06/09/2025
ইদ-এ- মিলাদুন্নবী (সা:)
কুমার উপেন্দ্র বিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয়, সদর, ময়মনসিংহ-এর অফিস কক্ষে পবিত্র ইদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষ্যে কোরআন তেলাওয়াত, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মিলন চন্দ্র দেবনাথ (এম এ, বি এড) মহোদয়,
মুহাম্মদ (সা:) এঁর জীবনী ও শান নিয়ে বিশেষ আলোচনায় অংশগ্রহণ করেন --
১। জনাব রিনা খাতুন, সহকারী প্রধান শিক্ষক (এম এ, বি এড);
২। জনাব আমিনুল ইসলাম খান, সিনিয়র শিক্ষক (কামিল);
৩। জনাব হাবিবুর রহমান, সহকারী শিক্ষক (এম এ, বি এড); এবং
৪। জনাব গোলাম ইয়াহিয়া খান, সহকারী শিক্ষক ( এম এস সি, বি এড, এল এল বি)।
মহোদয়গণের আলোচনা শেষে জনাব আমিনুল ইসলাম স্যার এর মিলাদ পর্ব শুরু হয়। পরিশেষে দোয়া র মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।
ধন্যবাদ।