14/05/2026
এইচএসসি হিসাববিজ্ঞান-২য় পত্র
অধ্যায়-১(অব্যসায়ী প্রতিষ্ঠানের হিসাব)
১. অব্যবসায়ী প্রতিষ্ঠানের আয়ের অন্যতম উৎস কোনটি? বোর্ড: [রা. বো. '১৯]
(ক) অনুদান (খ) ভর্তি ফি
(গ) পণ্য বিক্রয় (ঘ) ম্যাগাজিন বিক্রয়
২. অব্যবসায়ী প্রতিষ্ঠানের নগদান বই বলতে বুঝায়— বোর্ড: [দি. বো. '১৯]
(ক) নগদান হিসাব(খ) নগদ প্রদান বই
(গ) নগদ প্রাপ্তি ও প্রদান বই(ঘ) নগদ সংগ্রহ বই
৩. অব্যবসায়ী প্রতিষ্ঠানসমূহের আয়ের প্রধান উৎস— বোর্ড: [সি. বো. '১৯; রা. বো. '১৭; চ. বো.
'১৬; য. বো. '১৬; কু. বো. '১৫]
(ক) পণ্য বিক্রয়(খ) সেবা প্রদান
(গ) চাঁদা(ঘ) অনুদান
৪. অব্যবসায়ী প্রতিষ্ঠানের উদ্দেশ্য কোনটি? বোর্ড: [সি. বো. '১৭; য. বো. '১৫; চ. বো. '১৬]
(ক) মুনাফা অর্জনের উদ্দেশ্যে পণ্য ক্রয়-বিক্রয় করা(খ) মুনাফা অর্জনের উদ্দেশ্যে সেবা প্রদান করা
(গ) জনকল্যাণমূলক কাজ(ঘ) শেয়ার ও ঋণপত্র ক্রয়-বিক্রয় করা
৫. অব্যবসায়ী প্রতিষ্ঠানের ক্ষেত্রে— বোর্ড: [ব. বো. '১৬]
i. মুনাফাভোগী প্রাপ্তি ও প্রদানসমূহ প্রাপ্তি প্রদান হিসাবে লিপিবদ্ধ করা হয়
ii. মূলধনজাতীয় প্রাপ্তি ও প্রদানসমূহ উদ্বর্তপত্রে দেখানো হয়
iii. বিগত বছরের সমাপনী সম্পত্তি ও দায়ের পার্থক্যকে চলতি বছরের প্রারম্ভিক মূলধন তহবিল বলে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii(খ) ii ও iii
(গ) i ও iii(ঘ) i, ii ও iii________________________________________
৬. অব্যবসায়ী প্রতিষ্ঠানের আয়ের উৎস হলো— বোর্ড: [রা. বো. '১৫]
i. আজীবন সভ্যের চাঁদা
ii. সরকারি অনুদান
iii. সদস্যদের চাঁদা
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii(খ) i ও iii
(গ) ii ও iii(ঘ) i, ii ও iii
উত্তর: (ঘ) i, ii ও iii
________________________________________
৭. কোনটি অব্যবসায়ী প্রতিষ্ঠানের বিশেষ তহবিল নয়? বোর্ড: [কু. বো. '১৫]
(ক) বৃত্তি তহবিল(খ) প্রভিডেন্ট তহবিল
(গ) সাধারণ সঞ্চিতি তহবিল(ঘ) ত্রাণ তহবিল
৮. অমুনাফাভোগী অব্যবসায়ী প্রতিষ্ঠানের আয়ের উদাহরণ হলো— বোর্ড: [সি. বো. '১৫]
i. চাঁদা
ii. অনুদান
iii. প্রবেশ ফি
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii(খ) i ও iii
(গ) ii ও iii(ঘ) i, ii ও iii
৯. অব্যবসায়ী প্রতিষ্ঠানের বিশেষ তহবিল হলো—
i. বৃত্তি তহবিল
ii. বন্যা ত্রাণ তহবিল
iii. মূলধন তহবিল
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii(খ) i ও iii
(গ) ii ও iii(ঘ) i, ii ও iii
১০. নিচের কোন প্রতিষ্ঠান আইনসম্মতভাবে মুনাফা অর্জনের জন্য প্রতিষ্ঠিত নয়? i. হাসপাতাল ii. উত্তরা ব্যাংক লি. iii. রেডক্রিসেন্ট নিচের কোনটি সঠিক? বোর্ড: [দি. বো. '১৭]
(ক) i ও ii (খ) ii ও iii
(গ) i ও iii (ঘ) i, ii ও iii
১১. ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজীবী প্রভৃতি পেশাজীবীদের প্রতিষ্ঠান কোন ধরনের প্রতিষ্ঠানের উদাহরণ? [ব. বো. '১৭]
(ক) মুনাফাভোগী অব্যবসায়ী (খ) মুনাফাভোগী ব্যবসায়ী
