"রিলেশন করার মতো পর্যাপ্ত চেহারা নাই "
শুধু মাত্র তারাই শেয়ার করুন 🤩🤪
Current situation
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Current situation, College & University, Rangamatia, Fulbaria, Mymensingh.
সামাজিক যোগাযোগমাধ্যম এখন আমাদের জীবনের একটা অংশ হয়ে গিয়েছে বলা যায়। ‘অনলাইন’ ও ‘অফলাইন’ জীবন বলেও কিছু টার্ম এখন চর্চিত বিষয়। অর্থাৎ একটা মানুষের যেমন অনলাইনে এক রকম জীবন কিংবা জীবনদর্শন থাকতে পারে; ঠিক তেমনি অফলাইন কিংবা বাস্তবেও অন্য আরেকটা জীবন আছে। সমস্যাটা তৈরি হয়, যখন বাস্তবের সঙ্গে অনলাইন জীবন কিংবা জীবনদর্শনের কোনো মিল খুঁজে পাওয়া যায় না।
ধরুন অনলাইন, বিশেষ করে ফেসবুক ও ইউটিউবে আপনি একজন মানুষকে যেভাবে দেখছেন। সেই মানুষই হয়তো বাস্তব জীবনে সম্পূর্ণ ভিন্ন। এই ভিন্ন হওয়াটাও দোষের কিছু নয়।
একজন মানুষের বিভিন্ন পরিচয় যেমন থাকতে পারে, তেমনি একজন মানুষ এক জীবনে নান রকম কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকবে, এটাও স্বাভাবিক। কিন্তু সমস্যাটা বাধে তখনই, যখন আপনি অনলাইনে থাকা মানুষগুলোকে আবেগ দিয়ে বিশ্বাস করে প্রতারিত হবেন!
16/05/2024
আজ ঐতিহাসিক ফারাক্কা দিবস। ১৯৭৬ সালের এই দিনে ফারাক্কা ব্যারাজ অভিমুখে লংমার্চ কোরে আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে সাড়া ফেলে দেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে এমন সোচ্চার জনমত ফারাক্কা লংমার্চের আগেও দেখা যায়নি, পরেও নয়। ৯৫ বছরের শারীরিক অসুস্থতা বা রাজনৈতিক চাপ, দমাতে পারেনি লংমার্চের প্রধান নেতা ও সংগঠক মাওলানা ভাসানীকে।
গঙ্গার পানি বণ্টন নিয়ে আলাপ-আলোচনা শুরু হয়েছে পাকিস্তান আমলে ১৯৫২ সাল থেকে। তখন থেকে ১৯৭০ সাল পর্যন্ত পাকিস্তান সরকার বিষয়টি গুরুত্ব সহকারে নেয়নি, ফলে ভারত তার-মতো কাজ করে গেছে। একবারই তারা গুরুত্ব সহকারে নিয়েছে যখন ভাসানী ফারাক্কা লংমার্চ করে। তারা সত্যি ঘাবড়ে গিয়েছিল, যে ভাসানী সত্যি এটি ভেঙ্গে ফেলবে।
Advertisement
তিস্তা ব্যারেজ দিয়ে ভারত ১৯৭৫ এ পরীক্ষামূলক অল্প কদিনের কথা বলে পানি প্রত্যাহার শুরু করে, পরবর্তীতে তা আর বন্ধ হয়নি। ফল হয়েছে ৪৮ বছর ধরে ফারাক্কা ব্যারাজের প্রভাবে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে পানির হাহাকার।
অবশ্য ১১২ ডিসেম্বর ভারতের গঙ্গা নদীর পানি ভাগাভাগির নিয়ে ঢাকা ও নয়াদিল্লীর মধ্যে ৩০ বছর মেয়াদি চুক্তি হয়। যা কিছুটা হলেও প্রাপ্য পানি নিশ্চিত করতে ভূমিকা রাখছে। তবে এই চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আর দু'বছর পর। চুক্তি অনুযায়ী, বাংলাদেশকে প্রতিবছরের ১ জানুয়ারি থেকে ৩১ মে পর্যন্ত ৩৫ হাজার কিউসেক পানি দেবে ভারত।
ফারাক্কা ব্যারাজের মাধ্যমে নদীর পানি সরানোয় শুধু বাংলাদেশ নয়, ভারতের মালদহ, মুর্শিদাবাদসহ আরও উজানে বিহার ও উত্তরপ্রদেশে আকস্মিক বন্যা, নদী ভাঙনে প্রতিবছর ক্ষয়ক্ষতির শিকার হচ্ছে বহু মানুষ।
এসএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার এবং জিপিএ ৫ সবদিক দিয়ে ই
টানা ৫ বছর ধরে মেয়েরা এগিয়ে!!
