MKLC Mymensingh

MKLC Mymensingh korean vasa shekun chakri nea korea jan

দক্ষিণ কোরিয়া ২০৩০ অভিবাসন নীতি ঘোষণা করেছে। যার মূল লক্ষ্য হলো মেধাকে মূল্য দেওয়া, জনজীবনের অর্থনীতি সচল রাখা, জনগণকে ন...
03/03/2026

দক্ষিণ কোরিয়া ২০৩০ অভিবাসন নীতি ঘোষণা করেছে। যার মূল লক্ষ্য হলো মেধাকে মূল্য দেওয়া, জনজীবনের অর্থনীতি সচল রাখা, জনগণকে নিরাপদ রাখা।

সংক্ষেপে মূলনীতিগুলো তুলে ধরা হলো

★দক্ষ ও উচ্চমানের বিদেশি মেধা আকর্ষণ

১. Top Tier Visa এর পরিধি বাড়ানো হবে। শুধু সেমিকন্ডাক্টর, AI নয় বিজ্ঞান ও প্রযুক্তির অধ্যাপক ও গবেষকরাও এই ভিসার অন্তর্ভুক্ত হবেন।

২. উৎপাদন খাতের জন্য নতুন K-CORE (E-7-M) ভিসা চালু(বিদেশি শিক্ষার্থীদের জন্য বিশেষ এই ভিসা সুবিধা)
৩. বিদেশি কেয়ারগিভার তৈরির জন্য নির্দিষ্ট বিশ্ববিদ্যালয় নির্বাচন

★ ছোট ব্যবসা ও কৃষিখাতে শ্রমিক সংকট সমাধান
১. জনসংখ্যা কমে যাওয়া এলাকায় বিদেশিদের বসবাস, কাজ ও স্থায়ী হওয়ার জন্য এলাকা ভিত্তিক প্যাকেজ ভিসা চালু।

২. ছোট ব্যবসায়ীদের বিদেশি শ্রমিক নিয়োগের বিশেষ অনুমতি
৩. কৃষি ও মৎস্যখাতে দীর্ঘমেয়াদি কাজের জন্য দক্ষ কৃষি ভিসা চালু
৪. মৌসুমি কর্মীর সংখ্যা বৃদ্ধি

★ ভিসা ও অভিবাসন প্রশাসন আধুনিকীকরণ

১. জটিল ভিসা ব্যবস্থা সহজীকরণ (উচ্চ, মধ্য ও নিম্ন দক্ষতায় বিভক্ত)
২. AI ও ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে দ্রুত ভিসা প্রক্রিয়া
৩. বিদেশি মেধা আনার জন্য নিবন্ধিত হেডহান্টিং সংস্থা তৈরি করা

★ বিদেশি প্রবেশ বৈজ্ঞানিকভাবে নিয়ন্ত্রণ ও দেশীয় শ্রমিক সুরক্ষা

১. বিদেশিদের বয়স, দক্ষতা, ভাষাজ্ঞান ইত্যাদি বিশ্লেষণ করে পরিকল্পিত নির্বাচন
২. প্রতি বছর উপযুক্ত ভিসা সংখ্যা নির্ধারণ
৩. বিদেশি শ্রমিকদের জন্য ন্যূনতম বেতন মানদণ্ড নির্ধারণ
৪.বিদেশী কর্মীদের মজুরি নির্ধারক বিষয়ক পরামর্শ কমিটি গঠন

★ নিরাপত্তা জোরদার
১. AI ও বায়োমেট্রিক প্রযুক্তির মাধ্যমে ঝুঁকিপূর্ণ বিদেশিদের প্রবেশ বন্ধ
২. সৎভাবে বিদেশি নিয়োগকারী কোম্পানির জন্য বিশেষ সুবিধা
৩. বিদেশি অপরাধ প্রতিরোধে দৃশ্যমান নিরাপত্তা ব্যবস্থা

★ সামাজিক সংহতি ও অধিকার সুরক্ষা
১. দীর্ঘমেয়াদি বিদেশিদের জন্য বাধ্যতামূলক KIIP প্রোগ্রাম
২. বিদেশিদের জন্য AI ভিত্তিক অনলাইন KIIP শিক্ষা প্রদান
৩.অভিবাসী শিশুদের জন্য শিক্ষা ও ভবিষ্যৎ সহায়তা
৪. বিদেশি শ্রমিকদের বেতন বকেয়া ও অন্যায়ের বিরুদ্ধে সুরক্ষা ব্যবস্থা©️