(গ) অমুনাফাভোগী অব্যবসায়ী (ঘ) অমুনাফাভোগী ব্যবসায়ী
________________________________________
১২. অমুনাফাভোগী অ-ব্যবসায়ী প্রতিষ্ঠানে— বোর্ড: [দি. বো. '১৭]
i. সেবা দান করে ii. মালিক থাকে না iii. শেয়ার থাকে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
১৩. অব্যবসায়ী মুনাফাভোগী প্রতিষ্ঠান কোনটি? বোর্ড: [দি. বো. '১৬]
(ক) প্রকৌশলী কনসালটেন্ট ফার্ম (খ) ক্লাব
(গ) শিক্ষাপ্রতিষ্ঠান (ঘ) হাসপাতাল
১৪. অব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রাপ্তি-প্রদান হিসাবের জের দিয়ে বোঝায়— বোর্ড: [রা. বো. '১৯]
i. হাতে নগদ ii. ব্যাংক জমা iii. আয় বা ক্ষতি
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
১৫. নিচের কোনটি মূলধনজাতীয় প্রাপ্তি ও প্রদান? বোর্ড: [চ. বো. '১৯]
(ক) ব্যয় ও আয় (খ) দায় ও সম্পদ
(গ) আয় ও সম্পদ (ঘ) আয় এবং ব্যয়
১৬. চলতি বছরের বকেয়া বেতন ৫,০০০ টাকা এবং বিগত বছরের বকেয়া বেতন ২,৫০০ টাকা সমন্বয়সাধনের পর আয়-ব্যয় হিসাবে বেতন বাবদ ব্যয় ১৮,০০০ টাকা দেখানো হয়। প্রাপ্তি ও প্রদান হিসাবে প্রকৃত বেতন কত টাকা ছিল? বোর্ড: [ব. বো. '১৯]
(ক) ১২,৫০০ টাকা (খ) ১৫,৫০০ টাকা
(গ) ১৫,৫০০ টাকা (ঘ) ২০,৫০০ টাকা
১৭. প্রাপ্তি ও প্রদান হিসাব সাধারণত কোন জের প্রকাশ করে? বোর্ড: [দি. বো. '১৯]
(ক) ডেবিট জের (খ) ক্রেডিট জের
(গ) শূন্য জের (ঘ) ডেবিট জের অথবা ক্রেডিট জের
________________________________________
১৮. প্রাপ্তি ও প্রদান হিসাবের উদ্বৃত্তকে কী বলা হয়? বোর্ড: [সকল বোর্ড '১৮; ব. বো. '১৬; দি. বো. '১৬]
(ক) আয় (খ) খরচ (গ) নগদ (ঘ) সম্পদ
১৯. অ-নগদ লেনদেন লিপিবদ্ধ হয় না— বোর্ড: [ঢাকা বো. '১৭]
i. প্রাপ্তি-প্রদান হিসাবে ii. আয়-ব্যয় হিসাবে iii. উদ্বর্তপত্রে
নিচের কোনটি সঠিক?
(ক) i (খ) ii (গ) i ও ii (ঘ) i, ii ও iii
২০. নিচের কোন দফাটি প্রাপ্তি ও প্রদান হিসাবের অন্তর্ভুক্ত নয়? বোর্ড: [রা. বো. '১৯; য. বো. '১৮]
(ক) অগ্রিম চাঁদা (খ) বকেয়া চাঁদা (গ) অনুদান (ঘ) উইলকৃত ধনদৌলত
________________________________________
২১. অব্যবসায়ী প্রতিষ্ঠানের নগদ অবস্থা জানা যায় কোন হিসাবের মাধ্যমে? বোর্ড: [য. বো. '১৭]
(ক) আয়-ব্যয় হিসাব (খ) প্রাপ্তি প্রদান হিসাব
(গ) মূলধন হিসাব (ঘ) উদ্বর্তপত্র
________________________________________
২২. প্রাপ্তি ও প্রদান হিসাবের ডেবিট উদ্বৃত্ত দ্বারা কী বোঝায়? বোর্ড: [ঢা. বো. '১৬, '১৪; য. বো. '১৫]
(ক) আয়াতিরিক্ত ব্যয় (খ) ব্যয়াততিরিক্ত আয়
(গ) হাতে নগদ ও ব্যাংক জমার উদ্বৃত্ত (ঘ) ব্যাংক জমাতিরিক্ত
________________________________________
২৩. প্রাপ্তি-প্রদান হিসাবে কোনটি অন্তর্ভুক্ত হয়? বোর্ড: [কু. বো. '১৬]
(ক) মূলধনজাতীয় প্রাপ্তি ও প্রদান (খ) মুনাফা জাতীয় প্রাপ্তি ও প্রদান
(গ) মূলধন ও মুনাফাজাতীয় আয়-ব্যয় (ঘ) সকল নগদ প্রাপ্তি ও নগদ প্রদান
২৪. প্রাপ্তি ও প্রদান হিসাবে কোন দফাটি অনুপস্থিত থাকে?
