Shehata Gamiz Uddin High School And College

Shehata Gamiz Uddin High School And College শিহাটা গমিজ উদ্দিন হাই স্কুল এন্ড কলেজ এর পক্ষ থে‌কে সবাই‌কে স্বাগতম🌸🌸

21/12/2025

২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা দুই থেকে তিন মাস পেছাচ্ছে।
আগামী বছরের এপ্রিল মাসের শেষ দিকে বা মে মাসের শুরুর দিকে এ পরীক্ষা হতে পারে।
এক সপ্তাহের মধ্যে রুটিনসহ সবকিছু চূড়ান্ত হতে পারে বলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সূত্রে জানা গেছে।

#ডেইলি_ক্যাম্পাস

মহান বিজয় দিবস 🇧🇩
16/12/2025

মহান বিজয় দিবস 🇧🇩

13/11/2025

এইচএসসি পরীক্ষা ২০২৫ এর পুন:নিরীক্ষণের ফলাফল আগামী ১৬ নভেম্বর ২০২৫ তারিখ রবিবার প্রকাশিত হবে।

আজ শিহাটা গমিজ উদ্দিন হাই স্কুল এন্ড কলেজ পরিবার গভীর শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে বিদায় জানাচ্ছে আমাদের অত্যন্ত প্রিয় শি...
11/11/2025

আজ শিহাটা গমিজ উদ্দিন হাই স্কুল এন্ড কলেজ পরিবার গভীর শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে বিদায় জানাচ্ছে আমাদের অত্যন্ত প্রিয় শিক্ষক জনাব সুলতান আহমেদ স্যার-কে।

দীর্ঘ কর্মজীবনে স্যার তাঁর নিষ্ঠা, আন্তরিকতা ও মমতায় শিক্ষার্থীদের জ্ঞানের আলোয় আলোকিত করেছেন। তিনি কেবল একজন শিক্ষকই নন, ছিলেন একজন পথপ্রদর্শক, আদর্শ মানুষ ও আমাদের সবার অনুপ্রেরণা।

স্যারের স্নেহময় ব্যবহারে, জ্ঞানগর্ভ উপদেশে ও ধৈর্যের পাঠে অসংখ্য শিক্ষার্থী জীবনের সঠিক দিকনির্দেশনা পেয়েছে। তাঁর এই বিদায় আমাদের মনে এক গভীর শূন্যতা সৃষ্টি করেছে, তবে তাঁর শিক্ষা ও মূল্যবোধ আমাদের পথচলায় চিরদিন আলোকিত করে যাবে।

প্রিয় স্যার, শিহাটা গমিজ উদ্দিন হাই স্কুল এন্ড কলেজ পরিবারের পক্ষ থেকে আপনার প্রতি জানাই গভীর শ্রদ্ধা ও হৃদয়ের অন্তস্থল থেকে অকৃত্রিম ভালোবাসা।

আমরা আপনার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সুখময় জীবনের কামনা করি।

🌸 আপনি আমাদের স্মৃতিতে চির অমলিন থাকবেন, প্রিয় স্যার। 🌸

13/10/2025

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ আগামী ১৬ অক্টোবর ২০২৫।

২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষা নিয়মিত ও অনিয়মিত শিক্ষার্থীদের জন্য ভিন্ন সিলেবাসে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ঢাকা শিক্...
26/08/2025

২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষা নিয়মিত ও অনিয়মিত শিক্ষার্থীদের জন্য ভিন্ন সিলেবাসে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড।

মঙ্গলবার (২৬ আগস্ট) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দারের সই করা নোটিশে এ তথ্য জানানো হয়।

নোটিশে বলা হয়েছে, ২০২৬ সালের নিয়মিত পরীক্ষার্থীদের পরীক্ষা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) কর্তৃক প্রণীত ও প্রকাশিত পুনর্বিন্যাসকৃত সংক্ষিপ্ত পাঠ্যসূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।

অন্যদিকে যারা অনিয়মিত বা মানোন্নয়ন পরীক্ষার্থী হিসেবে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেবে, তারা ২০২৫ সালের এসএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ সিলেবাস অনুযায়ী পরীক্ষা দেবে।

ঢাকা শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সংশ্লিষ্ট সবাইকে বিষয়টি অবহিত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

ভোটার তালিকা হালনাগাদ-২০২৫ এ নিবন্ধিত ভোটারদের কারো কোনো তথ্যে ভুল থাকলে, তারা আগামী ১০ আগস্ট, ২০২৫ তারিখ হতে ২১ আগস্ট, ...
08/08/2025

ভোটার তালিকা হালনাগাদ-২০২৫ এ নিবন্ধিত ভোটারদের কারো কোনো তথ্যে ভুল থাকলে, তারা আগামী ১০ আগস্ট, ২০২৫ তারিখ হতে ২১ আগস্ট, ২০২৫ তারিখ পর্যন্ত ফ্রি সংশোধনের সুযোগ পাবেন।

এই সংশোধন করার জন্য সংস্লিষ্ট উপজেলা/থানা নির্বাচন অফিসে ফরম-১৪ তে আবেদন করতে হবে। আবেদনের সাথে সংশোধনের স্বপক্ষে উপযুক্ত ডকুমেন্ট দাখিল করতে হবে।

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল আগামীকাল ১০ জুলাই (বৃহস্পতিবার) প্রকাশিত হবে।
09/07/2025

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল আগামীকাল ১০ জুলাই (বৃহস্পতিবার) প্রকাশিত হবে।

জরুরী বার্তা:আগামী ৭২ঘন্টায়  ভারত আসাম মেঘালয় ভারী বর্ষণের ফলে বাংলাদেশের উত্তর সীমান্তবর্তী  জামালপুর, নেত্রকোনা, ময়মনস...
16/05/2025

জরুরী বার্তা:

আগামী ৭২ঘন্টায় ভারত আসাম মেঘালয় ভারী বর্ষণের ফলে বাংলাদেশের উত্তর সীমান্তবর্তী জামালপুর, নেত্রকোনা, ময়মনসিংহ, শেরপুর জেলা সহ সিলেট বিভাগের জেলা সমূহে আকর্ষিক বন‍্যা হতে পারে ।

শেরপুরে যে কোনো সময় পাহাড়ি ঢলের আশঙ্কা।

শিহাটা  গমিজ উদ্দিন হাই স্কুল এন্ড কলেজের বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন।
14/04/2025

শিহাটা গমিজ উদ্দিন হাই স্কুল এন্ড কলেজের বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন।

শিহাটা গমিজ উদ্দিন স্কুল এন্ড কলেজ এর এস.এস.সি ও এস এস.সি(ভোকেশনাল) শাখার ২০২৫ইং সনের পরিক্ষার্থীদের বিদায়ী দোয়া ও মিলাদ...
27/02/2025

শিহাটা গমিজ উদ্দিন স্কুল এন্ড কলেজ এর এস.এস.সি ও এস এস.সি(ভোকেশনাল) শাখার ২০২৫ইং সনের পরিক্ষার্থীদের বিদায়ী দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত।

Address

Shehata, Melandah, Jamalpur
Mymensingh
2012

Opening Hours

Monday 09:00 - 16:00
Tuesday 09:00 - 16:00
Wednesday 09:00 - 16:00
Thursday 09:00 - 16:00
Saturday 09:00 - 16:00
Sunday 09:00 - 16:00

Telephone

+8801734724412

Alerts

Be the first to know and let us send you an email when Shehata Gamiz Uddin High School And College posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Shehata Gamiz Uddin High School And College:

Shortcuts

Share