BCS Winner Academy

BCS Winner Academy Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from BCS Winner Academy, Educational consultant, College Road, Govt. Ananda Mohan College, Mymensingh.

আপনার স্বপ্ন, সাধনা আর আমাদের কর্ম কৌশল আপনাকে সাফল্যের চূড়ায় পৌছিয়ে দিবে ইনশাআল্লাহ। লেগে থাকুন সাফল্য আসবেই। যদি লক্ষ্য থাকে উটুট, বিশ্বাস এ হৃদয়ে; হবে হবেই দেখা, দেখা হবে বিজয়ে।

১. নিজেকে কখনো বড় করে প্রকাশ করবেন না। এতে আপনি ছোট হবেন।২. ভুল স্বীকার করার মানসিকতা দেখান। "Thank you", "Please" এই কথ...
22/04/2025

১. নিজেকে কখনো বড় করে প্রকাশ করবেন না। এতে আপনি ছোট হবেন।

২. ভুল স্বীকার করার মানসিকতা দেখান। "Thank you", "Please" এই কথাগুলো বলতে দ্বিধা করবেন না।

৩. কারো কাছে নিজের সিক্রেট শেয়ার করবেন না বা কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না।

৪. অভিজ্ঞতা ছাড়া ব্যবসা করতে যাবেন না।

৫. পর্ণে আসক্ত হবেন না। এতে করে আপনি ক্ষণস্থায়ী সুখের জন্য সুন্দর জীবন হারাবেন।

৫. পরচর্চা করবেন না। যে ব্যক্তি আপনার সামনে অন্যের নিন্দা করে, সে নিশ্চিতভাবে অন্যের সামনে আপনার নিন্দা করে।

৬. গাধার সাথে তর্ক করতে যাবেন না। তর্কের শুরুতেই গাধা আপনাকে তার স্তরে নামিয়ে আনবে, তারপর আপনাকে সবার সামনে অপদস্থ করবে।

৭. পরে করব ভেবে কোনো কাজ ফেলে রাখবেন না। আপনি যদি তা করেন শতকরা ৮০ ভাগ সম্ভাবনা কাজটি আপনি আর কখনোই করতে পারবেন না।

৮. 'না' বলতে ভয় পাবেন না।

৯. স্ত্রীর কারণে বাবা-মাকে বা বাবা মায়ের কারণে স্ত্রীকে অবহেলা করবেন না।

১০. সবাইকে সন্তুষ্ট করতে যাবেন না। এতে আপনি আপনার ব্যক্তিত্ব হারাবেন।

১১. ঝুঁকি ছাড়া সাফল্য আসে না। তাই জীবনে ক্যালকুলেটেড রিস্ক নিতে ভয় পাবেন না।

১২. স্মার্টফোনে আসক্ত হবেন না। গুগলে জীবনের সব প্রশ্নের উত্তর খুঁজে পাবেন না।

১৩. মনের ইচ্ছা প্রকাশ করতে দেরি করবেন না। কারণ, এই একটি কাজের বিলম্বের জন্য আপনি সারাজীবন পস্তাতে পারেন।

১৩. রিলেশনসিপে অসুখী হলে সেটা আঁকড়ে ধরে থাকবেন না। যে সম্পর্ক মানসিক যন্ত্রণা দেয়, ভেতরে অশান্তি সৃষ্টি করে তা জীবন থেকে দ্রুত মুছে ফেলুন।

১৪. আপনি কখনোই জানেন না যে আপনি স্বপ্নপূরণের ঠিক কতটা কাছাকাছি। তাই, কখনোই লক্ষ্যের পিছু ধাওয়া করা বন্ধ করবেন না। বেশিরভাগ মানুষ সাফল্য লাভের কাছাকাছি গিয়ে হাল ছেড়ে দেয়।

১৫. অকারণে শত্রু বাড়াবেন না।

১৬. কারো ধর্মবিশ্বাসে আঘাত দিয়ে কোনো কথা বলবেন না বা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবেন না।

