Department of Law & Justice, Jatiya Kabi Kazi Nazrul Islam University

Department of Law & Justice, Jatiya Kabi Kazi Nazrul Islam University Department of Law and Justice at JKKNIU promotes excellence in Legal Education, Research and Justice.

প্রেস বিজ্ঞপ্তিগত ০৬/০৫/২০২৬ খ্রি. বুধবার অনুষ্ঠিত হয়ে গেল নজরুল বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগে নবীন বরণ ও বিদায় সংব...
09/05/2026

প্রেস বিজ্ঞপ্তি

গত ০৬/০৫/২০২৬ খ্রি. বুধবার অনুষ্ঠিত হয়ে গেল নজরুল বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগে নবীন বরণ ও বিদায় সংবর্ধনা।

(নজরুল বিশ্ববিদ্যালয়, ত্রিশাল): জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগের ২০২৪-২০২৫, ২০২৩-২০২৪, ২০২২-২০২৩ ও ২০২১-২০২২ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন এবং এল এল এম ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পুরনো কনফারেন্স কক্ষে ৬ মে ২০২৬ তারিখ বুধবার সকালে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম নবীন ও বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘তোমরা সাধারণ জনগণের থেকে অনেক বেশি মেধাবী ও জ্ঞানী। তাই তোমাদের দায়িত্বও সাধারণ জনগণের থেকে অনেক বেশি। আমি শুনেছি তোমাদের বিভাগের সাবেক শিক্ষার্থীরা দেশের বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে। তোমরাও ভবিষ্যতে দক্ষতার প্রদর্শনের মধ্য দিয়ে অনেক ভালো জায়গায় থাকবে বলে বিশ্বাস করি। তবে আমি আশা করি তোমরা তোমাদের পেশায় অনেক মানবিক হবে। শুধু পারিশ্রমিকের দিকে না তাকিয়ে, ন্যায় বিচার প্রতিষ্ঠায় কাজ করবে এবং মানুষের কল্যাণে কাজ করবে। আমাদের দেশের অনেক দরিদ্র জনগণ রয়েছে, তাদের জন্য ন্যায় বিচার নিশ্চিত করার দায়িত্ব তোমাদের। সেইসকল দরিদ্র জনগণকে সচেতন করা এবং আইনি সহায়তা যত সহজে দেওয়া যায়, তা দেওয়ার মতো মানবিক মূল্যবোধ তোমাদের মধ্যে থাকতে হবে।’

মাননীয় উপাচার্য আরও বলেন, জ্ঞানার্জনের কোন বিকল্প নেই। তোমাদের প্রচুর পড়াশোনা করতে হবে, তবেই তোমরা ভালো আইনজ্ঞ হতে পারবে। সবশেষে তোমাদের সার্বিক মঙ্গল কামনা করছি।’

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী ও আইন অনুষদের ডিন মুহাম্মদ ইরফান আজিজ। আইন ও বিচার বিভাগের বিভাগীয় প্রধান মো. আসাদুজ্জামান (নিউটন) এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সহযোগী অধ্যাপক মো. আহসান কবীর। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইন ও বিচার বিভাগের সহকারী অধ্যাপক মো. মনির আলম এবং অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন একই বিভাগের সহকারী অধ্যাপক অরিন্দম বিশ্বাস। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

প্রেস বিজ্ঞপ্তিজাতীয় কবি -এর আইন ও বিচার বিভাগে “Legal Research in Bangladesh: Methodologies, Challenges and Emerging Tr...
07/05/2026

প্রেস বিজ্ঞপ্তি

জাতীয় কবি -এর আইন ও বিচার বিভাগে “Legal Research in Bangladesh: Methodologies, Challenges and Emerging Trends” শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের আইন বিভাগের প্রফেসর ড. মো. আব্দুল আওয়াল খান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন অনুষদের ডিন মুহাম্মদ ইরফান আজিজ।
আইন ও বিচার বিভাগের বিভাগীয় প্রধান মো. আসাদুজ্জামান (নিউটন)-এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বিভাগের সহযোগী অধ্যাপক মো. আহসান কবীর। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক মো. মনির আলম।
সেমিনারে আরও উপস্থিত ছিলেন আইন ও বিচার বিভাগের সহকারী অধ্যাপক অরিন্দম বিশ্বাস এবং বিভাগের ৩য় বর্ষ, ৪র্থ বর্ষ ও মাস্টার্সের শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠানে বাংলাদেশের আইন গবেষণার পদ্ধতি, বিদ্যমান চ্যালেঞ্জ এবং সমসাময়িক প্রবণতা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা গবেষণাভিত্তিক আইন শিক্ষা ও বিচারব্যবস্থার উন্নয়নে কার্যকর গবেষণার গুরুত্ব তুলে ধরেন।

