11/12/2024
💥গ্রামীণ ব্যাংক বিস্তারিত!!
✅গ্রামীণ ব্যাংক বাংলাদেশের পাচটি অতফসিলি ব্যাংকের একটি। সম্প্রতি যে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে সে বিষয়ে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করতেছি।
এখানে শিক্ষানবিশ অফিসার পদে গতবার ১০০ মার্কের এমসিকিউ এবং রিটেন পরীক্ষা হয়েছিলো। ৮০ টি এমসিকিউ ৬০ মার্ক আর ৪০ মার্কের রিটেন। সময় দেড় ঘন্টা।
✅ কাজের ধরনঃ একজন শিক্ষানবিশ অফিসারের শিক্ষানবিশ কাল তিনটি ধাপে সম্পর্ন হয়।প্রথম ধাপে জয়েন করার পর হেড অফিসে তিনদিন ট্রেনিং নেওয়ার পর হাতে কলেমে কাজ শেখার জন্য যেকোনো শাখায় পোস্টিং দেওয়া হয়।পোস্টিং প্রাপ্ত শাখায় আপনি শাখা ব্যবস্থাপক (ম্যানেজার) হিসাবে কি কি কাজ শিখতে হবে তা দেখবেন করবেন শিখবেন। যার জন্য দুই মাস প্লাস মাইনাস সময় পাবেন। এই সময়ে আপনাকে ১৩০০০ টাকা প্রতি কর্মদিবসের জন্য ২০০ টাকা লান্স ভাতা ও টিএ বিল পাবেন।এরপর আবার হেড অফিসে ছয় দিন ট্রেনিং এর পর আপনাকে ম্যানেজার হিসাবে স্থায়ী শাখায় পোস্টিং দেওয়া হবে।এই পর্যায়ে আপনি ১৫০০০ টাকা, প্রতি কর্মদিবসের জন্য ২০০ লান্স, যাতয়াত ভাতা, মোবাইল বিল পাবেন।
এভাবে একবছর জয়েন করার পর থেকে চাকরি করার পর চূড়ান্ত ট্রেনিং ও স্কেল পরীক্ষা সম্পন্ন করার পর নবম গ্রেডে এরাউন্ড ৪০০০০ টাকা বেতন পাবেন। দুই ঈদ সহ বছরে ৫টি বোনাস পাবেন।
১০ বছর চাকরি করার পর অবসরে গেলে ৫০ লাখের মত অবসর ভাতা এককালীন পাবেন।
এছাড়া স্কেল পাওয়া মাত্র বাইক লোন নিতে পারবেন। অন্যান্য আরো কিছু লোন পাবেন। গভমেন্ট পে স্কেল দিলে সেটাও প্রযোজ্য হবে।
✅ কাজের ধরনঃ আপনাকে ফিল্ড ও অফিস দুই জায়গায় কাজ করতে হবে।পুরো শাখা পরিচালনা করার দায়িত্ব আপনার। যথেষ্ট সন্মান পাবেন। টাকাও পাবেন।
সকাল সাতটা সাড়ে সাতটা থেকে অফিস শুরু হয় আর শেষ আপনি আপনার সহকর্মীরা যখন শেষ করতে পারবেন।
প্রমোশন নিয়ম অনুযায়ী ক্রমান্বয়ে পাবেন যেমন স্কেল পাওয়ার পর সিনিয়র অফিসার,তারপর প্রিন্সিপাল অফিসার, সিনিয়র প্রিন্সিপাল অফিসার,এভাবে আর দায়িত্ব হিসাবে ম্যানেজার, প্রোগ্রাম অফিসার,অডিট অফিসার,এরিয়া ম্যানেজার, যোনাল ম্যানেজার ইত্যাদি।