18/11/2024
আলাইকুম আলাইকুম ওয়া রহমাতুল্লাহ!
🪧 পোস্টটি বেশ লম্বা, পড়ার খুব বেশি প্রয়োজন নেই। তবে আপনি যদি তাকরিম স্কলারশিপ হেল্প সেন্টার এর শুভাকাঙ্খী হন, কিংবা আমাদের ব্যাপারে সংশয় নিরসন করতে চান, তাহলে সময় নিয়ে পুরোটা পড়ার অনুরোধ রইল।
সৌদি আরবসহ আরো কিছু দেশের স্কলারশিপ সংক্রান্ত বিভিন্ন তথ্য জানা, অনুবাদ এবং আবেদন করার জন্য আপনারা অনেকেই আমাদের সম্পর্কে জানেন। আর যারা আমাদের থেকে অনুবাদ এবং আবেদন সেবা নিয়েছেন, তারা আমাদের সার্ভিস সম্পর্কে অবগত আছেন।
একথা সত্য যে সাধারণত ভাল ব্যবহার, সার্ভিস ইত্যাদি পাওয়ার পর অধিকাংশ মানুষই রিভিও/ফিডব্যাক শেয়ার করেন না। অন্যদিকে খারাপ ব্যবহার/সার্ভিস পেলে স্বভাবতই মানুষ মনে কষ্ট পান এবং চেষ্টা করেন নেগেটিভ ফিডব্যাক শেয়ার করার।
আলহামদুলিল্লাহ! সেই ২০১৮-১৯ সাল থেকে শুরু হয়ে এখনও আমাদের কার্যক্রম চলমান আছে। এই দীর্ঘ পথ চলায় মানুষ হিসেবে কখনোই আমাদের কোনো ভুল হয়নি, এমনটি নয়। তবে সময়ের সাথে সাথে অনেক শুভাকাঙ্খী ভাই/বোনেরা আমাদেরকে ভুল গুলো ধরিয়ে দিয়েছেন, আমরাও সাধ্যমত সেগুলো শুধরে নিয়ে কাজে পেশাদারিত্ব বাড়িয়েছি। যেকোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানের ক্ষেত্রেই এমনটা স্বাভাবিক।
-
স্কলারশিপের একেক সার্কুলারের আবেদন করার সময়সীমা যেমন ভিন্ন ভিন্ন হয়, তেমনি একেক সার্কুলারে আবেদনকারীদের আগ্রহও ভিন্ন হয়ে থাকে। কোনো সার্কুলারে ৭ দিন সময় থাকে তো কোনোটায় ২ মাস। এক্ষেত্রে কোনো সার্কুলারে দেখা যায় আবেদন করতে চাওয়া ভাই/বোনের সংখ্যা এত বেশি যে আমাদের হিমশিম অবস্থা, অন্যদিকে কোনো কোনো সার্কুলারে আগ্রহী তেমন কেউ থাকেন না।
অনেক সময় কোনো কোনো সার্কুলারের আবেদনের শেষের দিকে অনেকেই আমাদের সাথে যোগাযোগের চেষ্টা করলেও আমাদের পক্ষে প্রচুর পেন্ডিং মেসেজ, আবেদনের লম্বা সিরিয়াল, সার্ভার জটিলতা প্রভৃতি কারণে সময়মত যোগাযোগ করে নতুন ভাবে তাদের অর্ডার নেওয়া কিংবা তথ্য প্রদান করা সম্ভব হয়ে ওঠে না।
ইতঃপূর্বে অনুবাদ করার পর কুরিয়ার করতে বলার পরও অনেকের কাগজ কুরিয়ার করতে অসুবিধা হয়েছিল। পরবর্তীতে অনেকেই আবার আমাদের সাথে যোগাযোগ করে সেগুলো কুরিয়ারে নিয়েছেন। কিন্তু এখনও এমন অনেকে আছেন যারা আমাদের সাথে আর যোগাযোগ করেননি। আমাদের সাথে যোগাযোগ করলে আমরা এর সমাধান করব, ইনশা আল্লাহ।
আমরা সাধারনত কারো কাছে আবেদনের পূর্বেই অগ্রিম টাকা চাইনা। আবেদন সম্পন্ন করার পর টাকা চেয়ে মেসেজ দিয়ে থাকি। অনেকেই সময়মতো আমাদের প্রাপ্য টাকাটা দিয়ে দেন। কেউ হয়তো টাকা দিতে দেরি করেন। আবার হাতে গোনা কয়েকজন অনেক সময় জোর করে আবেদনের আগেই টাকা পাঠিয়ে দেন। কেউবা একেবারেই দেন না! তাদের নিয়ে আমরা কখনও লিস্ট আকারে মানহানিমূলক পোস্ট করিনি।
-
আমরা সাধারনত যেসব দেশের স্কলারশিপ আবেদন নিয়ে কাজ করি, বিশেষ করে সৌদি আরব; এখানকার আবেদনের সিস্টেম, সার্কুলার, কাজের ধরন এগুলো ইউরোপ আমেরিকা তথা অনেক অমুসলিম দেশের সার্কুলার এবং আবেদন সিস্টেম থেকে আলাদা। স্বভাবতই আমাদের এগুলোতে মাদরাসা পড়ুয়া আবেদনকারীদের আমরা বেশি পাই।