24/02/2026

EPS TOPIK 2026(বেসিক পরিবর্তন আসছে)

১. EPS-TOPIK (পাসিং স্কোর বৃদ্ধি)
​পরীক্ষায় পাস করার জন্য এখন আগের চেয়ে বেশি নম্বর পেতে হবে:
​ম্যানুফ্যাকচারিং (Manufacturing): পাসিং নম্বর ৫৫ থেকে বাড়িয়ে ৬০ করা হয়েছে।
​অন্যান্য সেক্টর: ৪০ নম্বর থেকে বাড়িয়ে ৪৫ করা হয়েছে।
​২. স্কিল টেস্ট (Skills Test) পরিবর্তন
​স্কিল টেস্টের নম্বরের বণ্টনে বড় পরিবর্তন আনা হয়েছে। এখন ইন্টারভিউয়ের ওপর বেশি গুরুত্ব দেওয়া হবে।
​নম্বরের বিন্যাস:
​বেসিক স্কিল (Basic Skills): আগে ছিল ৪০ পয়েন্ট, এখন কমিয়ে ২০ পয়েন্ট করা হয়েছে।
​ইন্টারভিউ (Interview): আগে ছিল ৩০ পয়েন্ট, এখন বাড়িয়ে ৫০ পয়েন্ট করা হয়েছে।
​ইন্টারভিউয়ের বিস্তারিত পরিবর্তন:
​ইন্টারভিউ এখন আরও কঠিন এবং বিস্তারিত হবে:
​সরঞ্জাম (Tools): আগে ৩টি সরঞ্জামের নাম/ব্যবহার বলতে হতো, এখন ৫টি বলতে হবে।
​কাজের নির্দেশনা (Work Instructions): আগে ৩টি ছিল, এখন ৫টি নির্দেশনা বুঝতে ও পালন করতে হবে।
​ইন্ডাস্ট্রিয়াল সেফটি (Industrial Safety): নতুন করে ২টি গভীর প্রশ্ন যুক্ত করা হয়েছে যা আগে ছিল না।

18/08/2025

দক্ষিণ কোরিয়ায় ল্যাঙ্গুয়েজ কোর্স (কোরিয়ান ভাষা) ভর্তির বিজ্ঞপ্তি
ডিসেম্বর ২০২৫ ও মার্চ ২০২৬ ভর্তি

বোয়েসেলের মাধ্যমে দক্ষিণ কোরিয়ায় ল্যাঙ্গুয়েজ কোর্স (কোরিয়ান ভাষা) ভর্তির জন্য আগ্রহী প্রার্থী হতে তথ্য গ্রহণ করা হচ্ছে। উক্ত ল্যাঙ্গুয়েজ কোর্সে IELTS ছাড়াই নিম্নবর্ণিত শর্ত পূরণ সাপেক্ষে মান সম্মত কলেজ/বিশ্ববিদ্যালয় ভর্তির সুযোগ আছে। ভিসা ক্যাটাগরি: D-4-1। আগ্রহী প্রার্থীদের আগামী ২৫ আগস্ট ২০২৫ তারিখের মধ্যে কমেন্টস-১-এ প্রদত্ত গুগল ডকস ফর্মে চাহিত তথ্য দাখিল করতে হবে। প্রাপ্ত তথ্য যাচাই করে সংশ্লিষ্ট প্রার্থীকে বোয়েসেলে অফিসে প্রয়োজনীয় প্রমাণাদি দাখিলের জন্য ইমেইল/এসএমএস প্রেরণ করা হবে। অসম্পূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে। নিম্নবর্ণিত শর্ত পূরণ পূর্বক ইপিএস-এর রোস্টারভুক্ত বা রোস্টার থেকে ডিলিটকৃত প্রার্থীদের ল্যাঙ্গুয়েজ কোর্সে ভর্তির অফার লেটার প্রাপ্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট কলেজ/বিশ্ববিদ্যালয় সুপারিশ করা হবে।

