R.K.S korean language center

R.K.S korean language center স্বপ্ন যখন কোরিয়া 😱

29/06/2023

❤️আসসালামু আলাইকুম❤️

পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা

💓 ঈদ মোবারক 💓
💓 ঈদ মোবারক 💓
💓 ঈদ মোবারক 💓

تَقَبَّلَ اللّهُ مِنَّ وَ مِنْكُمْ
"তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম"। R.K.S korean language center এর পক্ষ থেকে সকলকে জানাই ঈদের""""শুভেচ্ছা।
-- 人 ঈদ মোবারক
_(___)_
_║∩║_______''人
_║∩║_____ .-:'''"''":-.
_║∩║____ (*(*(*|*)*)*)__
_║∩║____║∩∩∩∩∩∩║_
____{██
██◣EID◢████}
▉▉▉▉⚄ MUBAROK ⚄▉
:::::::::::::::::::::::::::::::::::::::::

সকল ছাত্রদের জন্য দোয়া ও ভালবাসা রইল। আগামী সামনের পরিক্ষায় সবাই যেন ভালোভাবে উত্তীর্ণ হতে পারে এই কামনাই করছি।🤲
15/06/2023

সকল ছাত্রদের জন্য দোয়া ও ভালবাসা রইল। আগামী সামনের পরিক্ষায় সবাই যেন ভালোভাবে উত্তীর্ণ হতে পারে এই কামনাই করছি।🤲

01/06/2023

কোরীয় ভাষা পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইন নিবন্ধন-২০২৩ (লটারি) সংক্রান্ত নোটিশ:

ইপিএস-এর আওতায় ই৯ ভিসায় দক্ষিণ কোরিয়ার শিল্পখাতে বাংলাদেশি প্রার্থীদের চাকরিতে নিয়োগের লক্ষ্যে কোরীয় ভাষা পরীক্ষায় (ইউবিটি) অংশগ্রহণের জন্য নিম্নবর্ণিত যোগ্যতা ও শর্তপূরণ সাপেক্ষে নির্ধারিত নিবন্ধন সাইট eps.boesl.gov.bd অনলাইন নিবন্ধন সম্পন্ন করা যাবে।

কোরীয় ভাষা পরীক্ষায় অংশগ্রহণের যোগ্যতা ও শর্তাবলী:
১। শিক্ষাগত যোগ্যতা এসএসসি/সমমান;
২। পাসপোর্ট-এর মেয়াদ ৬ জুন ২০২৩ পর্যন্ত হালনাগাদ থাকা সাপেক্ষে;
৩। পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের তথ্যের সঙ্গে নাম ও জন্ম তারিখ এবং ছবির মিল থাকতে হবে;
৪। বয়স সীমা ১৮ থেকে ৩৯ বছর (জন্ম তারিখ জুন ১৪, ১৯৮৪ থেকে জুন ১৩, ২০০৫ এর মধ্যে হতে হবে);
৫। পোশাক-পরিচ্ছদ, আচার-আচরণ ও কথপোকথনে মার্জিত হতে হবে;
৬। 3D (Dirty, Difficult and Dangerous) কাজ করার আগ্রহ থাকতে হবে;
৭। কালার ব্লাইন্ডনেস বা রঙ বোঝার সক্ষমতার সমস্যা মুক্ত হতে হবে;
৮। কোরীয় ভাষা পড়া, লেখা ও বোঝার পারদর্শিতা থাকতে হবে;
৯। মাদকাসক্ত/সিফিলিস শনাক্ত ব্যক্তিগণ অযোগ্য বলে বিবেচিত হবেন;
১০। ফৌজদারি অপরাধে জেল বা অন্য কোনো শাস্তি প্রাপ্ত ব্যক্তির অযোগ্য বলে বিবেচিত হবেন;
১১। দক্ষিণ কোরিয়ায় অবৈধভাবে অবস্থানকারীগণ অযোগ্য বলে বিবেচিত হবেন;
১২। দেশ ত্যাগে নিষেধাজ্ঞা আছে এমন ব্যক্তিগণ অযোগ্য বলে বিবেচিত হবেন এবং
১৩। ই-৯ বা ই-১০ ভিসায় কোরিয়াতে ৫ বছরের বেশি অবস্থানকারীগণ অযোগ্য বলে বিবেচিত হবেন।

নিবন্ধন সংক্রান্ত তথ্য:
ক) অনলাইন প্রাথমিক নিবন্ধন: আগামী ৬ জুন সকাল ১০টা থেকে ৮ জুন ২০২৩ খ্রি. বিকাল ৪ ঘটিকা পর্যন্ত।
খ) অনলাইন প্রাথমিক নিবন্ধনকৃত প্রার্থীর সংখ্যা ২০০০০ (বিশ হাজার)-এর বেশি হলে এইচআরডি কোরিয়া কর্তৃক লটারির মাধ্যমে কোরীয় ভাষা পরীক্ষায় (ইউবিটি)'তে অংশগ্রহণের লক্ষ্যে চূড়ান্ত নিবন্ধনের জন্য প্রার্থী নির্বাচন করা হবে।
গ) লটারি: আগামী ১১ জুন ২০২৩ খ্রি. তারিখ সকাল ১১ ঘটিকায় বোয়েসেল-এর অভিবাসি সম্মিলন হলে অনুষ্ঠিত হবে।
ঘ) চূড়ান্ত নিবন্ধন: আগামী ১৩ জুন ২০২৩ খ্রি. তারিখ থেকে রোস্টার ভিত্তিক শুরু হবে।
ঙ) চূড়ান্ত নিবন্ধনকারী অর্থাৎ প্রবেশ পত্র গ্রহণকারী প্রার্থীদের ব্যক্তিভিত্তিক পরীক্ষায় আগামী ২৫ জুলাই থেকে ১৩ সেপ্টেম্বর ২০২৩ খ্রি. তারিখ-এ প্রবাসী কল্যাণ ভবন এর নির্ধারিত ইউবিটি-হল-এ অনুষ্ঠিত হবে।

