01/03/2024
এই এরেঞ্জমেন্ট থেকে বাহ্যিক শক্তি সরবরাহ ছাড়া চিরন্তন ঘূর্ণন গতি পাওয়া সম্ভব নয় কেন? (চিরন্তন ঘূর্ণন গতি পেলে বাহ্যিক শক্তি সরবরাহ ছাড়া বিদ্যুৎ উৎপাদন করা যাবে, এক কথায় পৃথিবীর ইতিহাস নতুন করে লেখা শুরু করতে হবে। শক্তির নিত্যতা সূত্র অনুযায়ী Perpetual Motion Machine আবিষ্কার করা অসম্ভব।)
একই আকৃতির দুটি শক্তিশালী স্থায়ী দণ্ড চুম্বককে একটি বেয়ারিংএর বিপরীত প্রান্তে চিত্রের এরেঞ্জমেন্ট অনুযায়ী বসানো হবে। তারপর আরো ৪ টি (বা ইচ্ছামতো সংখ্যক) স্থায়ী দণ্ডচুম্বক দ্বারা আগের বেয়ারিং-এ সংযুক্ত চুম্বকগুলোকে ঘুরাতে হবে। প্রথমে বিপরীত মেরু এরেঞ্জমেন্টের কারণে আকর্ষণে ঘুরবে। অথবা সামান্য একটু প্রারম্ভিক বল দিয়ে ঘূর্ণন শুরু করে দিতে হবে। পরে গতি জড়তার কারণে চুম্বক অতিক্রম করবে এবং অতিক্রম করামাত্রই সম-মেরু এরেঞ্জমেন্টে চলে যাবে, ফলে বিকর্ষণের কারণে আরো ঘুরবে। আরো অগ্রসর হয়ে পরবর্তী চুম্বকের রেঞ্জে চলে গেলে আবার আকর্ষণে ঘুরবে এবং গতি জড়তার কারণে অতিক্রম করবে। অতিক্রম করামাত্রই বিকর্ষণে ঘুরবে। এভাবে পর্যায়বৃত্তিকভাবে আকর্ষণ -বিকর্ষণ চক্রের কারণে এবং গতি জড়তার সাহায্য নিয়ে বেয়ারিংটি আজীবন ঘুরতে থাকবে। চুম্বক যত শক্তিশালী হবে ঘূর্ণনও তত দ্রুত হবে। আমাদের কল্পনাতীত শক্তিশালী চুম্বক আছে, যা চৌম্বক পদার্থকে আকর্ষণ করে মাঝের বাধা/দেয়াল ভেঙ্গে নিজের দিকে গতিশীল করতে পারে। সে তুলনায় বেয়ারিং এর ঘর্ষণ উপেক্ষা করে ঘুরানো সামান্য বিষয়। কেন এই এরেঞ্জমেন্টে চিরন্তন গতি সম্ভব নয় ব্যাখ্যাসহ মতামত চাই। অগ্রীম ধন্যবাদ।
বিবেচ্য বিষয়: খুবই কম ঘর্ষণের বেয়ারিং, ফলে শক্তির অপচয় ন্যুনতম। বায়ুশূন্য স্থান, বাতাসের ঘর্ষণজনিত অপচয় শূন্য। মহাশুন্যে বা জিরো গ্র্যাভিটির স্থানে যন্ত্রটি স্থাপন করলে বেয়ারিং এর ঘর্ষণ শুন্যের কাছাকাছি চলে আসবে, তখন আরো বেশি ঘূর্ণন পাওয়া যাবে।