১৭. বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডের সাথে একান্ত মুহূর্তের ছবি বা ভিডিও করবেন না। তার সাথে আপনার বিয়ে হবেই বা সে আপনাকে ভবিষ্যতে ব্ল্যাকমেইল করবে না এটা আপনি গ্যারান্টি দিয়ে বলতে পারেন না।

১৮. যে আপনার কথা শোনার জন্য প্রস্তুত নয়, তাকে কিছু শেখাতে যাবেন না। সে ঠকবে, ভুল করবে, ধাক্কা খাবে; তারপর একসময় ঠিকই আপনার মূল্য বুঝতে পারবে।

১৯. নিজের সম্মান বিসর্জন দিয়ে মানুষের সাথে সম্পর্ক রক্ষা করবেন না। যেখানে আপনার সম্মান নেই সেখান থেকে এখনই নিজেকে গুটিয়ে নিন।

২০. টাকার পেছনে দৌড়াতে গিয়ে প্রিয়জনদের বঞ্চিত করবেন না।

২১. যেটা হাতছাড়া হয়ে গেছে সেটা নিয়ে আফসোস করবেন না।
©

09/04/2025

আশিক চৌধুরির প্রেজেন্টেশন দেখে বিডার পূর্বের চেয়ারম্যান কারা ছিলো এটা খুব জানতে ইচ্ছা হলো। আসলে এর আগে বিডা সম্পর্কে এত আলোচনা হয় নাই৷
কেন আলোচনা হয় নাই এসব প্রশ্ন মনে ঘুরপাক খাইতেছে।
কম মেধাবী হওয়ায় অনেক চাকরির পরীক্ষা দিছি, কিন্তু বিডার সার্কুলার পাইছি বলে মনে পরে না। তাই এটা সম্পর্কে জানার আগ্রহ আরো বাড়লো৷
তবে বিডার পূর্ববতী চেয়ারম্যান কারা ছিলো এটা জানার আগ্রহ বেশি হলো আশিক চৌধুরীর প্রেজেন্টেশন দেখে৷
আসেন,তাদের সাথে পরিচিত হই।
আশিক চৌধুরির আগে বিডার চেয়ারম্যান ছিলো লোকমান হোসেন মিয়া৷
উনি ১৯৬৩ সালে জন্মগ্রহন করেন, ঢাকা ভার্সিটি থেকে ইতিহাসে মাস্টার্স করে, ১৯৮৬ সালে বিসিএসে এডমিন ক্যাডার জয়েন করেন ৷ স্কুল,কলেজ এমনকি অনার্স কই করছেন সেটা কোথাও পাই নাই। সম্ভবত আমার মত গ্রামের বেশি ক্ষ্যাত স্কুল, কলেজে পড়ছে তাই কাউরে বলে নাই।
এরপর উনি ক্যারিয়ারে নানা গুরুত্বপূর্ন দায়িত্ব পালন করেন৷
যেমন: সিভিল এভিয়েশনের ডিরেক্টর, পিডিবির বোর্ড মেম্বার, পাট ও বস্ত্র মন্ত্রনালয়ের সচিব, স্বাস্থ্য মন্ত্রনালয়ের সচিব, ন্যাশনাল কারিকুলাম ও টেক্সটবুক বোর্ডের সচিব ব্লা ব্লা ব্লা।
একটা ব্যাপার দেখেন,উনি কিন্তু পড়ছে ইতিহাসে, যার সাথে একটা কাজেরও কোন সম্পর্ক নাই। এটা দোষের কিছু না, উনার পরে স্কিল গ্রোথ করলে সেই রিলেটেড যেকোন পদে বসতে পারেন৷ কিন্তু ওনার মূল স্কিল হলো উনি এডমিন ক্যাডার। আর উপরোক্ত পদগুলা শুধু এই যোগ্যতা বলেই পেয়েছেন। মারহাবা!