যোগ্যতা: SSC & HSC (GPA 3.50)/DIPLOMA MINIMUM RESULTS (GPA 3.00)
HSC/DIPLOMA পাশের সাল: ২০২৩.২০২৪.২০২৫
ব্যাংক সলভেন্সি: $১০,০০০ (বিগত ছয় মাস লেনদেনসহ) তবে সম্পদের পরিমাণ বেশি হলে ভিসা ইস্যুর ক্ষেত্রে সহায়ক হবে।
স্পন্সর: নিজ অথবা পিতা-মাতা, বিশেষ ক্ষেত্রে স্বামী/স্ত্রী (এছাড়া অন্যদের ক্ষেত্রে প্রযোজ্য নয়)

ডকুমেন্টস: স্টুডেন্ট ভিসা (D-4-1) আবেদন করতে প্রয়োজনীয় প্রমাণাদি:
📁 ব্যক্তিগত ডকুমেন্টস:
* বৈধ পাসপোর্ট (ছয় মাস মেয়াদ সহ) (ফটোকপি নোটারী করার প্রয়োজন নাই)
* ৩ কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি (সাদা ব্যাকগ্রাউন্ড, ল্যাব প্রিন্ট, সফট কপিসহ)
* জন্মনিবন্ধন (ইংরেজি অনলাইন/ইংরেজিতে অনুবাদ ও নোটারাইজড)
* নিজ NID (ইংরেজি অনুবাদ সহ, নোটারাইজড)
* বাবা-মা-এর NID বা পাসপোর্ট (ইংরেজিতে অনুবাদ ও নোটারাইজড)
* E-mail, Phone Number, Parents Phone number (ভর্তি সংক্রান্ত সকল যোগাযোগ ইমেইল এর মাধ্যমে হবে)

📘 একাডেমিক ডকুমেন্টস:
* SSC এবং HSC/Diploma সার্টিফিকেট ও মার্কশীট
* mygov.bd থেকে সত্যায়নকৃত কপি (কোরিয়া দূতাবাসের সত্যায়নের প্রয়োজন নেই)

👨‍👩‍👧 পারিবারিক ডকুমেন্টস:
* বাবা-মায়ের পক্ষ থেকে No Objection Certificate (NOC) (যেকোনো ফরমেটে)
* ফ্যামিলি রিলেশনশিপ সার্টিফিকেট ইংরেজিতে mygov.bd থেকে (অথবা সিটি কর্পোরেশন, পৌরসভা বা ইউনিয়ন পরিষদ থেকে সংগ্রহ করে নোটারাইজড)

🛡️ নিরাপত্তা ও স্বাস্থ্য ডকুমেন্টস:
* Police Clearance Certificate (মূল কপি) (চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয় থেকে সাক্ষাৎকার শেষে গ্রহণ করা হবে)
* টিবি টেস্ট / মেডিকেল সার্টিফিকেট (চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয় থেকে সাক্ষাৎকার শেষে গ্রহণ করা হবে, দূতাবাস কর্তৃক নির্ধারিত মেডিকেল থেকে সম্পন্ন করতে হবে)

💰 আর্থিক ডকুমেন্টস:
* ব্যাংক সলভেন্সি $১০,০০০ এর উপর ও ৬ মাসের স্টেটমেন্ট লেনদেন সহ (সলভেন্সি সার্টিফিকেটে ডলার উল্লেখ করতে হবে)
* স্পন্সরের TIN, TAX, চাকরির প্রমাণ বা ট্রেড লাইসেন্স (নোটারীসহ ইংরেজিতে অনুবাদ হতে হবে)। তবে নিজের নামে স্পন্সর দেওয়া যাবে, স্পন্সর পিতা মাতার বাহিরে স্বামী/স্ত্রীর বাহিরে দেওয়া সম্ভব নয়। ইনকাম সোর্স সম্পর্কে বিস্তারিত তথ্য থাকতে হবে। স্পন্সর নিজের নামে হলেও পিতা মাতার তথ্য সরবরাহ করতে হবে)
* CA ফার্ম দ্বারা সম্পত্তির মূল্যায়ন রিপোর্ট (ছবি সফট কপি সহকারে)
*নামে ভুল থাকলে:
নাম যদি কোনো ডকুমেন্টে মিল না থাকলে, সংশ্লিষ্ট নাম অনুযায়ী এফিডেভিট করতে হবে।

