GLHS Online school Mymensingh

GLHS Online school Mymensingh স্থাপিত:১৯৪৮

সংক্ষিপ্ত ইতিহাস
ময়মনসিংহ শহরের জুবিলী উৎসব পালনের লক্ষ্যে ১৮৭৯ সালে এই বাগান বাড়িতে ৪৫ হাজার টাকা ব্যয়ে মহারাজা সূর্যকান্ত আচার্য্য এক সুদৃশ্য ভবন নির্মাণ করেন যার নাম লোক মুখে লোহার কুঠি নামে পরিচিত। লোহার কুঠিকে কেন্দ্র করে তৎকালিন সময়ে ২৭.১৫ একর জমি অধিগ্রহণ করা হয়। শিক্ষানগরী নামে খ্যাত ময়মনসিংহ বিভাগীয় শহরের এক মনোরম পরিবেশে সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, এইচ.এস.টি.টি.আই, ঐতিহাসিক আলেকজান্ডার

ক্যাসেল সংলগ্ন ব্রহ্মপুত্র নদ এর পাড় ঘেঁসে ময়মনসিংহ গভর্নমেন্ট ল্যাবরেটরী হাই স্কুলটি অবস্থিত। বৃহত্তর ময়মনসিংহের পরতে পরতে শিক্ষা ও সংস্কৃতির ঐতিহ্য জড়িত। এ জেলার বিদ্যাপীঠগুলো থেকে শিক্ষা গ্রহণ করেছেন বহু মনীষী, শিক্ষাবিদ এবং চিন্তাবিদ। আর গভর্নমেন্ট ল্যাবরেটরী হাই স্কুলটি হলো ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানগুলোর অন্যতম।

গভর্নমেন্ট ল্যাবরেটরী হাই স্কুল, ময়মনসিংহ নামক শিক্ষা প্রতিষ্ঠানটি তৎকালীন প্রাইমারী ট্রেনিং কলেজ এর সাথে একই আদেশে The director of public instruction, East Bengal এর স্মারক নং- 2610/Edn, dated Dacca, the 3rd September 1948 মোতাবেক Experimental School হিসেবে ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠাকালে পরীক্ষণ বিদ্যালয়টিতে ৫ম শ্রেণি পর্যন্ত শ্রেণি কার্যক্রম চালু ছিল। পরবর্তীতে প্রাইমারী ট্রেনিং কলেজটি সরকারি টিচার্স ট্রেনিং কলেজে এবং ময়মনসিংহ শহরের সম্মানিত অধিবাসীবৃন্দের আবেদনে ও বিদ্যালয় বাস্তবায়ন কমিটির আন্তরিক প্রচেষ্টায় ২৪/১২/১৯৮৭ সনে শিক্ষা মন্ত্রণালয়ের স্মারক নং- শা৪/১বি-১/৮৭(অংশ)১১১৪-শিক্ষা মোতাবেক হাই স্কুলে উন্নিত হয়, যার নাম করণ করা হয় গভর্নমেন্ট ল্যাবরেটরী হাই স্কুল। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, বাংলাদেশ ঢাকা এর মহাপরিচালক ডঃ আ হ ম করিম, জেলা প্রশাসক ময়মনসিংহ জনাব ম. শফিউল আলম মহোদয়ের উপস্থিতিতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তৎকালীন জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের সচিব জনাব শফিউল আলম মহোদয়, ১২/০২/১৯৮৮খ্রিঃ তারিখে গভর্নমেন্ট ল্যাবরেটরী হাই স্কুল এর শুভ উদ্বোধনসহ বিদ্যালয়ের প্রশাসনিক ভবনের দেয়ালে নাম ফলক স্থাপন করেন।

