Zahid Hasan Sinwari

Zahid Hasan Sinwari Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Zahid Hasan Sinwari, Education Website, ঢাকা বাংলাদেশ, Mymensingh.

یہ خوشیاں، یہ زندگی، یہ لذت کا سرور۔
وَمَا الْحَيَاةُ الدُّنْيَا إِلَّا مَتَاعُ الْغُرُورِ۔
جس کے سامنے سب برابر امیر و فقیر۔
حَسْبُنَا اللّٰهُ وَنِعْمَ الْوَكِيلُ۔
اور ختم ہوا دنیا کو پانے کا جنون۔
إِنَّا لِلّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعونَ۔

26/03/2026

নফসকে জিততে দিলে তুমি হেরে যাবে,
নফসকে হারাতে পারলেই তুমি বিজয়ী।

25/03/2026

আপনি এমন মানুষের প্রোফাইল ভিজিট করুন, যার প্রোফাইলে আপনার জন্য নসীহা থাকে,আত্মশুদ্ধি থাকে,ওয়া গাইরু যালিক।
এবং এমন মানুষের জন্য অপেক্ষা করুন, যে আপনার অপেক্ষার মূল্য দেয়,আপনাকে বুঝে,আপনাকে অনলাইনে বা অফলাইনে খোঁজে,আপনার জন্য চোখের জ্বল ফেলে, এক কথায় আপনার ভালো চায়,মঙ্গল চায়, ওয়া গাইরু যালিক।

24/03/2026

নিজেকে ভালো রাখার এবং নিজেকে অপরের কাছে ভালো থাকার মেডিসিন - হলো কম কথা বলা, লোকসমাগম এড়িয়ে চলা, তবে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই বলা।

এই ছবিটিকে মানুষের জীবনের সাথে তুলনা করলে এটি গভীর একটি বাস্তব সত্য প্রকাশ করে।গাছটির এক পাশ সবুজ, সতেজ ও প্রাণবন্ত,এটি ...
23/03/2026

এই ছবিটিকে মানুষের জীবনের সাথে তুলনা করলে এটি গভীর একটি বাস্তব সত্য প্রকাশ করে।
গাছটির এক পাশ সবুজ, সতেজ ও প্রাণবন্ত,এটি সেই মানুষের প্রতীক, যে সঠিক পথে চলে, ভালো কাজ করে, নিজেকে উন্নত করে, আশা ও ইতিবাচক চিন্তা ধরে রাখে। তার জীবন ফুলের মতো সুন্দর ও পরিপূর্ণ হয়।
অন্য পাশটি শুকনো ও প্রাণহীন,এটি সেই মানুষের প্রতীক, যে হতাশা, ভুল সিদ্ধান্ত, অলসতা বা খারাপ কাজে জড়িয়ে পড়ে। তার জীবন ধীরে ধীরে শূন্য, কষ্টকর ও অন্ধকার হয়ে যায়।
নিচের জমির দুই অংশও একই বার্তা দেয়,
একদিকে যত্ন, পরিশ্রম ও ভালোবাসা থাকলে জীবন ফুলে-ফলে ভরে ওঠে।
অন্যদিকে অবহেলা, নেতিবাচকতা ও ভুল পথে চললে জীবন শুকিয়ে যায়।
অর্থাৎ, মানুষের জীবনও এই গাছের মতো,
আমরা যেভাবে নিজের যত্ন নিই, সিদ্ধান্ত নেই এবং কাজ করি, আমাদের জীবন তেমনই রূপ নেয়।

এই ছবিটি যেন নীরবে আমাদের একটি প্রশ্ন করে,
তুমি কোন দিকটি বেছে নেবে?
কারণ, জীবন একটাই, কিন্তু তার রূপ আমাদের হাতে।
আমরা চাইলে ভালো অভ্যাস, ধৈর্য, পরিশ্রম আর ইতিবাচক চিন্তার মাধ্যমে নিজের জীবনকে সবুজ, সুন্দর ও অর্থপূর্ণ করে তুলতে পারি।
আবার অবহেলা, অলসতা আর ভুল পথে চললে সেটাকেই আমরা ধীরে ধীরে শুকিয়ে ফেলতে পারি।
আমাদের হাতে অপশন দুইটা,যে যেটা বেছে নিবে সে সেটায় পাবে।

সার সংক্ষেপে যদি বলি, তাহলে বলবো নিচের ছবিটি একটি চরম বাস্তবতা বুঝা যায় আমাদেরকে,
এই ছবিটি শেখায়:
ভালো চিন্তা, ভালো কাজ ও ধৈর্য মানুষের জীবনকে সবুজ করে তোলে; আর খারাপ অভ্যাস ও অবহেলা জীবনকে শুষ্ক করে দেয়।

22/03/2026

إِذَا أَرَدْتَ الدُّنْيَا فَعَلَيْكَ بِالْعِلْمِ، وَإِذَا أَرَدْتَ الْآخِرَةَ فَعَلَيْكَ بِالْعِلْمِ، وَإِذَا أَرَدْتَهُمَا مَعًا فَعَلَيْكَ بِالْعِلْم.

