Barohit High School, Ishwarganj

Barohit High School, Ishwarganj Barohit High School is a Secondary level educational institute, ituated in Ishwarganj under Mymensin

একটি দীর্ঘ পথচলার সমাপ্তি, আর এক নতুন দিগন্তের হাতছানি। আজ আমাদের প্রতিষ্ঠান থেকে এসএসসি ২০২৬ ব্যাচের শিক্ষার্থীদের আনুষ...
16/04/2026

একটি দীর্ঘ পথচলার সমাপ্তি, আর এক নতুন দিগন্তের হাতছানি। আজ আমাদের প্রতিষ্ঠান থেকে এসএসসি ২০২৬ ব্যাচের শিক্ষার্থীদের আনুষ্ঠানিক বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হলো।
​প্রিয় শিক্ষার্থীবৃন্দ,
তোমাদের পদচারণায় মুখরিত এই প্রাঙ্গণ আজ কিছুটা নিস্তব্ধ হয়ে যাবে। ক্লাস রুমের সেই প্রাণবন্ত আড্ডা, খেলার মাঠের কোলাহল আর তোমাদের হাসিমাখা মুখগুলো আমাদের স্মৃতিতে অমলিন থাকবে। আমরা তোমাদের শুধু পাঠ্যবইয়ের শিক্ষা দিইনি, চেষ্টা করেছি একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে।
​তোমাদের জন্য আমাদের বিশেষ বার্তা:
​আত্মবিশ্বাস হারিও না: সামনের দিনগুলোতে অনেক চ্যালেঞ্জ আসবে, কিন্তু নিজের মেধার ওপর বিশ্বাস রেখো।
​পরিশ্রমই চাবিকাঠি: এসএসসি পরীক্ষা তোমাদের জীবনের প্রথম বড় ধাপ। কঠোর পরিশ্রম আর ধৈর্যই তোমাদের লক্ষ্যে পৌঁছে দেবে।
​মূল্যবোধ ধরে রেখো: যেখানেই যাও না কেন, এই প্রতিষ্ঠানের শিক্ষা ও নৈতিকতা যেন তোমাদের আচরণে প্রকাশ পায়।
​"বিদায় মানে শেষ নয়, বিদায় মানে এক সুন্দর ভবিষ্যতের দিকে পা বাড়ানো।"
​তোমাদের প্রত্যেকের জীবন সাফল্যমণ্ডিত হোক, পরীক্ষার প্রতিটি খাতায় তোমাদের মেধার প্রতিফলন ঘটুক—এই কামনাই করি। তোমাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আমাদের দোয়া ও শুভকামনা সবসময় সাথে থাকবে।
​শুভ বিদায়, এসএসসি ২০২৬ ব্যাচ! 🌟

মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষে সরকারী নির্দেশনা মোতাবেক   বড়হিত উচ্চ বিদ্যালয়ে (ঈশ্বরগঞ্...
21/02/2026

মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষে সরকারী নির্দেশনা মোতাবেক বড়হিত উচ্চ বিদ্যালয়ে (ঈশ্বরগঞ্জ) ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে অত্র বিদ্যালয়ের সুযোগ্য প্রধান শিক্ষক জনাব, মোঃ সুলতান উদ্দিন মহোদয়, সহকারী প্রধান শিক্ষক জনাব, মুহাম্মদ রফিকুল ইসলাম ও বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষার্থীদের নিয়ে শহীদমিনারে পুষ্প মাল্য অর্পণ করেন। তারপর আলোচনা সভা ও শহীদদের রুহের মাগফিরাতের জন্য দোয়া করা হয়।
আয়োজনে -বড়হিত উচ্চ বিদ্যালয়, ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ।

বিনামূল্যে বই বিতরণ অনুষ্ঠান ২০২৬ ইং
01/01/2026

বিনামূল্যে বই বিতরণ অনুষ্ঠান ২০২৬ ইং

16/12/2025
আজ মহান বিজয় দিবস, বাঙালি জাতির হাজার বছরের শৌর্যবীর্য এবং বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিন। বীরের জাতি হিসেবে আত্মপ্রক...
16/12/2025

আজ মহান বিজয় দিবস, বাঙালি জাতির হাজার বছরের শৌর্যবীর্য এবং বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিন। বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করার দিন। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখন্ডের নাম জানান দেয়ার দিন। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাক সেনাদের আত্মসমর্পণের মধ্য দিয়ে চূড়ান্ত বিজয় অর্জিত হয়। সেই হিসাবে বিজয়ের ৫৫ বছর পূর্তির দিন আজ।
বিজয়ের এই দিনে সকল বীর শহীদদের প্রতি বড়হিত উচ্চ বিদ্যালয়েরে পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা 🌹

