Bangladesh Agricultural University Debating Shongho - BAUDS

Bangladesh Agricultural University Debating Shongho - BAUDS

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Bangladesh Agricultural University Debating Shongho - BAUDS, Community College, TSC, Room No. 3, Bangladesh Agricultural University, Mymensingh.

18/02/2026
10/02/2026

২০২৪ এর জুলাই মাসে হওয়া গণঅভ্যুত্থানের ১৪০০ এরও অধিক শহীদ এবং ২০ হাজারের বেশী গাজীর বিনিময়ে পাওয়া মুক্তিকে চিরস্থায়ী রূপ দিয়ে নতুন বাংলাদেশ করার সুযোগ এসেছে।

ফ্যাসিবাদ কাঠামো যেন পুনরায় এই বাংলাদেশে ফিরে আসতে না পারে, তাই -

(ক): নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হইবে।
(খ): আগামী জাতীয় সংসদ হইবে দুই কক্ষ বিশিষ্ট ও জাতীয় সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে ১০০ সদস্য বিশিষ্ট একটি উচ্চকক্ষ গঠিত হইবে এবং সংবিধান সংশোধন করিতে হইলে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন দরকার হইবে।
(গ): সংসদে নারী প্রতিনিধি বৃদ্ধি, বিরোধী দল হইতে ডেপুটি স্পীকার ও সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন, মৌলিক অধিকার, বিচার বিভাগের স্বাধীনতা, স্থানীয় সরকার, প্রধানমন্ত্রীর মেয়াদ, রাষ্ট্রপতির ক্ষমতাসহ তফসিলে বর্ণিত যে ৩০টি বিষয়ে জুলাই জাতীয় সনদে একমতো হইয়াছে- সেগুলো বাস্তবায়ন জাতীয় সংসদ নিশ্চিত করিতে বিজয়ী রাজনৈতিক দলগুলো বাধ্য থাকিবে।
(ঘ): জুলাই জাতীয় সনদে বর্ণিত অপরাপর সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হইবে।

উক্ত সকল প্রশ্নের উত্তর হিসেবে "হ্যাঁ" ভোট প্রদানের মাধ্যমে আপনার মুল্যবান ভোট দিয়ে স্বাধীন, সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠার দিকে এগিয়ে যেতে এবং জনগণ হিসেবে দেশের চাবি বুঝে নিতে দৃঢ় আহবান জানায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সংঘ।

29/01/2026

নির্বাচন নিয়ে বিশেষ বিতর্ক প্রতিযোগিতা আর এফ এল চেয়ার নিবেদিত “যুক্তি সংলাপে বাংলাদেশ"

বিষয় - জনপ্রিয়তা কখনো ফ্যাসিবাদ মুক্তির প্রমাণ নয়।
পক্ষ দল - বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়
বিপক্ষ দল - খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

৪র্থ পর্ব দেখুন শুক্রবার বিকাল ৫টা ১৫মিনিটে ও রাত ১১টা ৩৫ মিনিটে দেখুন দীপ্ত টিভিতে, দীপ্তপ্লে ও দীপ্ত টিভি ইউটিউব চ্যানেলে।

Strategic Debate Bootcamp - Show Debate ||BAUDS 18/01/2026

BAUDS Presents "Strategic Debate Boot-camp"-এর অংশ হিসেবে নবাগতদের জন্য আয়োজন করা হয় একটি শো ডিবেট। শো ডিবেটে অংশগ্রহণ করে—
সরকারি দল: Nubah Nash*ta Farihat , Ashikur Rahman Koushik , Mugdho Radina
বিরোধী দল: Rakib Hasan Mubin , Md. Jubair Bin Faruque , Nashmin Anannya ।
বিচারকের দায়িত্ব পালন করেন: Ashikuzzaman Shuvro এবং Tahmid Eshad Rupai

শো ডিবেটটি দেখতে ক্লিক করুন—

Strategic Debate Bootcamp - Show Debate ||BAUDS Enjoy the videos and music you love, upload original content, and share it all with friends, family, and the world on YouTube.

