সনাতনী ডেভেলপমেন্ট ফাউন্ডেশন -এসডিএফ

  • Home
  • Bangladesh
  • Mymensingh
  • সনাতনী ডেভেলপমেন্ট ফাউন্ডেশন -এসডিএফ

সনাতনী ডেভেলপমেন্ট ফাউন্ডেশন -এসডিএফ Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from সনাতনী ডেভেলপমেন্ট ফাউন্ডেশন -এসডিএফ, Education, তারাকান্দা, Mymensingh.

সনাতনী আবাসিক শিক্ষালয় গড়ার সম্মিলিত প্রচেষ্টার প্রকল্প। প্রতি রা‌ত ১০:০০ থে‌কে‌ ১১:৩০ অপ‌রিবর্তিত গুগল‌মিট লিং‌কে যুক্ত হওয়ার বিনীত অনু‌রোধ রইল- https://meet.google.com/ssz-ibyf-eym 🕉️তৎসৎ

সকলকে নমস্কার। বাংলাদেশে প্রচলিত সাধারণ শিক্ষার পাশাপাশি সনাতন ধর্মীয় শিক্ষা-সংস্কৃতি-সভ্যতা ও আত্মোন্নতির জন্য এক স্বাবলম্বী জাতি গঠনের লক্ষ্যে প্রথমত বাংলাদেশের যে কোন প্রান্তে আধুনিক আবাসিক শিক্ষালয় গড়ে তোলাই আমাদের লক্ষ্য। যা সকল সনাতন ধর্মাবলম্বীদের জন্য দল-মত, বর্ণ-গোত্র নির্বিশেষে একটি সর্বজনীন প্রতিষ্ঠান। পরবর্তীতে প্রতি বিভাগেই অন্তত একটি করে একই ধরনের শিক্ষালয় গড়ে তোলার দৃঢ় প্রত্যয় রয়েছে। বাংলাদেশে বসবাসরত সকল সনাতন ধর্মাবলম্বীদের কাছ থেকে মাথাপিছু ন্যূনতম ২ (দুই) টাকা অনুদান আদায় করে এই শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করা হবে। তাই আমাদের এই প্রকল্পের একাউন্টের নাম রাখা হয়েছে “আমার ২ টাকার ফাণ্ড”।

আপনাকে/আপনাদেরকে এই মহতী কাজে যুক্ত হয়ে স্বধর্মের উন্নতি সাধনে সহায়ক ভূমিকা পালনের সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসুন একজন সনাতনী হিসেবে মাতৃভূমি বাংলাদেশে নিজেদের অস্তিত্ব সংকট নিরসনে ব্রতী হই, ভবিষ্যত প্রজন্মকে ধর্ম জ্ঞান লাভের সুযোগ করে দেই।


রেজিস্টেশন ফর্ম লিংক- https://shorturl.at/mHMQT

বিস্তারিত- https://www.amar2tk.org

এসডিএফ বিদ্যানিকেতন বাগেরহাট — আবাসিক আধুনিক গুরুকুলের প্রথম পদক্ষেপ“সার্বিক কল্যাণে সম্মিলিত প্রচেষ্টা”এসডিএফ বিদ্যানিক...
19/08/2026