***সকল ডকুমেন্ট স্ক্যান করে JPG ফাইল নিজের ইমেইলে (অনলাইন ড্রাইভে) সংরক্ষণ রাখতে হবে। স্ক্যান কপি পরিষ্কার না হলে আবেদন প্রাথমিক যাচাইতে বাতিল বলে গণ্য হবে। স্ক্যান কপি প্রিন্ট করার উপযুক্ত হতে হবে। অবাঞ্চনীয় কালি/দাগ থাকা যাবে না, ডকুমেন্টস্ এর কোন অংশ বাদ/কাটা থাকা যাবে না। অবশ্যই কালার রঙ্গিন প্রিন্ট হতে হবে। Mobile camera/ App scanner ব্যবহার করা যাবে না। নোটারি করার সময় স্টিকার সম্পূর্ণ থাকতে হবে, পরর্তী পাতা ভাজ করা যাবে না। সকল ডকুমেন্টস্ দুই সেট প্রস্তুত করতে হবে (এক সেট বিশ্ববিদ্যালয়ে জমার জন্য এবং ২য় সেট ভিসা ইস্যুর ক্ষেত্রে আবেদনের সময় এ্যাম্বাসিতে জমা দিতে হবে)।

D4-1 কোরিয়ান ল্যাঙ্গুয়েজ কোর্সের জন্য সম্ভব্য একাডেমিক প্রতিষ্ঠান:
Excellent Certified University (CCVI Issue in Korea)
১) SEMYUNG UNIVERSITY
২) CHUNG-ANG UNIVERSITY
৩) KOREA UNIVERSITY
৪) SUNGSHIN WOMEN’S UNIVERSITY
৫) SOOKMYUNG WOMEN’S UNIVERSITY
৬) HANYANG UNIVERSITY
Certified University (VISA APPLY FROM BD)
৭) KANGWON NATIONAL
৮) SEOUL NATIONAL UNIVERSITY
৯) OSAN UNIVERSITY
১০) GACHEON UNIVERSITY
১১) MYONGJI UNIVERSITY
১২) YOUNGSAN UNIVERSITY
১৩) AJOU UNIVERSITY
১৪) KOOKMIN UNIVERSITY
১৫) KONYANG UNIVERSITY

বি. দ্র. দক্ষিণ কোরিয়ার বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া ওয়ানস্টপ সার্ভিসের মাধ্যমে নিশ্চিত করা হবে। আবেদন প্রার্থীর কলেজ/বিশ্ববিদ্যালয় ভর্তি বা ভিসার নিশ্চয়তা বহন করে না।

11/08/2025

ব্রেকিং নিউজ
ই-৯ কর্মীদের রি এন্ট্রি ছাড়াই একটানা ১০ বছর প্লাস থাকার যে আইন গত সরকার উত্থাপন করেছিলো(৩বছর পর পর কোরিয়াতেই মেয়াদ নাবায়ন) তা এ বছর পাশ হবে বলে প্রকাশ করেছে পরিকল্পনা মন্ত্রণালয়। সেই সাথে ইপিএস সিস্টেমে কিছু পরিবর্তনও আসতে পারে।

একটানা ১০ বছরের খসড়া শর্তঃ
১. ২বছর একই কোম্পানিতে কাজ
২. কোরিয়ান ভাষা নূন্যতম লেভেল ৩

১২তম পয়েন্ট রিক্রুটমেন্ট সিস্টেম (লটারি)-এ চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের জন্য একটি বিজ্ঞপ্তি:ভাষা পরিক্ষা  EPS TOPI...
07/08/2025

১২তম পয়েন্ট রিক্রুটমেন্ট সিস্টেম (লটারি)-এ চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের জন্য একটি বিজ্ঞপ্তি:
ভাষা পরিক্ষা EPS TOPIK UBT 2024 (লটারি)-এ উত্তীর্ণ প্রার্থীদের জানানো হচ্ছে।
সকল প্রার্থীকে নিজ জেলার সিভিল সার্জন অফিস থেকে আগামী ১০ আগস্ট থেকে ১৪ আগস্টের মধ্যে স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করতে হবে।
স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের প্রবাসী কল্যাণ ভবন-এর ৭ম তলার ৭০১ নম্বর কক্ষে নির্ধারিত সময়সূচী অনুযায়ী ব্যক্তিগতভাবে উপস্থিত হয়ে জব অ্যাপ্লিকেশন ফরম জমা দিতে হবে।
জব অ্যাপ্লিকেশন দাখিল করে জমা রশিদ গ্রহণ করার অনুরোধ করা হয়েছে।

