দারুল ইছলাহ্ ছাইফুলিয়া মডেল মাদ্রাসা

  • Home
  • Bangladesh
  • Mymensingh
  • দারুল ইছলাহ্ ছাইফুলিয়া মডেল মাদ্রাসা

দারুল ইছলাহ্ ছাইফুলিয়া মডেল মাদ্রাসা Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from দারুল ইছলাহ্ ছাইফুলিয়া মডেল মাদ্রাসা, Educational consultant, শম্ভুগঞ্জ গোলচত্তর, নেত্রকোনা রোড, সিটি কর্পোরেশন ময়মনসিংহ, Mymensingh.

প্রতিষ্ঠাতা ও পরিচালক- আলহাজ্ব হযরত মাওলানা মুফতী MD Jahangir Alam সাহেব।
ইলম, আমল,আখলাক ও আধুনিক শিক্ষার সমন্বয়ে একটি দ্বীনি প্রতিষ্ঠান।
আবাসিক, অনাবাসিক ডে-কেয়ার

ভর্তি চলছে! ভর্তি চলছে! ভর্তি চলছে!দারুল ইছলাহ্ ছাইফুলিয়া মডেল মাদ্রাসা একটি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠাননিরিবিলি পরিবেশে অ...
29/03/2026

ভর্তি চলছে! ভর্তি চলছে! ভর্তি চলছে!
দারুল ইছলাহ্ ছাইফুলিয়া মডেল মাদ্রাসা
একটি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান
নিরিবিলি পরিবেশে অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা পরিচালিত এবং যুগ উপযোগী আমাদের শিক্ষা কাঠামো।

আচ্ছালামুয়ালাইকুম!
আপনার সন্তানকে ইলম, আমল, আখলাক ও আধুনিক শিক্ষায় গড়ে তোলা আপনার একান্ত দায়িত্ব।

#আমাদের_বিভাগসমূহঃ-
💫 নূরানী বিভাগ-প্লে হতে ৩য় শ্রেণি
💫 নাজেরা বিভাগ।
💫 ইন্টারন্যাশনাল হিফয বিভাগ এবং
💫 #কিতাব_বিভাগ - হেদায়াতুন নাহু (দাখিল) কওমী ও আলিয়া মাদ্রাসার সিলেবাসের সমন্বয়ে যুগ উপযোগী সিলেবাস। আলিয়ায় বোর্ড পরীক্ষার সুব্যবস্থা।
(হাফেজ ছাত্রদেরকে অষ্টম শ্রেণীর উপযোগী করে তোলা) #বালক_বালিকা পৃথক শাখা।

# অত্র প্রতিষ্ঠানটি সার্বক্ষণিক সিসি ক্যামেরার দ্বারা নিয়ন্ত্রিত ও সার্বক্ষণিক বিদ্যুতের সুব্যবস্থা

#শিক্ষাস্তর_ও_সিলেবাস:-
অত্র প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম তিনটি স্তরে বিভক্ত থাকবে। প্রথম স্তর প্লে শ্রেণী হতে তৃতীয় শ্রেণি পর্যন্ত স্ট্যান্ডার্ড নূরানী পদ্ধতিতে। যেখানে ছাত্র-ছাত্রীরা সহীহ শুদ্ধ ভাবে কোরআন তেলাওয়াত শিক্ষাদানের পাশাপাশি বাংলা,ইংরেজি,গণিত বিষয়ে পরিপূর্ণ পাঠদান।
এস্তরের উত্তীর্ণ শিক্ষার্থী ইচ্ছা করলে সরাসরি হিফজ বিভাগে ভর্তি হতে পারবে আলাদা নাজেরা পড়ার প্রয়োজন হবে না
তাছাড়া স্কুল অথবা আলিয়া মাদ্রাসা অথবা কিতাব বিভাগে কওমি মাদ্রাসায় ভর্তি করতে পারবেন।

#নূরানী_বিভাগের_বিশেষ_আকর্ষণ:-
# তাজবীদ সহ বিশুদ্ধ কোরআন তেলাওয়াত শিক্ষা।
# কোরআন শরীফের গুরুত্বপূর্ণ সূরা মুখস্ত করণ ও লিখন।
# বিষয়ভিত্তিক ৪০ টি হাদিস মুখস্ত করণ।
# বাংলা আরবি ইংরেজি হাতের লেখা সুন্দর করন।
# প্রাক্টিক্যাল ওযু, নামাজ ও প্রয়োজনীয় মাসআলাসমুহ শিক্ষা দান।