পরীক্ষণ বিদ্যালয় নামে ১৯৪৮ সালের ০৩ সেপ্টেম্বর প্রাইমারী ট্রেনিং কলেজের সাথে একই আদেশে প্রতিষ্ঠিত হয়ে Experimental School টি সম্মানিত অধ্যক্ষ কর্তৃক নিয়োজিত প্রাইমারী ট্রেনিং কলেজের একজন প্রভাষক পরীক্ষণ বিদ্যালয়ের সুপারিনটেনডেন্ট ও দুই জন শিক্ষক নিয়ে পরিচালিত হয়ে আসছিল। ১৯৮৭ সালের ২৪ ডিসেম্বর বিদ্যালয়টি মাধ্যমিক বিদ্যালয়ে উন্নীত হওয়ার পরেও প্রধান শিক্ষকের পদ সৃজন না হওয়ায় ১৯/০৫/২০০০খ্রিঃ তারিখ পর্যন্ত টিচার্স ট্রেনিং কলেজ কর্তৃপক্ষের তত্ত্বাবধায়ক কর্তৃক পরিচালিত হয়ে আসছিল এবং ১৯৯৯ সাল পর্যন্ত অত্র বিদ্যালয়টির তত্ত্বাবধায়কের দায়িত্ব পালন করেন টিচার্স ট্রেনিং কলেজের তৎকালিন উপাধ্যক্ষ জনাব লুৎফর রহমান খান। বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ সৃষ্টি হওয়ায় ২০/০৫/২০০০খ্রিঃ তারিখে প্রথম প্রধান শিক্ষক হিসাবে জনাব মাহফুজা খাতুন যোগদান করেন এবং শিক্ষা মন্ত্রনালয়ের ০৫/০২/২০০৮খ্রিঃ তারিখের স্মারক নং-শিম/শঃ ১০/বিবিধ-১/৯৮/১২৭ মোতাবেক উক্ত বিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক ব্যবস্থাপনার দায়িত্ব টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ মহোদয়ের নিকট থেকে প্রধান শিক্ষকের উপর ন্যস্ত করা হয়।

মহারাজা সূর্যকান্ত আচার্য্য কর্তৃক নির্মিত সুদৃশ্য ভবন লোহার কুঠির অঙ্গনের রয়েছে সু-প্রাচীন ইতিহাস ও ঐতিহ্য। গভর্নমেন্ট ল্যাবরেটরী হাই স্কুল ও সরকারি টিচার্স ট্রেনিং কলেজ এ অঙ্গনেই অবস্থিত। কথিত আছে বিদ্যালয়ের একাডেমিক ভবণ সংলগ্ন বটমূলে ১৯২৬ সনে বিশ্বকবি ররীন্দ্রনাথ ঠাকুর কবিতা রচনা করেছেন। তাই এ অঙ্গনে রয়েছে বিশ্ব কবির পদচিহ্ন যা লালন করে প্রতিবছর এ বটমূলে ময়মনসিংহের রবীন্দ্র পর্ষদ কর্তৃক আয়োজন করা হয় বিভিন্ন অনুষ্ঠানের। দুর্লভ ভাস্কর্য, বিলুপ্ত প্রায় অশত্থ ও কর্পূরের বৃক্ষ আজও ঐহিত্যের চিহ্ন বহন করছে। নার্সারী শ্রেণি থেকে শুরু করে শিক্ষক-প্রশিক্ষণ, সারা দেশ থেকে আসা কলেজ শিক্ষকদের প্রশিক্ষণ এবং সর্বোপরি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালকের অফিসে শিক্ষকদের আনা-গোনায় মুখরিত হয় এই ক্যাম্পাস। বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রকৃতির নৈসর্গিক সৌদর্যের মাঝে ধীরে ধীরে বেড়ে উঠে। এতে করে তারা হয়ে উঠে দৃঢ়চিত্ত, সুশৃংখল, বন্ধুবৎসল এবং আত্মবিশ্বাসী। বৃহত্তর ময়মনসিংহ জেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানটিতে শিক্ষার্থী ভর্তির ক্রমবর্ধমান চাপ নিরসনের লক্ষ্যে শিক্ষা মন্ত্রনালয়ের ৩১/১২/২০০৯খ্রিঃ তারিখের স্মারক নং- ১০/৪(ডাবল শিফট)-১/২০০৮/৯৫৫ মোতাবেক ডাবল শিফট চালু হলে ২০১০ সালের ১ জানুয়ারী থেকে যথারীতি ডাবল শিফট কার্যক্রম শুরু হয়। বর্তমানে প্রভাতি শিফট বালিকা এবং দিবা শিফট বালকদের জন্য পৃথক ভাবে পাঠদানের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

