Bangladesh Agricultural University,Mymensingh

Bangladesh Agricultural University,Mymensingh Gain knowledge and serve.....................................change the world
..........it is not official page of BAU

18/08/2023
08/02/2023
20/08/2020

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে
২০২০-২১ শিক্ষা বর্ষ হতে B.Sc. in Bioinformatics Engineering ডিগ্রী চালুর অনুমোদন হয়েছে।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর স্যারের ঈদ উল আযহা এর শুভেচ্ছা
31/07/2020

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর স্যারের ঈদ উল আযহা এর শুভেচ্ছা

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন মেধাবী ছাত্র, বিসিএস লাইভস্টক ক্যাডারের একজন সিনিয়র কর্মকর্তা ডা: এমদাদুল হক, আজ...
14/07/2020

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন মেধাবী ছাত্র, বিসিএস লাইভস্টক ক্যাডারের একজন সিনিয়র কর্মকর্তা ডা: এমদাদুল হক, আজ ভোর রাতে ল্যাব এইড হাসপাতালে কোভিড ১৯ আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

কৃষিবিদ মোঃ মিজানুর রহমান, পুলিশ সুপার, করোনার সাথে সংগ্রাম করে অবশেষে রাত পৌনে চারটার দিকে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, রা...
13/07/2020

কৃষিবিদ মোঃ মিজানুর রহমান, পুলিশ সুপার, করোনার সাথে সংগ্রাম করে অবশেষে রাত পৌনে চারটার দিকে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, রাজারবাগে মৃত্যু বরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন। মহান আল্লাহ তাঁকে জান্নাত নসীব করুন। আমিন।

Revised Letter
27/04/2020

Revised Letter

করোনাযোদ্ধে বাকৃবিকৃতজ্ঞতা মাননীয় ভিসি স্যার ও মাক্রোবায়োলজি ও হাইজিন বিভাগ ----------করোনাভাইরাস সনাক্তকরণ পরীক্ষার জন্...
23/04/2020

করোনাযোদ্ধে বাকৃবি
কৃতজ্ঞতা
মাননীয় ভিসি স্যার ও
মাক্রোবায়োলজি ও হাইজিন বিভাগ
----------
করোনাভাইরাস সনাক্তকরণ পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজকে আরটি-পিসিআর মেশিন দিল বাকৃবি।
কৃষিবিদ দীন মোহাম্মদ দীনু,বাকবি,ময়মনসিংহ।।
দেশব্যাপী আরটি-পিসিআর মেশিনে মানবদেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্তকরণের পরিধি বাড়ানোর লক্ষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) নিজস্ব আরটি-পিসিআর মেশিন ও মেশিনটির আনুষঙ্গিক যন্ত্রাংশ ময়মনসিংহ মেডিকেল কলেজে হস্তান্তর করা হয়েছে।
আজ বৃহস্পতিবার(২৩ এপ্রিল ২০২০) ময়মনসিংহ মেডিকেল কলেজে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে মেশিনটি হস্তান্তর করা হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড.লুৎফুল হাসান বলেন, দেশের এই ক্রান্তিকালে করোনাভাইরাস শনাক্তকরণ প্রক্রিয়াকে আরও জোরদার করার লক্ষ্যে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় নানা উদ্যোগ নিলে বাকৃবিও এতে অংশ নিয়েছে। এর অংশ হিসেবে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পিসিআর মেশিনটি ময়মনসিংহ মেডিকেল কলেজকে দেওয়ার জন্য অনুরোধ করা হয়। এর পরিপ্রেক্ষিতে দেশের এ ক্রান্তিকালে করোনাভাইরাস শনাক্তকরণের জন্য জনবলসহ রিয়েল টাইম (আরটি) পিসিআর মেশিনটি ও আনুষঙ্গিক যন্ত্রাংশ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রয়োজন শেষে মন্ত্রণালয় মেশিনটি আবার বিশ্ববিদ্যালয়ে ফেরত দেবে।
উপাচার্য বলেন ময়মনসিংহ মেডিকেল কলেজে ল্যাব স্থাপনে শুরু থেকেই আমরা টেকনিক্যাল সাপোর্ট দিয়ে আসছি। আমাদের একাধিক অধ্যাপক সেখানে দিন রাত সময় দিয়েছেন। তিনি বলেন বাংলাদেশ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী পিসিআর মেশিনটি ময়মনসিংহ মেডিকেল কলেজকে প্রদান করা হয়েছে।

যন্ত্রটি হস্তান্তর অনুষ্ঠানে ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ চিত্ত রঞ্জন দেবনাথ,বিএমএ ময়মনসিংহ জেলা সভাপতি ডাঃ মতিউর রহমান, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি এন্ড হাইজিন বিভাগের ভারপ্রাপ্ত প্রধান অধ্যাপক ড. মোঃ আব্দুল কাফি একই বিভাগের সহযোগী অধ্যাপক ড.জায়েদুল হাসান, পশু প্রজনন ও কৌলিবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোঃ মুনির হোসেন এবং রেজিস্ট্রার কৃষিবিদ ছাইফুল ইসলাম ময়মনসিংহ প্রমুখ উপস্থিত ছিলেন।
গত ২১ এপ্রিল২০২০ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. লুৎফুল হাসান বরাবর স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহা পরিচালক অধ্যাপক ডাঃ নাসিমা সুলতানা এবং ২২ এপ্রিল ২০২০ তারিখে ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃচিত্ত রঞ্জন দেবনাথ এ সংক্রান্ত চিঠি দিলে করোনার ভয়াবহ পরিস্থিতি বিবেচনায় নিয়ে
বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি এন্ড হাইজিন বিভাগের সম্মতিতে উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান তাৎক্ষণিক ১টি রিয়েল টাইম-পিসিআর মেশিন প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেন।
উল্লেখ্য বিশ্ববিদ্যালয়ে গবাদি ও পোষা প্রাণির শরীরের বিভিন্ন রোগের জীবাণু সনাক্তকরণ এবং ফসলের নতুন জাত উদ্ভাবনসহ ফসলের ডিএনএ-আরএনএ এর সিকোয়েন্স নির্ণয় করতে ওই মেশিন ব্যবহৃত হয়।
কৃষিবিদ দীন মোহাম্মদ দীনু
উপ পরিচালক
জনসংযোগ ও প্রকাশনা
বাকৃবি,ময়মনসিংহ।

20/04/2020

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় ৪৯২ জন করোনাভাইরাসে শনাক্ত হয়েছে। মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ২৯৪৮ মৃত ১০জন।
২,৭৭৯ জনের নমুনা পরীক্ষা হয়েছে।

Address

BAU Main Road
Mymensingh
2202

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Agricultural University,Mymensingh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share