(ক) অবচয় (খ) চাঁদা (গ) অগ্রিম আয় (ঘ) ভর্তি ফি
২৫. যদি কোনো ক্লাবের একজন আজীবন সদস্য মারা যান তাহলে তার নিকট হতে প্রাপ্ত চাঁদা কোথায় স্থানান্তর করা উচিত? [ঢা. বো. '১৪; চ. বো. '১৯]
(ক) আয় বিবরণীতে (খ) প্রাপ্তি ও প্রদান হিসাবে
(গ) প্রারম্ভিক মূলধন তহবিলে (ঘ) সমাপনী মূলধন তহবিলে
২৬. নিচের উদ্দীপকটি পড়ে ২৬ ও ২৭ নং প্রশ্নের উত্তর দাও: ২০১৮ সালের সান্ধি ক্লাবের মোট চাঁদা প্রাপ্তি ছিল ৭৪,০০০ টাকা, গত বছরের চাঁদা বকেয়া ছিল ৪,০০০ টাকা এবং মোট চাঁদা প্রাপ্তির মধ্যে অগ্রিম চাঁদা প্রাপ্তি ছিল ৩,০০০ টাকা। বোর্ড: [কু. বো. '১৯]
নিচের কোন চাঁদা আয় বিবরণীতে দেখানো হবে?
(ক) ৬৭,০০০ টাকা (খ) ৭০,০০০ টাকা (গ) ৭১,০০০ টাকা (ঘ) ৭২,০০০ টাকা
২৭. প্রারম্ভিক মূলধন নির্ণয়ের জন্য কী পরিমাণ টাকা সম্পত্তির পার্শ্বে দেখানো হবে? বোর্ড: [কু. বো. '১৯]
(ক) ৩,০০০ টাকা (খ) ৪,০০০ টাকা
(গ) ৫,০০০ টাকা (ঘ) ৬,০০০ টাকা
________________________________________
২৮. চলতি বছরে চাঁদা প্রাপ্তি ৬০,০০০ টাকা, যার মধ্যে ৫,০০০ টাকা বিগত বছরের এবং ৮,০০০ টাকা পরবর্তী বছরের। চলতি বছরের চাঁদা ১০,০০০ টাকা অনাদায়ী রয়েছে। চলতি বছরের আয়-ব্যয় হিসাবে চাঁদা বাবদ কত টাকা প্রদর্শিত হবে? বোর্ড: [সি. বো. '১৯] উত্তর:
(ক) ৫২,০০০ টাকা (খ) ৫৬,০০০ টাকা
(গ) ৫৯,০০০ টাকা (ঘ) ৭৩,০০০ টাকা
(তথ্যানুযায়ী হিসাব: ৬০,০০০ - ৫,০০০ - ৮,০০০ + ১০,০০০ = ৫৭,০০০ টাকা)
________________________________________
২৯. আয়-ব্যয় হিসাবে কোনটি দেখানো হয় না? [ঢা. বো. '১৭; ব. বো. '১৬]
(ক) বকেয়া ভাড়া (খ) চাঁদা
(গ) প্রাঙ্গণ রক্ষণাবেক্ষণ (ঘ) প্রাঙ্গণ উন্নয়ন
১.খ, ২. গ ৩.গ ৪. গ ৫. ঘ ৬. ঘ ৭. গ ৮. ক ৯. ঘ ১০. গ ১১. ক ১২. ঘ ১৩. ক ১৪. ক ১৫. খ ১৬. গ ১৭. খ ১৮. ঘ ১৯. ক ২০. খ ২১. খ ২২. গ ২৩. ঘ ২৪. ক ২৫. ক ২৬. ক ২৭. খ ২৮. (সঠিক উত্তর নেই) ২৯. ঘ
Send a message to learn more