28/07/2026
#ফয়েজ ক্যাডেট #একাডেমির কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও পদক প্রদান অনুষ্ঠান-২০২৬
"তিল তিল সাধনা থেকে সাফল্যের অনন্য শিখরে"
২০১৩ সালে এক বুক স্বপ্ন, অদম্য সাহস এবং শিক্ষার প্রতি গভীর ভালোবাসা নিয়ে যাত্রা শুরু করে ফয়েজ ক্যাডেট একাডেমি। শুরুটা ছিল সীমিত পরিসরে, কিন্তু লক্ষ্য ছিল সুদূরপ্রসারী -শিক্ষার্থীদের মেধা, নৈতিকতা ও শৃঙ্খলার সমন্বয়ে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা। ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক নানা প্রতিকূলতা অতিক্রম করে কঠোর পরিশ্রম, অধ্যবসায় এবং অভিভাবকদের অমূল্য সহযোগিতায় আজ প্রতিষ্ঠানটি ময়মনসিংহের অন্যতম আস্থার নাম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।গত ১৩ বছরের পথচলায় ফয়েজ ক্যাডেট একাডেমি শুধু শিক্ষার্থীদের ভালো ফলাফলই উপহার দেয়নি, বরং শত শত শিক্ষার্থীর স্বপ্ন পূরণের সোপান তৈরি করেছে। প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা, বৃত্তি পরীক্ষা এবং সরকারি বিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতিতে প্রতিষ্ঠানটি ধারাবাহিকভাবে সাফল্যের স্বাক্ষর রেখে চলেছে।
#গৌরবোজ্জ্বল অর্জন—
২০১৩ সাল থেকে ধারাবাহিকভাবে যথাক্রমে ২৪, ৩০, ৩৫, ৪২, ৪৭, ৫৫, ৫৬, (২০২০, ২০২১ বৃত্তি পরীক্ষা হয়নি), ৬৫, (২০২৩, ২০২৪ বৃত্তি পরীক্ষা হয়নি) এবং সর্বশেষ ২০২৫ সালের বৃত্তি পরীক্ষায় ৯৫ জন বৃত্তি পেয়ে অসাধারণ কৃতিত্ব অর্জন করেছে।
২০১৯ সালে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ৪ জন শিক্ষার্থী ৬০০-তে ৬০০ নম্বর অর্জন করে জাতীয় পর্যায়ে প্রথম স্থান লাভ করে, যা ময়মনসিংহসহ সারা দেশে ব্যাপক সাড়া ফেলে। প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত মোট ৪০০- এর বেশি শিক্ষার্থী বিভিন্ন বৃত্তি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছে। শুধুমাত্র ২০২৩ সালের বৃত্তি পরীক্ষায় ৯০-এর অধিক শিক্ষার্থী বৃত্তি লাভ করে নতুন ইতিহাস সৃষ্টি করে।
প্রতিবছর অসংখ্য শিক্ষার্থী সরকারি বিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে নির্বাচিত হচ্ছে।
কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও পদক প্রদান-২০২৬
শিক্ষার্থীদের এই ধারাবাহিক সাফল্যকে স্বীকৃতি দিতে এবং তাদের আরও উৎসাহিত করতে অনুষ্ঠিত হয়েছে "কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও পদক প্রদান অনুষ্ঠান-২০২৬"।
#অনুষ্ঠানে —
প্রধান অতিথি হিসেবে মোঃ আরিফুর রহমান , ভারপ্রাপ্ত চেয়ারম্যান, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ময়মনসিংহ।
#বিশেষ অতিথি মোঃ হারুনুর রশিদ, উপজেলা সহকারী শিক্ষা অফিসার, সদর ময়মনসিংহ।
#বিশেষ অতিথি মোহাম্মদ এখলাস উদ্দিন খান, অধ্যক্ষ ময়মনসিংহ কমার্স কলেজ।