এ বছর ১১ বোর্ডে মেয়েদের পাশের হার ৮৪.৪৭, ছেলেদের ৮১.৫৭, জিপিএ-৫ মেয়ে ৯৮ হাজার ৭৭৬ জন, ছেলে ৮৩ হাজার ৩৫৩ জন
🌞ছেলেদের পিছিয়ে পড়ার একমাত্র কারণ মোবাইল ফোন
11/05/2024
"প্রজন্মের 'মা' ধ্বংসের মাষ্টার প্লান"
ভার্সিটি পড়ুয়া মেয়েদের একটা অংশ দেহ ব্যবসা করছে। আরেকটা বড় অংশ প্রেমীকের সাথে রুমডেট, মেস, আবাসিক হোটেল, ডার্ক রেস্টুরেন্ট, হাইড আউট, পার্কে যাচ্ছে। আমার নিজের শহরে এরা সংক্রামক ব্যাধির মত ছড়িয়ে পড়েছে।
আমার এক বন্ধু পড়ালেখার পাশাপাশি আবাসিক এক হোটেলের ম্যানেজারের দায়িত্ব পালন করছে। ওর ডিউটি রাতে। বিশাল বড় হোটেলের কোনো রাতেই খুব একটা রুম ফাঁকা থাকেনা। ও বলছে, বন্ধু বেশিরভাগই ভার্সিটির স্টুডেন্ট। পার নাইট ১৫০০-৫০০০/- পর্যন্ত খরচ করে থাকছে এক রাতের স্বামী-স্ত্রীর মত। বলছে, বেশির ভাগই তো মুখে হিজাব পড়ে আসে,তারপরও যখন আমি ক্যামপাসে যাই তখন অনেকে আমাকে দেখে মুখ ঢেকে চলে যায়। একটা হোটেলের তথ্য, অথচ অসংখ্য হোটেল শহরে!
আরেকটা অংশ ভার্সিটির খরচসহ লাক্সারিয়াস লাইফ পার করতে এটাকে ব্যবসা হিসেবে নিয়েছে। একটা চক্র দালালের ভূমিকায় কন্টাক্ট করে দেয়। এরকম একজনকে চিনি, আমার কলেজের সিনিয়র যিনি মেসের ছেলেদেরকে চড়া সুদে টাকা ধার দেওয়ার পাশাপাশি কমিশন সিস্টেমে এই দু'নাম্বারি বিজনেস করেন। প্রশাসনের সাথেও এদের কানেকশন শক্তিশালী। যেকারণে হুট করে এদের বিরুদ্ধে দাড়িয়ে টিকে থাকা কঠিন!
