13/09/2025
শুধু কষ্ট @
আজ আমি কোন প্রেমের কথা বলতে আসি নাই, এসেছি মৃত্যুর সংবাদ দিতে
এই পৃথিবীতে বেঁচে থেকে কি লাভ,দুঃখ যে আমাকে গ্রাস করে ফেলছে মৃত্যু নামক ব্যাধিতে আক্রান্ত করে
কি ভাবে বেঁচে থাকবো পৃথিবীতে তাই আমার প্রশ্ন মহাকালের পানে দুঃখ ছাড়া কি কিছু নেই আমার জীবনে
নাকি দুঃখ তরী বেয়ে আছে আমার জীবনে বন্ধু হয়ে, চিরকাল থাকতে চাই বধূ বেশে
কতো প্রেম বিরহে জ্বলবো,তাই প্রেম কে বিদায় দিতে চাই সকল দাবী ছেড়ে
কিন্তু প্রেম তো বিদায় নিতে চাই না আমার জীবন থেকে কোন এক মুহূর্তের জন্যে
তাই দুঃখের মাঝে প্রেম কে লালন করতে গিয়ে কষ্ট পাই সীমাহীন পৃথিবী আকারে
আকাশের যতো নীল মেঘ আছে তা অর্থহীন মনে হয় তুমি নেই বলে
কোন দিন আর ফিরবো না তোমাদের এই ব্যস্ত দুনিয়ায়, আকাশের তারায় তারায় হারিয়ে থাকবো
তুমি আমায় দেখতে পাবে সেই আগ্রহ থাকবে না আমার,তোমার হতে বহু দূরে থাকবো
খোঁজে পাবে না আমায় কখনো, কোন দিন আর,প্রেম বিরহে বিদায় দিয়েছি পৃথিবী কে
সন্ধ্যা তারায় আমায় দেখো সে তো আমি নই,আমার হারানো স্মৃতি, তাতো আমি ভুলে গেছি
হারানো স্মৃতি মনে করে কষ্ট পেতে চাই না আর,জীবনে তো কষ্ট ছাড়া সুখ পাই নাই
দুঃখের মাঝে সুখ খোঁজে সান্ত্বনা দেয় নিজেকে তারপর কষ্ট এই বুকে, চিতার আগুন সারা জীবনে
তাই আমি হলাম কষ্টের কারখানা সেখানে মানুষ আছে সৌখিন হয়ে কষ্ট বানিয়ে নিতে
বিধাতা কষ্ট ছাড়া কিছু দেয় নাই কিন্তু হতাশার মাঝে আশায় আশায় থাকার অনুপ্রেরণা দিয়েছে
কিন্তু অনুপ্রেরণায় থাকতে থাকতে কতো কষ্ট পাই,প্রেম নেই জীবনে বলে
জীবনের অনেক পথ অতিক্রম করে কষ্টের কাছে পরাজিত হয়ে আজ আমি ক্লান্ত
দুই চোখে ঘুম,না জানি ভাঙ্গবে না কি নাকি, তবে কষ্ট ভুলতে পারছি কিছু টা
হয়তো ঘুমের মধ্যে জীবন নদী পার হচ্ছি,এখন সময় পৃথিবী ছেড়ে না ফেরার দেশে হারিয়ে যাবো
পৃথিবীতে আসবো কষ্ট পেতে, তুমি ভালো থাকো মনের মানুষ কে নিয়ে, আমি তোমার পর