প্রেস বিজ্ঞপ্তিজাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগে “Strengthening Legal Research Skills for Pu...
07/05/2026

প্রেস বিজ্ঞপ্তি
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগে “Strengthening Legal Research Skills for Pursuing Higher Degrees and Publishing in Impact Journals” শীর্ষক একটি কর্মশালা ০৭-০৬-২০২৬ খ্রি. বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন -এর আইন বিভাগের প্রফেসর ড. মো. আব্দুল আওয়াল খান। তিনি উচ্চশিক্ষা অর্জন এবং আন্তর্জাতিক মানসম্পন্ন জার্নালে গবেষণাপত্র প্রকাশের ক্ষেত্রে কার্যকর গবেষণা দক্ষতা উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন অনুষদের ডিন মুহাম্মদ ইরফান আজিজ। তিনি উচ্চতর শিক্ষা গ্রহণে গবেষণাভিত্তিক শিক্ষা ও আন্তর্জাতিক প্রকাশনায় শিক্ষকদের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য বিভিন্ন প্রতিকূলতা ও সমাধানের ওপর গুরুত্বারোপ করেন।
কর্মশালায় সভাপতিত্ব করেন আইন ও বিচার বিভাগের বিভাগীয় প্রধান মো. আসাদুজ্জামান (নিউটন)। তিনি বিভাগের একাডেমিক ও গবেষণা কার্যক্রমকে আরও সমৃদ্ধ করতে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন। এ সময় আইন ও বিচার বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

শোকবার্তা গভীর শোক ও অত্যন্ত দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে যে, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগ...
03/05/2026

শোকবার্তা

গভীর শোক ও অত্যন্ত দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে যে, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগের সম্মানিত শিক্ষক জনাব কাজী ইকরামুল হক আশিক স্যারের শ্রদ্ধেয় পিতা অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক জনাব কাজী ইমদাদুল হক আজ বিকাল ৫:১০ মিনিটে নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আইন ও বিচার বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী তাঁর মৃত্যুতে গভীরভাবে শোকাহত। আমরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

আইন ও বিচার বিভাগ
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়

Congratulations to Mahabub Alam Patwary  for being selected as one of only 20 Law students Nationwide to attend the pres...
29/04/2026

Congratulations to Mahabub Alam Patwary for being selected as one of only 20 Law students Nationwide to attend the prestigious DRAPAC Bangladesh National Convening 2026!

Held on 28 April 2026 at the Bangladesh China Friendship Conference Center, Dhaka, the event focused on Critical Digital Rights Issues. Organized by Digitally Right in collaboration with EngageMedia, Transparency International Bangladesh (TIB), and iSocial-DNET, the convening gathered diverse stakeholders to discuss inclusive policy-making.

Mahabub proudly represented the Department of Law & Justice, Jatiya Kabi Kazi Nazrul Islam University on this significant platform.

ভর্তি বিজ্ঞপ্তি !!! (সংশোধিত)জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ত্রিশাল, ময়মনসিংহ-২২২৪আইন অনুষদে LLM (Profession...
11/04/2026

ভর্তি বিজ্ঞপ্তি !!! (সংশোধিত)

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়
ত্রিশাল, ময়মনসিংহ-২২২৪

আইন অনুষদে LLM (Professional) প্রোগ্রামে ভর্তি আবেদন চলমান।

সেশন: Summer Semester-2026 (মে-আগস্ট)

LLM (Professional) আবেদনের যোগ্যতা:
অনুমোদিত যে কোন বিশ্ববিদ্যালয় হতে চার বছর মেয়াদী এলএলবি (স্নাতক) অথবা অনুমোদিত আইন কলেজ থেকে এলএলবি ডিগ্রি (২ বছর) (পাস) থাকতে হবে।
(শুধুমাত্র আইনের শিক্ষার্থীদের জন্য এবং এটা মাস্টার্স প্রোগ্রাম)

প্রোগ্রামের মেয়াদ: স্নাতক/সমমান ডিগ্রিধারীদের জন্য ১ (এক) বছর মেয়াদ এবং ডিগ্রি (পাস) কোর্সধারীদের জন্য প্রোগ্রামের মেয়াদ ২ (দুই) বছর।