23/04/2026

এতদ্বারা অত্র বিদ্যালয়ের দিবা শাখার শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, যাদের জন্ম তারিখ ০২/০৫/২০১২খ্রি. থেকে ০২/০৫/২০১৪খ্রি. এর মধ্যে "নতুন কুঁড়ি" খেলায় বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করতে ইচ্ছুক তাদের আগামী ২৬/০৪/২০২৬ খ্রি রোজ রবিবার এক কপি ছবি, জন্ম নিবন্ধনের ফটোকপি, মা- বাবার এনআইডি কার্ডের ফটোকপি নিয়ে বেলা ১১:০০ ঘটিকায় বিদ্যালয়ে উপস্থিত থাকার জন্য নির্দেশ দেওয়া হলো।

বিঃদ্রঃ খেলার ইভেন্ট গুলো হলো:
ফুটবল,ক্রিকেট,কাবাডি,
ব্যাডমিন্টন,অ্যাথলেটিক্স,
মার্শাল আর্ট, সাঁতার,দাবা

মো: শাহ্ মাসুম
সিনিয়র শিক্ষক
গভর্নমেন্ট ল্যাবরেটরী উচ্চ বিদ্যালয়,সদর,ময়মনসিংহ।

16/04/2026
24/03/2026

এতদ্বারা অত্র বিদ্যালয়ের প্রভাতি ও দিবা শাখার শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২৫ মার্চ গণহত্যা দিবস-২০২৬ পালন উপলক্ষ্যে আগামীকাল ২৫/০৩/২০২৬ খ্রি. রোজ বুধবার সকাল ১০:৩০ ঘটিকায় ২৫ মার্চ, গণহত্যা ও ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ ও আলোচনা সভায় সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।

স্থান : বিদ্যালয়ের হলরুম।

প্রধান শিক্ষক
গভর্নমেন্ট ল্যাবরেটরী স্কুল,ময়মনসিংহ।

13/03/2026

অত্র বিদ্যালয়ের প্রভাতি ও দিবা শাখার শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে,আগামী ২৫ মার্চ গণহত্যা দিবস এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত এবং ময়মনসিংহ জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় নিম্নলিখিত প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আগ্রহী প্রতিযোগীদের নিম্নোক্ত ভেন্যুতে তারিখ ও সময় অনুযায়ী অংশগ্রহণের জন্য নির্দেশ দেয়া হলো।

১. চিত্রাঙ্কন প্রতিযোগিতা
তারিখ : ১৫/০৩/২০২৬ খ্রি.
সময় - সকাল ১০:০০-১১:০০ঘটিকা পর্যন্ত।
স্থান জেলা শিশু একাডেমি ময়মনসিংহ।

ক গ্রুপ
(শিশু -২য় শ্রেণি পর্যন্ত) বিষয় -জাতীয় স্মৃতিসৌদ।

খ গ্রুপ
(৩য়-৫ম শ্রেণি পর্যন্ত)
বিষয় - গেরিলা যুদ্ধ

গ গ্রুপ
(৬ষ্ঠ -১০ম শ্রেণি পর্যন্ত)
বিষয় - মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ

সুবর্ণ গ্রুপ
(১ম-১০ম শ্রেণি পর্যন্ত)
বিশেষ চাহিদা সম্পন্ন শিশু
বিষয়-উম্মুক্ত

২.আবৃতি
তারিখ: ১৫/০৩/২৬ খ্রি.
সময় - ১১:৩০-০১:০০ ঘটিকা পর্যন্ত

ক গ্রুপ
(শিশু -৩য় শ্রেণি পর্যন্ত )
বিষয় -আমি হব
কাজী নজরুল ইসলাম

খ গ্রুপ( ৪র্থ -৬ষ্ট শ্রেণি পর্যন্ত )
বিষয় -নোলক
আল মাহমুদ

গ গ্রুপ - (৭ম-১০ম শ্রেণি পর্যন্ত )
বিষয়- তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা
শামসুর রহমান