এসডিএফ বিদ্যানিকেতন বাগেরহাট — আবাসিক আধুনিক গুরুকুলের প্রথম পদক্ষেপ
“সার্বিক কল্যাণে সম্মিলিত প্রচেষ্টা”
এসডিএফ বিদ্যানিকেতন বাগেরহাটকে একটি আবাসিক আধুনিক গুরুকুল হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আমাদের পথচলার প্রথম গুরুত্বপূর্ণ পদক্ষেপ শুরু হতে যাচ্ছে।
প্রথম ধাপে একজন সিভিল ইঞ্জিনিয়ারকে সঙ্গে নিয়ে সরেজমিনে প্রকল্প এলাকা পরিদর্শন করা হবে। জমির বাস্তব অবস্থা, মাটির ধরন, সীমানা, উচ্চতা-নিচু, পানি নিষ্কাশন ব্যবস্থা, প্রবেশপথসহ সার্বিক বিষয় পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হবে।
পরিদর্শনের ভিত্তিতে তৈরি করা হবে সাইট ম্যাপ ও প্রাথমিক মাস্টারপ্ল্যান। এতে পর্যায়ক্রমে আবাসিক ভবন, শ্রেণিকক্ষ, শিক্ষার্থীদের থাকার ব্যবস্থা, শিক্ষক আবাসন, প্রার্থনা ও ধর্মীয় শিক্ষার স্থান, খেলার মাঠ, রান্নাঘর, খাবার ঘর, শৌচাগার, বাগান ও অন্যান্য প্রয়োজনীয় অবকাঠামোর সম্ভাব্য অবস্থান নির্ধারণ করা হবে।
আমাদের লক্ষ্য শুধু একটি বিদ্যালয় নির্মাণ নয়; বরং সাধারণ শিক্ষার পাশাপাশি নৈতিকতা, সংস্কৃতি, ধর্মীয় শিক্ষা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধে গড়ে ওঠা একটি আদর্শ শিক্ষাঙ্গন প্রতিষ্ঠা করা।
এই সরেজমিন পরিদর্শন ও ম্যাপ তৈরির মধ্য দিয়েই শুরু হবে এসডিএফ বিদ্যানিকেতন বাগেরহাট—আবাসিক আধুনিক গুরুকুলের বাস্তবায়নের প্রথম অধ্যায়।
সবার আশীর্বাদ , পরামর্শ, শ্রম ও সহযোগিতায় আমাদের এই স্বপ্ন একদিন বাস্তবে রূপ নেবে—এটাই আমাদের প্রত্যাশা।
এসডিএফ বিদ্যানিকেতন বাগেরহাট
আবাসিক আধুনিক গুরুকুল
সনাতনী ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (SDF)
সার্বিক কল্যাণে সম্মিলিত প্রচেষ্টা

14/08/2026

এসডিএফ বিদ্যানিকেতন পীরগঞ্জ অবকাঠামো নির্মান কার্যক্রম শুরু।

09/08/2026

🌺 ॥ ওঁ তৎ সৎ ॥ 🌺
শুভানুধ্যায়ীর মানবিক সহায়তা কর্মসূচি✍️
একজন শুভানুধ্যায়ী সতীর্থের বিশেষ অনুদানে, একজন অসহায় বিধবা মায়ের স্বাবলম্বিতা অর্জনের লক্ষ্যে দুটি ছাগল উপহার প্রদান করা হলো।
এই মানবিক উদ্যোগটি সনাতনী ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (SDF)-এর সমন্বয়ে বাস্তবায়িত হচ্ছে।
উল্লেখ্য: এটি SDF-এর নিয়মিত সহায়তা কর্মসূচি নয়। বরং একজন শুভানুধ্যায়ী দাতার আন্তরিক মানবিক উদ্যোগ বাস্তবায়নে SDF সমন্বয়কারী হিসেবে সহযোগিতা করছে। ভবিষ্যতে এ ধরনের উদ্যোগ সম্পূর্ণভাবে দাতা বা পৃষ্ঠপোষকের বিশেষ অনুদানের প্রাপ্যতার ওপর নির্ভরশীল।

বাস্তবায়নে:
সনাতনী ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (SDF)
সার্বিক কল্যাণে সম্মিলিত প্রচেষ্টা

07/08/2026
🌺 ॥ ওঁ তৎ সৎ ॥ 🌺🏗️ অবকাঠামো নির্মাণে আপনার সহযোগিতা প্রয়োজনএসডিএফ বিদ্যানিকেতন, বাগেরহাটএবংএসডিএফ নিকেতন, রংপুরনির্মাণক...
05/08/2026

