04/05/2020
Credit: MZS SHORT STORIES
Welcome to the official page of Mymensingh Zilla School It is the official page of Mymensingh Zilla School. from - mzs family
We have made this page to inform you about the recent news of this school and our education. So follow our page to know about recent stories of Mymensingh Zilla School and have nice days.......!!!
.
04/05/2020
Credit: MZS SHORT STORIES
নোটিশ (১৪.০১.২০১৮)
ময়মনসিংহ জিলা স্কুলের উভয় শিফটের ছাত্রদের জানানো যাচ্ছে যে, তাদের জানুয়ারি থেকে মার্চ/২০১৮ মাসের বেতন ও অন্যান্য পাওনাদি ১৫.০১.২০১৮ থেকে ১৮.০১.২০১৮ তারিখের মধ্যে শিওরক্যাশ মোবাইল ব্যাংকিং -এর মাধ্যমে পরিশোধ করার জন্যে নির্দেশ দেওয়া হলো।
সরকারি পাওনা :
শ্রেণি অনুযায়ী তিন মাসের বেতন-
৩য় থেকে ৫ম - (৬/- X ৩) = ১৮/-
৬ষ্ঠ - (১০/-X ৩) = ৩০/-
৭ম ও ৮ম - (১২/- X ৩) = ৩৬/-
৯ম ও ১০ম -(১৫/- X ৩) = ৪৫/-
পাখা = ১/-
(সরকারি মোট = শ্রেণি অনুযায়ী)
বেসরকারি পাওনা :
১. টিফিন - ২২৫/- (৭৫/- X ৩)
২. ম্যাগাজিন - ৬০/-
৩. সংস্কৃতি - ৭৫/-
৪. ক্রীড়া - ১০০/-
৫. মিলাদ/পূজা - ৭৫/-
৬. লাইব্রেরি - ৪০/-
৭. দরিদ্র/ছাত্রকল্যাণ - ২৫/-
৮. কম্পিউটার - ৬০/- (২০/- X ৩)
৯. কৃষি/বাগান - ৩০/-
১০. ল্যাবরেটরি - ৪০/-
১১. স্কাউট - ২৬/-
১২. বিএনসিসি - ৪০/-
১৩. রেডক্রিসেন্ট - ২০/-
১৪. কমনরুম - ৩০/-
১৫. পরিচয়পত্র - ৫০/-
১৬. অত্যাবশ্যকীয় - ৬০/- (২০/- X ৩)
১৭. নবীণবরণ/বিদায় - ১০০/-
১৮. মসজিদ - ৫০/-
১৯. চিকিৎসা - ২০/-
২০. বিবিধ - ২০০/-
২১. মুদ্রণ - ১৭৫/-
(বেসরকারি মোট = ১,৫০১/-)
[সর্বমোট = সরকারি +বেসরকারি পাওনাদি]
আদেশক্রমে-
প্রধান শিক্ষক,
ময়মনসিংহ জিলা স্কুল
আগামীকাল 25 নভেম্বর, শনিবার বঙ্গবন্ধুর 7 মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কো স্বীকৃতি পাওয়ায় সারা দেশে আনন্দ মিছিল হবে। এ আনন্দে অংশ নিচ্ছে ময়মনসিংহ জিলা স্কুল। তাই আগামীকাল সকাল আটটার সময় বিদ্যালয়ের প্রভাতি ও দিবা শাখার সকল ছাত্রদের বিদ্যালয় প্রাঙ্গণে উপস্থিত থাকতে বলা হলো।
🔊🔊🔊
ময়মনসিংহ জিলা স্কুলের সকল ছাত্র, শিক্ষক, অভিবাবক, কর্মচারী এবং সংশ্লিষ্ট সকলকে পবিত্র ঈদ-উল-আযহা এর শুভেচ্ছা।
ঈদ মোবারক..... :D :D
ময়মনসিংহে দেশের নবম সাধারণ শিক্ষা বোর্ড গঠনের প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুর ও শেরপুর জেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা এ বোর্ডের আওতায় থাকবে।
আজ বুধবার রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন এই প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন।
এর আগে ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর ও জামালপুর জেলা ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ছিল।
এদিকে ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড গঠনের প্রজ্ঞাপন জারি করায় সরকারকে ধন্যবাদ জানিয়েছেন ময়মনসিংহ নাগরিক আন্দোলনের সাধারণ সম্পাদক নুরুল আমিন কালামতিনি এনটিভি অনলাইনকে বলেন, ‘১৯৮৯ সাল থেকে ময়মনসিংহকে বিভাগ ঘোষণাসহ বিভিন্ন দাবি আদায়ে আমাদের আন্দোলন চলে আসছে। এর মধ্যে ময়মনসিংহ বিভাগ ছিল অন্যতম। এটি বাস্তবায়ন হয়েছে। আজ সরকার ময়মনসিংহ শিক্ষা বোর্ড গঠনের প্রজ্ঞাপন জারি করায় আমরা খুশি। সরকারকে আমরা ধন্যবাদ জানাই’
দেশের নয়টি সাধারণ শিক্ষা বোর্ড হলো ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর ও ময়মনসিংহএ ছাড়া বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরী শিক্ষা বোর্ড নামে আরো দুটি বোর্ড রয়েছে।
ময়মনসিংহ জিলা স্কুলের প্রাক্তন সহকারী শিক্ষক খুরশেদ স্যার গতকাল ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি.....রাজিউন)। তার মৃত্যুতে আমরা ময়মনসিংহ জিলা স্কুল পরিবার খুবই শোকাহত।
উল্লেখ্য, তিনি ২০০৪ সাল পর্যন্ত বিদ্যালয়ে সততা ও নিষ্ঠার সাথে কর্মরত ছিলেন।
আমরা তার আত্নার মাগফেরাত কামনা করি।
19/08/2017
List Of Former Headmasters Of :D :D
আজ ০৮-০৮-২০১৭ তারিখ, মঙ্গলবার। ময়মনসিংহ জিলা স্কুলে দিবা শাখায় রেকর্ড সংখ্যক ছাত্র উপস্থিতি - ৮৫৭ জন!
ময়মনসিংহ জিলা স্কুলের নতুন ফেসবুক ফ্রেম তৈরি করা হয়েছে। ফ্রেমটিতে ময়মনসিংহ জিলা স্কুলের একটি ছবি আর ডান পাশে লিখা Proud MZSian
গতকাল ৬ আগস্ট ২০১৭ ময়মনসিংহ জিলা স্কুল ছাত্রাবাস মাঠে ৪৬তম গ্রীষ্মকালীন হ্যান্ডবল (ছাত্র) প্রতিযোগিতা -২০১৭ এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এতে *ময়মনসিংহ জিলা স্কুল* ১০-৪ স্কোরে ময়মনসিংহ উপ-অঞ্চলে বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে।
ময়মনসিংহ জিলা স্কুলের সকল ছাত্রদের জানানো যাচ্ছে যে, কোনো ছাত্রকে প্রবেশ পত্র, আইডি কার্ড এবং পূর্ণাঙ্গ স্কুল ড্রেস ছাড়া পরীক্ষার হলে ঢুকতে দেওয়া হবে না। তাই পরীক্ষার হলে প্রবেশ পত্র, আইডি কার্ড এবং পূর্ণাঙ্গ স্কুল ড্রেস পড়ে আসতে বলা হলো।
আদেশক্রমে :
বিদ্যালয় কর্তৃপক্ষ