18/01/2026

সফলতার মধ্য দিয়েই ২০২৬ এর শুরু।

বিগত বছরের ন্যায় এই বছরও BAUDS বিতর্ক অঙ্গনে নিজেদের সফলতার ছাপ রেখে চলছে। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে আয়োজিত হয় ষোড়শ জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব-২০২৬। ৩২ দলের এই আয়োজনে BAUDS Bijoy -71 তৃতীয় টিম ব্রেকের সাথে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয়। জুবাইর, অনন্যা ও অপির এই সফলতায় BAUDS অত্যন্ত আনন্দিত ও গর্বিত।

07/01/2026

BAUDS এর গত এক বছরের সাফল্য ও অর্জনের সম্মিলিত গল্প উদযাপনে বার্ষিক সভা 🎉
একটি সফল বছরের প্রতিটি অর্জনের পেছনে ছিল দিকনির্দেশনা, সহযোগিতা ও নিরলস সহযোগিতা।

এ বছর আমাদের সাফল্যের ঝুড়িতে যুক্ত হয়েছে ৫ টি চ্যাম্পিয়ন ট্রফি, ২ টি রানার-আপ ট্রফি এবং এছাড়াও অসংখ্য টুর্নামেন্টে সেমি-ফাইনালিস্ট এবং টপ ব্রেকিং টিম হওয়ার তকমা।

আমাদের সম্মানিত উপদেষ্টা ড. মোহাম্মদ শহীদুল হক স্যার ও সহকারী উপদেষ্টা ড. মোহাম্মদ সাইফুল্লাহ স্যারের নিরলস সহযোগিতা ও বিশ্বাস ছাড়া এই পথচলা কখনোই সম্ভব হতো না।

আমাদের সম্মানিত সভাপতি ড. আহমেদ খাইরুল হাসান স্যার এবং সহ-সভাপতি ড. মুরাদ আহমেদ ফারুখ স্যার এর প্রজ্ঞা, দিকনির্দেশনা ও নেতৃত্ব ছাড়াও আমাদের এগিয়ে চলা সম্ভব ছিলো না।

গভীর শ্রদ্ধা ও আন্তরিক কৃতজ্ঞতার সাথে তাঁদের অবদান স্মরণ করে, আমাদের অর্জনের আনন্দ তাঁদের সঙ্গে ভাগ করে নেওয়াই ছিল এই আয়োজনের উদ্দেশ্য। তাঁদের সময়, অভিজ্ঞতা ও অনুপ্রেরণাই আমাদের এগিয়ে চলার সবচেয়ে বড় শক্তি।

আশা করি তাঁদের অবিচল সমর্থন ও পৃষ্ঠপোষকতায় আমরা ভবিষ্যতেও আমাদের সাফল্যের পথে আরও দৃঢ়ভাবে এগিয়ে যেতে পারবো।

Annual Meeting to celebrate the collective story of Bangladesh Agricultural University Debating Shongho - BAUDS's success and achievements of the past year 🎉

Behind every achievement of a successful year was guidance, empathy and relentless support.

This year our basket of successes includes 5 champion trophies, 2 runner-up trophies and also the title of semi-finalist and top breaking team in numerous tournaments.

This journey would never have been possible without the relentless support and faith of our esteemed advisor Dr. Muhammad Shahidul Haque Sir and Assistant Advisor Dr. Mohammad Shaef Ullah Sir.

It would not have been possible for us to move forward without the wisdom, guidance and leadership of our esteemed president Dr. Ahmed Khairul Hasan Sir and vice-president Dr. Murad Ahmed Farukh Sir.

The purpose of this event was to acknowledge their contribution with deep respect and sincere gratitude and share the joy of our achievements with them. Their time, experience and inspiration are the biggest strength for us to move forward.

We hope that with their unwavering support and patronage, we will be able to move forward more strongly on our path of success in the future.

01/01/2026

The beginning of a new year is more than just turning a page on the calendar. It’s a chance to dream new dreams, take on new challenges, and grow stronger through new experiences.

As we step into this year, we carry a promise to value reason, respect different opinions, and think carefully. We hope that our arguments will be strong, our conversations constructive, and our debates kind and thoughtful.

Happy New year!!

16/12/2025

BAUDS- এর ধারাবাহিক সাফল্যের পথে যুক্ত হলো আরেকটি অধ্যায়!