আবেদনে কী কী ডকুমেন্ট লাগবে, সবার সহজে বুঝার জন্য আমরা মাঝে মধ্যে কিছু কম উল্লেখ করে থাকি। অর্থাৎ, লেটার অফ ইন্টেন্ট, স্টেটমেন্ট অফ পারপাস বা মোটিভেশন লেটার.. এগুলো অনেকেই আগে থেকে চিনেন না। কেউ যখন আবেদন করতে আগ্রহ প্রকাশ করেন, তখন তার কাছে এবিষয়গুলোর মূল বক্তব্য শুনে নিয়ে প্রায় সময় আমরা তার জন্য সুন্দর করে এগুলো সাজিয়ে দিয়ে আবেদন এর কাজ করে থাকি। কেউ নিজে লিখে দিলে তো দিলই।
অনেক আবেদনে ইংরেজি দক্ষতার সার্টিফিকেট চাওয়া হয়। যদি কোনো সার্কুলারে শুধুমাত্র ওয়ার্ল্ড ফেমাস (IELTS, TOEFL, etc) সার্টিফিকেট গুলোই এলাউ করে সেক্ষেত্রে কোনো কথা নেই। কিন্তু অনেক স্কলারশিপে এভাবে শর্ত করা থাকে না; ভাষা/দক্ষতার সার্টিফিকেট হলেই হবে এধরনের সার্কুলারের বেলায় আমাদের থেকে যারা আবেদন করে নেন, তাদেরকে প্রয়োজনে শর্ট টাইমে কিভাবে অথেনটিক সার্টিফিকেট নেওয়া যাবে সেই পথ বাতলিয়ে দেই। এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে, আমরা কখনোই নিজেরা সার্টিফিকেট (জাল) বানিয়ে দেইনা!
প্রায় সারাটা বছর (২৪/৭) স্কলারশিপ প্রত্যাশী ভাই-বোনেরা আমাদের থেকে কল/মেসেজে স্কলারশিপ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে খোঁজ নেন। আমরা সাধ্যমত যার যার প্রয়োজন অনুযায়ী তথ্য+পরামর্শ দিয়ে থাকি একদম ফ্রিতেই। আমরা আদৌ এমন কোনো শর্ত করি না যে আমাদের থেকেই আবেদন+অন্যান্য কাজ করে নিতে হবে। সবাই যে আমাদের থেকে কাজ করে নেন এমনটাও না।
-
⚠️🚫⚠️🚫⚠️
গত কয়েকদিন যাবৎ আমাদের বিরুদ্ধে অনাকাঙ্খিত, বিভ্রান্তিকর ও অপবাদমূলক একটি পোস্ট ফেসবুকের বিভিন্ন পেজ+গ্রুপে দেখা যাচ্ছে।
"Mst Farjana Aktar Eti" নামের একটি আইডি [100057159176901] থেকে পোস্টটি করা হয়েছে। আমরা প্রাথমিক খোঁজ নিয়ে বুঝতে পেরেছি উক্ত আইডির সাথে AMIMUL EHSAN [100012564192842] [100080322103575] নামক একজনের সম্পৃক্ততা রয়েছে। যিনি World Scholarship News নামক পেজ+গ্রুপের এডমিন।
গত ৩ সেপ্টেম্বর, ২০২৪ সৌদি আরবের স্কলারশিপ সম্পর্কিত বিষয়ে উনার ধারণার ঘাটতি আমরা লক্ষ্য করেছি। স্বাভাবিক ভাবেই বুঝা যাচ্ছে, উনি বিষয়গুলো কেবল শিখছেন।
এছাড়া সময়ে সময়ে আমাদের থেকেও হোয়াটসঅ্যাপে স্কলারশিপ আবেদনের বিভিন্ন বিষয় জিজ্ঞাসা করেছেন!
উনি উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাদের বিরুদ্ধে উঠেপড়ে লেগেছেন। পাশাপাশি আমাদের নামে অপপ্রচার, মিথ্যা ও বানোয়াট অভিযোগ এনে আমাদের দীর্ঘদিনের সুনাম নষ্ট করা এবং স্কলারশিপ প্রত্যাশীদের মনে সন্দেহের বীজ বপন করার অপচেষ্টা করে যাচ্ছেন।
কতিপয় পেজ/গ্রুপের সম্মানিত এডমিন অভিযোগের সত্যতা যাচাই না করে পোস্ট এপ্রুভ করেছেন। 😓
তাকরিম স্কলারশিপ হেল্প সেন্টার এজাতীয় অপকর্মের তীব্র নিন্দা জানাচ্ছে। একই সঙ্গে ভবিষ্যতে আর এমন না করার আহ্বান করছে।
[কমেন্টে কিছু স্ক্রিনশট + ভিডিয়ো দেওয়া আছে।]