জি আমার প্রিয় অভিভাবকেরা এই হচ্ছে আমার বোন। অর্থাৎ, আপনাদের মেয়েদের অবস্থা! পুরো রমরমা ক্যারিয়ার বানাতে যে পাঠিয়েছেন তার যথাযথ অর্জন করেই আপনার ঘরে ফিরবে।
অনার্সের বয়সটা এমন যে, কনজারভেটিভ পরিবার থেকে উঠে আসা মেয়েটা ছেলেদের সাথে দীর্ঘ সময় উঠাবসা করে। আর এই বয়সের ছেলেদের তেমন ভয় থাকেনা। তাই এরা নিঃসংকোচে গোপন কথাবার্তা মেয়ে বন্ধুকে ট্রিট করে বলে। এসব শুনতে শুনতে এক সময় মেয়েদের লজ্জা কমে যায়। আর জৈবিক চাহিদা যেহেতু নারী-পুরুষের সব চেয়ে তীব্র ও বড় মাপের চাহিদা তাই ভয়হীন ছেলে আর লজ্জাহীন নারীর জন্য এটা সহজ হয়ে যায়। তাই অবাধে চলছে আপনার মেয়ের যৌন প্রেম অথবা রমরমা যৌন ব্যবসা।
এখানে বড় পরিতাপের বিষয় হচ্ছে, এই মেয়েগুলো তো সারাজীবন আর এভাবে চলতে পারেনা। ভার্সিটি শেষে একটা পর্যায়ে এদেরই কেউ না কেউ আপনার আমার ঘরে স্ত্রী হিসেবে আসছে। এবং লজ্জাহীন এই নারী তখন স্বামীকে মমতা, প্রেম, তীব্র আবেগানুভূতি দিতে পারেনা। পারেনা সন্তানকে নৈতিকতার শিক্ষা দিতে। এভাবেই প্রজন্মের মায়েরা ধ্বংস হচ্ছে।
আল্লাহ আমাদের সঠিক জ্ঞান দান করুন, এসব ফেতনা ফ্যাসাদ থেকে হেফাজত করুন আমিন
10/05/2024
রাজধানীর মিরপুরের বাসিন্দা জাহিদ (ছদ্মনাম) পেশায় ফ্রিল্যান্সার। সম্প্রতি ফেসবুকে তার সঙ্গে এক তরুণী যুক্ত হন। এরপর উভয়ের মধ্যে প্রথমে কথোপকথন হয়, পরে ঘনিষ্ঠ সম্পর্কের একপর্যায়ে নিয়মিত ভিডিওকলে কথা বলতে থাকেন তারা। এভাবে কথা বলার সময় ওই তরুণী গোপনে জাহিদের আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করে রাখেন। পরে এসব দৃশ্য অনলাইনের বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন এবং মোটা অঙ্কের টাকা দাবি করেন।
জানা গেছে, এভাবে সুন্দরী তরুণীদের ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আইডি তৈরি করে তরুণ, বিশিষ্টজন ও উচ্চ শ্রেণির ব্যক্তিদের টার্গেট করছে সাইবার প্রতারক চক্র। তারা ভুক্তভোগীর অজান্তেই অন্তরঙ্গ মুহূর্তের অশ্লীল, আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে জিম্মি করছে। পরে তাদের কাছ থেকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। সম্প্রতি এমন সাইবার প্রতারক চক্রের তৎপরতা বেড়েছে। যদিও ভুক্তভোগীদের অভিযোগের প্রেক্ষিতে বছরজুড়েই গ্রেফতার করা হচ্ছে এমন অপরাধীদের।
Advertisement
সম্প্রতি এ চক্রের হাতে প্রতারিত হয়ে ভুক্তভোগী জাহিদ থানায় সাধারণ ডায়েরি করেন। পর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাইবার দলের দ্বারস্থ হন। জাহিদ যুগান্তরকে বলেন, চক্রের ওই নারী সদস্য প্রথমে তিন হাজার টাকা নেন। এরপর আরও টাকা দাবি করেন। পরে দুই হাজার টাকা পাঠাই। এরপর ডিবি পুলিশের কাছে অভিযোগ করার পর কেউ আর টাকা দাবি করেনি।
ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের (দক্ষিণ) অতিরিক্ত উপকমিশনার মাহমুদুল হাসান বলেন, অধিকাংশ ক্ষেত্রে মূল হোতাদের অবস্থান ভারতে পাওয়া গেছে। যারা বাংলাদেশিদের টার্গেট করে এমন ফাঁদ পেতে প্রতারণা করে আসছে। এজন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে অপরিচিত কারও সঙ্গে বন্ধুত্ব করার ক্ষেত্রে সাবধান থাকতে হবে। বন্ধুত্বের অনুরোধ গ্রহণ করার আগে পরিচিত কিনা তা নিশ্চিত হতে হবে। অপরিচিত ব্যক্তির সঙ্গে কথোপকথন ও তথ্য শেয়ারের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। একান্ত ব্যক্তিগত কোনো কিছু ফেসবুকে শেয়ার করা যাবে না।
পুলিশ আরো জানিয়েছে, অন্যান্য মেসেজিং অ্যাপের মতো হোয়াটসঅ্যাপেও বিভিন্ন প্রতারক চক্র বিদেশি নম্বর ব্যবহার করে ভিডিও কল দিয়ে ব্যক্তির ছবি সংগ্রহ করে। তারপর সেই ছবি দিয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) সফটওয়্যার ব্যবহার করে অশ্লীল ভিডিও বানিয়ে অর্থ হাতিয়ে নিচ্ছে।
10/05/2024
গাজা উপত্যকার সবচেয়ে দক্ষিণে রাফাহ শহরে ইসরাইলি সামরিক বাহিনী হামলা শুরু করার পর থেকে রাফাহ শহর এবং রাফাহ ক্রসিং আবারো বিশ্বের দৃষ্টি আকর্ষণ করেছে।
রাফাহ হলো গাজা উপত্যকার সবচেয়ে দক্ষিণে ৫৫ বর্গকিলোমিটার আয়তনের একটি শহর এবং রাফাহ ক্রসিং হলো মিশর আর গাজা ভূখণ্ডের মধ্যে একমাত্র সীমান্ত পারাপারের পথ। যেটা মিসরের সিনাই মরুভূমি ঘেঁষে অবস্থিত।
বাংলাদেশে প্রতি লাখ মানুষের জন্য মাত্র ১২৭ জন স্বাস্থ্যকর্মী
সূত্র: প্রথম আলো পত্রিকা
গ্রাম থেকে হারিয়ে যাচ্ছে লেখাপড়া। এখন আর সন্ধ্যার পর এক জনের পড়া শুনে আরেকজন পাল্লা দিয়ে বই পড়ে না। কোন মা-বাবা তার সন্তানকেও বলে না যে অমুক পড়তেছে তুই বসে আছিস! অথচ ৮/১০ বছর আগেও সন্ধ্যার পর চারপাশ থেকে বিভিন্ন স্বর ভঙ্গিতে বই পড়ার আওয়াজ শোনা যেত। পরীক্ষা কাছাকাছি থাকলে তো কথাই নেই। কোন সহপাঠী বন্ধু দিনে ও রাতে কতক্ষণ পড়ালেখা করে গোপনে খোঁজ নিয়ে তাদের সাথে প্রতিযোগিতা করা হতো। সবচেয়ে খারাপ ছাত্রটিও রাত-দিন পড়তো। যে কোন বোর্ড পরীক্ষার আগে গভীর রাতে ঘুম থেকে উঠে পড়ার চর্চাটাও আর নেই। এ চর্চাটার জন্যই অ্যালার্ম ঘড়ির আলাদা একটা কদর ছিল।
বোর্ড পরীক্ষার আগে আল-ফাতাহ, পাঞ্জেরী, পপি গাইড, শিওর সাকসেস, টপ ব্রিলিয়ান্ট সাজেশন্সেরও খুব কদর ছিল। আগের বছর পাশ করা ভাই বোনদের কাছে সাজেশনস নিয়ে চুল ছেঁড়া বিশ্লেষণ চলতো।
