KrishiKotha.com কৃষিকথা.কম

KrishiKotha.com কৃষিকথা.কম কৃষকথা.কম বাংলায় নির্মিত প্রথম তথ্য বাতায়ন। বাংলার কৃষি ও কৃষকের কল্যাণে কৃষিকথা নিবেদিত।

কৃষকথা.কম বাংলায় নির্মিত প্রথম কৃষি তথ্য বাতায়ন। বাংলার কৃষি ও কৃষকের কল্যাণে কৃষিকথা নিবেদিত। এই তথ্য ভান্ডার বাংলার কৃষককে তাঁদের কৃষি উৎপাদন বৃদ্ধিতে ও পণ্যের প্রকৃত মূল্য পাপ্তিতে সহায়ক হবে বলেই আমাদের দৃঢ় বিশ্বাস।
Website: www.KrishiKotha.com

15/04/2023

লাউ, কুমড়ার ফলন বাড়াতে ৩জি কাটিং টেকনিক:
এতে স্ত্রী ফুলের সংখ্যা বাড়বে। তবে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে।
ভিডিওটি কৃষি টিউন এর সৌজন্যে।

সূত্র: ই-কৃষি ক্লিনিক (https://www.facebook.com/ekrishiclinic)

01/11/2021

বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চলে বন্যা আর লবণাক্ততার প্রভাবে ধানের উৎপাদন বাধাগ্রস্ত হচ্ছে৷ সমস্যা সমাধানে কৃষকে.....

31/10/2021

ডিজিটাল টবঃ
একবার পানি দিলে সেই পানিতে চলবে তিন মাস...

 #গরুর_দুধের_ফ্যাট_ও_ঘনত্ব_বৃদ্ধির_কৌশলযারা অধিক দুধ উৎপাদন ক্ষমতা সম্পন্ন গরু পালন করেন তারা প্রায়ই দুধে ফ্যাটের পরিমাণ...
07/10/2021

#গরুর_দুধের_ফ্যাট_ও_ঘনত্ব_বৃদ্ধির_কৌশল

যারা অধিক দুধ উৎপাদন ক্ষমতা সম্পন্ন গরু পালন করেন তারা প্রায়ই দুধে ফ্যাটের পরিমাণ ও ঘনত্ব নিয়ে বিক্রেতার কাছে প্রশ্নের সম্মুখীন হন। যদিও ফ্যাটের পরিমাণ গরুর জাতের উপর নির্ভরশীল তারপরও নানা কারণে ফ্যাটের পরিমাণ কমে যেতে পারে। নিন্ম লিখিত বিষয় গুলো মেনে চললে দুধের ফ্যাট ও ঘনত্ব বৃদ্ধি সম্ভব:

√দুধ উৎপাদন বৃদ্ধির জন্য যেমন পুষ্টকর খাবার প্রয়োজন তেমনি ফ্যাট বৃদ্ধির জন্য সুষম পুষ্টকর খাবার অপরিহার্য। মনে রাখতে হবে দানাদার খাবারে কমপক্ষে ১৬% প্রোটিন থাকতে হবে।

√রুমেন এর ph কমে গেলে অর্থাৎ ৬ এর চেয়ে কম হলে দুধ উৎপাদন ও ফ্যাট উভয়ই কমে যেতে পারে। রুমেন ph কমে যাওয়ার মূল কারণ হল খাবারে অতিরিক্ত স্টার্চ ও সুগার থাকা। রেশনের ৩০-৫০% এর বেশি স্টার্চ ও সুগার দেওয়া উচিত নয়। এতে স্টার্চের গাঁজন প্রক্রিয়ার জন্য রুমেন ph কমে যেতে পারে। তাই দানাদার খাবার দিনে দুই তিনবার নির্দিষ্ট সময়ে প্রদান করুন।

√রেশনে কমপক্ষে ২৩% ফাইবার থাকতে হবে। কারণ ফাইবার ভেঙ্গে ফ্যাটি এসিড তৈরি হয় যা ফ্যাট বৃদ্ধিতে সহায়তা করে। খড় ও কাঁচা ঘাস অাঁশের উত্তম উপকরণ।
খাবারের মধ্যে ৫-৬% ফ্যাট থাকা উচিত। তবে রেশনের ২% এর চেয়ে কম Unsturated ফ্যাট থাকতে হবে। নাহলে দুধে ফ্যাট কমে যেতে পারে। সেই জন্য ভাল মানের নারিকেলের খৈল ব্যবহার করা যেতে পারে কারণ এতে সবচেয়ে বেশি ৯১% Saturated ফ্যাট থাকে।