আবেদনের নিয়মাবলী: অফিস চলাকালে ১০০০.০০ (এক হাজার) টাকা সোনালী ব্যাংকের জাককানইবি শাখায় নির্ধারিত হিসাব নম্বরে জমা দিয়ে অনুষদীয় অফিস হতে আবেদন ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে। এছাড়াও বিকাশ/নগদ একাউন্টে-+8801794092066 আবেদন ফি ১০২০ টাকা পরিশোধ করে ই-মেইল ([email protected]) এর মাধ্যমেও আবেদন ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে। ই-মেইলে আবেদন প্রেরণের জন্য প্রয়োজনীয় যোগাযোগ: মোবাইল-+8801794092066

বিশেষ প্রয়োজনে মোবাইল (শিক্ষক) :
01521108279
01762781216
01758735939
01717749755
01735235168
01921991682
01521474093

আবেদনপত্র সংগ্রহ ও জমাদান: ২২ এপ্রিল ২০২৬ খ্রি. পর্যন্ত।
ভর্তি পরীক্ষা সময়: ২৪ এপ্রিল ২০২৬ খ্রি.

ভর্তি পরীক্ষার স্থান: আইন ও বিচার বিভাগ, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়

©উভয় প্রোগ্রামের ক্লাসসমূহ ময়মনসিংহ শহরে শুক্রবার ও শনিবার অনুষ্ঠিত হবে।
®বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করুন www. jkkniu. edu. bd /

ভর্তি বিজ্ঞপ্তি !!! (সংশোধিত)জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ত্রিশাল, ময়মনসিংহ-২২২৪আইন অনুষদে LLM (Profession...
02/04/2026

#

Dept. of Law and Justice : A rising centre of legal education at JKKNIUThanks to "The Country Today"Special Thanks to ou...
13/03/2026

Dept. of Law and Justice : A rising centre of legal education at JKKNIU

Thanks to "The Country Today"
Special Thanks to our student who wrote the feature article..

আজ ৪ মার্চ ২০২৬ খ্রি. জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ...
04/03/2026

আজ ৪ মার্চ ২০২৬ খ্রি. জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পবিত্র মাহে রমজান উপলক্ষে আয়োজিত এই মাহফিলটি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরিবেশকে সৌহার্দপূর্ণ ও মহিমান্বিত করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন অনুষদের ডীন জনাব মুহাম্মদ ইরফান আজিজ। সভাপতিত্ব করেন আইন ও বিচার বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক জনাব মো. আসাদুজ্জামান (নিউটন)। এছাড়াও অনুষ্ঠানে বিভাগের অন্যান্য শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন। দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিভাগের সহকারী অধ্যাপক জনাব মো. মনির আলম এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিভাগের সহকারী অধ্যাপক জনাব অরিন্দম বিশ্বাস।

এবারে আয়োজনে ২৫০ এর বেশি শিক্ষার্থী উক্ত দোয়া ও ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন। দোয়া মাহফিলে দেশ, জাতি এবং শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

অনুষ্ঠান শেষে উপস্থিত শিক্ষক ও শিক্ষার্থীরা বলেন, এ ধরনের আয়োজন শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করে এবং নৈতিক ও মানবিক মূল্যবোধ চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

উল্লেখ্য, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়-এর আইন ও বিচার বিভাগ প্রতিবছরই ধর্মীয় ও সামাজিক নানা আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের সঙ্গে সম্পৃক্ততা বজায় রেখে চলেছে।

আইন ও বিচার বিভাগের কোর্সভিত্তিক সেমিনার অনুষ্ঠিতজাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগের উদ্যোগে ...
04/03/2026