ইপিএস কর্মসূচির আওতায় রোস্টারভুক্তদের শ্রমচুক্তি ইস্যুর পদ্ধতি: রোস্টারভুক্তদের চাকরি প্রদানের সম্পূর্ণ এখতিয়ার নিয়োগ...
07/08/2025

ইপিএস কর্মসূচির আওতায় রোস্টারভুক্তদের শ্রমচুক্তি ইস্যুর পদ্ধতি:

 রোস্টারভুক্তদের চাকরি প্রদানের সম্পূর্ণ এখতিয়ার নিয়োগকর্তার;

 নিয়োগকর্তা নিয়োগকৃত শ্রমিকের মেধা ও শ্রম প্রয়োগে ব্যবসায় উন্নয়ন করে শ্রমের বিনিময় নিশ্চিত করে;

 নিয়োগকর্তার দৃষ্টিকোণ থেকে যে দেশের শ্রমিক উত্তম, সেদেশের শ্রমিক নিয়োগের জন্য নিয়োগকর্তা কোরিয়ার শ্রম মন্ত্রণালয়ের অধীন জবসেন্টারকে অনুরোধ করেন। জবসেন্টার প্রতি কর্মীর বিপরীতে দৈবচয়ন/রেন্ডম পদ্ধতিতে ৩ জন কর্মীর প্রোফাইল নিয়োগকর্তার নিকট প্রেরণ করে;

 নিয়োগকর্তা ৩ জনের প্রোফাইলে উল্লিখিত তথ্য অনুসরণ করে যেমন- ছবি, জন্ম তারিখ, উচ্চতা, ওজন, কর্মদক্ষতা ও এইচআরডি কোরিয়া কর্তৃক স্কীল টেস্টের ধারণকৃত ভিডিয়োর তথ্য বিবেচনাপূর্বক ৩ জন থেকে ১ জন নিয়োগ নিশ্চিত করলে, এইচআরডি কোরিয়া অনলাইনে সেন্ডিং এজেন্সির নিকট প্রেরণ করে এবং পুরো প্রক্রিয়াটি ইপিএস সাইটে প্রার্থীর নিজস্ব নিবিন্ধিত আইডিতে দেখতে পারে;

 এক্ষেত্রে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কর্মী নিয়োগের বিষয়ে নিয়োগকর্তাকে হস্তক্ষেপ করার কোনো সুযোগ নেই।

আজকে থেকে দক্ষিণ কোরিয়ার এমপ্লয়মেন্ট পার্মিট (ভিসা) ইস্যু শুরু হয়েছে। সকল রোস্টারভুক্ত ভাই বোনদের জন্য দোয়া ও শুভকামনা র...
05/08/2025

আজকে থেকে দক্ষিণ কোরিয়ার এমপ্লয়মেন্ট পার্মিট (ভিসা) ইস্যু শুরু হয়েছে। সকল রোস্টারভুক্ত ভাই বোনদের জন্য দোয়া ও শুভকামনা রইলো ইনশাআল্লাহ
🇰🇷🇰🇷🇧🇩🇧🇩

স্পেশাল ইউবিটি ২০২৫ এর নিবন্ধন সংক্রান্ত বিজ্ঞপ্তি।
01/08/2025

স্পেশাল ইউবিটি ২০২৫ এর নিবন্ধন সংক্রান্ত বিজ্ঞপ্তি।

12/05/2025
21/04/2025

আজ ২১শে এপ্রিল।
কোরিয়ান মালিকদের কর্মী নিয়োগের ২য় ধাপের আবেদন শুরু। আল্লাহ তুমি সদয় হয়ে মালিকদের হৃদয় স্পর্শ করো।

Address

15/C C. K Gosh Road (near Minto College)
Mymensingh
2200

Telephone

+8801719599547

Website

Alerts

Be the first to know and let us send you an email when MKLC Mymensingh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category