বিশ্ব সাহিত্য পাঠশালা-Bishwo Sahity Pathshala

বিশ্ব সাহিত্য পাঠশালা-Bishwo Sahity Pathshala World Literature School

24/05/2025

সবচাইতে বড় দুর্ভাগা ছিলেন কাজী নজরুল ইসলাম। কবির চার বছরের শিশুপুত্র বুলবুল যে রাতে মারা গিয়েছিল, সে রাতে তার পকেটে একটা কানাকড়িও ছিল না। অথচ দাফন, কাফন, গাড়িতে করে দেহ নেওয়া আর গোরস্থানে জমি কেনার জন্য দরকার ১৫০ টাকা। সে সময়ের ১৫০ টাকা মানে অনেক টাকা। হতদরিদ্র কবি এত টাকা পাবেন কোথায়?

বিভিন্ন লাইব্রেরিতে লোক পাঠানো হলো, কিন্তু টাকার ব্যবস্থা করা গেল না। শুধুমাত্র ডি.এম লাইব্রেরি দিল ৩৫ টাকা। কিন্তু তখনো যে অনেক টাকা লাগবে!

ঘরে শিশুপুত্রের লা'শ রেখে কবি গেলেন এক প্রকাশকের কাছে। নিষ্ঠুর প্রকাশক শর্ত দিলেন, এই মুহূর্তে কবিতা একটি লিখে দিতে হবে, তারপর টাকা! নিরুপায় কবি তার মনের নীরব কান্না লিখে দিলেন কবিতায়...

ঘুমিয়ে গেছে শ্রান্ত হ’য়ে আমার গানের বুলবুলি —
করুণ চোখে চেয়ে আছে সাঁঝের ঝরা ফুলগুলি।।

27/04/2025

Hi everyone! 🌟 You can support me by sending Stars - they help me earn money to keep making content you love.

Whenever you see the Stars icon, you can send me Stars!

23/04/2025

বিশ্ব বই দিবস উপলক্ষ্যে বিশ্ব সাহিত্য পাঠশালা (World Literature School) পরিবারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন রইলো।

23/04/2025

বৈশাখ মাস!

ধান,নদী,ঝড়,বৃষ্টি,আম!

09/03/2025

ভাত দে হারামজাদা না'হয় মানচিত্র খাবো
________রফিক আজাদ

____________________________________
ভীষন ক্ষুধার্ত আছিঃ উদরে, শারীরবৃত্ত ব্যেপে
অনুভূত হতে থাকে - প্রতিপলে - সর্বগ্রাসী ক্ষুধা
অনাবৃষ্টি যেমন চরিত্রের শস্যক্ষেত্রে জ্বেলে দেয়
প্রভূত দাহন - তেমনি ক্ষুধার জ্বালা, জ্বলে দেহ
দু'বেলা দু'মুঠো পেলে মোটে নেই অন্য কোনও দাবি
অনেক অনেক-কিছু চেয়ে নিয়েছে, সকলেই চায়ঃ
বাড়ি, গাড়ী, টাকাকড়ি- কারো বা খ্যাতির লোভ আছে;
আমার সামান্য দাবিঃ পুড়ে যাচ্ছে পেটের প্রান্তর-
ভাত চাই-এই চাওয়া সরাসরি - ঠান্ডা বা গরম,
সরূ বা দারুণ মোটা রেশনের লাল চাল হ'লে
কোনো ক্ষতি নেই মাটির শানকি ভর্তি ভাত চাইঃ
দু'বেলা দু'মুঠো পেলে ছেড়ে দেবো অন্য সব দাবি!
অযৌক্তিক লোভ নেই, এমনকি নেই যৌন ক্ষুধা-
চাইনি তো নাভিনিম্নে পড়া শাড়ি, শাড়ির মালিক;
যে চায় সে নিয়ে যাক - যাকে ইচ্ছা তাকে দিয়ে দাও -
জেনে রাখোঃ আমার ও সব এ কোনও প্রয়োজন নেই।
যদি না মেটাতে পারো আমার সামান্য এই দাবি,
তোমার সমস্ত রাজ্যে দক্ষযজ্ঞ কান্ড ঘটে যাবে;
ক্ষুধার্তের কাছে নেই ইষ্টানিষ্ট, আইন-কানুন -
সমুখে যা পাবো খেয়ে নেবো অবলীলাক্রমে;
যদি বা দৈবাৎ সম্মুখে তোমাকে, ধর, পেয়ে যাই -
রাক্ষুসে ক্ষুধার কাছে উপাদেয় উপাচার হবে।
সর্বপরিবেশগ্রাসী হ'লে সামান্য ভাতের ক্ষুধা
ভয়াবহ পরিনতি নিয়ে আসে নিমন্ত্রণ করে!
দৃশ্য থেকে দ্রষ্টা অবধি ধারাবাহিকতা খেয়ে ফেলে
অবশেষে যথাক্রমে খাবোঃ গাছপালা, নদী-নালা,
গ্রাম-গঞ্জ, ফুটপাথ, নর্দমার জলের প্রপাত,
চলাচলকারী পথচারী, নিতম্ব-প্রধান নারী,
উড্ডীন পতাকাসহ খাদ্যমন্ত্রী ও মন্ত্রীর গাড়ী-
আমার ক্ষুধার কাছে কিছুই ফেলনা নয় আজ।
ভাত দে হারামজাদা, তা না হলে মানচিত্র খাবো।

25/12/2024

Alhamdulillah!

07/12/2024

সর্বশেষ কোন বইটি পড়েছেন?

17/10/2024

২০২৪ সালে সাহিত্যে নোবেল পুরষ্কার পেলেন,
দক্ষিন কোরিয়ান লেখক - হান ক্যাং।

25/08/2024

সকলেই বন্যার্তদের জন্য এগিয়ে আসুন প্লিজ!

02/08/2024

কাজের লোক
– নবকৃষ্ণ ভট্টাচার্য

মৌমাছি, মৌমাছি,
কোথা যাও নাচি নাচি
দাঁড়াও না একবার ভাই।
ওই ফুল ফোটে বনে,
যাই মধু আহরণে
দাঁড়াবার সময় তো নাই।

ছোট পাখি, ছোট পাখি,
কিচি-মিচি ডাকি ডাকি
কোথা যাও বলে যাও শুনি?
এখন না ক’ব কথা,
আনিয়াছি তৃণলতা,
আপনার বাসা আগে বুনি।

পিপীলিকা, পিপীলিকা,
দল-বল ছাড়ি একা
কোথা যাও, যাও ভাই বলি।
শীতের সঞ্চয় চাই,
খাদ্য খুঁজিতেছি তাই
ছয় পায়ে পিল পিল চলি।

16/07/2024

কোটা আন্দোলনকারী সকল ছাত্র-ছাত্রীদের পাশে থাকুন।

বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মানে অংশগ্রহণ করুন।✊

Address

Mymensingh
SAHITY

Alerts

Be the first to know and let us send you an email when বিশ্ব সাহিত্য পাঠশালা-Bishwo Sahity Pathshala posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to বিশ্ব সাহিত্য পাঠশালা-Bishwo Sahity Pathshala:

Shortcuts

Share

Category