30/01/2024
৫২ তম শীতকালীন খেলাধুলা ও ক্রিড়া প্রতিযোগিতায় ক্রিকেটে ময়মনসিংহ জেলা চ্যাম্পিয়ন মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয় দল টাঙ্গাইল জেলা চ্যাম্পিয়ন সরকারি ভুয়াপুর পাইলট হাইস্কুল দলকে দশ উইকেটে পরাজিত করে ময়মনসিংহ উপ-অঞ্চলে ফাইনালে উন্নিত হয়েছে।
28/12/2023
আলহামদুলিল্লাহ ৩০ ডিসেম্বর শনিবার ৬ষ্ঠ ও ৭ম শ্রেণির শিক্ষার্থীদের নৈপুণ্য অ্যাপসের মাধ্যমে প্রাপ্ত রেজাল্ট দেওয়া হবে।
30/05/2023
আলহামদুলিল্লাহ শিক্ষা সপ্তাহ ২০২৩ এ বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয় ময়মনসিংহ বিভাগে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে।
30/05/2023
জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ এর বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী নওরীন হক মুসকান উচ্চাঙ্গ নৃত্য ও লোক নৃত্যে ময়মনসিংহ বিভাগে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। মুসকান কে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।
23/05/2023
আলহামদুলিল্লাহ জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ এ মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয় ময়মনসিংহ জেলায় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে।
22/05/2023
জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ এর জেলা পর্যায়ের প্রতিযোগিতায় মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী নওরীন হক মুসকান উচ্চাঙ্গ নৃত্য ও লোক নৃত্যে ময়মনসিংহ জেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। মুসকান কে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।
16/05/2023
জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ এর প্রতিযোগিতায় মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মুসকান ও স্নেহা উচ্চাঙ্গনৃত্য, লোকনৃত্য ও নির্ধারিত বক্তৃতায় উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে।
16/05/2023
আলহামদুলিল্লাহ জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ এ মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান ও মিসেস আনোয়ারা সুলতানা উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন।
07/05/2023
আগামীকাল ৮ মে আমেরিকান এম্বাসির উচ্চ শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তা গণ মুকুল নিকেতনে আসছেন। আমেরিকার সেরা বিশ্ব বিদ্যালয় গুলিতে স্কলারশিপ নিযে পড়াশোনা করার বিষয়ে আলোচনা করবেন। দশম শ্রেণির শিক্ষার্থীরা নিচের লিংকে রেজিষ্ট্রেশন করে উপস্থিত থাকতে পারবে।
16/11/2022
মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয় শেখ রাসেল স্কুল অব ফিউচার ময়মনসিংহে ২০২৩ সালের জন্য প্লে, নার্সারি ও কেজি শ্রেণিতে সীমিত আসনে সরাসরি শিক্ষার্থী ভর্তি চলছে।প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তির জন্য অন লাইনে আবেদন চলছে।
04/10/2022
শোক সংবাদ
আমাদের সহকর্মী অনিমা রায় আজ রাত দশটায় কিডনি সমস্যা জনিত কারণে মৃত্যুবরণ করেছেন। তার আত্মার শান্তি কামনা করছি।