#বিশেষ অতিথি মোহাম্মদ আবু সায়েম, চেয়ারম্যান, ময়মনসিংহ কমার্স কলেজ।
#বিশেষ অতিথি মোঃ রুহুল আমিন, এডুকেয়ার শিক্ষা পরিবার, ময়মনসিংহ।
#বিশেষ অতিথি মোহাম্মদ আশফাক উদ্দিন খান, অধ্যক্ষ, মাইজবাড়ী বিএম কলেজ, ময়মনসিংহ।
এছাড়াও প্রশাসনিক কর্মকর্তা, সাংবাদিক, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
#সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব মোঃ ফয়েজ উদ্দিন।
অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও মেডেলসহ আরও অনেক বিশেষ পুরস্কারও তুলে দেওয়া হয়েছে। পাশাপাশি সফল শিক্ষার্থীদের অভিজ্ঞতা বিনিময়, অভিভাবকদের অনুভূতি প্রকাশ এবং অতিথিদের অনুপ্রেরণামূলক বক্তব্য অনুষ্ঠানটিকে আরও প্রাণবন্ত করে তুলতে যথার্থ সক্ষম হয়েছে।
এটি কেবল একটি সংবর্ধনা অনুষ্ঠান নয়; বরং শিক্ষার্থীদের পরিশ্রম, শিক্ষকদের নিষ্ঠা এবং অভিভাবকদের আস্থার এক গৌরবময় উদযাপন।
#আমাদের শিক্ষা #কার্যক্রম
ফয়েজ ক্যাডেট একাডেমি শিক্ষার্থীদের সহজ, আনন্দময় ও ফলপ্রসূ শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে নিয়মিত পরিচালনা করছে- ২য় থেকে ৬ষ্ঠ শ্রেণি পর্যন্ত মানসম্মত পাঠদান। প্রাথমিক বৃত্তি পরীক্ষার বিশেষ প্রস্তুতি।
সরকারি স্কুলে ভর্তি পরীক্ষার নিবিড় পর্যবেক্ষণ।
নিয়মিত মডেল টেস্ট, মূল্যায়ন পরীক্ষা ও অভিভাবক সভা। মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের জন্য বিশেষ সহযোগিতা।
#নৈতিক শিক্ষা, শৃঙ্খলা, #নেতৃত্বের গুণাবলি এবং দেশপ্রেম গড়ে তোলার কার্যক্রম। শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধিতে নিয়মিত পুরস্কার ও সম্মাননা প্রদান।
অত্র প্রতিষ্ঠানের সম্মানিত পরিচালক ফয়েজ স্যার বলেন,
"একটি প্রতিষ্ঠানের সবচেয়ে বড় শক্তি হলো শিক্ষার্থীদের সাফল্য এবং অভিভাবকদের বিশ্বাস। গত ১৩ বছরে যে ভালোবাসা, আস্থা ও সহযোগিতা পেয়েছি, সেটিই আমাদের এগিয়ে যাওয়ার মূল প্রেরণা। আমরা শুধু ভালো ফলাফল নয়, একজন আদর্শ, সুশিক্ষিত ও মানবিক মানুষ গড়ে তোলার লক্ষ্য নিয়েই কাজ করছি। আগামী দিনেও এই ধারা অব্যাহত রেখে সারা বাংলাদেশে শিক্ষার উৎকর্ষে অবদান রাখতে চাই।"
#আগামীর প্রত্যয় ফয়েজ ক্যাডেট একাডেমির লক্ষ্য শুধু পরীক্ষায় ভালো ফলাফল অর্জন নয়; বরং এমন একটি প্রজন্ম গড়ে তোলা, যারা জ্ঞান, নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করবে।
#অভিভাবকদের দীর্ঘদিনের আস্থা, শিক্ষার্থীদের অক্লান্ত পরিশ্রম এবং শিক্ষকবৃন্দের আন্তরিক প্রচেষ্টাকে সঙ্গে নিয়ে ফয়েজ ক্যাডেট একাডেমি আগামী দিনেও শিক্ষার আলো ছড়িয়ে আরও বৃহত্তর পরিসরে সাফল্যের নতুন ইতিহাস রচনা করবে—এই আমাদের দৃঢ় প্রত্যয়।
#নিবেদক
মোঃ ফয়েজ উদ্দিন
পরিচালক
ফয়েজ ক্যাডেট একাডেমি, ময়মনসিংহ।