎস্য বিজ্ঞান অনুষদের শিক্ষকবৃন্দ, বিভিন্ন দায়িত্বশীল পদে অধিষ্ঠিত শিক্ষক-কর্মকর্তাবৃন্দ, বাংলাদেশ মৎস্য অধিদপ্তর, বাংলাদেশ মৎস্য গবেষণা ইন্সটিটিউটের অন্যান্য কমকর্তাবৃন্দ, বেসরকারি পর্যায়ের বিভিন্ন হ্যাচারী ও ফিস ফিড মিলের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

জনসংযোগ ও প্রকাশনা দফতর
বাকৃবি, ময়মনসিংহ-২২০২।

MS Admission Circular — Winter Semester (October 2026–March 2027)
14/09/2026

MS Admission Circular — Winter Semester (October 2026–March 2027)

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রেস বিজ্ঞপ্তিবাকৃবি ১৪ সেপ্টেম্বর ২০২৬বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে রোভার স্কাউট গ্রুপের ডে...
14/09/2026

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়
প্রেস বিজ্ঞপ্তি
বাকৃবি ১৪ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে রোভার স্কাউট গ্রুপের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) রোভার স্কাউট গ্রুপের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি-২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও স্বাস্থ্যকর ক্যাম্পাস গড়ে তোলার লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।
১৪ সেপ্টেম্বর (সোমবার) দুপুর ১২টায় রোভার স্কাউটের নব-নিযুক্ত সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. জি.এম মুজিবর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন। বাকৃবি রোভার স্কাউট গ্রুপের সম্পাদক কৃষিবিদ ড. মো: জহিরুল আলমের সঞ্চালনায় আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত প্রোক্টর প্রফেসর ড. কাজী ফরহাদ কাদির, সহযোগী ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মো: শহীদুল ইসলাম এবং অতিরিক্ত রেজিস্ট্রার (সংস্থাপন) ড. মো: নাজমুল হক।
কর্মসূচির অংশ হিসেবে বাকৃবি রোভার স্কাউটের শিক্ষার্থীরা ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা চালান, পরিবেশ পরিচ্ছন্ন রাখেন এবং মশার প্রজননস্থল ধ্বংসে সক্রিয় ভূমিকা পালন করেন। আয়োজকরা জানান, রোভার স্কাউটের সাপ্তাহিক ডেন কার্যক্রমের অংশ হিসেবে প্রতি সোমবার এ পরিচ্ছন্নতা অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

জনসংযোগ ও প্রকাশনা দফতর
বাকৃবি, ময়মনসিংহ।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রেস বিজ্ঞপ্তিবাকৃবি ১৩ সেপ্টেম্বর ২০২৬। বাকৃবি ছাত্রদলের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন...
13/09/2026

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়
প্রেস বিজ্ঞপ্তি
বাকৃবি ১৩ সেপ্টেম্বর ২০২৬।

বাকৃবি ছাত্রদলের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি পরিবেশ-পরিচ্ছন্ন রাখা এবং শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও স্বাস্থকর শিক্ষাঙ্গন গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) 'ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে রবিবার দুপুর ১২টা ৩০মিনিটে এ কর্মসূচি আয়োজন করা হয়।
বাকৃবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো: রফিকুল ইসলাম সরদার প্রধান অতিথি হিসাবে কর্মসূচির শুভ উদ্বোধন করেন।জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষে বাকৃবি শাখার আহবায়ক মো: আতিকুর রহমান আতিক, সদস্য-সচিব মো: শফিকুল ইসলাম শফিক ও সিনিয়র যুগ্ম আহবায়ক এ. এম. শোয়াইবসহ ছাত্রদল নেতৃবৃন্দ অংশ নেন।

অভিযানে অংশগ্রহণকারীরা ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি, ক্যাম্পাসের পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং মশার প্রজননস্থল ধ্বংসের বিষয়ে সচেতনতা তৈরির উদ্যোগ গ্রহণ করেন।

কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও শিক্ষার্থীরা অংশ নেন। হাতে গ্লাভস ও মাথায় সুরক্ষাবস্ত্র পরে তাঁদের পরিচ্ছন্নতা কার্যক্রম ক্যাম্পাসে সাড়া ফেলেছে।

জনসংযোগ ও প্রকাশনা দফতর
বাকৃবি, ময়মনসিংহ।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬ এ বাকৃবির স্টল পরিদর্শন করেছেন   ভাইস-চ্যান্সেলর প্রফেসর  ড. মো:...
13/09/2026