রচনা প্রতিযোগিতা
তারিখ : ১৫/০৩/২৬ খ্রি
সময় - ০২:০০-০৩:০০ ঘটিকা পর্যন্ত
স্থান - ময়মনসিংহ জিলা স্কুল

ক গ্রুপ
(৬ষষ্ঠ -৮ম শ্রেণি পর্যন্ত)
বিষয় - স্বাধীনতা দিবস

খ গ্রুপ
(৯ম-১০ম শ্রেণি)
বিষয় - গণহত্যা ও মুক্তিযুদ্ধ

প্রধান শিক্ষক
গভর্নমেন্ট ল্যাবরেটরী হাই স্কুল, ময়মনসিংহ।

আত্র বিদ্যালয়ের প্রভাতি ও দিবা শাখার শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, মহান স্বাধীনতা দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে...
08/03/2026

আত্র বিদ্যালয়ের প্রভাতি ও দিবা শাখার শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, মহান স্বাধীনতা দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে বিভাগীয় সরকারি গ্রন্থাগার ময়মনসিংহ কর্তৃক আয়োজিত চিত্রাঙ্কন, আবৃতি ও রচনা প্রতিযোগিতা আগামী ১২/০৩/২০২৬ খ্রি. রোজ বুধবার নিম্নোক্ত ছক মোতাবেক সময়সূচী অনুযায়ী বিভাগীয় সরকারি গ্রন্থাগার ময়মনসিংহে অনুষ্ঠিত হবে। আগ্রহী প্রতিযোগীদের যোগ্যতা অনুযায়ী অংশগ্রহণের জন্য নির্দেশ দেয়া হলো।

প্রধান শিক্ষক
গভর্নমেন্ট ল্যাবরেটরী হাই স্কুল, ময়মনসিংহ।

গভ. ল্যাবরেটরী হাই স্কুল, ময়মনসিংহ এর জুনিয়র বৃত্তি - ২০২৫ এর ফলাফলঃ ট্যালেন্টপুল ০৫ জন এবং সাধারণ এ ১৮ জন মোট ২৩ জন
25/02/2026

গভ. ল্যাবরেটরী হাই স্কুল, ময়মনসিংহ এর জুনিয়র বৃত্তি - ২০২৫ এর ফলাফলঃ ট্যালেন্টপুল ০৫ জন এবং সাধারণ এ ১৮ জন মোট ২৩ জন

19/02/2026

নোটিশ:
এত্দ্বারা অত্র বিদ্যালয়ের প্রভাতি ও দিবা শাখার শিক্ষার্থীদের অবগতির জানানো যাচ্ছে যে, শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক সংশোধিত নতুন ছুটির তালিকা অনুযায়ী পবিত্র রমজান, শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব, *শব-ই-কদর (১৭ মার্চ), জুমাতুল-বিদা (২০ মার্চ), ঈদ-উল ফিতর (২১ মার্চ), স্বাধীনতা ও জাতীয় দিবস (২৬ মার্চ) উপলক্ষ্যে অদ্য ১৯/০২/ ২০২৬ খ্রি. রোজ বৃহস্পতিবার থেকে ২৬/০৩/ ২০২৬ খ্রি.রোজ বৃহস্পতিবার পর্যন্ত বিদ্যালয় বন্ধ থাকবে। উল্লেখ্য যে, ২৭/০৩/২০২৬ খ্রি. ও ২৮/০৩/২০২৬ খ্রি. সাপ্তাহিক ছুটি শুক্রবার ও শনিবার থাকায় আগামী ২৯/০৩/২০২৬ খ্রি. রোজ রবিবার থেকে শ্রেণি কার্যক্রম যথারীতি চলবে।