মাত্র ৮/১০ বছরের ব্যবধানে সবই প্রায় বিলীন হয়ে গেল। সন্ধ্যার পর ছাত্র-ছাত্রীদের বাজারে তো দূরের কথা ঘরের বাইরে দেখলেই সবাই অবাক হতো, শাসন করতো। আর এখন বাড়ী গেলে দেখি অনেক রাত পর্যন্ত ছেলেরা বাজারে আড্ডা দিচ্ছে, কেউ কিছু বলছে না। সন্ধ্যার পর এখন দল বেঁধে নামধারী ছাত্ররা মোবাইলে ব্যস্ত থাকে। কোথাও কোন পড়ার শব্দ নেই। গ্রুপ চ্যাটিং, অনলাইন/অফলাইন গেমস, পাব্জি, ফ্রী ফায়ার, টিকটক, চুলের বিভিন্ন স্টাইল কার্টিং করে পাড়া-মহল্লায় ও বাজারে আড্ডাবাজি, গ্রুপিং করা, শিক্ষা গুরুর সাথে বেয়াদবী, শিক্ষকের নামে মিথ্যাচার করা, নিয়ম ভাঙ্গা, বেয়াদবী এগুলোই এখন তাদের পছন্দের তালিকা।
‘শয়তানের নিঃশ্বাস‘ নামের (স্কোপোলামিন) ড্রাগ প্রতারণায় ব্যবহার হচ্ছে
সূত্র:নয়া দিগন্ত অনলাইন ১০ মে ২০২৪, ১৬:৪৩
ঢাকার তাহমিনা বেগম (ছদ্মনাম) কিছুদিন আগে ‘অদ্ভূত’ এক ঘটনার মুখোমুখি হয়েছিলেন। বাজার থেকে বাড়িতে ফেরার সময় হঠাৎ তার পথ আগলে দাঁড়িয়েছিলেন অপরিচিত এক নারী। তার প্রায় গা ঘেঁষে দাঁড়িয়ে সেই নারী জানতে চান কোনো একটি ঠিকানা।
এরপরই সামনে আসে আরেক যুবক। মাত্র দুই-তিন মিনিট কথার পরই কী যেন হয়ে যায় তাহমিনার।
তাহমিনা বলছিলেন, ‘ব্যাপারটা অদ্ভূত এবং ভয়ঙ্কর। লোকটা আমার কাছে জানতে চায় এলাকায় পরিচিত কোনো গরিব কিংবা এতিম কেউ আছে কি না। সে তাকে সাহায্য করবে। এ রকম একটা গরিব পরিবার ছিল আমার বাড়ির কাছে। তাই আমি বিস্তারিত জানতে চাই। ওদের সাথে কথা বলি কয়েক মিনিট। এরপরই কী যেন হয়ে গেল, আমার আর বুদ্ধি কাজ করছিল না।’
একপর্যায়ে তাহমিনা বেগম অপরিচিত ওই নারী ও যুবকের কথা মতো তার কানের দুল, গলার চেইন এবং সাথে থাকা কয়েকহাজার নগদ টাকা তুলে দেন।
তাহমিনা বলেন, ‘ওরা বলল আন্টি আপনার গয়না আর টাকাগুলো ব্যাগে রাখেন। নইলে হারিয়ে যেতে পারে। আমি ঠিক সেটাই করলাম। আমার মাথায় এলো না যে কেন আমি এগুলো খুলব, কেন হারিয়ে যাবে বা কেন ব্যাগে রাখব? তারপর ছেলেটা বলল আমার সাথে আসেন। আমি তখন ব্যাগটা মেয়েটার কাছে দিয়ে ছেলেটার পেছনে হাঁটতে শুরু করি।’
কিছুদূর হাঁটার পরই তাহমিনা বেগমের সম্বিত ফিরে আসে। কিন্তু তখন ছেলেটাকে আর দেখতে পাচ্ছিলেন না তিনি। ফেরত এসে মেয়েটাকেও আর পাননি। সেদিনের সেই ঘটনায় তার সোয়া ভরি স্বর্ণের চেইন, কানের দুল, নগদ টাকা এবং মোবাইল খুইয়ে আসেন তিনি।
তিনি বলেন, ‘আমি এখনো বুঝতে পারি না কীভাবে কী হয়ে গেলো। ওরা আমাকে কিছুই করেনি। শুধু কাছাকাছি ছিল এবং মেয়েটা মুখের সামনে হাত নেড়ে একটা ঠিকানা জিজ্ঞেস করেছিল।’
মালদ্বীপ থেকে সব সৈন্য প্রত্যাহার করেছে ভারত!
সূত্র:নয়া দিগন্ত অনলাইন ১০ মে ২০২৪, ১৬:০৮
প্রতিটি মানুষকে অর্থনৈতিকভাবে স্বচ্ছল করতে সরকার কাজ করছে : প্রধানমন্ত্রী শেখ হাসিনা
সূত্র:নয়া দিগন্ত অনলাইন, ১০ মে ২০২৪, ১৪:৩৭
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Website
Address
Rangamatia, Fulbaria
Mymensingh