07/01/2026
প্রিয় নবীন শিক্ষার্থীরা,
তোমাদের আগমনে আজ আমাদের স্কুল আরও প্রাণবন্ত। নতুন স্বপ্ন আর আশা নিয়ে তোমরা এই পরিবারে যুক্ত হলে—এটাই আমাদের আনন্দ।
এই বিদ্যালয় তোমাদের জ্ঞান, মূল্যবোধ আর মানুষের মতো মানুষ হওয়ার পথ দেখাবে। শেখো, এগিয়ে চলো, নিজের সেরা রূপটি গড়ে তোলো।
নবীন বরণে সবাইকে জানাই হলি ফ্যামিলি স্কুল এর পক্ষ হতে আন্তরিক শুভেচ্ছা।
স্বাগতম!