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়

বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬ এ বাকৃবির স্টল পরিদর্শন করেছেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো: রফিকুল ইসলাম সরদার

বাকৃবি ১২ সেপ্টেম্বর ময়মনসিংহ।
ইনোভেট টু মার্কেট’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত ১২ থেকে ১৪ সেপ্টেম্বর ২০২৬ রাজধানীর নভোথিয়েটারে বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬ এ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) স্টল পরিদর্শন করেছেন বাকৃবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো: রফিকুল ইসলাম সরদার। মেলায় বাকৃবি গবেষকদের নির্বাচিত ৩৬ টি উদ্ভাবনী গবেষণা প্রকল্প উপস্থাপিত হয়েছে।
কৃষিপন্য, প্রাণীস্বাস্থ্য, প্রাণীজ উৎপাদন, মৎস্যসম্পদ ও কৃষি প্রযুক্তি সম্পর্কিত উদ্ভাবনসমূহ, বৈজ্ঞানিক পোস্টার ও প্রোটোটাইপ এই মেলায় প্রদর্শিত হয়েছে যা আগত দর্শনার্থীদের নজড় কেড়েছে ।

জনসংযোগ ও প্রকাশনা দফতর

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রেস বিজ্ঞপ্তি 'বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬' এ অংশ নিচ্ছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় । বা...
11/09/2026

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়
প্রেস বিজ্ঞপ্তি
'বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬' এ অংশ নিচ্ছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ।
বাকৃবি, ময়মনসিংহ ১১ সেপ্টেম্বর ২০২৬।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ মেলায় বাকৃবি গবেষকদের নির্বাচিত ৩৬ টি উদ্ভাবনী গবেষণা প্রকল্প উপস্থাপিত হবে। এর মাধ্যমে গবেষকদের উদ্ভাবিত কৃষি প্রযুক্তি মাঠ পর্যায়ে পৌঁছে যাবে বলে আশাবাদী বাকৃবি গবেষকেরা।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে ইনোভেশন ফেয়ার কমিটির উদ্যোগে আয়োজিত এক সংবাদ সম্মেলন এসব তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে আগামী ১২ থেকে ১৪ সেপ্টেম্বর রাজধানীর নভোথিয়েটারে বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬ অনুষ্ঠিত হবে। ‘ইনোভেট টু মার্কেট’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এই মেলার মূল লক্ষ্য দেশের বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান, উদ্ভাবক, শিল্পখাত, বিনিয়োগকারী ও সংশ্লিষ্ট অংশীজনদের একই ছাদের নিচে নিয়ে আসা। একই সাথে একটি সমন্বিত ইনোভেশন ইকোসিস্টেমের আওতায় যুক্ত করে গবেষণা ও উদ্ভাবনকে বাস্তবিক প্রয়োগ এবং বাজারজাতকরণে যুক্ত করা। যার ফলে তরুণদের উদ্ভাবনী ধারণাকে সরাসরি বাজারমুখী করে তোলা এবং দেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে কাজে লাগানো সম্ভব হবে।

জাতীয় উদ্ভাবনী মেলায় বাকৃবির জোরালো অবস্থান নিয়ে আয়োজকরা জানান, এবারের জাতীয় মেলায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে পক্ষে সক্রিয় ও জোরালো অংশগ্রহণ করবে। মেলায় বাকৃবি তিনটি ষ্টলের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের গবেষকদের নির্বাচিত ৩৬ টি উদ্ভাবনী প্রজেক্ট উপস্থাপিত হবে।
আযোজকবৃন্দ আরও জানান, আগামী ১২ সেপ্টেম্বর মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড মো রফিকুল ইসলাম সরদার। বাকৃবির গবেষণা ও উদ্ভাবন প্রদর্শণ, শিক্ষার্থী ও গবেষকদের সম্পৃক্ততা নিশ্চিতকরণে সাত সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির আহ্বায়ক হিসেবে আছেন বাকৃবি রিসার্চ সিস্টেম (বাউরেস) পরিচালক অধ্যাপক ড. মো. সামছুল আলম ভুঞাঁ এবং সদস্য সচিব হিসেবে আছেন এনিমেল সায়েন্স বিভাগের অধ্যাপক ড. এ. কে. এম. আহসান কবীর। তিন দিনব্যাপী মেলায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণের মাধ্যমে বাকৃবির সুনাম জাতীয় পর্যায়ে বহন করবে বলে আশা প্রকাশ করেন আয়োজকবৃন্দ।
এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. জি এম মুজিবর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন ইনোভেশন ফেয়ার কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. এ. কে. এম. আহসান কবীর, বাকৃবি আইসিটি সেলের পরিচালক প্রফেসর ড. মো. রোস্তম আলী, হাওর ও চর উন্নয়ন ইনষ্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মো. শাহজাহান, সেচ ও পানি ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. এ. কে. এম. আদহাম, ফিশারিজ টেকনোলজির অধ্যাপক ড. মো শাহেদ রেজা, উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শাহজাহান মঞ্জিল, কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের অধ্যাপক ড. এ বি এম আরিফ হাসান খান, মাইক্রোবায়োলজি ও হাইজিন বিভাগের অধ্যাপক ড. মারজিয়া রহমান, মেডিসিন বিভাগের অধ্যাপক ড. এম আরিফুল ইসলাম প্রমুখ।