ঘটনা এখানেই শেষ না। ২০২২ সালের ২৩ আগস্ট ওনার অবসরে যাওয়ার কথা। কিন্তু সেটা পোস্টপোন করে উনাকে বিডার চেয়ারম্যান বানাইছে।
উনার পূর্বে বিডার চেয়ারম্যান ছিলো মো: সিরাজুল ইসলাম। উনার সম্পর্কে তেমন কিছু জানতে পারিনি। ধারনা করি, উনিও এডমিন ক্যাডারই হবেন।
মিয়া সাহেব যখন বিডার চেয়ারম্যান তখন বয়স ৬০ এর উপরে৷ তখন হয়ত উনি ব্লাড সুগার, হাই প্রেশার, কোষ্টকাঠিন্য নানা জিনিস নিয়ে চিন্তায় মগ্ন। এদিকে বর্তমান বিডার চেয়ারম্যান ৪১,৭৯৫ ফুট উঁচু থেকে স্কাই ডাইভিং করে৷
যাইহোক, লাফালাফিতো আর বিডার চেয়ারম্যান হওয়ার যোগ্যতা না৷ আসল যোগ্যতায় যাই৷
আশিক চৌধুরির মাধ্যমিক,সিলেট ক্যাডেট কলেজ,
উচ্চমাধ্যমিক, ঢাকা রেসিডেন্সিয়াল কলেজ;
অনার্স,আইবিএ-ঢাকা বিশ্ববিদ্যালয়;
মাস্টার্স, লন্ডন বিজনেস স্কুল।
উনি ক্যারিয়ার শুরু করে বিড়ির কোম্পানিতে,ব্রিটিশ আমেরিকান -টোব্যাকো। কারন উনি ক্যাডার হতে পারেন নাই।
এরপর স্ট্যান্ডার্ড চার্টাড ব্যাংকে জয়েন করেন,কাজ করেন ফিন্যান্সিয়াল প্লানিং ডিভিশনে।
২০১২ সালে লন্ডনের আমেরিকান এয়ারলাইন্সে ফিন্যান্সিয়াল এনালিস্ট হিসেবে জয়েন করে ২০১৯ সালে যখন জব ছাড়েন, তখন তিনি ঐ ডিভিশনের হেড।
তিনি BUP এর ভিজিটিং প্রফেসর ছিলেন।
গ্রামীন টেলিকমের অ্যাডভাইজার।
তিনি বাংলাদেশের HSBC এবং পরে সিঙ্গাপুরের HSBC তে কাজ করেন।
সর্বেশেষ বিডাতে জয়েনের পূর্বে " Infrastructure Finance Investment Banking" -এর Associate Director ছিলেন।
এই হলো উনার ক্যারিয়ারের মোটামুটি সারাংশ।
দেখেন উনার প্রত্যেকটা কাজই ওনার স্কিলের সাথে রিলেটেড।
উনি যে প্রেজন্টেশেন দিছেন সেটা ধারনা করি উনি নিজেই স্লাইড নিজেই তৈরি করছেন। কারন ওনার পিয়নরে দিয়া এসব কাজ করানো সম্ভব না।
এদিকে আমাদের ডেট এক্সপায়ার্ড বড় স্যারেরা অধিকাংশরাই একটা ছুটির দরখাস্ত লিখতে হলেও পিয়নরে দিয়া লেখায়৷ এটার কারণ সে বড় স্যার সেটা না, আসল কারন টাইপিং পারে না৷
অধিকাংশ অবসরপ্রাপ্ত ষাাটোর্ধ্ব স্যারেরা যখন কি বোর্ডে A টাইপ করার পর B টাইপ করতে নাকের ডগায় চশমা লাগিয়ে B খুঁজতে খুঁজতে এক আলোকবর্ষ পেরিয়ে যায় তখন এদেরকে অবসর থেকে ধরে এনে নানা জায়গার চেয়ারম্যান বানায়।
বানাতেই হবে,কারণ তারা ক্যাডার,এডমিন ক্যাডার।
© Abdullah Al Fuad