#দ্বিতীয়স্তর_হেফজুল_কোরআন_বিভাগ:-
আন্তর্জাতিক মানসম্পন্ন ইলমুল কেরাতে পারদর্শী আখলাকী হাফেজে কোরআন এর সার্বক্ষণিক তত্ত্বাবধানে হেফজুল কোরআন বিভাগ পরিচালিত।
# দ্রুততম সময়ের মধ্যে হিসস সম্পন্ন।
# আন্তর্জাতিক মানের লাহানে (সুরে) তেলাওয়াত শিক্ষা দান।
# নিয়মিত মশকের ব্যবস্থা ও হাফেজ ছাত্রদের জন্য খতম, শুনানী ব্যবস্থা।

#কিতাব_বিভাগ:-
আরবি, উর্দু পারদর্শী শিক্ষক দ্বারা আলিয়া ও কওমি মাদ্রাসা সিলেবাসের সমন্বয়ে এ বিভাগ পরিচালিত হয়।
এ বিভাগের ছাত্ররা আরবি উর্দু কিতাব পড়তে সক্ষম হবে, পাশাপাশি তাদের বাংলা, ইংরেজি, গণিত মানসম্মত সিলেবাস। আলিয়া মাদ্রাসায় বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করার মাধ্যমে সরকারি সার্টিফিকেট অর্জন করতে পারবে।
# বাংলা,আরবি, উর্দু, ইংরেজি ভাষা শেখা।
# আরবি,উর্দু,ইংরেজি ভাষায় বক্তৃতা শেখা।
# নাহু,ছরফ,আরবি বিষয়ে গুরুত্ব দিয়ে শুদ্ধভাবে আরবি এবারত পড়া ও বুঝার যোগ্যতা অর্জন করা।
আরও বিস্তারিত জানতে নিচের ঠিকানায় যোগাযোগ করুন।

#পরীক্ষা_পদ্ধতি:- প্রত্যেক ক্লাসে পরীক্ষা সেমিস্টার পদ্ধতিতে নেওয়া হবে । বছরে দুটি সেমিস্টার পরীক্ষা ও বার্ষিক পরীক্ষা এবং প্রতিমাসে মাসিক পাঠ মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রত্যেক পরীক্ষার খাতা অভিভাবকদের কাছে ছাত্রদের মাধ্যমে পৌঁছানো হয় অভিভাবক স্বাক্ষরের মাধ্যমে মাদ্রাসায় জমা দিতে হয়।

#ভর্তি_শুরু :-
ভর্তি ফরম বিতরণ ১লা নভেম্বর হতে পরীক্ষার মাধ্যমে যাচাই বাছাই করে ৩১ ডিসেম্বর পর্যন্ত ভর্তি।
নতুন ছাত্র ১লা ডিসেম্বর হতে ৩১শে ডিসেম্বর।

বই উৎসব ও ক্লাস শুরু ১লা জানুয়ারি
ভর্তি নিশ্চিত করতে যোগাযোগ করুন:-

যোগাযোগ- শম্ভুগঞ্জ গোলচত্বর, নেত্রকোনা রোড, ময়মনসিংহ।
মাদ্রাসার ওয়েবসাইট-https://darulislahsaifulia.com/bn/
ফেসবুক পেইজ লিংক-https://www.facebook.com/share/17waLAktRL/
গুগল ম্যাপ লিংক- https://maps.app.goo.gl/JxHJQ4DUDnfJZnod7
মোবাইল- 01746-763832 পরিচালক হোয়াটসঅ্যাপ
01717376265 মাদ্রাসার অফিস হোয়াটসঅ্যাপ

21/03/2026

দারুল ইছলাহ্ ছাইফুলিয়া মডেল মাদ্রাসা পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতর শুভেচ্ছা।

02/03/2026

ময়মনসিংহ শম্ভুগঞ্জ গোলচত্বর মসজিদে ছালাম আবাদ শরীফের মাসিক মাহফিলে মিলাদ কিয়াম।

02/03/2026

ময়মনসিংহ শম্ভুগঞ্জ গোলচত্বর মসজিদে ছালাম আবাদ শরীফের মাসিক মাহফিল।

আগ্রহীরা আবেদন করতে পারেন।
26/02/2026

আগ্রহীরা আবেদন করতে পারেন।

Address

শম্ভুগঞ্জ গোলচত্তর, নেত্রকোনা রোড, সিটি কর্পোরেশন ময়মনসিংহ
Mymensingh
MYMENSINGHCITYCORPORATION

Alerts

Be the first to know and let us send you an email when দারুল ইছলাহ্ ছাইফুলিয়া মডেল মাদ্রাসা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to দারুল ইছলাহ্ ছাইফুলিয়া মডেল মাদ্রাসা:

Shortcuts

Share