Police lines high school, Mymensingh

Police lines  high school, Mymensingh education is done here

23/09/2026

22/09/2026

゚

21/09/2026

20/09/2026

゚

আজ ময়মনসিংহ স্টেডিয়ামে অনুষ্ঠিত হলো জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ প্রতিযোগিতা-২০২৬ইং এর উদ্ভোদন অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানে...
19/09/2026

আজ ময়মনসিংহ স্টেডিয়ামে অনুষ্ঠিত হলো জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ প্রতিযোগিতা-২০২৬ইং এর উদ্ভোদন অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানে পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, ময়মনসিংহ এর শিক্ষার্থীরা ডিসপ্লে প্রদর্শন করে এরই কিছু খন্ড চিত্র

19/09/2026

18/09/2026

এতদ্বারা পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, ময়মনসিংহ এর অধ্যয়নরত সাধারণ  ও কারিগরী শাখার  নবম এবং দশম শ্রেণির শিক্ষার্থীদের অবগ...
17/09/2026

এতদ্বারা পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, ময়মনসিংহ এর অধ্যয়নরত সাধারণ ও কারিগরী শাখার নবম এবং দশম শ্রেণির শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, অনিবার্য কারণবশত আগামী ১৯/০৯/২০২৬ ইং তারিখের বাংলা ১ম ও ২য় পত্র বিষয়ের মাসিক পরীক্ষা-২ আগামী ২৭/০৯/২০২৬ ইং তারিখ রবিবার অনুষ্ঠিত হবে। বিষয়টি অতীব জরুরি
নির্দেশক্রমে,
যথাযথ কর্তৃপক্ষ

17/09/2026

゚

সাইবার অপরাধ: 💻আধুনিক বিশ্বের এক নীরব হুমকিবর্তমান তথ্যপ্রযুক্তির যুগে ইন্টারনেট আমাদের জীবনকে করেছে সহজ, দ্রুত ও গতিশীল...
16/09/2026

সাইবার অপরাধ: 💻
আধুনিক বিশ্বের এক নীরব হুমকি
বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে ইন্টারনেট আমাদের জীবনকে করেছে সহজ, দ্রুত ও গতিশীল। শিক্ষা, ব্যবসা, যোগাযোগ, ব্যাংকিং—প্রায় প্রতিটি ক্ষেত্রেই আমরা প্রযুক্তির ওপর নির্ভরশীল। কিন্তু প্রযুক্তির এই সুবিধার পাশাপাশি বেড়ে চলেছে সাইবার অপরাধ। ব্যক্তিগত তথ্য চুরি থেকে শুরু করে অনলাইন প্রতারণা—বিভিন্নভাবে মানুষ সাইবার অপরাধের শিকার হচ্ছে।
🖥️সাইবার অপরাধ কী?
কম্পিউটার, মোবাইল, ইন্টারনেট বা অন্য কোনো ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে সংঘটিত অপরাধকে সাধারণভাবে সাইবার অপরাধ বলা হয়। অপরাধীরা মানুষের ব্যক্তিগত তথ্য, অর্থ, অ্যাকাউন্ট বা ডিজিটাল সম্পদে অননুমোদিতভাবে প্রবেশ করে ক্ষতি করার চেষ্টা করে।
সাইবার অপরাধের ধরন➡️
সাইবার অপরাধের মধ্যে রয়েছে—ফিশিং, অনলাইন প্রতারণা, অ্যাকাউন্ট হ্যাকিং, পরিচয় চুরি, ম্যালওয়্যার ছড়ানো, সাইবার বুলিং, ভুয়া ওয়েবসাইট তৈরি এবং ব্যক্তিগত তথ্যের অপব্যবহার। অনেক সময় অপরাধীরা লোভনীয় পুরস্কার, চাকরির সুযোগ বা জরুরি বার্তার কথা বলে মানুষের কাছ থেকে পাসওয়ার্ড, OTP বা ব্যাংকিং তথ্য সংগ্রহ করে।
কীভাবে নিরাপদ থাকব?
সাইবার অপরাধ থেকে নিরাপদ থাকতে আমাদের কিছু অভ্যাস গড়ে তুলতে হবে।
👉শক্তিশালী ও আলাদা পাসওয়ার্ড ব্যবহার করতে হবে।সম্ভব হলে Two-Factor Authentication (2FA) চালু রাখতে হবে।
👉অপরিচিত লিংক, ফাইল বা ই-মেইলে ক্লিক করার আগে যাচাই করতে হবে।
👉কারও সঙ্গে পাসওয়ার্ড, OTP বা গোপন তথ্য শেয়ার করা যাবে না।
👉সামাজিক যোগাযোগমাধ্যমে অতিরিক্ত ব্যক্তিগত তথ্য প্রকাশ করা উচিত নয়।
👉সন্দেহজনক ওয়েবসাইট বা অ্যাপ ব্যবহারের আগে তার সত্যতা যাচাই করতে হবে।

📌সাইবার অপরাধ প্রতিরোধে শুধু প্রযুক্তিগত জ্ঞানই যথেষ্ট নয়; প্রয়োজন সচেতনতা ও সতর্কতা। একটি ভুল ক্লিকও কখনো কখনো বড় ধরনের ক্ষতির কারণ হতে পারে। তাই প্রযুক্তি ব্যবহার করব, কিন্তু চোখ-কান খোলা রেখে। সচেতন ব্যবহারকারীই পারে নিজের ডিজিটাল জীবনকে নিরাপদ রাখতে এবং সাইবার অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে।

Address

Mymensingh

Website

Alerts

Be the first to know and let us send you an email when Police lines high school, Mymensingh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share