আইন ও বিচার বিভাগের কোর্সভিত্তিক সেমিনার অনুষ্ঠিত

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগের উদ্যোগে কোর্সভিত্তিক এক গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। “অপরাধী সংশোধন, প্রশিক্ষণ ও পুনর্বাসন (আফটার কেয়ার সার্ভিসেস): বাংলাদেশ প্রেক্ষিত” শীর্ষক এই সেমিনারটি ৪ঠা মার্চ ২০২৬ (বুধবার) সকাল ১০:৩০ মিনিটে বিভাগের মুটকোর্ট রুমে অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আসাদুজ্জামান, প্রবেশন অফিসার, ময়মনসিংহ। তিনি তাঁর বক্তব্যে বাংলাদেশে অপরাধী সংশোধন ব্যবস্থার বর্তমান অবস্থা, প্রবেশন কার্যক্রমের বাস্তব অভিজ্ঞতা এবং কারাভোগ-পরবর্তী পুনর্বাসনের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, অপরাধ দমনের পাশাপাশি অপরাধীদের সংশোধন ও সমাজে পুনঃএকীভূত করার কার্যকর উদ্যোগ গ্রহণ অত্যন্ত জরুরি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুহাম্মদ ইরফান আজিজ, ডিন, আইন অনুষদ। তিনি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি ব্যবহারিক ও মানবিক দৃষ্টিভঙ্গি অর্জনের ওপর গুরুত্বারোপ করেন এবং এ ধরনের সেমিনার আয়োজনের জন্য বিভাগকে ধন্যবাদ জানান।
সেমিনারের সভাপতিত্ব করেন মোঃ আসাদুজ্জামান (নিউটন), বিভাগীয় প্রধান, আইন ও বিচার বিভাগ। তিনি বলেন, কোর্সভিত্তিক এ ধরনের সেমিনার শিক্ষার্থীদের বাস্তবমুখী জ্ঞান অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং ভবিষ্যতে আরও গবেষণাভিত্তিক আলোচনা আয়োজন করা হবে।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন মোঃ আহসান কবীর, সহযোগী অধ্যাপক, আইন ও বিচার বিভাগ। তিনি সেমিনারের প্রেক্ষাপট ও উদ্দেশ্য তুলে ধরেন এবং সকল অতিথি ও শিক্ষার্থীদের আন্তরিক ধন্যবাদ জানান।
সেমিনারে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ আগ্রহী শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। প্রাণবন্ত আলোচনা ও অংশগ্রহণের মধ্য দিয়ে সেমিনারটি সফলভাবে সম্পন্ন হয়।

ভর্তি বিজ্ঞপ্তি !!! (সংশোধিত)জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ত্রিশাল, ময়মনসিংহ-২২২৪আইন অনুষদে LLM (Profession...
01/03/2026

ভর্তি বিজ্ঞপ্তি !!! (সংশোধিত)

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়
ত্রিশাল, ময়মনসিংহ-২২২৪

আইন অনুষদে LLM (Professional) প্রোগ্রামে ভর্তি আবেদন চলমান।

সেশন: Summer Semester-2026 (মে-আগস্ট)

LLM (Professional) আবেদনের যোগ্যতা:
অনুমোদিত যে কোন বিশ্ববিদ্যালয় হতে চার বছর মেয়াদী এলএলবি (স্নাতক) অথবা অনুমোদিত আইন কলেজ থেকে এলএলবি ডিগ্রি (২ বছর) (পাস) থাকতে হবে।
(শুধুমাত্র আইনের শিক্ষার্থীদের জন্য এবং এটা মাস্টার্স প্রোগ্রাম)

প্রোগ্রামের মেয়াদ: স্নাতক/সমমান ডিগ্রিধারীদের জন্য ১ (এক) বছর মেয়াদ এবং ডিগ্রি (পাস) কোর্সধারীদের জন্য প্রোগ্রামের মেয়াদ ২ (দুই) বছর।

আবেদনের নিয়মাবলী: অফিস চলাকালে ১০০০.০০ (এক হাজার) টাকা সোনালী ব্যাংকের জাককানইবি শাখায় নির্ধারিত হিসাব নম্বরে জমা দিয়ে অনুষদীয় অফিস হতে আবেদন ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে। এছাড়াও বিকাশ/নগদ একাউন্টে-+8801794092066 আবেদন ফি ১০২০ টাকা পরিশোধ করে ই-মেইল ([email protected]) এর মাধ্যমেও আবেদন ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে। ই-মেইলে আবেদন প্রেরণের জন্য প্রয়োজনীয় যোগাযোগ: মোবাইল-+8801794092066

বিশেষ প্রয়োজনে মোবাইল (শিক্ষক) :
01521108279
01762781216
01758735939
01717749755
01735235168
01921991682
01521474093

আবেদনপত্র সংগ্রহ ও জমাদান: ৩১ মার্চ ২০২৬ খ্রি. পর্যন্ত।
ভর্তি পরীক্ষা সময়: এপ্রিল মাসে (পরবর্তীতে সুনির্দিষ্ট তারিখ জানানো হবে)

ভর্তি পরীক্ষার স্থান: আইন ও বিচার বিভাগ, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়

©উভয় প্রোগ্রামের ক্লাসসমূহ ময়মনসিংহ শহরে শুক্রবার ও শনিবার অনুষ্ঠিত হবে।
®বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করুন www. jkkniu. edu. bd /

#

Address

Trishal, Mymensing
Mymensingh
2224

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801300098534

Alerts

Be the first to know and let us send you an email when Department of Law & Justice, Jatiya Kabi Kazi Nazrul Islam University posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Department of Law & Justice, Jatiya Kabi Kazi Nazrul Islam University:

Shortcuts

Share

Category