05/09/2022
উপসর্গ ❤️😯 মামুন স্যার
উপসর্গ তিন প্রকার।
যথা:
১. সংস্কৃত উপসর্গ।এর সংখ্যা ২০টি।
২. বাংলা উপসর্গ।এর সংখ্যা ২১ টি।
৩. বিদেশি উপসর্গ :অনির্ণেয়
★★খাঁটি বাংলা উপসর্গ মনে রাখার সহজ উপায়:
২১ টি খাটি বাংলা উপসর্গ: (পাতি, অজ, অঘা, রাম, সা, হা, অনা, স, কু, উন, আ, কদ, আড়, আন, আব, ভর, ইতি, আ, সু, নি, বি)
মনে রাখার কৌশল:
প্রিয় সুহাস, {সু} {হা} {স}
আদর {আ} নিবি {নি} {বি}। তুই আমাদের অজপাড়া {অজ} গাঁয়ের আশা ভরসা {ভর} {সা} । রাম ছাগলদের অনাচার {অনা}, কুকথা {কু}, আড়চোখে {আড়} তাকানোকে পাত্তা দিবিনা। তোর জন্য আবডালের {আব} ঊনপঞ্চশটি {ঊন} পাতিলেবু {পাতি} ও কদবেল {কদ্} পাঠালাম । অচেনা {অ} জায়গায় মন আনচান {আন} করলে খাবি ।
ইতি {ইতি}
অঘারাম {অঘা} {রাম}।
★★ তৎসম বা সংস্কৃত উপসর্গ মনে রাখার সহজ সূত্রঃ
(অপি, অপ, প্রতি, অভি, বি, প্র, অতি, উৎ, সু, আ, নি, নির, অব, অধি, সম, দূর, পরা, উপ, অনু, পরি) = ২০ টি।
মনে রাখার কৌশল:
অপি {অপি} আপুর {অপ} প্রতি {প্রতি} অভি {অভি} ও বিপ্রদাস {বি} {প্র} অতি {অতি} উৎসুক {উৎ}{সু}। তাই আমি {আ} নিরঅবধি {নি}{নির}{অব}{অধি} সমদুরত্ব{সম}{দু} রেখে তার দেয়া পড়া {পরা}, উপ {উপ} অনুচ্ছেদ {অনু} পড়িনি {পরি}।
বি.দ্র:সংস্কৃত ও বাংলা উপসর্গের মিল আছে ৪ টি।তা হলো বি,নি,সু,আ।
★আরবি উপসর্গ মনে রাখার সহজ উপায়:
খয়ের লা গর বাজে আম খাস
★ ইংরেজি উপসর্গ মনে রাখার সহজ উপায়: ”হেড” ”সাব” ”হাফ” ও ”ফুল” হাতা শার্ট পরেন।
★হিন্দি উপসর্গ মনে রাখার সহজ উপায়: “হর” “হরেক”
★ফারসি উপসর্গ মনে রাখার সহজ উপায়:
"নিম" " দর" " কম" " বে" “না” “ফি”
"কার" "ব" “বর” “বদ” ।