22/03/2026

زندہ کنی عطاء تو
ور بکشی فداء تو
دل شدہ مبتلاء تو
ہرچہ کنی رضاء تو

যদি বাঁচিয়ে রাখ, সে তোমারই অনুগ্রহ,
মৃত্যু দাও যদি, এ প্রাণ তোমারই তরে সমর্পিত।
তোমার প্রেমেই মাতোয়ারা ফকিরের অন্তরাত্মা ,
আল্লাহ! এ বান্দা রাজি, তুমি যখন যেভাবে রাখো!

18/03/2026

আজ ২৮ রমজান।
কত দ্রুত চলে গেল এই বরকতময় দিনগুলো! মনে হয় সেদিনই তো শুরু হয়েছিল প্রথম সাহরি, প্রথম রোজা, প্রথম তারাবীহ। আর আজ বিদায়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে মাহে রমজান।

রমজান মাস ছিল যেন ২৯/৩০ পৃষ্ঠার চেকবই। প্রতিটি পৃষ্ঠা একটি দিন,একটি নতুন সম্ভাবনাময় গুনাহ মোচনকারী মাস, প্রতিটি দিন এক একটি নেকিলোভের অফুরন্ত সুযোগ।

চেকবইয়ের প্রায় সব পৃষ্ঠাই পূর্ণ হয়ে গেছে,শেষের দু/একটি এখনো আমাদের হাতে। এই চেকবইয়ের কত পৃষ্ঠা আমরা পূর্ণ করেছি? কতগুলো পৃষ্ঠা হয়তো অবহেলায় ফাঁকা রেখে দিয়েছি...
কতগুলো পৃষ্ঠায় হয়তো ছোট অংক লিখেছি,যেখানে বড় কিছু লেখার সুযোগ ছিল!

আজ ২৮ রমজান,এটা শুধু একটি দিন নয়, এটা যেন শেষ সুযোগের আহ্বান। শেষ পাতাগুলোয় কী লিখব আমরা?এটা ভাবার এখনো সুযোগ আছে, এখনো গুনাহমুক্তির তাওবার দ্বার খোলা আছে,এখনো নেকি লাভের সুযোগ আছে।

আসুন আজকে থেকে শেষ রমজান পর্যন্ত রবের পথ ও মতের উপর বহাল থাকি,এবং ক্ষমা তালাশ করি।এবং আজকের দিনটিকে আমরা ভরে তুলি তাওবা দিয়ে,ভরে তুলি ইস্তিগফার দিয়ে,ভরে তুলি কুরআনের তিলাওয়াত দিয়ে,ভরে তুলি দো‘আর অশ্রু দিয়ে।

হয়তো এটাই আমাদের জীবনের শেষ রমজান…
হয়তো আগামী বছর আমরা আর এই চেকবই হাতে পাব না,তাই আসুন,শেষ সুযোগটুকু হাতছাড়া না করি।

হে আল্লাহ!
আমাদের অপূর্ণতাকে আপনি পূর্ণ করে দিন,
আমাদের টুটাফাটা আমলকে আপনি কবুল করে নিন,আমাদের এই রমজানকে নাজাতের সনদ বানিয়ে দিন।

আমীন ইয়া রব্বাল আলামীন।🤲

17/03/2026

اَللّٰهُمَّ اجْعَلْ حُبَّكَ أَحَبَّ الْأَشْيَآءِ إِلَـيَّ، وَاجْعَلْ خَشْيَتَكَ أَخْوَفَ الْأَشْيَآءِ عِنْدِيْ، وَاقْطَعْ عَنِّيْ حَاجَاتِ الدُّنْيَا بِالشَّوْقِ إِلٰى لِقَآئِكَ، وَإِذَا أَقْرَرْتَ أَعْيُنَ أَهْلِ الدُّنْيَا مِنْ دُنْيَاهُمْ فَأَقْرِرْ عَيْنِيْ مِنْ عِبَادَتِكَ.

16/03/2026

رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ وَاجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا

16/03/2026

وَقُلْ رَّبِّ اغْفِرْ وَارْحَمْ وَأَنْتَ خَيْرُ الرَّحِمِينَ
আর বলুন, হে আমার রব! ক্ষমা করুন ও দয়া করুন, আর আপনিই তো সর্বশ্রেষ্ঠ দয়ালু। [সূরা:আল-মুমিনুন-১১৮]

আমিন🤲
15/03/2026

আমিন🤲

Address

ঢাকা বাংলাদেশ
Mymensingh
7207

Website

Alerts

Be the first to know and let us send you an email when Zahid Hasan Sinwari posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Zahid Hasan Sinwari:

Shortcuts

Share