√রুমেন এ Na, K, S, Cl এর অ্যানায়ন ক্যাটায়ন পার্থক্যের কারণে ফ্যাট কমে যেতে পারে।ক্যাটায়ন মান +২৫ থেকে +৪০ পর্যন্ত সবচেয়ে ভাল। নারিকেলের খৈলে প্রচুর পরিমাণ পটাশিয়াম (K) থাকে যা DCAD মান কে ধনাত্নক রাখতে সহায়তা করে। তাছাড়া চিটাগুড় এ থাকা প্রচুর সালফার DCAD মান ঋনাত্নক করে যা দুধের ফ্যাট কমিয়ে দেয়। তাই চিটাগুড় কম বা না খাওয়ানো উচিত।

√প্রতি কেজি দুধ উৎপাদনের জন্য ১.৫ গ্রাম ক্যালসিয়াম প্রয়োজন। ক্যালসিয়ামের সল্পতার কারণে দুধের ঘনত্ব কমতে পারে এবং গরুর মিল্ক ফিভার হয়ে মারা যেতে পারে। তাই রেশনে পরিমান মত ক্যালসিয়াম যোগ করতে হবে। তাছাড়া ড্রাই ম্যাটারের ০.৩৫% ক্লোরাইড থাকলে দুধের ফ্যাট ও ঘনত্ব কমে যেতে পারে। তাই পরিমাণের বেশি লবন দেওয়া যাবেনা।

√ডাল জাতীয় খবারে প্রচুর অায়রন থাকে। তাই পরিমান মত খাওয়াতে হবে। বেশি হলে অায়রন টক্সিসিটি হয়ে দুধ ও ফ্যাট উভয় কমে যেতে পারে।

সর্বশেষ বলা যায় উপরোক্ত বিষয় গুলো মেনে চললে দুধের ফ্যাট বৃদ্ধি পাবে। তবে অনেক সময় ফ্যাট বৃদ্ধি পেলে দুধ উৎপাদন কমে যেতে পারে।তাছাড়া উচ্চ অাঁশযুক্ত খাবারের শক্তি কম থাকে এবং লিগনিন বেশি থাকে। তাই খাবার খরচ কিছুটা বেড়ে যেতে পারে। সবমিলিয়ে উত্তম ও সঠিক TMR দ্বারা দুধের উৎপাদন, ফ্যাট, ঘনত্ব, প্রোটিনসহ সকল পুষ্টমান ঠিক রাখা সম্ভব।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা
ডাঃ মোঃ শাহীন মিয়া
ভেটেরিনারি অফিসার বিজিবি
০১৭১৬১৬২০৬১ হোয়াটসঅ্যাপ

20/09/2021

আজ আন্তর্জাতিক সর্প দংশন সচেতনতা দিবস

আমাদের পরিবেশের অধিকাংশ সাপ বিষহীন। বিষধর সাপে কামড়ালে আক্রান্ত স্থানে বিষদাঁতের দুইটি গভীরক্ষত স্পষ্টভাবে বোঝা যাবে। এক্ষেত্রে আক্রান্ত স্থান থেকে রক্তক্ষরণের পাশাপাশি স্থানটি ফোস্কা পড়ে কালো হয়ে যেতে পারে। সাপের বিষ রোগীর স্না'য়ুতন্ত্রকে অকার্যকর করে রোগীর শরীরকে অনুভূতিহীন করতে পারে। ফলে আক্রান্ত ব্যক্তি কথা বলতে ও ঢোক গিলতে অসুবিধায় পড়তে পারেন।

সাপে কামড়ানো রোগীকে নড়াচড়া কম করাতে হবে এবং ওঝা ও ঝাড়ফুকের ন্যায় অপচিকিৎসা না করে দ্রুত হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করতে হবে।

বর্ষাকালে ঘরবাড়িতে সাপের উপদ্রপ হতে নিস্তার পেতে বাড়ির আশপাশের জঙ্গল পরিষ্কার রাখতে হবে। ঘুমানোর সময় অবশ্যই ভালো করে মশারি টাঙাতে হবে। রাতে বা অন্ধকারে হাঁটার সময় অবশ্যই টর্চ ব্যবহার করতে হবে। সাপে কাটলে রোগী ক্ষতস্থানটি সাবান ও পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে ধুতে হবে। সাপে কাটলে সঙ্গে সঙ্গে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যেতে হবে।

সর্প দংশনের চিকিৎসা হয় একমাত্র সরকারি হাসপাতালে,কোন ওঝা বা কবিরাজ সর্প দংশন রোগী কে বাঁচাতে পারেনা।

ছবিঃ সংগ্রহীত।

Address

Mymensingh
2202

Alerts

Be the first to know and let us send you an email when KrishiKotha.com কৃষিকথা.কম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to KrishiKotha.com কৃষিকথা.কম:

Shortcuts

Share