এ সংক্রান্ত চূড়ান্ত নোটিশ শীঘ্রই প্রকাশ করা হবে। বিষয়টি বহুল প্রচারের জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হলো।

বোয়েসেল কর্তৃপক্ষ।

30/05/2023

HRD-Korea ওয়েবসাইটের তথ্য অনুযায়ী কোরিয়ান ভাষা UBT পরীক্ষার সার্কুলার খুব শীঘ্রই হতে পারে। উক্ত কার্যক্রমে অংশ গ্রহণ করতে ইচ্ছুক সকলকে প্রস্তুত থাকার পরামর্শ দেওয়া হল।
নির্দিষ্ট তারিখ নির্ধারণ হলে পরবর্তী করনীয় সম্পর্কে বোয়েসেলের ফেসবুক পেইজ, বোয়েসেলের ওয়েবসাইটের মাধ্যমে জানতে পারবেন।

আলহামদুলিল্লাহ 🤲🤲
26/04/2023

আলহামদুলিল্লাহ 🤲🤲

30/03/2023

৯৬০ বার পরিক্ষা দেওয়ার পর ড্রাইভিং লাইসেন্স পাশ!!!!

দক্ষিণ কোরিয়ান এক মহিলা ৯৬০ বারের চেষ্টায় ড্রাইভিং লাইসেন্স পেল যার জন্য তিনি নেটিজেনদের প্রশংসা পাচ্ছেন।

চা-সা-সুন প্রথম ২০০৫ সালে ড্রাইভিং পরীক্ষা দেন কিন্তু ফেল করেন। তারপর থেকে প্রতি সপ্তাহে তিনি পাঁচ দিন করে তিন বছর যাবত পরীক্ষা দিতে থাকেন।
তারপর তিনি তার গতি কিছুটা কমিয়ে আনেন সপ্তাহে দুদিন করে পরীক্ষা দিতে থাকেন কিন্তু তিনি আশা ছাড়েননি। অবশেষে ৮৬০ বারের চেষ্টায় লিখিত পরীক্ষায় পাস করেন। প্রাকটিক্যাল পরীক্ষায় পাশ করার জন্য তাকে ৯৬০বার চেষ্টা করতে হয়। ২০১০ সালে ১০ বার রিটেক দেওয়ার মাধ্যমে প্রথমবার পাশ করেন। অবশেষে ৬৯ বছর বয়সে তিনি ড্রাইভিং পরীক্ষায় চূড়ান্তভাবে পাস করেন। এজন্য তাকে খরচ করতে হয়ছিল প্রায় ১,৭৬,৬৬০০০ ওয়ন

আমরা যারা ব্যর্থতার ভয়ে কোন কিছু করতে ভয় পাই, সহজেই আশা ছেড়ে দেই তাদের জন্য উনি হতে পারেন প্রেরণার নাম।

মূল পোস্ট startuppakistan

আমাদের ব্যাসিক উত্তীর্ণ শিক্ষার্থীরা নতুন টেস্ট বুক হাতে নিয়ে খুবই উচ্ছ্বাসিত।🥰🤗
28/03/2023

আমাদের ব্যাসিক উত্তীর্ণ শিক্ষার্থীরা নতুন টেস্ট বুক হাতে নিয়ে খুবই উচ্ছ্বাসিত।🥰🤗

23/03/2023

সবাইকে R.K.S কোরিয়ান ল্যাংগুয়েজ সেন্টার এর পক্ষ থেকে রমজানুল মোবারক এর 🌹শুভেচ্ছা 🌹ও 🌹অভিনন্দন🌹।

13/03/2023

R.K.S korean language center কোচিং এর ভবনের মালিক ইন্তেকাল ফরমাইছেন..সন্ধ্যা ৬.৪০মিনিট... ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন.....তাই আগামীকাল কোচিং বন্ধ থাকিবে। এবং সকল কার্যক্রম ১৫/০৩/২৩তারিখ থেকে শুরু হবে।

05/03/2023

২০২৩ সালে ২য় পর্বের এমপ্লয়মেন্ট পারমিট ইস্যু (ভিসা ইস্যু) তারিখ।

ম্যানুফেকচারিং কোটাঃ ২০৬৫৯ জন।

ইস্যুর তারিখঃ ১৭,২০,২১,২২,২৩ ও ২৪শে মার্চ।

অতিরিক্ত ইস্যুঃ ৭ ও ১০ এপ্রিল ২০২৩।

বাংলাদেশ থেকে কতজনের পারমিট ইস্যু হবে সেটা নির্ভর করে কোরিয়ান কোম্পানির মালিকদের পছন্দ ও চাহিদার উপর।

Address

Muktagacha
Mymensingh
2210

Telephone

+8801782877275

Website

Alerts

Be the first to know and let us send you an email when R.K.S korean language center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to R.K.S korean language center:

Shortcuts

Share