বেগম রোকেয়া ইউনিভার্সিটি ডিবেট ফোরাম (BRUDF) কর্তৃক আয়োজিত "তিস্তা বাঁচাও আন্তঃবিশ্ববিদ্যালয় জাতীয় বিতর্ক প্রতিযোগিতা ২০২৫: BRUDF IV 3.0"-এ নিজেদের দক্ষতার সাক্ষর রেখে এসেছে টিম বাউডিএস বিজয় ৭১। এই প্রতিযোগিতাটি তিস্তা নদীর ন্যায্য পাওনা এবং এর মহাপরিকল্পনা বাস্তবায়নের মতো গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যুতে তরুণদের যুক্ত করার লক্ষ্যে আয়োজিত হয়েছিল।
টুর্নামেন্টে BAUDS-এর প্রতিনিধিত্ব করে আমাদের তিন কৃতি বিতার্কিক— মো: সোলায়মান অপি, রাদ্বীনা খাতুন মুগ্ধ এবং মোঃ রাকিবুল হাসান।
তাদের অদম্য প্রচেষ্টা, তীক্ষ্ণ যুক্তি ও দলগত পারফরম্যান্সের জোরে ৩টি রাউন্ডের মধ্যে তারা ২টি রাউন্ডে অসাধারণ জয় লাভ করে এবং নিজেদের জায়গা করে নেয় কোয়ার্টার ফাইনালে।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সংঘ (BAUDS) গর্বিত— অপি, মুগ্ধ এবং রাকিব-এর এই অসাধারণ অর্জনে। তাদের এই সাফল্য প্রমাণ করে, BAUDS শুধু অংশগ্রহণ করে না, বরং সর্বত্র সফলতার ছাপ রেখে আসে।
তাদের এই প্রচেষ্টা ও সাফল্য নতুন প্রজন্মের বিতার্কিকদের অনুপ্রাণিত করবে।

অভিনন্দন ও শুভকামনা! BAUDS-এর জয়যাত্রা এভাবেই অব্যাহত থাকুক!
.0

15/12/2025

মহান বিজয় দিবসের আন্তরিক শুভেচ্ছা! রক্ত আর ত্যাগ দিয়ে গড়া ১৯৭১-এর বিজয়,
শব্দ, স্বপ্ন ও সাহসী উচ্চারণে আজও আমাদের মধ্যে বাঁচে।
বিজয় মানে শুধু যুদ্ধ জয় নয়,
এটি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর দৃঢ়তা, সত্য বলার সাহস,
ভিন্নমতকে সম্মান করার অটল সংকল্প।
“আমি তোমার কথার সাথে দ্বিমত করতে পারি; কিন্তু তোমার কথা বলার অধিকারের জন্য আমি আমার জীবন দিতে পারি।” -ভলতেয়ার

এই চেতনায় আমরা বিজয়কে রক্ষা করি,
দায়বদ্ধতার সঙ্গে স্মরণ করি বীর শহীদদের,
যাঁরা স্বাধীন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন।

-বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সংঘ
মহান বিজয় দিবস | ১৬ ডিসেম্বর

14/12/2025

শব্দ দিয়ে, চিন্তা দিয়ে, যুক্তি দিয়ে যাঁরা এই স্বাধীন রাষ্ট্রের ভিত গড়েছিলেন
তাঁদের থামিয়ে দেওয়া হয়েছিল আজকের এদিনে কিন্তু তাঁদের আদর্শ থেমে থাকেনি কখনো।
আজ আমরা তাঁদের স্মরণ করি
শোক নয়, দায়বদ্ধতার সঙ্গে।
শহীদ বুদ্ধিজীবীদের প্রতি বিনম্র শ্রদ্ধা।
- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সংঘ

শহীদ বুদ্ধিজীবী দিবস | ১৪ ডিসেম্বর

Photos from Bangladesh Agricultural University Debating Shongho - BAUDS's post 13/12/2025

BAUDS Presents "Strategic Debate Bootcamp" এর সেশন ৫ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে ০৪.১১.২৫ তারিখে। সেশনটি পরিচালনা করেছেন রাকিব হাসান মুবিন।

Photos from Bangladesh Agricultural University Debating Shongho - BAUDS's post 10/12/2025

BAUDS Presents "Strategic Debate Bootcamp" এর সেশন ৪ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে ০৩.১১.২৫ তারিখে। সেশনটি পরিচালনা করেছেন নুবাহ নাশিতা ফারিহাত।

Want your school to be the top-listed School/college in Mymensingh?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address


TSC, Room No. 3, Bangladesh Agricultural University
Mymensingh
2202

Opening Hours

Wednesday 17:00 - 20:00
Thursday 17:00 - 20:00
Sunday 17:00 - 20:00