🌺 ॥ ওঁ তৎ সৎ ॥ 🌺
🏗️ অবকাঠামো নির্মাণে আপনার সহযোগিতা প্রয়োজন
এসডিএফ বিদ্যানিকেতন, বাগেরহাট
এবং
এসডিএফ নিকেতন, রংপুর
নির্মাণকাজ চলমান...
📚 শিক্ষা • সংস্কৃতি • সেবা • উন্নয়ন
আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ, আদর্শ ও মূল্যবোধভিত্তিক শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তুলতে আপনার আন্তরিক সহযোগিতা কামনা করছি।
💳 অনুদান পাঠানোর মাধ্যম
🏦 ব্যাংক
হিসাবের নাম: সনাতনী ডেভেলপমেন্ট ফাউন্ডেশন
ব্যাংক: জনতা ব্যাংক পিএলসি, বাড্ডা শাখা, ঢাকা
চলতি হিসাব নং: 0100256191461
রাউটিং নং: 135260344
📱 মোবাইল ব্যাংকিং (মার্চেন্ট)
বিকাশ | নগদ | রকেট
০১৮০৫০০৩২৮২
🙏 আপনার প্রতিটি অনুদান ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষা ও মানবিক মূল্যবোধ গঠনের এক একটি শক্তিশালী ভিত্তি।
আসুন, সম্মিলিত প্রচেষ্টায় গড়ে তুলি একটি শিক্ষিত, আত্মনির্ভর ও আলোকিত সমাজ।
🌺 সনাতনী ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) 🌺
সার্বিক কল্যাণে সম্মিলিত প্রচেষ্টা

সনাতনী ডেভলপমেন্ট ফাউন্ডেশান (এসডিএফ), বাগেরহাট জেলায় যোগ ও শরীরচর্চা বিষয়ক সেমিনারের জন্য যোগাচায্য তারাপদ শিকদার এর সা...
26/07/2026

সনাতনী ডেভলপমেন্ট ফাউন্ডেশান (এসডিএফ), বাগেরহাট জেলায় যোগ ও শরীরচর্চা বিষয়ক সেমিনারের জন্য যোগাচায্য তারাপদ শিকদার এর সাথে এসডিএফ বাগেরহাটের নেতৃবৃন্দের এক সভা অনুষ্ঠিত হয়। সভায় বাগেরহাটের এসডিএফ এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আগামি অক্টোবর মাসের প্রথম সপ্তাহে যোগ ও শরীরচর্চা বিষয়ক সেমিনার আয়োজন করা হবে।

25/07/2026
🌺 ॥ ওঁ তৎ সৎ ॥ 🌺সনাতনী ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (SDF)সার্বিক কল্যাণে সম্মিলিত প্রচেষ্টাSDF শুধু একটি সংগঠন নয়—এটি একটি স্ব...
22/07/2026

