Cultural Club - Notre Dame College Mymensingh

Cultural Club - Notre Dame College Mymensingh আমাদের আছে একতা,উদ্যম,আত্মবিশ্বাস। আ?

24/07/2020

ছবিটি দেখে মনে হচ্ছে তিনি যেন নিশ্চিতে ঘুমিয়ে আছেন...
হ্যা, তিনি হচ্ছেন আমাদের আমাদের নটরডেম পরিবারের অভিভাবক, যিনি নিজ হাতে আমাদের কলেজকে গড়ে তোলেছেন সেই মানুষটি আজ আমাদের মাঝ থেকে না ফেরার দেশে চলে গেছেন....
তিনি আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
নটরডেম কলেজের সবার প্রিয় ব্যাক্তি ছিলেন ফাদার বকুল এস রোজারিও...
ভাবতে খুব কষ্ট হচ্ছে যে তার হাসি মাখা মুখটি আমরা আর কোনদিন দেখতে পাবো না.... এই কলেজের সকলের মন জয় করছিলেন যেই হাসি দিয়ে তিনি হাসি নিয়েই ঘুমিয়ে আছেন....
সত্যি খুব কান্না পাচ্ছে.. আর কি তাকে বলতে পারবো না Good morning ফাদার???
আর কি তাকে দেখতে পারবো না????
জানি তিনি আর ফিরে আসবেন না...
তাকে হারিয়ে আজ আমরা সকলেই শোকাহত......
আগামীকাল সকাল ৯টায় তার মরদেহ কলেজ ক্যাম্পাস এ আনা হবে। সকলকে এই সময় কলেজে উপস্হিত থাকার জন্য অনুরোধ রইলো....

12/11/2017

জানুয়ারী ২০১৮, নটরডেম কলেজে আয়োজন করা হবে সাংস্কৃতিক প্রতিযোগীতা। নিশ্চিৎ করেছেন আমাদের ক্লাবের শ্রদ্ধেয় মোডারেটর এবং কো-মোডারেটর জহির স্যার ও নিহার স্যার,
রবীন্দ্র, নজরুল, দেশাত্ববোধক, লোক ও আধুনিক গান, আবৃত্তি, একক ও দলীয় অভিনয়, এবং একক ও দলীয় নৃত্যের জন্য কলেজের সকল সাংস্কৃতিকজন ও আগ্রহীদের প্রস্তুতি নিতে বলা হচ্ছে!
উল্লেখ্য প্রাথমিক ঘোষণা অনুযায়ী প্রত্যেক প্রতিযোগী ৩ টি বিষয়ে অংশ নিতে পারবে!
প্রতিযোগীতা ২৬-৩১ জানুয়ারী, ভ্যানূ :- নটরডেম কলেজ ক্যাম্পাস ময়মনসিংহ।

11/08/2017

সংবর্ধনা অনুষ্ঠান ২০১৭ এর প্রেকটিসের মুহূর্ত! :-* :-* we cultural club of NDCM,
we rock.
................................... প্রচারণায়:-( থাক, নিজের নাম কমু না, আমি তবলা নিয়া নাচমু :-) :-P)

08/08/2017

#নোটিশ_ফর_কালচারাল_ক্লাব_মেম্বারস্_অব_২০১৭ব্যাচ

কৃষি বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে ১৯ আগষ্ট ১৭'ব্যাচের সংবর্ধনা দেয়া হবে। সেখানে কালচারাল ক্লাব থেকেও সংবর্ধনার ব্যবস্থা রয়েছে। তাই তার জন্য বিগত দুই বছরে যে ছাত্র যে ভাবে কালচারাল ক্লাবের সাথে যুক্ত থেকেছো এবং বিভিন্ন অবদান রেখেছো,সেইসব উল্লেখ করে কালচারাল ক্লাব মোডারেটর নিহার স্যার অথবা জহির স্যারের নিকট দিতে বলা হয়েছে।
এই আবেদন পত্র ১৩/৮/১৭ তারিখের পূর্বে কলেজে জমা দিতে হবে।
যারা আগ্রহী/ইচ্ছুক, শীঘ্রই এপ্লিকেশন লিখিতে বসিয়া যাও।

28/06/2017

#নটরডেমের_ডাক
গিটারিস্ট নটরডেমিয়ানরা সাড়া দাও। কলেজকে রিপ্রেসেন্ট করা ডকুমেন্টারি ( know the NDCM) তৈরীর জন্য আগামী ২৪ ঘন্টার জন্য একজন বা একাধিক গিটারিস্ট এবং কম্পোজিটর আবশ্যক। ভালো গিটার পারো,এমন কেও,যদি আগামী ২৪ ঘন্টার প্রতিটি মূহুর্ত আমাদের সাথে কাটাতে চাও, তাহলে সাড়া দাও।
পাগলাটের ইচ্ছেটাকে সঙ্গীকরে আর গিটারটাকে সাথে নিয়ে সন্ধ্যা ৭ টার মাঝে চলে এসো আকুয়া মড়লপাড়া এলাকায়। আমরা আছি তোমাদের অপেক্ষায়।

17/06/2017

নবীন বরণ হবে, অনেক জাকজমক পূর্ণ ভাবে।

29/05/2017

পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা!

