28/08/2025
এবারের এস.এস.সি পরীক্ষায় অত্র স্কুলের ফলাফল বিপর্যয়ে অনেকের মতো আমিও কষ্ট পেয়ে কিছু লিখতে চেয়েছিলাম। কিন্তু কেন যেন আর লিখা হয়নি।
সত্যি বলতে যখন থেকে অনেকের প্রিয় রহমান স্যার নান্দাইল রোড উচ্চ বিদ্যালয় থেকে চলে গিয়েছিলেন ঠিক তখন থেকেই যেন এই স্কুলের পড়াশুনার মান কমে যেতে শুরু হয়েছিলো (ব্যক্তিগত মতামত)। স্কুলে পড়াকালীন সময়ে শুনতাম রহমান স্যার একদিন এই স্কুলের প্রধান শিক্ষক হবেন। স্যার প্রধান শিক্ষক হলে স্কুলের জন্য অনেক ভালো হবে, এমনটাই আশা করতাম। তবে স্যার প্রধান শিক্ষক হয়েছিলেন ঠিকই কিন্তু আমাদের স্কুলের নয় অন্য আরেকটি স্কুলের। একটা কথা থেকেই যায় যে, স্যার কি নিজে থেকেই এই স্কুল ছেড়ে চলে গিয়েছিলেন নাকি স্যারকে চলে যেতে বাধ্য করা হয়েছিলো? এলাকায় ছিলামনা তাই জানাও হয় নাই। তবে স্কুলের বর্তমান অবস্থার কথা মনে হলে এই প্রশ্নটা মাথায় ঘুরপাক খায় বারংবার।
নাম শুনে থাকলেও আব্দুর রহমান স্যার কিরকম শিক্ষক ছিলেন সে সম্পর্কে বর্তমান জেনারেশনের ছাত্র-ছাত্রীদের ধারণা নেই। তবে যারা তার সান্নিধ্য পেয়েছে তারা সবাই জানে মোঃ আব্দুর রহমান স্যার একজন শিক্ষক হিসেবে ছিলেন অসাধারণ ও অতুলনীয়। একজন আদর্শ শিক্ষকের যেরকম গুণাবলী থাকা প্রয়োজন তার সবকিছুই স্যারের মধ্যে ছিলো।
বিঃ দ্রঃ ছবিটা প্রায় দুই বছরের বেশী সময় আগে একটি সামাজিক কাজে স্যারকে দাওয়াত দিতে গিয়ে নান্দাইলে অবস্থিত স্যারের নিজ বাসায় তোলা হয়েছিলো।
স্যারের জন্য দোয়া চাই, পাশাপাশি আমাদের এই স্কুলটার জন্য সবাই দোয়া করবেন।
সবার জন্য শুভ কামনা।