CGHS Online Class

CGHS Online Class Online Class

02/12/2025

আগামীকাল থেকে চন্ডীপাশা সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা রুটিন অনুসারে অনুষ্ঠিত হবে।

19/08/2024

চন্ডীপাশা সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থীদের জানানো যাচ্ছে যে,আগামী ২০/০৮/২০২৪ তারিখ রোজ মঙ্গলবার প্রাক -নির্বাচনী পরীক্ষার রেজাল্ট শীট স্ব স্ব শ্রেণীকক্ষে প্রদান করা হবে।
প্রধান শিক্ষক
চন্ডীপাশা সরকারি উচ্চ বিদ্যালয়
নান্দাইল, ময়মনসিংহ

14/02/2024
২০২৩ খ্রি: এর ফিজিক্সে নোবেল বিজয়ী ফ্রান্সের অ্যান হুইলেয়ার কে খবরটা জানানোর জন্য নোবেল কমিটি কল দিয়েছিলেন।তিনি ফোনটা র...
05/10/2023

২০২৩ খ্রি: এর ফিজিক্সে নোবেল বিজয়ী ফ্রান্সের অ্যান হুইলেয়ার কে খবরটা জানানোর জন্য নোবেল কমিটি কল দিয়েছিলেন।তিনি ফোনটা রিসিভ করে বললেন,আমি এখন বিজি,ক্লাস করাচ্ছি, পরে কথা বলবো।

সত্যি বলতে শিক্ষক দিবস সামনে আসলে এটাকে আমার কাছে শিক্ষার্থী দিবস ই মনে হয়।স্টুডেন্টদের জন্যই শিক্ষক। প্রতিদিন আমার শিক্ষার্থীদের কাছ থেকে শিখি,প্রতি মুহুর্তেই শিখি।

শিক্ষার্থীরা আমাকে অনুপ্রাণিত করে সহজ সরল হতে,ভাল মানুষ হতে। আমি আমার শিক্ষার্থীদের জন্যই সরল হই,ভাল মানুষ হওয়ার অপ্রান চেষ্টা চালাই।
নিজে ভালো মানুষ না হলে আমি কেমনে ভালো মানুষ তৈরি করবো?

অপার সম্ভাবণাময় কিছু শিক্ষার্থীদের হয়ত আমি পড়াই।তাদের চোখের বিষ্ময়কর তথ্যই বলে দেয় তারা আগামী দিনে এই দেশটাকে সুন্দর করবে,বিশ্বটাকে সাঁজিয়ে তুলবে।
আমি মালী হিসেবে শুধুমাত্র ফুলগাছ গুলোর যত্ন নিয়ে গাছগুলোকে বেড়ে উঠতে সহায়তা করছি।সময়মত জল দিয়ে সতেজ রাখার চেষ্টা করছি।

তোমরা পরিনত হয়ে ফুল হিসেবে ফুটবে,সুঘ্রাণে মৌ মৌ করবে চারপাশ।
আমার বৃদ্ধ মন পুলকিত হবে।

আমার যারা শিক্ষাগুরু কিংবা সরাসরি শিক্ষক নন তবুও যারা শিক্ষক সেসকল শিক্ষকদের প্রতি অন্তরের অন্তস্তল থেকে অকৃত্রিম শ্রদ্ধা, ভালবাসা এবং সুন্দর সুখময় জীবন কামনা করছি।

আমার শিক্ষার্থীদের কাছে রইলো শুভাশিস,ভালবাসা ও আদর।

জয় হোক শিক্ষার, জয় হোক শিক্ষকের।

চন্ডীপাশা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক এবং সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে,শিক্ষা মন্ত্রণালয়, ...
20/07/2023

চন্ডীপাশা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক এবং সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে,শিক্ষা মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, স্মারক নং ৩৭.০০.০০০০.০৬১.৯৯.১০৬.১৭.৩৫২ তারিখ ১৯/০৭/২০২৩ খ্রি: এর মাধ্যমে
মাধ্যমিক বিদ্যালয়ের গ্রীষ্মকালিন ছুটি বাতিল করা হয়েছে।তাই আগামী ২৩ জুলাই, ২০২৩ খ্রি:রোজ রবিবার হতে অত্র বিদ্যালয়ে যথারীতি শ্রেণী কার্যক্রম চলবে। উল্লেখ্য যে,২০ জুলাই রোজ বৃহস্পতিবার হিজরি নববর্ষ উপলক্ষে বিদ্যালয় বন্ধ থাকিবে।

প্রধান শিক্ষক
চন্ডীপাশা সরকারি উচ্চ বিদ্যালয়
নান্দাইল, ময়মনসিংহ।

এসএসসি পরীক্ষা ২০২২ এর আসন বিন্যাস।
14/09/2022

এসএসসি পরীক্ষা ২০২২ এর আসন বিন্যাস।

Address

Nandail
Mymensingh
2290

Telephone

+8801669038100

Website

Alerts

Be the first to know and let us send you an email when CGHS Online Class posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category