14/05/2024

🔴Newspaper word🔴
1.Counterfeit note
=জাল নোট
2.Create panic
=ত্রাস সৃষ্টি করা
3.Chronologically
=ধারাবাহিকভাবে
4.Constituency
=নির্বাচনী এলাকা
5.Cordially invited
=আন্তরিকভাবে গৃহীত
6.Charge of sedition
=দেশদ্রোহীতার অভিযোগ
7.Con
=প্রতারণা
8.Changed political situation
=পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতি
9.Commuter
=যাত্রী
10.Cut joke
=ইয়ার্কি করা
11.Crop up
=উৎপত্তি ঘটা
12.Combined effort
=সম্মিলিত প্রচেষ্টা
13.Criticize violently
=কঠোর সমালোচনা
14.Catch red handed
=হাতে নাথে ধরা
15.Congenial atmosphere
=সুষ্ঠু পরিবেশ
16.Cease fire
=যুদ্ধ বিরতি
17.Cooler welcome
=আবেগহীন অভ্যর্থনা
18.Come to consensus
=ঐক্যমতে পৌঁছা
19.Communal violence
=সাম্প্রদায়িক সহিংসতা
20.Ceasefire agreement
=যুদ্ধ বিরোধী চুক্তি
🚫পড়া শেষে Done লিখতে ভুলবেন না🚫
💝নিয়মিত পোস্ট পেতে ফলো ও শেয়ার করুন💝

13/05/2024

🔴Daily newspaper word🔴
1.Frontier village
=সীমান্ত গ্রাম
2.River pirates
=জলদস্যু
3.Seized
=আটক করা
4.Raided
=তল্লাশি করা
5.Pelt stone
=পাথর ছুড়ে মারা
6.Go on rampage
=ভাঙচুর করা
7.Amenities
=সুযোগ সুবিধা
8.Watershed
=জলাশয়
9.Ruling party
=শাসক দল
10.Acute crisis of food
=চরম খাদ্যাভাব
11.An imminent danger
=আসন্ন বিপদ
12.A midnight security
=কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে
13.A goodish steps
=বেশ খানিকটা দূরে
14.Atom of truth
=সত্যের লেশ
15.Anywhere near
=ধারে কাছেও না
16.A pair of raids
=কয়েক দফা তল্লাশি
17.Brutal acts
=পাশবিক কাজ
18.Bizarre comment
=উদ্ভট মন্তব্য
19.A blunt message
=দুঃসংবাদ
20.Acting president
=ভারপ্রাপ্ত সভাপতি
🚫পড়া শেষে Done লিখতে ভুলবেন না🚫
💝নিয়মিত পোস্ট পেতে ফলো ও শেয়ার করুন💝
®️Ziaur Rahman 💝

হ্যালো সুন্দরবন। সবাইকে সুন্দরবন দিবসে বসন্তের  ভালোবাসার শুভেচ্ছা রইলো🥰💝💯  #বসন্তের_শুভেচ্ছা  #সুন্দরবন  #করমজল
14/02/2024

হ্যালো সুন্দরবন। সবাইকে সুন্দরবন দিবসে বসন্তের ভালোবাসার শুভেচ্ছা রইলো🥰💝💯 #বসন্তের_শুভেচ্ছা #সুন্দরবন #করমজল

04/02/2024

শুধু বিশ্ববিদ্যালয়ে নয়;
সার্বিক বিবেচনায় কোনো শিক্ষাঙ্গনেই ছাত্ররাজনীতির দরকার নাই।
সবই সুবিধাবাদী কীটপতঙ্গ। জঙ্গলেই এরা সুন্দর।

19/05/2023

কাট মার্ক ঠেলাঠেলি👌🤔

অতি আবেগের নাম বিসিএস পরীক্ষা। সবার মধ্যেই এটা কাজ করে। যারা একবার দিয়েছেন তাদেরকে আরো একটু বেশি টানে।
আজ সারা দেশে যথাযথ ভাবগাম্ভীর্যের সহিত ৪৫তম বিসিএসের প্রাথমিক বাছাই পরীক্ষাটি সম্পন্ন হলো।