24/05/2017

Cultural Club এর নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন সম্পন্ন হয়েছে! নতুন সভাপতি বর্ষণ রায় তূর্ণ এবং সহসভাপতি রাফি কে অভিনন্দন।
প্রথম ব্যাচের খোলা Club page কর্যত অচল প্রতিপণ্য হওয়ায়, তৃতীয় ব্যাচ ক্লাবের হয়ে, নিহার রঞ্জন চক্রবর্তী (কো-মোডারেটর) স্যারের নির্দেশে নতুন ফেসবুক গ্রুপ তৈরী করেছে নব নির্বাচিত সভাপতি বর্ষণ রায় তূর্ণ। ক্লাবের কর্যকরী কমিটিতে নতুন দক্ষতা ও ক্লাবের কার্যক্রম তরাণ্বিত করার লক্ষ্যে নতুন করে ক্লাবের কর্যকরী কমিটিতে যুক্ত হয়েছে, হিজল, নূর-এ-নাজিল, রাকিব, দীপ্র রশিদ, আনোয়ার হোসেন, তপু বণিক, শুভজিৎ দাস।
কার্যক্রম পরিচালণায় দক্ষতা প্রদর্শণে ব্যার্থ হওয়ায় পদচ্যুতি ঘটেছে সাবেক সাধারণ সম্পাদক দেবপ্রিয় মিশ্র ধ্রুব এর। ক্লাবের ৩৬ জন সদস্যের মধ্যে ১২ জনের উপস্থিতিতে এবং ক্লাব মোডারেটর জনাব জহিরুল ইসলাম স্যারের পরিচালণায়, বহুমত সম্মতির ভিত্তিতে এসব সিদ্ধান্ত গৃহীত হয়। উক্ত নির্বাচণ প্রকিয়ায়, তূর্ণ চার ভোট, রাফি দুই ভোট, ধ্রুব দুই ভোট পায়, নাজিল এক ভোট পায়। বিধায় জনপ্রিয়তারর শীর্ষে থাকা তূর্ণ সভাপতি নিযুক্ত হয়, এদিকে ধ্রুব নিজের ভোট রাফির পক্ষে হস্তান্তর করায়, রাফি সহসভিপতি পদে নিযুক্ত হয়।

22/04/2017

কলেজের আগামী অনুষ্ঠানে সকল ছাত্রদের প্রতিভার প্রকাশ আশা করছি। বিশেষ সূত্রে জানা গেছে, বর্তমানে কলেজে ৫ জন তবলা শিল্পী, ১৮ জন কণ্ঠ শিল্পী, ৮ জন হারমনিয়াম শিল্পী, ৫ জন আবৃত্তি শিল্পী, ৬ জন অভিনেতা, ২ জন বংশি বাদক, ১৫ জন চিত্রশিল্পী এবং প্রায় ২৫ জন গিটার শিল্পী ১ জন ড্রামার অধ্যয়ন রত। তবে নানা রকম কারণে তারা তাদের প্রতিভার বহিপ্রকাশ করতে পারছে না।
সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, Cultural club এর অনুষ্ঠানকে আরো সমৃদ্ধ করতে সকলের অংশ গ্রহণ এবং প্রতিভার প্রকাশের জন্য আগামী ২৭ এপ্রিল ২০১৭, বৃহস্পতিবার সকলকে ২০১ নং কক্ষে উপস্থিত থাকার জন্য বলা হচ্ছে।
ক্লাবের সার্বিক উন্নতি একান্তভাবে কাম্য।

ছবিটা collection করতে ঘাম ছুইট্টা গেছে! তবুযে করতে পারছি,  তারজন্যে প্রথম ব্যাচের ভাইদের আমার প্রতি কৃতজ্ঞ থাকা উচিত।......
18/04/2017

ছবিটা collection করতে ঘাম ছুইট্টা গেছে! তবুযে করতে পারছি, তারজন্যে প্রথম ব্যাচের ভাইদের আমার প্রতি কৃতজ্ঞ থাকা উচিত।...................... ধন্যবাদ সহৃদয়ে গৃহীত হইলো।

মোডারেটর, কো-মোডারেটর, আর সৈন্যসামন্তদেরর সামনে পাঠিয়ে দিলাম। না হয় পেছন থেকেই হালটা টেনে ধরলাম, নেপথ্যে কে সেটা তো বড় ক...
13/04/2017

মোডারেটর, কো-মোডারেটর, আর সৈন্যসামন্তদেরর সামনে পাঠিয়ে দিলাম। না হয় পেছন থেকেই হালটা টেনে ধরলাম, নেপথ্যে কে সেটা তো বড় কথা নয়, সম্মুখে কে দাড়ালো, সেটাই স্পটলাইটে আসে।
উৎসঃ- জঙ্গীবাদবিরোধী অনুষ্ঠান ও মাননীয় প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স নটরডেম কলেজ, ময়মনসিংহ। ১৩ই এপ্রিল ২০১৭।
উপস্থিত আছেন,
মোডারেটর:- জহির স্যার।
কো-মোডারেটরঃ- নিহার স্যার।
প্রেসিডেন্টঃ- রাফি।
সাধারণ সম্পাদকঃ- দেবপ্রিয় মিশ্র,
সাদস্যঃ- তপু বণিক, প্রান্ত, শুভজিৎ দাস।
উপস্থিত থেকেও অংশগ্রহণ নাকারীঃ- বর্ষণ রায় তূর্ণ, বাহার উদ্দীন, হিজল।
আপনাদের সকলকে কলেজের ক্লাস শুরুর পর থেকে ক্লাবে পুনরায় যথাযথ ভাবে ক্লাব কার্যক্রমে আংশগ্রহণ করার আহ্বান জানানো হচ্ছে।

04/04/2017

পহেলা বৈশাখে, কলেজের ব্যানারে অনুষ্ঠান করার খুব ইচ্ছা ছিলো। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, ক্লাব মডারেটররা জানিয়ে দিয়েছেন, তা আর হচ্ছে না।

Address

Mymensingh
MYMENSINGH,DHAKA,

Telephone

01985679763

Website

Alerts

Be the first to know and let us send you an email when Cultural Club - Notre Dame College Mymensingh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share