মো: আব্দুস ছাবুর
প্রধান শিক্ষক
গভর্নমেন্ট ল্যাবরেটরী হাই স্কুল, ময়মনসিংহ।

18/02/2026

❤️খোশ আমদেদ ❤️
শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক সংশোধিত নতুন ছুটির তালিকা অনুযায়ী সরকারি/ বেসরকারি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয় সমূহ পবিত্র রমজান, শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব, *শব-ই-কদর, (১৭ মার্চ), জুমাতুল-বিদা (২০ মার্চ), ঈদ-উল ফিতর (২১ মার্চ), স্বাধীনতা ও জাতীয় দিবস (২৬ মার্চ) উপলক্ষ্যে আগামীকল্য ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ইং বৃহস্পতিবার থেকে ২৬ মার্চ ২০২৬ ইং বৃহস্পতিবার পর্যন্ত স্কুল বন্ধ থাকবে!

18/02/2026

একটি শোক সংবাদ, ময়মনসিংহ জিলা স্কুলের সাবেক সহকারী প্রধান শিক্ষক, মোহগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়,মোহনগঞ্জ স্কুলের সাবেক প্রধান শিক্ষক ও গভর্নমেন্ট ল্যাবরেটরী হাই স্কুল, ময়মনসিংহ এঁর সাবেক প্রধান শিক্ষক জনাব হাবীবুর রহমান স্যার অদ্য ১৮/০২/২০২৬ খ্রি. রোজ বুধবার সকাল ০৯:১৫ মিনিটে আকুয়া ৮/সি,বড়বাড়ি হাউজিং, ময়মনসিংহ নিজ বাসায় ইন্তেকাল ফরমাইয়াছেন, "ইন্না ইলাইহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।" মরহুমের নামাজের জানাজা বাদ আসর ময়মনসিংহ জিলা স্কুল মাঠে অনুষ্ঠিত হবে।

অভিনন্দন ময়মনসিংহ সদরের গণমানুষের নতুন অভিভাবককে।ময়মনসিংহ সদরের মানুষের আস্থা ও ভালোবাসায় সংসদ সদস্য  নির্বাচিত হওয়ায় গভ...
13/02/2026

অভিনন্দন ময়মনসিংহ সদরের গণমানুষের নতুন অভিভাবককে।
ময়মনসিংহ সদরের মানুষের আস্থা ও ভালোবাসায় সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় গভর্নমেন্ট ল্যাবরেটরী হাই স্কুল,ময়মনসিংহ শিক্ষা পরিবারের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

29/01/2026

এতদ্বারা অত্র বিদ্যালয়ের প্রভাতি ও দিবা শাখার শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ০১/০২/২০২৬ খ্রি. রোজ রবিবার মাঘী পূর্ণিমা উপলক্ষে বিদ্যালয় বন্ধ থাকবে।এবং ০২/০২/২০২৬ খ্রি. রোজ সোমবার থেকে যথারীতি বিদ্যালয় খোলা থাকবে।

প্রধান শিক্ষক
গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল, ময়মনসিংহ।

27/01/2026

🔔সেশন ফি সংক্রান্ত নোটিশ🔔

গভর্নমেন্ট ল্যাবরেটরী হাই স্কুল, ময়মনসিংহের প্রভাতি ও দিবা শিফটের শিক্ষার্থীদের জানানো যাচ্ছে যে, জানুয়ারি/২৬ হতে মার্চ/২৬ পর্যন্ত তিন মাসের সরকার নির্ধারিত শেসন ফি ও বেতন আগামী ২৯/০১/২০২৬ খ্রি. পর্যন্ত নগদ অ্যাপস এর মাধ্যমে পরিশোধ করা যাবে। নির্ধারিত সময়ের মধ্যে বেতনাদি পরিশোধ করার জন্য নির্দেশ দেওয়া হল।

নির্দেশক্রমে
প্রধান শিক্ষক
গভর্নমেন্ট ল্যাবরেটরী হাই স্কুল, ময়মনসিংহ।

Address

গঙ্গাদাস গুহ রোড
Mymensingh
২২০০

Alerts

Be the first to know and let us send you an email when GLHS Online school Mymensingh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to GLHS Online school Mymensingh:

Shortcuts

Share

Category