🌺 ॥ ওঁ তৎ সৎ ॥ 🌺
সনাতনী ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (SDF)
সার্বিক কল্যাণে সম্মিলিত প্রচেষ্টা
SDF শুধু একটি সংগঠন নয়—এটি একটি স্বপ্ন, একটি অঙ্গীকার এবং আগামী প্রজন্মের প্রতি আমাদের দায়বদ্ধতার প্রতীক।
আমরা বিশ্বাস করি, শিক্ষিত, স্বনির্ভর ও সংগঠিত সমাজ গড়ে তোলার মাধ্যমেই জাতি, ধর্ম ও মানবকল্যাণের প্রকৃত ভিত্তি নির্মিত হয়। সেই লক্ষ্যকে সামনে রেখে আমাদের বিভিন্ন কার্যক্রম ধারাবাহিকভাবে এগিয়ে চলছে।
📌 আমাদের বর্তমান কার্যক্রম
🔍 ইন্টার্নাল অডিট কার্যক্রম
প্রতিষ্ঠানের ইন্টার্নাল অডিট বর্তমানে চলমান। আগামী আগস্ট মাসের মাঝামাঝি এই কার্যক্রম সম্পন্ন হলে একটি স্বীকৃত অডিট ফার্মের মাধ্যমে চূড়ান্ত অডিট কার্যক্রম শুরু হবে।
🏫 এসডিএফ বিদ্যানিকেতন, তারাকান্দা (ময়মনসিংহ)
৪র্থ শ্রেণি পর্যন্ত নিয়মিত শিক্ষা কার্যক্রম সফলভাবে পরিচালিত হচ্ছে।
📖 এসডিএফ বিদ্যানিকেতন, বাগেরহাট (খুলনা)
গীতা স্কুলের কার্যক্রম চলমান। খুব শীঘ্রই যোগ (Yoga) সেন্টারের কার্যক্রম চালু হবে। পাশাপাশি জানুয়ারি ২০২৭ থেকে আবাসিক ও অনাবাসিক ব্যবস্থায় প্রাথমিক বিদ্যালয়ের একাডেমিক শিক্ষা কার্যক্রম শুরু করার প্রস্তুতি চলছে।
🏗️ এসডিএফ বিদ্যানিকেতন, পীরগঞ্জ (রংপুর)
বিদ্যালয়ের অবকাঠামো নির্মাণকাজ দ্রুত এগিয়ে চলছে। নির্মাণ সম্পন্ন হলে পরীক্ষামূলক ক্লাস শুরু হবে এবং জানুয়ারি ২০২৭ থেকে পূর্ণাঙ্গ একাডেমিক শিক্ষা কার্যক্রম পরিচালিত হবে।
🏢 সাংগঠনিক সম্প্রসারণ
সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও সেবামুখী করতে বাগেরহাটে SDF-এর শাখা অফিস স্থাপনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, যা খুব শীঘ্রই বাস্তবায়নের পথে এগিয়ে যাবে।
🛕 জাতীয় উদ্যোগ
সারা দেশের মন্দিরসমূহের তথ্য সংগ্রহ এবং একটি সমন্বিত ডিজিটাল ডাটাবেজ তৈরির লক্ষ্যে আমাদের জাতীয় কার্যক্রম অব্যাহত রয়েছে।
🌿 আমাদের বিশ্বাস
"আমি কী পেলাম বা কী পাবো"—এটাই জীবনের সবচেয়ে বড় প্রশ্ন নয়।
আগামী প্রজন্মের জন্য আমি কী রেখে যেতে পারলাম, সমাজকে কী দিতে পারলাম—সেই উত্তরই আমাদের প্রকৃত পরিচয়।
আসুন, শিক্ষা, সেবা, ঐতিহ্য সংরক্ষণ ও মানবকল্যাণের আদর্শে উদ্বুদ্ধ হয়ে আমরা সবাই একসঙ্গে গড়ে তুলি একটি শিক্ষিত, স্বনির্ভর ও সংগঠিত সনাতনী সমাজ।
🌐 বিস্তারিত জানতে: www.sdf.info.bd
"শাস্ত্রীয় সিদ্ধান্তের ভিত্তিতে শিক্ষিত, স্বনির্ভর ও সংগঠিত সমাজ গড়াই আমাদের অঙ্গীকার।"
🌺 সনাতনী ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (SDF)
সার্বিক কল্যাণে সম্মিলিত প্রচেষ্টা

16/07/2026

নমস্কার/প্রণাম,
আমাদের প্রাণপ্রিয় সংগঠন সনাতনী ডেভেলপমেন্ট ফাউন্ডেশন(এসডিএফ) এর নিয়মিত অনলাইন আলোচনার ১০০০ তম অধিবেশন অতিক্রম করতে চলেছি।
এই বিশেষ মুহুর্তটাকে স্মরণীয় করে রাখতে আয়োজিত তিন দিনের ভার্চ্যুয়াল অনুষ্ঠানে সকল সতীর্থদের যথা সময়ে উপস্থিত থাকতে আহ্বান জানাচ্ছি।

আহ্বানে...
মোহন সরকার
সাধারণ সম্পাদক
সনাতনী ডেভেলপমেন্ট ফাউন্ডেশন -এসডিএফ

Address

তারাকান্দা
Mymensingh
2252

Alerts

Be the first to know and let us send you an email when সনাতনী ডেভেলপমেন্ট ফাউন্ডেশন -এসডিএফ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to সনাতনী ডেভেলপমেন্ট ফাউন্ডেশন -এসডিএফ:

Shortcuts

Share

Category