Tuition Lagbe

Tuition Lagbe

Share

First Website Based Tutor/Trainer Provider Service Platform in Mymensingh

17/06/2022

█▒▒▒ ব্রেকিং নিউজ ▒▒▒█
***সিলেটে বন্যার কারণে সারা দেশে ১৯ জুন থেকে শুরু হতে যাওয়া এসএসসি পরীক্ষা স্থগিত।

20/02/2022

tuitionlagbe.com এর পক্ষ থেকে "আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২২" এ সকল ভাষা শহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা এবং সকলকে শুভেচ্ছা।

🖤🖤

02/02/2022

tuitionlagbe.com শুধুই একটি ওয়েবসাইট নাকি একটি কার্যকরী টিউশন সার্ভিস প্লাটফর্ম?

ইতিমধ্যেই আপনারা আমাদের ওয়েবসাইট, ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপের সাথে পরিচিত হয়েছেন। তবে অনেকের মনেই আমাদের কার্যক্রম নিয়ে নানান প্রশ্ন এবং সংশয় রয়েছে। আজকে সেই সব কিছুর উত্তর নিয়েই এসেছি আমরা।

"টিউশন লাগবে" ময়মনসিংহের সর্বপ্রথম ওয়েবসাইট ভিত্তিক টিউশন সার্ভিস প্লাটফর্ম। আমরা ইতিমধ্যে আমাদের কার্যক্রম শুরু করেছি।

টিউটর প্রোফাইলঃ
আমাদের ওয়েবসাইটে আপনারা যারা টিউটর হিসেবে রেজিষ্ট্রেশন করেছেন তাদের টিউটর প্রোফাইল আপডেট করা হয়েছে। টিউটর প্রোফাইলে আপনাদের দেয়া তথ্য এবং ছবি যুক্ত করা হয়েছে। শিক্ষার্থী এবং তাদের অভিভাবকদের জন্য রয়েছে এই টিউটর প্রোফাইল থেকে নিজেদের পছন্দ ও চাহিদামতো শিক্ষক নির্বাচনের সুযোগ।

ডেমো ক্লাসঃ
টিউটর রেজিষ্ট্রেশন ফর্মে একটি সেকশনে আপনারা ডেমো ক্লাস নিতে ইচ্ছুক কিনা তা জানতে চাওয়া হয়েছিলো। এক্ষেত্রে আপনারা যে বিষয় পড়াতে চান সেই বিষয় বা বিষয়গুলোর এক বা একাধিক ডেমো ক্লাস ভিডিও করতে পারবেন যা আমাদের ওয়েবসাইট এবং ফেসবুকে গ্রুপে আপলোড করা হবে। শিক্ষার্থী এবং অভিভাবকরা এই ডেমো ক্লাস দেখে পছন্দমতো শিক্ষক নির্বাচন করতে পারবেন।

স্টুডেন্ট রেজিষ্ট্রেশন ফর্মঃ
টিউটর রেজিষ্ট্রেশনের অনুরূপ পদ্ধতি স্টুডেন্ট রেজিস্ট্রেশনের ক্ষেত্রেও। শিক্ষার্থী বা অভিভাবকরা এই ফর্মটি পূরণের পর আমরা ফোন কলের মাধ্যমে তাদের সাথে যোগাযোগ করা হবে।

টিউশনি বন্টনঃ
এক্ষেত্রে কোনো টিউশনির জন্য আমাদের ফেসবুক পেজ বা গ্রুপে কোনো প্রকার পোস্ট দেয়া হবে না। আপনাদের টিউটর প্রোফাইল অনুযায়ী মেইল এবং ফোন কলের মাধ্যমে আপনাদের সাথে যোগাযোগ করা হবে। এক্ষেত্রে শিক্ষার্থী বা অভিভাবকরা ডেমো ক্লাস বা টিউটর প্রোফাইল দেখে নির্দিষ্ট কোনো একজন শিক্ষক নির্বাচন করলে সরাসরি তার সাথে যোগাযোগ করা হবে। এক্ষেত্রে আপনাদের কাঙ্ক্ষিত বেতনের বিষয়টিও বিবেচনায় রাখা হবে।
উদাহরণস্বরূপ- পঞ্চম শ্রেনীর গণিত বিষয়ের একটি টিউশনির জন্য আপনারা যারা পঞ্চম শ্রেনীর গণিত বিষয়টি ফর্মে যুক্ত করেছেন তাদের সাথেই যোগাযোগ করা হবে।