আমাদের বড়হিত উচ্চ বিদ্যালয় এর সহকারী শিক্ষক (ভৌত বিজ্ঞান) জনাব, মো: মাহবুব আলম স্যার অসুস্থতা জনিত কারণে আজ সকাল ১১.১৫...
11/12/2025

আমাদের বড়হিত উচ্চ বিদ্যালয় এর সহকারী শিক্ষক (ভৌত বিজ্ঞান) জনাব, মো: মাহবুব আলম স্যার অসুস্থতা জনিত কারণে আজ সকাল ১১.১৫ এর সময় চরপাড়া মেডিকেল কলেজ হাসপাতাল, ময়মনসিংহ, এ শেষ নি:শ্বাস ত্যাগ করেন "ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন"তাহার মৃত্যুতে বড়হিত উচ্চ বিদ্যালয় এর শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ গভীরভাবে শোকাহত। তিনি একজন সৎ, মেধাবী ও একনিষ্ঠ শিক্ষক ছিলেন ছিলেন।

২০২৬ খ্রিস্টাব্দ শিক্ষাবর্ষে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি বিজ্ঞপ্তি _
03/12/2025

২০২৬ খ্রিস্টাব্দ শিক্ষাবর্ষে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি বিজ্ঞপ্তি _

21/10/2025

বড়হিত উচ্চ বিদ্যালয় এর ষষ্ঠ থেকে দশম শ্রেণীর সকল শিক্ষার্থীর অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামীকাল ২২/১০/২০২৫ ইং রোজ বুধবার শ্রেণী কার্যক্রম শুরু হবে। সকল শিক্ষার্থীদের কে যথাসময়ে বিদ্যালয়ে উপস্থিত থেকে শ্রেণী কার্যক্রমে অংশগ্রহণ করার জন্য নির্দেশ দেওয়া হল।

প্রধান শিক্ষক
বড়হিত উচ্চ বিদ্যালয়
ঈশ্বরগঞ্জ ময়মনসিংহ
তারিখ ২১/১০/২০২৫ ইং

৫ম থেকে ৯ম শ্রেণি অথবা ১০ -১৪ বছর বয়সী সমমানে অধ্যয়নরত সকল ছাত্রী ০১ ডোজ HPV টিকা পেতে নিচের লিংকে জন্মসনদের তথ্য দিয়ে আ...
20/10/2024

৫ম থেকে ৯ম শ্রেণি অথবা ১০ -১৪ বছর বয়সী সমমানে অধ্যয়নরত সকল ছাত্রী ০১ ডোজ HPV টিকা পেতে নিচের লিংকে জন্মসনদের তথ্য দিয়ে আজই নিবন্ধন করুন।
https://vaxepi.gov.bd/

 #জরায়ুমুখে_ক্যান্সার_প্রতিরোধে_টিকা েজিস্ট্রেশন_করুন #৬ষষ্ঠ _থেকে_৯ম_শ্রেণির_ছাত্রীরা েকে_১৪_বছর #টিকার_কেন্দ্র_নিজ_স্ক...
20/10/2024

#জরায়ুমুখে_ক্যান্সার_প্রতিরোধে_টিকা
েজিস্ট্রেশন_করুন
#৬ষষ্ঠ _থেকে_৯ম_শ্রেণির_ছাত্রীরা
েকে_১৪_বছর
#টিকার_কেন্দ্র_নিজ_স্কুল
#রেজিস্ট্রেশন_লিংক
https://vaxepi.gov.bd/registration

বড়হিত উচ্চ বিদ্যালয়-এ অধ্যয়নরত ষষ্ঠ থেকে নবম শ্রেণির যাদের বয়স ১০ -১৫ বছর তাদেরকে বিদ্যালয়ে টিকা নেওয়ার জন্য রেজিস্ট্রেশন সম্পন্ন করতে অভিভাবকদের দৃষ্টি কামনা করছি। সম্পূর্ণ বিনামূল্যে বিতরণ করা টিকা গ্রহণের সুযোগ এখনই নিন। ভবিষ্যত মায়েদের সুরক্ষায় এগিয়ে আসুন।
বি: দ্র: টিকা গ্রহণের তারিখ পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।
রেজিস্ট্রেশন করতে যা লাগবে-
1️⃣ শিক্ষার্থীর অনলাইন জন্মসনদ নম্বর।
2️⃣ জন্ম সনদে যে মোবাইল নম্বর ব্যবহার করা হয়েছিল সেই সচল নম্বর।
3️⃣ জন্ম তারিখ এবং মোবাইল ইত্যাদি
রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়ার পর স্কুলের সংশ্লিষ্ট শ্রেণি শিক্ষককে জানানোর জন্য অনুরোধ করা হলো।

Address

Barohit High School, Ishwarganj
Mymensingh
2280

Website

Alerts

Be the first to know and let us send you an email when Barohit High School, Ishwarganj posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Barohit High School, Ishwarganj:

Shortcuts

Share

Category