উল্লেখ্য কৃষিপন্য, প্রাণীস্বাস্থ্য, প্রাণীজ উৎপাদন, মৎস্যসম্পদ ও কৃষি প্রযুক্তি সম্পর্কিত উদ্ভাবনসমূহ, বৈজ্ঞানিক পোস্টার ও প্রোটোটাইপ এই মেলায় প্রদর্শিত হবে।
এছাড়া বাকৃবির ওপর নির্মিত ভিডিও, বিশ্ববিদ্যালয়ের অন্যান্য চলমান গবেষণা কার্যক্রমের পোস্টার, লিফলেট ও ভিডিও প্রদর্শনীর মাধ্যমে তুলে ধরা হবে।
প্রসঙ্গত, মেলায় ৭৩টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়, শীর্ষস্থানীয় বাণিজ্যিক ব্যাংক এবং বড় করপোরেট প্রতিষ্ঠান অংশ নেবে। মেলায় উদ্ভাবন প্রদর্শনীর পাশাপাশি ৬টি প্লেনারি সেশন, ৬টি প্যারালাল সেশন ও ৫টি গোলটেবিল বৈঠকসহ তিন দিনে মোট ১৭টি সেশন ও সংলাপ অনুষ্ঠিত হবে।

জনসংযোগ ও প্রকাশনা দফতর ,বাকৃবি ,ময়মনসিংহ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়প্রেস বিজ্ঞপ্তিঃবাকৃবিতে  ‘সবুজ পৃথিবী’ ময়মনসিংহ এর বিভাগীয় বৃক্ষরোপণ অনুষ্ঠিত ময়মনসিংহ, ১০ স...
10/09/2026

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়
প্রেস বিজ্ঞপ্তিঃ
বাকৃবিতে ‘সবুজ পৃথিবী’ ময়মনসিংহ এর বিভাগীয় বৃক্ষরোপণ অনুষ্ঠিত
ময়মনসিংহ, ১০ সেপ্টেম্বর ২০২৬।
‘সবুজ পৃথিবী’ ময়মনসিংহ এর বিভাগীয় বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বেগম খালেদা জিয়া হলে বৃক্ষরোপণ করা হয়েছে ।
‘সবুজে বাঁচি, সবুজে গড়ি—আগামীর পৃথিবী হোক সবার’ প্রত্যয়ে ১০ সেপ্টেম্বর ২০২৬ বৃহস্পতিবার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ক্যাম্পাসে উক্ত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ডিন ও ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. জি.এম. মুজিবর রহমান। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, বৃক্ষরোপণকে কেবল একটি দিনের আনুষ্ঠানিক কর্মসূচি হিসেবে দেখলে চলবে না, একটি গাছ লাগানোর পর সেটিকে বাঁচিয়ে তোলার দায়িত্বও নিতে হবে। জলবায়ু পরিবর্তনের বর্তমান বাস্তবতায় পরিবেশ রক্ষায় ব্যক্তি, প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন,
গাছ লাগানো মানে ভবিষ্যৎ প্রজন্মের জন্য পৃথিবীকে একটু বেশি বাসযোগ্য করে তোলা।
তিনি বলেন, বৃক্ষরোপণের প্রকৃত সাফল্য চারা রোপণের সংখ্যায় নয়, বরং কতগুলো গাছ দীর্ঘদিন টিকে থাকছে এবং পরিবেশে ইতিবাচক ভূমিকা রাখছে—তার ওপর নির্ভর করে। এ জন্য পরিকল্পিত বৃক্ষরোপণের পাশাপাশি নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
ইনস্টিটিউট অব বায়োটেকনোলজির পরিচালক প্রফেসর ড. মো. শহীদুল হক বলেন, জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় বৈজ্ঞানিক জ্ঞান ও সামাজিক সচেতনতার সমন্বয় জরুরি। পরিকল্পিত বৃক্ষরোপণ শুধু পরিবেশকে সবুজ করে না , এটি জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের নিরাপদ জীবন নিশ্চিত করার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কবি ও সমাজসেবক, লন্ডন প্রবাসী মনোয়ার মোহাম্মদ, সাংবাদিক স্বাধীন চৌধুরী ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘সবুজ পৃথিবী’র সভাপতি ডা. কায়েম উদ্দিন। স্বাগত বক্তব্য দেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক সহিদ মাহমুদ, বেগম খালেদা জিয়া হলের প্রভোস্ট প্রফেসর ড. মো: ইসমাইল হোসেন, হাউজ টিউটর এসোসিয়েট প্রফেসর ড. শারমিন আক্তার,সবুজ পৃথিবী'র প্রতিষ্ঠাতা সহিদ মাহমুদ প্রমুখ ।

