Mymensingh Private Textile Institute

Mymensingh Private Textile Institute

Share

Mymensingh Private Textile Institute is one of the popular place listed under Education in Mymensing.

16/10/2021

টেক্সটাইল সম্পর্কিত প্রয়োজনীয় কিছু ছোট প্রশ্ন ও উত্তর :

১. প্রথম আবিষ্কার করা ন্যাচারাল ফাইবার এর নাম কি?
উত্তর : উল (Wool) ফাইবার।

২. প্রথম আবিষ্কার করা ক্রোপ (Crop) ফাইবারের নাম কি?
উত্তর : ফ্লাক্স ফাইবার।

৩. প্রথম আবিষ্কার করা সিনথেটিক/ম্যান মেইড ফাইবার এর নাম কি?
উত্তর : পলি এমাইড ফাইবার/ Nylon Fiber.

৪. সকল প্রকার ফাইবারের কিং বলা হয় কোন ফাইবার কে?
উত্তর : কটন ফাইবার।

৫. কোন ফাইবারকে ফাইবারের রানী বলা হয়?
উত্তর : সিল্ক ফাইবার।

৬. ডিসপোজাল গার্মেন্টস কি?
উত্তর: একবার ব্যবহার করা গার্মেন্টসকে 'ডিসপোজাল গার্মেন্টস' বলা হয়।

৭. ফাইবার ফিজিক্যালি কত প্রকার?
উত্তর: দুই প্রকার।যথা:-
১. স্টেপল ফাইবার,
২. ফিলামেন্ট ফাইবার।

৮. Weft নীটিং এর স্টিচ কয়টি?
উত্তর : তিনটি । যথা:-
১. প্লেইন নীট স্টিচ,
২. পাল স্টিচ,
৩. রিব স্টিচ।

৯. কি কি ধরনের কটন ফেব্রিক কিনতে পাওয়া যায়?
উত্তর : গ্রে কটন, ব্লিচ কটন, কালার/ডাইড কটন ফেব্রিক।

১০. প্লাই ইয়ার্ন কি?
উত্তর : একাধিক ইয়ার্ন একত্রে পাক বা টুইস্ট দেওয়ার ফলে যে ইয়ার্ন পাওয়া যায় তাকে প্লাই ইয়ার্ন বলে।

08/08/2021

টেক্সটাইল কি?

টেক্সটাইল শব্দটি সর্বপ্রথম মূলত ওভেন/বুনন কাপড়ের ক্ষেত্রে ব্যবহৃত হতো। কিন্তু বর্তমানে টেক্সটাইল শব্দটি একটি বহুল ব্যবহৃত শব্দ যার মধ্যে সকল প্রকার ফাইবার ( তুলা, পাট, উল, সিল্ক, হেম্প ) ইত্যাদি, সমস্ত প্রকার প্রক্রিয়া যেমন, ( উইভিং, নিটিং, ডাইং, ফিনিশিং ), ইত্যাদি সবগুলোই টেক্সটাইলের মধ্যে অন্তর্ভুক্ত।

টেক্সটাইলের কাঁচামাল থেকে শুরু করে গার্মেন্টস ফিনিশিং পর্যন্ত যতগুলো প্রসেসিং হয় সবগুলোই টেক্সটাইলের অন্তর্ভুক্ত। টেক্সটাইল শব্দের উৎপত্তি লেটিন শব্দ টেক্সার(Texere) থেকে।

টেক্সটাইলের গুরুত্ব :

বর্তমান যুগের টেক্সটাইল ছাড়া বিশ্বকে চিন্তাই করা যায় না। মানুষের বেঁচে থাকার চাহিদাগুলোর মধ্যে একটি গুরুত্বপূর্ণ চাহিদা টেক্সটাইল পূরণ করে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত টেক্সটাইল এর ব্যবহার হয়। টেক্সটাইল পণ্যের ব্যবহার দিন দিন বেড়েই চলেছে। মোটকথা টেক্সটাইলের গুরুত্ব অপরিসীম।

Want your school to be the top-listed School/college in Mymensingh?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address


199/8, Maskanda, Mymensingh Sadar
Mymensingh

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00