ফেসবুক পেজ এবং গ্রুপঃ
আমাদের ফেসবুক পেজ থেকে আমাদের সকল কাজের আপডেট আপনাদের অবগত করা হবে। ফেসবুক গ্রুপটিতে আপনাদের ডেমো ক্লাসগুলো আপলোড করা হবে। এছাড়াও আপনারা আমাদের কার্যক্রম সম্পর্কিত যেকোনো মতামত বা অনুভূতি প্রকাশ করতে পারবেন পোস্টের মাধ্যমে।

ধন্যবাদ🖤

FB Group link: https://www.facebook.com/groups/327151545986006/?ref=share

Stay tuned with tuitionlagbe.com.🌼

25/01/2022

"CHECK YOUR E-MAILS"

গতকাল থেকে এখন পর্যন্ত যারা tuitionlagbe.com এ টিউটর ফর্ম ফিলআপ করছেন তারা দয়া করে আপনাদের ইমেইল চেক করুন।

যারা রেজিষ্ট্রেশনের পরেও ইমেইল পাননি তারা নিচের কমেন্ট বক্সে কমেন্ট করুন।

এছাড়া যেকোনো প্রশ্নের উত্তর জানতে আমাদের পেজের ইনবক্সে যোগাযোগ করতে পারেন।

ধন্যবাদ🖤🖤

24/01/2022

📣📣 We are now Open 📣📣

আমাদের ওয়েবসাইটে শিক্ষার্থী এবং শিক্ষকদের জন্য আলাদা দুটি অপশন রয়েছে যেখানে আপনাদের শিক্ষার্থী এবং শিক্ষক হিসেবে আলাদাভাবে রেজিস্ট্রেশন করতে পারবেন।
প্লে থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত এবং এডমিশন টেস্টের যেকোনো বিষয়ের জন্যই শিক্ষক/শিক্ষিকারা রেজিস্ট্রেশন করতে পারবেন।
Website এ visit করতে ক্লিক করুন নিচের লিংক এ- www.tuitionlagbe.com

21/01/2022

আসসালামু আলাইকুম,

"টিউশন লাগবে" একটি ওয়েবসাইট বেইজড টিউশন সার্ভিস প্লাটফর্ম। আমরা প্রাথমিকভাবে শিক্ষানগরী ময়মনসিংহে আমাদের কাজ শুরু করেছি।

"টিউশন লাগবে" ময়মনসিংহ শহরের সর্বপ্রথম ওয়েবসাইট ভিত্তিক টিউশন সার্ভিস। বাসায় যেয়ে পড়ানোর পাশাপাশি এখানে অনলাইন টিউশনির জন্য শিক্ষকের ব্যবস্থাও রয়েছে। এছাড়াও রয়েছে আপনাদের পছন্দমতো গৃহশিক্ষক নির্বাচনের সুব্যবস্থা। আমাদের ওয়েবসাইটে তালিকাবদ্ধ শিক্ষকদের থেকে আপনারা আপনাদের পছন্দমতো শিক্ষক নির্বাচন করতে পারবেন। এক্ষেত্রে ওয়েবসাইট এবং "টিউশন লাগবে"-এর ফেসবুক পেজ ও গ্রুপে আপলোড করা শিক্ষকদের ক্লাস লেকচার ভিডিওর মাধ্যমে আপনারা সহজেই আপনার সন্তানের জন্য উপযুক্ত শিক্ষক নির্বাচন করতে পারবেন।

এটি শুধুমাত্র শিক্ষার্থীদের তাদের প্রয়োজন অনুযায়ী গৃ্হশিক্ষকই খুঁজে দেবে না। চাইলে আপনিও পারবেন শিক্ষক হিসেবে আমাদের এই অনলাইন টিউশন সার্ভিস প্লাটফর্মের অংশ হতে। এজন্য আপনাকে আমাদের ওয়েবসাইটে শিক্ষক হিসেবে রেজিস্ট্রেশন করতে হবে।
আমাদের ওয়েবসাইটে শিক্ষার্থী এবং শিক্ষকদের জন্য আলাদা দুটি অপশন রয়েছে যেখানে আপনাদের শিক্ষার্থী এবং শিক্ষক হিসেবে আলাদাভাবে রেজিস্ট্রেশন করতে পারবেন।

প্লে থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত এবং এডমিশন টেস্টের যেকোনো বিষয়ের জন্যই শিক্ষক/শিক্ষিকারা রেজিস্ট্রেশন করতে পারবেন।

খুব শীঘ্রই আমরা আমাদের কার্যক্রম শুরু করতে যাচ্ছি। "টিউশন লাগবে" নিয়ে যেকোনো প্রশ্নের উত্তর জানতে আপনারা আমাদের পেজের ইনবক্সে যোগাযোগ করতে পারেন এবং পরবর্তী কার্যক্রম সম্পর্কে জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপে।

ধন্যবাদ।

Want your school to be the top-listed School/college in Mymensingh?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Address


Mymensingh
2200