24/09/2026
২০২৬–২০২৭ শিক্ষাবর্ষের উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত হয়েছে। বাংলা বিভাগের সহকারী অধ্যাপক আব্দুল মান্নানের সঞ্চালনায় এবং ভাইস প্রিন্সিপাল মোহাম্মদ আসাদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক অধ্যক্ষ হাফিজুর রহমান তালুকদার।
অনুষ্ঠানে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ নবাগত শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের ডিভাইস-আসক্তি থেকে দূরে থেকে পড়াশোনায় মনোযোগী হওয়ার এবং নিজেদের জ্ঞান, দক্ষতা ও নৈতিক মূল্যবোধ বিকাশে সচেতন হওয়ার আহ্বান জানান।