জনসংযোগ ও প্রকাশনা দফতর
বাকৃবি, ময়মনসিংহ।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়প্রেস বিজ্ঞপ্তিঃময়মনসিংহ, ০৯ সেপ্টেম্বর ২০২৬।বাকৃবিতে নবনিযুক্ত ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর...
10/09/2026

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়
প্রেস বিজ্ঞপ্তিঃ
ময়মনসিংহ, ০৯ সেপ্টেম্বর ২০২৬।
বাকৃবিতে নবনিযুক্ত ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. জি. এম মুজিবর রহমান এর দায়িত্ব গ্রহণ।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ছাত্র বিষয়ক বিভাগে নবনিযুক্ত ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. জি. এম মুজিবর রহমান দায়িত্বগ্রহণ করেছেন। এ উপলক্ষে আজ বুধবার (০৯ সেপ্টেম্বর ২০২৬ ) বিকেল ৪.০০ টায় ভাইস-চ্যান্সেলর সচিবালয়ে মাননীয় উপাচার্য ও বিদায়ী ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মো: রফিকুল ইসলাম সরদার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন এবং নবনিযুক্ত ছাত্র বিষয়ক উপদেষ্টা কৃষি অনুষদের ডিন প্রফেসর ড. জি. এম মুজিবর রহমান দায়িত্ব গ্রহণ করেন। সহযোগী ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মো: শহীদুল ইসলাম এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন উচ্চ শিক্ষা ও গবেষণা কমিটির কো-অর্ডিনেটর প্রফেসর ড. মো: রুহুল আমিন, সোনালী দলের সভাপতি প্রফেসর ড. মো: হাম্মাদুর রহমান, প্রোক্টর প্রফেসর ড. মো: আবদুল আলীম, আহবায়ক প্রভোস্ট পরিষদ প্রফেসর ড. কাজী কামরুল ইসলাম, ডিন ও সিন্ডিকেট সদস্য প্রফেসর ড. জি. এম. মুজিবর রহমান। এসময়ে বিদায়ী ও নবনিযুক্ত ছাত্র বিষয়ক উপদেষ্টাকে ক্রেস্ট ও ফুল প্রদান করা হয়। উপাচার্য প্রফেসর ড. মো: রফিকুল ইসলাম সরদার নবনিযুক্ত ছাত্র বিষয়ক উপদেষ্টাকে সহযোগিতা করার জন্য সবাইকে পরামর্শ প্রদান করেন। পরিশেষে নবনিযুক্ত ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. জি. এম মুজিবর রহমান আগামীতে সঠিকভাবে দায়িত্ব পালনে উপস্থিত সকলের সহযোগীতা কামনা করেন এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

উল্লেখ্য, উক্ত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শাখার পরিচালকবৃন্দ, প্রভোস্টবৃন্দ, আমন্ত্রিত সন্মানিত শিক্ষকবৃন্দ এবং ছাত্র বিষয়ক বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

জনসংযোগ ও প্রকাশনা দফতর
বাকৃবি, ময়মনসিংহ।

Address

Bangladesh Agricultural University
Mymensingh
2202

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Agricultural University posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Bangladesh Agricultural University:

Shortcuts

Share