08/12/2022
কিছু গুরুত্বপূর্ণ আপডেট -
💥 বিবিসির ২০২২ সালের বিশ্বের অনুপ্রেরণাদায়ী ও প্রভাবশালী ১০০ নারীর তালিকায় স্থান পেলেন- বাংলাদেশের ময়মনসিংহের সানজিদা ইসলাম।
💥২০২২ সালে বিশ্বজুড়ে মানুষ গুগলে সবচেয়ে বেশি সার্চ করেছে- ‘ওয়ার্ডল’ (Wordle) শব্দটি। ‘ওয়ার্ডল’ একটি অনলাইন পাজল গেম।
💥বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় এর নাম-‘মানদৌস’।মানদৌসের নাম দিয়েছে-সংযুক্ত আরব আমিরাত।আরবি ‘মানদৌস’ অর্থ-গয়না বা ধনদৌলতের বাক্স।
💥টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার ২০২২’ মনোনীত হয়েছেন- ইউক্রেনের প্রেসিডেন্ট ‘ভলোদিমির জেলেনস্কি’।
💥পেরুর প্রেসিডেন্ট ‘পেদ্রো কাস্তিলো’ অভিশংসিত হওয়ার পর পেরুর নতুন (প্রথম নারী) প্রেসিডেন্ট হলেন- দিনা বলুয়ার্তে (৭ ডিসেম্বর)।
💥বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক হিসেবে নিয়োগ পেলেন-প্রধানমন্ত্রীর বিদায়ী মুখ্য সচিব : ‘আহমদ কায়কাউস’।
💥কাতার বিশ্বকাপে প্রথম খেলোয়াড় হিসেবে হ্যাট্রিক করলেন- পর্তুগালের ‘গনসালো রামোস’(সুইজারল্যান্ডের বিপক্ষে, বিশ্বকাপ অভিষেক ম্যাচে)।
💥'গ্লোবাল অ্যাম্বাসেডর ফর ডায়াবেটিস’ উপাধিতে ভূষিত হলেন- বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।