একজীবনে বহুত বিসিএস পরীক্ষা দেওয়ার সুযোগ আল্লাহ পাক আমাকে দিয়েছিলেন। ৩৫ থেকে শুরু করে ৪৫ এ শেষ।
ঠিক মাঝেরটাতে মানে ৪০তমতে শখ মিটে যায়। আলহামদুলিল্লাহ🤲

৩৫শে অতি আবেগের ঠেলায় গোল্লার গোলকধাঁধার ফাঁদে পরে ফান্দে আটকে গিয়েছিলাম।😃 বাসায় এসে দেখি (খ) য়ের স্থানে (গ) মেরে দিয়েছি😀! এ ভুল আর পরের বার হয়নি।

আর ৪৫শে আবেগের ঠেলায় ৭০০ টাকা দিয়ে আবারও আবেদন করি। এটাই আমার শেষ চাকরির আবেদন ছিল। কিন্তু পরীক্ষায় এটেন্ড করলাম না। তাতে কোনো দুঃখ নাই; বরং একটা সুখানুভূতি কাজ করছে।
কোনো উত্তেজনা নাই, নাই কোনো কাট মার্কের হিসেব-নিকেষ।

আগামী একমাস চলবে কাট মার্কের চুলচেরা বিশ্লেষণ।
টিকেন আর না টিকেন, এই সময়ের মধ্যে কিছু বই পড়ে ফেলবেন। তাতে আপনি এগিয়ে থাকবেন।
যেমন- ট্রান্সলেশন চর্চা, গ্রন্থ সমালোচনা বা গণিত চর্চা করতে পারেন।

স্বপ্ন সারথিদের স্নপ্ন পূরণ হোক এ দোয়া করি।

বিসিএসের অতি ডলাডলির কারণে বহুজনের জীবন এখন সংকটে। তাই অনুরোধ থাকবে শুধু এটা নিয়েই ভাববেন না; বিকল্প রাখবেন এবং সেভাবেই প্রস্তুতি নিবেন।

সবার জয় হোক।👌✌️

BCS Winner Academy Voice of Zia

💥💥💥💥🤲🤲বিশেষ ঘোষণা🤲🤲💥💥💥💥আসসালামু আলাইকুম।BCS Winner Academy এর সম্মানিত সদস্যদের আনন্দের সাথে জানাচ্ছি যে, আমাদের কার্যক্...
18/05/2023

💥💥💥💥🤲🤲বিশেষ ঘোষণা🤲🤲💥💥💥💥

আসসালামু আলাইকুম।
BCS Winner Academy এর সম্মানিত সদস্যদের আনন্দের সাথে জানাচ্ছি যে, আমাদের কার্যক্রম নতুনভাবে নতুন উদ্যোমে শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ।

বহুদিন বন্ধ ছিল। এজন্য আপনাদের সকলের কাছে দুঃখ প্রকাশ করছি।

তারপরেও আপনারা এতদিন আমাদের সাথেই ছিলেন।

এজন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি । খুব দ্রুতই ইউটিউব চ্যানেলসহ ফিরে আসব আপনাদের মাঝে। জব প্রত্যাশীদের জন্য যতটুকু জানা ও পড়া দরকার তার ততটুকুই করব ইনশাআল্লাহ।

কৌশল, উপদেশ ও পরামর্শ তো থাকবেই।

সুতরাং আগের মতো সবাইকে পেজটি like, follow & share দিয়ে পরিচিতদেরকেও সহায়তা করবেন।

এতটুকুই আপনাদের কাছ থেকে আমার চাওয়া ও পাওয়া।

আল্লাহ আমার আশা ও স্বপ্ন পূরণ করেছেন, আপনাদেরও মনের আশা পূরণ করবেন।🤲🤲

ইউটিউব লিংক Subscribe করুন:

Assalamu Alaikom Wa Rahmatullah. Dear Viewers, Welcome to BCS Winner Academy. This is an amazing job preparation channel. If you are a job seeker, this chann...

Address

College Road, Govt. Ananda Mohan College
Mymensingh

Telephone

+8801922411045

Website

Alerts

Be the first to know and let us send you an email when BCS Winner Academy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to BCS Winner Academy:

Shortcuts

Share